যদি ভালোবাসা না পাই
তবে তৃতীয় বিশবযুদ্ধ বাধিয়ে দেব,
পাহাড়কে পাতাল পুরি আর
সূর্যটাকে কালো চাদরে মুড়ে দেব।!
চাঁদের বুক থেকে পুর্ণিমা কেড়ে নেব
সাগরকে মরুভুমি,
কোকিলকে কাক আর বাঘকে
ভিতুর ডিম বানিয়ে দেবো ।!
গোলাপের সুবাসকে ডাষ্টবিন
মিষ্টিকে চিরতা,
ঝর্ণাকে বন্যা ও বাতাসকে ঘূর্ণিঝড়
আর সাগরের ঢেউকে সুনামি করে দেবো।!
উড়ে যাওয়া মেঘগুলোকে পারমানবিক
ধৌয়ার কুন্ডুলী,
আর গাছগুলো’কে
ইউক্যলিপটাস বানিয়ে দেবো!
ইস্রাফিলের ফুংকারে
ধুলিসাৎ করে দেবো বিশ্বজগৎ,
তুমি কি চাও শুধু তোমার জন্য
এ সুন্দর ধরনী ধ্বংস হোক..................................?!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


