বাংলাদেশের টিভি চ্যানেল কেন কোলকাতায় দেখা যায় না/কেন দেখায় না? - এই প্রশ্নটি বাংলাদেশের সবাই করে থাকে। এমনকি বাংলাদেশের সংবাদমাধ্যম গুলোও মাঝে মাঝে এই প্রশ্ন করে এবং অনেক সময় তারা দাবি করি কোলকাতার বাংলা টিভি চ্যানেলগুলোও বাংলাদেশ এ নিষিদ্ধ করা হোক।
বাংলাদেশে যেসব বিদেশী টিভি চ্যানেল দেখা্য (ভারতীয় বাদে), যেমনঃ CNN, BBC, Discovery, ESPN কখনো কি ভেবে দেখেছেন কেন সব চ্যানেলগুলোর অনুষ্টান মালার সময়সূচী ভারতীয় সময়ে দেখানো হয় এবং কেন সবগুলো চ্যানেলেই ভারতীয় বিজ্ঞাপন দেখানো হয় ?
কারন ভারতে বিদেশী টিভি চ্যানেল দেখাতে হলে কিছু নিয়ম নীতি পালন করতে হয়। যে সব চ্যানেল ভারতের বাইরে থেকে আপলিংক (সম্প্রচার) করা হয়, সেগুলো ভারতে বৈধ ভাবে ডাউনলিংক (দেখাতে) করতে হলে ভারতের তথ্য মন্ত্রনালয় থেকে কিছু নিয়ম মেনে অনুমতি নিতে হয়। সেগুলো হল;
১। প্রতিটি টিভি চ্যানেল এর মালিকানাধীন কোম্পানী কে প্রথমে 'ভারতীয় কোম্পানী আইন, ১৯৫৬' অনুযায়ী রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করতে হবে। এই রেজিষ্ট্রেশন ৫ বছর এর জন্য দেয়া হয়। ৫ বছর পরে মেয়াদ বাড়ানো হয়। রেজিষ্ট্রেশন ফি ৫ লক্ষ্য টাকা এবং প্রতি বছর বাৎসরিক ফি বাবদ ১ লক্ষ্য টাকা প্রদান করতে হবে।
২। আবেদনকারী কোম্পানীর ভারতে একটি বানিজ্যিক অফিস থাকতে হবে।
৩। আবেদনকারী কোম্পানীর আবশ্যই ১.৫ কোটি টাকার মুলধন থাকতে হবে। আবেদনকারী কোম্পানীর যদি এক এর অধীক চ্যানেল থাকে তাহলে প্রতিটি অতিরিক্ত চ্যানেলের জন্য ১ কোটি টাকার মুলধন থাকতে হবে।
৪। সেই সব টিভি চ্যানেলে অবশ্যই ভারতীয় পন্যের বিজ্ঞাপন দেখাতে হবে। বিদেশী অননুমদিত কোন পন্যের বিজ্ঞাপন দেখানো যাবে না।
এছাড়াও আরো কিছু নিয়মনীতি আছে কিন্তু এই চারটি নিয়ম অবশ্যই পালন করতে হবে। তাহলেই যেকোন বিদেশী চ্যানেল ভারতে সম্প্রচারের অনুমতি দেয়া হয়।এটাই কি স্বাভাবিক নয় ?
এখন কথা হচ্ছে বাংলাদেশের কয়টা টিভি চ্যানেল এই ব্যাপারটা জানে বা কয়টা টিভি চ্যানেল ভারতে কোম্পানী হিসেবে রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করেছে ? বাংলাদেশে সঠিক ক্যাবল টিভি আইন নেই তাই বাংলাদেশের ক্যাবল টিভি অপারেটররা নিজেদের ইচ্ছে মত বিদেশী চ্যানেল দেখাতে পারে। কিন্তু সব দেশ তো আর বাংলাদেশের মত না।
আমরা আশা করব বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এই ব্যাপারে যথাযথ নিয়ম পালন করে ভারতে যেন আপনাদের {বাংলাদেশের} টিভি চ্যানেলগুলো দেখা যায় সে ব্যবস্থা নিবেন। একদিকে তারা যেমন ভারতীয় বিজ্ঞাপন প্রচার করে বানিজ্যিকভাবে লাভবান হবেন সঙ্গে সঙ্গে বাংলাদেশের বাংলা অনুষ্টান কোলকাতাসহ পশ্চিমবঙ্গের সবাই দেখতে পাবে।
লাভবান হব আমরা দুই দিকেই।
বাংলাদেশের টিভি চ্যানেল কেন কোলকাতায় দেখা যায় না/কেন দেখায় না?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।