

না-ভালো লাগার গান/ ব্রাত্য রাইসু
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৭
না-ভালো লাগার গান যদি গাই...
না-যদি তোমার কথা তোমাকে শোনাই...
না-ধরো স্মরণ করলাম তোমারে সহস্র যুগ...
তারো পরে কিছু প্রেম অবশিষ্ট থাকে নাকি,
প্রিয়তমে?
যদি থাকে--সেই থাকা/থাকাগুলি দিয়া
কাগজের নৌকা বানাইয়া
আসল নাওয়ের পাশে যদি আমরা সন্দেহজনক...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০১বার পঠিত
বোধ/শহীদ কাদরী
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৪
বোধ
শালিক নাচে টেলিগ্রাফের তারে,
কাঁঠালগাছের হাতের মাপের পাতা
পুকুর পাড়ে ঝোপের ওপর আলোর হেলাফেলা
এই এলো আশ্বিন,
আমার শূন্য হলো দিন
কেন শূন্য হলো দিন?...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৫বার পঠিত
শুরু হল সাইন-এ
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০০
নাটকীয় ভাবে শুরু করাটাই বোধ করি রেয়াজ।
অতএব, আমাদের যাএা হল শুরু, ইত্যাদী, ইত্যাদী। অ্যান্ড ড্রাম রোলস . . .
কি নিয়ে লিখবো এখনো ঠিক করে উঠিনি। সম্ভবত সব কিছুই। তবে পাঠকের (ক্ষমা করবেন, পাঠিকাদেরও) মনোকষ্টের কারণ না হবার চেষ্টা করবো আপ্রাণ।
লোকে বলে শেষ কথা বলে কিছু নেই . . . তাই...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮২বার পঠিত
সে - জীবনানন্দ দাশ
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৬
আমাকে সে নিয়েছিলো ডেকে;
বলেছিলো: 'এ নদীর জল
তোমার চোখের মত ম্লান বেতফল:
সব ক্লান্তি রক্তের থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি;
এই নদী তুমি।'
'এর নাম ধানসিঁড়ি বুঝি?'...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৮বার পঠিত
ইহাদেরি কানে - জীবনানন্দ দাশ
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৫
একবার নক্ষত্রের পানে চেয়ে – একবার বেদনার পানে
অনেক কবিতা লিখে চলে গেলো যুবকের দল;
পৃথিবীর পথে-পথে সুন্দরীরা মূর্খ সসম্মানে
শুনিল আধেক কথা – এই সব বধির নিশ্চল
সোনার পিত্তল মূর্তি: তবু, আহা, ইহাদেরি কানে
অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেলো যুবকের দল:
একবার নক্ষত্রের পানে চেয়ে – একবার বেদনার পানে।
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৫বার পঠিত
নির্জন স্বাক্ষর - জীবনানন্দ দাশ
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৪
তুমি তা জানো না কিছু- না জানিলে,
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে;
যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে-
পথের পাতার মতো তুমিও তখন
আমার বুকের পরে শুয়ে রবে?
অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
সেদিন তোমার!
তোমার এ জীবনের ধার...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮২বার পঠিত
আকাশনীলা - জীবননান্দ দাশ
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৩
সুরঞ্জনা, অইখানে যেয়োনাকো তুমি,
বোলোনাকো কথা অই যুবকের সাথে ;
ফিরে এসো সুরঞ্জনা ;
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে ;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে ;
ফিরে এসো হৃদয়ে আমার ;
দূর থেকে দূরে -- আরও দূরে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৭বার পঠিত
রামগরুড়ের ছানা -- সুকুমার রায়
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪২
রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা,
হাসির কথা শুনলে বলে,
``হাসব না-না, না-না!''
সদাই মরে ত্রাসে--- ওই বুঝি কেউ হাসে!
এক চোখে তাই মিটমিটিয়ে
তাকায় আশে পাশে।
ঘুম নাহি তার চোখে আপনি ব'কে ব'কে
আপনারে কয়, ``হাসিস যদি...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৪বার পঠিত
হায় চিল - জীবনানন্দ দাশ
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪২
হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর কেঁদো নাকো উড়ে-উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;
আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে!
হায় চিল, সোনালী ডানার চিল,...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৩বার পঠিত
ফেরা / অলোকরঞ্জন দাশগুপ্ত
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৩৫
তুমি ভাবলে ফিরে-আসার পরেও
সব-কিছু তার নিজের জায়গায়
রইবে অটুট; চিত্রদারুধেনু
চরিয়ে গোঠে সুরদাসের আঁকা
বালকৃষ্ণ দাড়িয়ে থাকবেন;
আবহমান কৃষ্ণচূড়ার নিচে
বোষ্টমী তার গান গাইতে গিয়ে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৮বার পঠিত




