আর মাথা !! সে যেন সাক্ষাৎ আধুনিক রামানুজন।
কেমনে?? উনাকে যদি জিগগেস করা হয়-
''ভাই, ১৪ গুন ১২৩ সমান কত?'' দুই সেকেন্ডে উনি বলবেন-''১৭২২''।
''৬৭ গুন ১৮২ কত হয়?'' তিন সেকেন্ডে উনি বলবেন- ''১২১৯৪!! ''
তাইলে বোঝেন, চলমান ক্যালকুলেটর আর কারে কয়।
একদিন জানলাম উনি ব্লগারও, সামুতে লিখেন - ব্লগ আইডি হিমালয়৭৭৭ ।
স্বভাবতই- সমসাময়িক ব্লগ কালচার, ব্লগের ভূমিকা নিয়ে আমাদের কথা চলতে থাকে।
আর একদিন--
যেদিন আমাকে বিবৃত করতে হল তার ব্যাচেলর জীবনে পিতা হবার খবর এক ঘরোয়া প্রকাশনা অনুষ্ঠানে।
লাজুক লাজুক হিমালয় সেদিন এলেন পান্জাবী পড়ে। চোখে মুখে খেলা করছে তার প্রথম পিতৃত্বের সুখ, চিন্তাশীল ভাবুক মুখে আনন্দের অপার উদ্ভাস। অনেক লেখকের সারাজীবনে যে স্বপ্ন পুরন হয়না, হতে হলে স্যান্ডেলের তলা, জুতার শুকতালি ক্ষয় হয়; আজ হিমালয়ের তেমন স্বপ্ন পূরনের দিন। আপনার জানেন, একজন লেখকের কাছে তার বই সন্তানের মত।হ্যাঁ, আমাদের চৌকস হিমালয় গল্পের বই লিখেছেন। সেটা ঝকঝকা পৃষ্ঠায় ছাপাও হয়েছে।
বইয়ের নাম- প্রযত্নে হন্তা।
প্রকাশ করেছে অন্যরকম প্রকাশনী।
প্রকাশক: মাহমুদুল হাসান সোহাগ।
বইয়ের অসাধারন প্রচ্ছদটি করেছেন আমাদের প্রিয় ব্লগার ''আইরিন সুলতানা''।
বইয়ের দাম মাত্র- ১৪০ টাকা।
বইয়ে গল্প আছে মোট - ১০টি।
প্রযত্নে হন্তা'র প্রাপ্তিস্থান:
বুয়েট:
তিতুমীর হল – ফারুক (রুম নং-১০০৯) (০১৬৭১০০২২০৯)
রশিদ হল- মিশা(রুম নং-৫১০) (০১৬৭৫৫১০৫২৭)
শেরে বাংলা হল- জুবায়ের (রুম নং-২০৯)
ছাত্রী হল - ব্রতী (ইইই-০৫ ব্যাচ)
ঢাকা বিশ্ববিদ্যালয়:
মুক্তাদির (ইংরেজি বিভাগ) (০১৭১৭৬২৩৪৮৮)
সূর্যসেন হল- লিমন (মার্কেটিং বিভাগ) (০১৬৭৫৫৫০৫৪৪)
উদ্ভাস একাডেমিক এন্ড এডমিশন কেয়ার এর শাখাসমূহ:
মতিঝিল শাখা-০১৮১১ ৪১৫১০৪
বেইলি রোড শাখা- ০১৮১১ ৪১৫১০৭
ফার্মগেট শাখা-০১৮১১ ৪১৫১২০
সায়েন্স ল্যাবরেটরি শাখা-০১৮১১ ৪১৫১০৮
মিরপুর শাখা-০১৮১১ ৪১৫১১১
মোহাম্মদপুর শাখা-০১৮১১ ৪১৫১১২
পুরান ঢাকা শাখা-০১৮১১ ৪১৫১২৬
যাত্রাবাড়ী শাখা-০১৮১১ ৪১৫১১৫
বনশ্রী শাখা-০১৮১১ ৪১৫১১৩
উত্তরা শাখা-০১৮১১ ৪১৫১০৯
বইয়ের ফেজবুক ফ্যান পেজ: Projotne-Honta(প্রযত্নে-হন্তা)
বুয়েটের চা প্লাবন নিয়ে লেখা: চা-চক্রের চিহ্নচিত্র চরিত ।
( লেখক মাহফুজ সিদ্দিকী হিমালয় বুয়েটের মেটারিয়ালস এন্ড মেটালার্জিক্যাল বিভাগের ছাত্র।
উনার বিশেষ বৈশিষ্ট হলেন উনি মানুষের ইন্টারভিয়্যু নেন আর মাঝে মাঝেই দুই হাতে দুইটা কাপ নিয়ে চা খান।
উনি আমার কাছে স্বীকার করেছেন, জীবনে চায়ের দাওয়াতে কাউকে না করেন নাই।
দেবেন নাকি ইন্টারভিয়্যু, খাওয়াবেন নাকি চা?
বা দুই একটা গুন উনার কাছ থেকে জেনে নিতে পারেন।
হিমালয় ওরফে হিমু - ০১৬৭০ ২৫৫ ৭৫৪)।
আমি ভেবেছি ব্লগে একটা পোস্ট দিলে ৫০/৬০ টি বই বিক্রি হতে পারে।
এখনও অনেক ব্লগার বই পড়েন, তাই নয় কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

