Street Fighter Zero: The Animation
০১ লা জুন, ২০০৮ বিকাল ৫:০৮
অরিজিন্যাল ভিডিও অ্যানিমেশন
পরিচালক: শিগেইয়াসু ইয়ামাউচি
স্টুডিও: গ্রুপ টি.এ.সি
প্লট সামারি:
রি্য়্যু গৌকেনের সমাধির কাছে যেতে তাকে শ্রদ্বা জানাতে মনস্হির করে। এরইমধ্যে সহসা রোজ রি্য়্যুর কাছে আসে, রোজ রি্য়্যুকে বলে তাকে অন্ধকারে আত্ননিয়ন্ত্রনের জন্য অবশ্যই আরো বেশি শক্তি বাড়াতে হবে, বিকল্প কোন পথ নেই। রি্য়্যু এবং তার ঘনিষ্ট বন্ধু Traning partner কেন, তারা দুজন গৌকেনের সমাধির কাছে একটি সংক্ষিপ্ত লড়াই করে, যাচাই করে অন্ধকারে আত্ননিয়ন্ত্রনের জন্য রি্য়্যুর শক্তি কতদুর বেড়েছে, কোন উন্নতি হয়েছে কিনা। satsui no hadou এর বলে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই মুভিতে হাসপাতালে সাকুরা বিছানায় শুয়ে শুয়ে pocket game fighter গেইম্স খেলতে ছিল, গেইম্স চলাকালীন ছুন লি এবং ইবুকি'র মধ্যে লড়াই দেখা গেছে। মুভিতে রি্য়্যু,কেন, ছুন লি,সাকুরা,রোজ ছাড়া আরো দেখা গেছে স্যাডলার, ডান, ভেগা, জাংগিফ, গাই, সোডম, ব্রিজ, রোল্যান্ডো, অ্যাডোন প্রমুখ চরিত্র। স্যাডলার এসেছে M. Bison'র পরিবর্তে। M. Bison, চার্লি এদেরকে এ পর্বে দেখা যায়নি, সাগাতের নাম এ মুভিতে উল্লেখ করা হলেও এ পর্বে দেখা মেলেনি।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
ভাই, বেশী কিছু বুঝিনাই...
মুহিব বলেছেন:
আরো লিখুন
মিলটন বলেছেন:
ভাই কবির, মোঃ আহসানুলআপনার এই পোষ্টটা আমি গতকালই দেখেছি। কিন্তু আমি খুবই লজ্জিত যে আমি ব্লগটা পড়ে কিছু বুঝতে পারিনি। যদি আপনার বক্তব্যটা আবারো পরিষ্কার আকারে লিখেন তাহলে হয়ত বুঝতে পারতাম।
মাফ করবেন আমাকে আপনার ব্লগটি বুঝছিনা বলে।
আপনি ভালো থাকবেন। সুস্থ্য থাকবেন।
মুহিব বলেছেন:
আমি খুবই দুঃখিত যে আমি পোস্টটা পড়ে কিছু বুঝতে পারিনি। আরো লিখুন। বুঝে জানাব।
কবির, মোঃ আহসানুল বলেছেন:
Street Fighter Zero: The Animation এর Original Story: Capcom, কাহিনীলেখক হচ্ছেন রেইকো ইয়োশিডো, Character Designer & Animation Director হচ্ছেন ইয়োশিহিকো উমাকোশি এবং পরিচালক হচ্ছেন শিগেইয়াসু ইয়ামাউচি। মুভিটি অ্যাকশন,অ্যাডভ্যান্চার,ড্রামা,সায়েন্স ফিকশন এবং সুপারন্যাচারাল। আমি এই মুভিটি বেশ কয়েকবার দেখেছি। মুভিটি মূলত রি্য়্যুর satsui no hadouকে কেন্দ্র করে, কারণ রি্য়্যুর ওই satsui no hadou অত্যন্ত শক্তিশালী। শুন এবং কেন ইতিমধ্যে satsui no hadou'র ব্যবহার শিখেছে। মুভিটি রি্য়্যু ও আকুমার চুড়ান্ত লড়াই দিয়ে সমাপ্ত হয়।
দূর্ভাষী বলেছেন:
আসলে আপনি কি চাইছেন বুঝতে পারছিনা। দয়া করে বিস্তারিত জানতে ও জানাতে মেইল করুন ---
পলাশ রহমান বলেছেন:
আরেকটু বিস্তারিত বলা দরকার।
এম কে নিপু বলেছেন:
আমি খুবই দুঃখিত যে আমি পোস্টটা পড়ে কিছু বুঝতে পারিনি।
তানজু রাহমান বলেছেন:
Street Fighter বেশ ভালোই লাগত তবে আমি দেখিনি এটা।
কবির, মোঃ আহসানুল বলেছেন:
লেখক বলেছেন: দেখলাম... পড়লাম.... ক্ল্যাসিকাল পাওয়ার এর সাথে এক্সট্রা ডার্ক পাওয়ার এর বিষয়টা নিয়া একটু দ্বিধা দ্বন্দ আছে ।রাইউর ছোট ভাইকে আগে কখনো দেখি নাই । আলফা গেমটাতে অবশ্য আরো অনেক ক্যারেক্টার ছিলো ।বাই এনি চান্স .. আপনার কি এই এনিমেশন টিমের সাথে কোন রকম সংশ্লিষ্টতা আছে !! এত খবর নিয়া কি কাজ বুঝলাম না .. এটা বছর খানেক আগের এনিমেশন ফিল্ম
বিষাক্ত মানুষ বলেছেন:
ভালোই তো লাগলো । এনিমেশনে তেমন বৈচিত্র নাই তবে কাহিনীর জোরে পার পেয়ে গেছে । ফাইনাল ফ্যান্টাসি টাইপের এনিমেশনের সাথে পাল্লা দিতে পারবে না ।
অন্যকোথাও বলেছেন:
তানজু রহমানের কমেন্টে দেয়া আপনার ইউটিউব এর লিংকগুলান দেইখা লই। পরে কথা আচে। তবে
সাঁঝবাতি'র রুপকথা, মিলটন, মুহিব, দূর্ভাষী,পলাশ রহমান.... এনাদের জন্য একটু খারাপই লাগতেছে। পোস্ট পইরা ঘাবরায় গেসে; পুরা মাথার উপর দিয়া গেছে সব!!


















