"কুন সুন্দরী মাইয়ার চুমু-ও যদি মিস্টি হয়, আমি তাও খাবনা"..সবচেয়ে হিট ডায়ালগটি সিনিওর দ্যা গ্রেট কালপুরুষের কথা।জসিমের হরিনাথের ছানার স্কয়ার মিস্টি (ওরিজিন বি. বাড়ীয়া) নিয়ে হুটোপুটি করার সময় এই মধু কথাটা পাড়লেন তিনি। নিজে ওব্শ্য ফ্রেন্স ফ্রাই আর পিয়াজু হাতে (নিজের ডায়াবেটিস তাই ভাজা-ভাজি মুখরোচক) হাসি মুখের যইবন নিয়ে যুবাদের কাছে এসেছেন।
৪টা ৪০ এর দিকে আমি যখন শাহবাগ পাবলিক লাইব্রেরীর সিড়িতে পৌছাই ক্যামেরাম্যান ও ফয়সাল বাংলাদেশ কে নিয়ে আয়োজক আবদুল্লাহ আল মনসুর আমাদের পথ চেয়ে দাড়িয়ে আছেন। রাতমজুর ভাই আডডাটা চালাচ্ছেন। কে, কে আসবে, কে আসবেনা, কার রিয়েল আইডি কোনডা, কন বেডায় ছাগু এর এট্টু বয়ান করছিলেন--বোহুত পুরান পাব্লিক মনে হল।
ক্যামেরাম্যান তাল দিচ্ছিলেন, ফয়সাল বাংলাদেশ নিবিষ্ট হয়ে শুনছিলেন আর নতুন রসদ এগিয়ে দিচ্ছিলেন ৩ জনার মুখে।কৌশিকদা হাসি ছরায়ে আইলেন- বল্লেন পুরা আডডা তিনি সেভ, বৌদি বেড়াতে গেছেন তার বান্ধবীর বাসায়। বোঝাই যায়- প্রভাবশালী ব্লগার, নতুন পুরাতন সবার দিকেই বেশ খেয়াল তার।
রাষ্ট্রপ্রধানকে দেখে আমি চিনলাম- আমার ধারনার চেয়ে বয়স কম-এলএলবি সবে শেষ-বিকাল বলেই ব্রান্ডেড কাল চশমাহীন। তাকে প্রটোকল দিলাম আমরা- একচোট হাসাহাসি হয়ে গেল। সবার হাতে এযুগের ক্যামেরা- পটাপট ছবি তুলছে।
আইরিন সুলতানা আপু তাজুল ইসলাম মুন্না একসাথে গেট পেরোতেই চিক্কুর দিলেন সবাই, আমি এগোর আইডি জানতামনা, কেম্নে জান্মু...১ম পেজের যোগ্যতাটা এখন ও আমার হয়নি।
..(পরে শেষ করি? ওফিসের কাজকাম আছে)
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১০ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


