কি ভাই, খেলা দেখবে না ?? আরে..., বিশ্বকাপের কথা বলছি। কই দেখবেন, ঠিক করছেন? স্টেডিয়াম তো আপনার জন্য রেডি। টিকিট কাটছেন?এব্যপারে কিছু জানেন? না জানলে সমস্যা নাই। আমি বিস্তারিত জানাইতাছি।
যদি টাকা পয়সা বেশি না থাকে তবে ২০০ টাকার টিকেট কাটতে হবে। খেলা দেখতে হবে পূর্ব গ্যালারিতে একেবারে খোলা আকাশের নিচে বসে।
যদি মাথার উপর ছায়া চান, রোদের কাছ থেকে বাচতে চান, তবে ৪০০ টিকেট কাটেন, বসতে হবে উত্তর গ্যালারিতে।
ব্যাটসম্যানের ক্লাসিকাল শটগুলো ভালো ভাবে দেখতে চাইলে বসতে হবে ক্লাব হাউজে, টাকা লাগবে ৭০০ আর ২য় রাউন্ডের জন্য ১০০০।
পা দুলিয়ে, মাস্তি করে খেলা দেখতে চান, সোজা ভিআইপি গ্যালারি, টিকেট মূল্য ২০০০, ২য় রাউন্ডের জন্য ৩০০০। টাকা বেশি তয় একটা কথা আছে, এখানে চা, কফি এক্কেবারে ফ্রী,
লাঞ্চ তো আছেই।
আর আপনার যদি মেলা টাকা থাকে তবে আন্তর্জাতিক মার্কিতে বসে খেলা দেখেন। উন্নত খাবার দাবার আরামদায়ক চেয়ার,।( ইস্ আমার তো এখনই যাইতে মন চাইতাছে.!!
টাকা কইলাম ১৫০ ডলার লাগবো, আর পরের রাউন্ডের জন্য ২০০ ডলার
আপনার মাজায়, কোমোরে যদি কুনো রকম প্রবলেম থাকে তয় ভাই আপনে ৩০০০ টাকার টিকেট কাটেন, কারন তাইলে আপনি সোফা পাইবেন।
ঘরে না থেকেও যদি ঘরের পরিবেশে খেলা দেখতে চান, তাইলে ২৪০০০ ডলার খরচ করেন। এক সাথে পুরা ৮ ম্যাচের টিকেট। এখানে পাবেন টিভি , সোফা, চা, কফি , নাস্তা, দুপুরের খাবার।
তো ভাইজানরা , রেডি হন কে কোনখানে বইসা খেলা দেখবেন।
তয় একটা হাচা কথা কই, আমি কিন্তূ বাসায় খেলা দেখমু...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

