আমার প্রিয় পোস্ট

সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-২ঃঅপপ্রচার

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৪

শেয়ারঃ
0 0

’৭১ এ স্বাধীনতা যুদ্ধের পর যুদ্ধাপরাধীদের একটা অংশ সৌদিতে আশ্রয় নেয় । দেশে অনুকুল পরিবেশ সৃষ্টি হলে বড় দাগী অপরাধীরা দেশে যায় , একটা অংশ থেকে যায় ।সেই অংশটি আবার আত্নীয়স্বজন, দলের লোকদের নিয়ে এসে পাল্লা ভারী করে । যেহেতু তারা অনেক আগেই এদেশে আস্তানা গেড়েছে তাই তাদের পথ-ঘাট সরকারী দপ্তর ভালোই চেনা ।সৌদি আরবের দান খয়রাতের ১টা বিশাল অংশ এদের মাধ্যমে বিলিবন্টন , লুটপাট , আত্নসাত হয় ।বাংলাদেশে ১টা মসজিদ তৈরি করে ৪দিক থেকে ৪ টা ছবি তুলে সৌদিদাতাদের কাছ থেকে৪টা মসজিদের সমপরিমান সাহায্য নেয়া হয় । বলা বাহুল্য, বাড়তি পুরো টাকাই দেশে জংগীবাদ কিংবা ব্যক্তিগত ভোগবিলাসের কাজে লাগানো হয় ।
আমরা সবাই দেশে সালমান রহমান কিংবা আঊয়াল মিন্টুকে ধনকুবের বলে চিনি ।কিন্তু এরা ২/৪ টা সালমান-মিন্টু কেনারসামর্থ্য রাখে । এদের কারো লন্ডনে বাড়ী নেই , সাঈদীর আছে ।

তত্তাবধায়ক সরকারের আমল থেকে শুরু করে এমন কোনদিন পাওয়া যাবে না,যেদিন নানা উচিলায় সৌদি আরবের বিভিন্ন জায়গায় জামাত সমর্থকরা মিটিং করছে ।এ মিটিং কি ফল বয়ে আনে তার কিছু নমুনা দিই ।

সৌদি প্রিন্স তালাল রুপালী ব্যাংক কেনার সব কিছু ঠিকঠাক করে শুভেচ্ছার নিদর্শনস্বরুপ খেজুর ও নগদ অর্থ বাংলাদেশেপাঠিয়ে দেয় । কিন্তু তালালকে ভুল বোঝানো হয় ,যার পরিনতিতে আমরা দেখতে পাই , তালাল সব ঠিকঠাক হওয়ার পরও রুপালী ব্যাংক কেনা থেকে সরে আসে ।বাংলাদেশে প্রতিবছর পৃথিবীর সবগুলো দেশথেকে যত রেমিট্যান্স যায় সবগুলো যোগ করলেও, সৌদি থেকে যাওয়া রেমিট্যান্স আরও বেশী হবে । বাংলাদেশের সাথে রেমিট্যান্স প্রবাহ পুরোটাই নিয়ন্ত্রন করে ইসলামী ব্যাংক । সরকারী সোনালী ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক ২ গুন বেশী রেমিট্যান্স সংগ্রহ করে ।তালাল রুপালী ব্যাংক কিনলে ইসলামী ব্যাংক বসে যেত নিঃসন্দেহে ।

নিজামী গত তত্তাবধায়ক সরকারের সময় ১৬/০৭/২০০৮ তারিখ দুপুরে মুক্তির আদেশ পেয়ে , বিকেলেই ছাড়া পায় ।যেখানে অন্য বন্দী যেমন এমকে আনোয়ার,সামসুল ইসলাম প্রমুখের মুক্তির আদেশ কোর্ট থেকে জেলে আসতেই ৩/ ৪দিন লেগেছিল । সাঈদী সেসময় সৌদিতে ১ সপ্তাহের জন্য ছিল ।

সৌদি জামাতের সাথেবাংলাদেশের মুল পার্টির যোগাযোগ অবিছিন্ন । মাঝখানে একবার সৌদি কর্তপক্ষ জামাতিদের প্রতি সমর্থন প্রত্যাহারের সিন্ধান্ত নেয় । সে সময়ই আমরা কেবল দেখতে পাই নিজামীসহ অন্যনেতারা সভা-সমাবেশে রীতিমত কান্নকাটি শুরু করে ।তারপর মনে হয় হাতেপায়ে ধরে আবার সম্পর্ক ঠিক করে ।

কিছুদিন আগে একজন জামাত নেতা বলেছিল , সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলে সৌদি থেকে সব শ্রমিক ফেরত পাঠানো হবে । এই ব্লগে অনেকেই এ নিয়ে তামাশা করেলও তার কথার একটা ভিত্তি আছে , মনে হয় সম্পর্ক জোড়া লেগেছে ।
মাঝমাঝে সাহারা খাতুন আর শফিক আহমেদের কথা শুনে আমরা সৌদিপ্রবাসীরা কৌতুকবোধ করি আর আতংকে থাকি ।

পৃথিবীতে এমন ১টি দেশ পাওয়া যাবে কিনা সন্দেহ যে দেশের নাগরিকরা নিজ রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালায় ।জাপানের নাগরিকরা বিদেশের মাটিতে নিযেকে একজন রাষ্ট্রদুত মনে করে , এজন্য তাদের মাঝে বিনয়ের কোন শেষ নেই ।
অথচ আমাদের বাংলাদেশীরা ?
যেখানেই জামাত, সেখানেই ষড়যন্ত্র , সেখানেই দেশবিরোধী কাজকারবার ।
(ক্রমশঃ)

(১ম পর্ব) (৩য় পর্ব )

 

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১০ রাত ১০:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৯
শিমুল আহমেদ বলেছেন: একমত। জামাত শিবির নিষিদ্ধ করা হোক।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩২

লেখক বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে এখন যে সহিংসতা চলছে তারও উতপত্তি মনে হয় সৌদিতে । বোঝা যাবে কয়েকদিন পর ।যতদিন যাবে , যত পানি ঘোলা হবে পরিস্থিতি জামাতের অনুকুলে যাবে ।সরকার কখনো ঘটনা মুল জায়গায় হাত দেয় না ।

২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫
বিপরীত স্রোত বলেছেন: হারামিগুলা কবে দেশকে ভালোবেসেছে ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: না বাসেনি , বাসবেও না ।

৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬
ম্যাকানিক বলেছেন: পুরাই সহমত
একজন রাজাকার আপ্নেরে মাইনাস দিয়া গেছে।
ওজুর জন্য মসজিদে টিউব অয়েল বসানোর নাম করে চার টা ছবির চল্লিশ কপি করে বাকি পয়সায় ক্লিনারের চাকরি করে নিজের ভিটায় রিতিমত প্রাসাদ বানিয়েছে ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: - দিক সমস্যা নেই ।
কেউ কেউ ধর্মকে আঘাত করা হচ্ছে মর্মে অভিযোগ করতে পারে -না হলে এরা যে কত বড় বকধার্মিক
তা লেখতে পারতাম ।

৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৯
মুকুট বলেছেন: এ জাতির খাসলত কবে যে শোধরাবে :(
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: শোধরাবে না ।
কেন শোধরাবে না জানতে পারবেন , সাথে থাকুন ।

৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৪
দূর আকাশের নীল তারা বলেছেন: যেখানেই জামাত, সেখানেই ষড়যন্ত্র , সেখানেই দেশবিরোধী কাজকারবার।
৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৭
মিআমি বলেছেন:
অনেক অজানা তথ্য জানলাম ।
৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬
রাগ ইমন বলেছেন: অনেক ঘটনার পিছনের ঘটনা জানা হইলো ।

এরা কি আসলেই শ্রমিক ফেরত পাঠানোর ব্যবস্থা করার মত শক্তিশালী সৌদিতে?

সৌদির কর্তৃপক্ষ তো আবার আমেরিকান চাচার কথা মত চলে।

আপনার এই পোস্ট সিরিজ স্টিকি হওয়া উচিত ।


সবার কাছে অনুরোধ জানাই স্টিকি করা হোক!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: মোটেও শক্তিশালী নয় ।
কিন্তু ইসলামী দান খয়রাত এদের মাধ্যমে হয় ।
এরা সৌদিদের যা বোঝায় তাই ।সৌদিরাও খোঁজ নেয় না , সঠিকটা বোঝাতে কেঊ তাদের কাছে যায়ও না ।তবে আশার কথা হল , কিং ফয়সল কিংবা কিং খালেদের মত কিং আব্দুল্লার কাছে এরা পাত্তা পাচ্ছে না ।
সৌদির প্রতিটি প্ল্যান,শলা-পরামর্শ আমেরিকার ।রাস্তার ডানদিকে গাড়ি চালানো , মাটির ণীচ দিয়ে ইলেক্ট্রিক সাপ্লাই থেকে শুরু করে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা সবই ।

৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭
রাগ ইমন বলেছেন: প্রিয়তে নিলাম।
১০. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
নিভৃত পথচারী বলেছেন: প্রিয়তে নিলাম । স্টিকিতে চাই।
১২. ২৪ শে মার্চ, ২০১০ রাত ১২:০৮
অমি রহমান পিয়াল বলেছেন: চরম পোস্ট, পুরাটা কমপিলিট করেন, রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চাই
২৪ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: ভাই পরের কমেন্ট এবং তার উত্তর পড়ুন ।তাদের মতিগতি বোঝা বড় কষ্ট । তবে আমরা অনেক ঘটনারই আড়াল থেকে বুঝতে পারি কিছু একটা হতে যাচ্ছে বা হয়েছে ।

১৩. ২৪ শে মার্চ, ২০১০ রাত ১২:১৮
বিডি আইডল বলেছেন: তেমন তথ্য ভিত্তিক লেখা মনে হলো না....."মনে হয়" টাইপের কথা অনেকবারই বলেছেন......সৌদিদের সাথে জামাতের সো-কল্ড দহরম-মহরম আদতেই আছে কিনা সন্দেহ আছে
২৪ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন:
তার কথার একটা ভিত্তি আছে , মনে হয় সম্পর্ক জোড়া লেগেছে ।
.................................................................................।
কয়েকবার নয়,একবার ব্যবহার হয়েছে ।

যেহেতু আমার জামাতীদের বৈঠকে আংশগ্রহনের সুযোগ হয় না ,তাই একেবারে প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ননা হয়ত পাবেন না। কিন্তু ঐসব মিটিং্যে আলোচনার এবং পরবর্তীতে দেশের ঘটনা প্রবাহ বিশ্লেষন করলে “মনে হয়ই” বলতে হবে ।
যেমন মাস কয়েক আগে এখানকার জামাতের মিটিংয়ে আলোচনা হয়েছিল দেশে যে কোনভাবে হোক অস্থিরতা সৃষ্টি করা ।
আমরা হয়ত ভেবেছিলাম JMBর মত বোমা-টোমা ফাটানো হবে । দেশের বন্ধূ-বান্ধবদের ঐসব বিষয়ে জানিয়ে সাবধান থাকতে বলেছিলাম ।কিন্তু পরে দেখলাম,বোমা হামলা নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন করে দেশ অস্থিতিশীল করছে ।তাদের মতিগতি কোন দিকে যায় তা বোঝা কষ্টকর ।
তাহলে বলেন , কিভাবে তাদের একবারে নিখুঁত পরিকল্পনার কথা লিখব ?এজন্যই শুধু একবার “মনে হয়” ব্যবহার করতে হয়েছে ।

আমার যদি ঐ রাজাকার কামরুজ্জামানকে রিমান্ডে নেয়ার মত ক্ষমতা থাকত তাহলে “মনে হয়” লিখতাম না ।

১৪. ২৫ শে মার্চ, ২০১০ রাত ৯:২৮
ডিডু বলেছেন: ভাই আপনি বলছেন " যেমন মাস কয়েক আগে এখানকার জামাতের মিটিংয়ে আলোচনা হয়েছিল দেশে যে কোনভাবে হোক অস্থিরতা সৃষ্টি করা ।" ঐ বৈঠকে কি আপনি ছিলেন? না থাকলে কিভাবে জানলেন এই কথাটি?
২৫ শে মার্চ, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: জামাতের অনেক অহংকারি সদস্য আছে যারা কোন কিছুর পরোয়া করে না ,যে কোন কথা বুক ফুলিয়ে গর্ব করে বলে ।

১৫. ২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৫
টুটুল বরকত বলেছেন: read a lead news in the prothom-alo on 21st april 2010
Click This Link
১৬. ১১ ই জুলাই, ২০১০ রাত ১১:৪৫
কালীদাস বলেছেন: কঠিন পোস্ট, কয়েকটার চেহারা পুরা খুলে দিয়েছেন। এদের বিরুদ্ধে কিছু বললেই লীগ, ভারতের দালাল, কাফের নাস্তিক গালাগালির ঝড় বইয়ে দেয়। ঘটনাগুলো দেখে তো মনে হয় সৌদি কানেকশন এদের ভালই আছে।
++++++++++
২৪ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১১

লেখক বলেছেন: Click This Link

 

মোট সময় লেগেছে ২.৮৪০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I am a service holder.I like blogging
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই