আমার প্রিয় পোস্ট
- জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম ) - আবদুর রাজ্জাক শিপন
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- 'Missing You' -এর সঠিক বাংলা কি হবে? - ত্রিভুজ
- সমুদ্রের যে সমুদ্র গুপ্তই থেকে গেলো - রণদীপম বসু
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- কবি ও কবিতার সাথে - মাছরাঙ্গা
- নীরবতা, ধ্যান ও মেডিটেশন (পুনঃ প্রকাশ) - কালপুরুষ
- দেশ-বিদেশ থেকে সাহায্য'র জন্য কিছু প্রয়োজনীয় ঠিকানা/সংযোগ: - লাল দরজা
- রম্য কথোপকথন - কালপুরুষ
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- আমি আজ কারো রক্ত চাইতে আসিনি - -নির্মলেন্দু গুন । - আবুল বাহার
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান) - আবদুর রাজ্জাক শিপন
- আচ্ছা কেন মানুষগুলো ----- (রেনেসাঁ) - বিষাক্ত মানুষ
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- সব ব্লগার বন্ধুদের জন্মদিন বিষয়ক একটি জরিপ - মিলটন
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- জীবন যখন থমকে দাঁড়ায় - নাদান
- নবীনদের জন্য - নাদান
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি... - ব্লুজ
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- কবিতা নির্মাণ - কালপুরুষ
- বলি- যেতে দেবো না। ( "সুসানকে" এবং ব্লগের সকল বন্ধু-বান্ধবীদের উৎসর্গ করা হলো) - চিটি
- তবু দিন কাটে, অপেক্ষায় - সুলতানা শিরীন সাজি
"এক বিকেলের হাত ধরে---" / চিটি
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৯
খুব বেশি দূরে নয়,
সোডিয়াম লাইটের আলো পেরিয়ে
তাল তাল অন্ধকারে
বেপরোয়া হাওয়া ঘিরে
বসেছি এক নদীর কূল ঘেঁসে
উতলা নদীটি আজ বড় বেশি শান্ত
জোয়ার নামার চিহ্ন আছে
একেবারে ভাটা, তাও না;
আজ পূর্ণিমা ও না
তবু বড় চমৎকার লাগছে চাঁদের আলো
দূরে, একটু দূরে জ্বলছে
পতেঙ্গা বন্দরে ভিড়ার অপেক্ষায় থাকা
জাহাজের আলো।
এই কর্ণফুলি- সেই লুসাই....
পাহাড় বেয়ে নেমে এসে
বঙ্গোপসাগরের সাথে মিশতে পারা
যেন এক আনন্দ......
সেই আনন্দে ছল ছল করে
বয়ে যাচ্ছে শান্ত বালকের মত।
বিষয়--কিছু না,
চার পাঁচেক বান্ধবীরা মিলে
আজ আমরা কর্ণফুলি নদীর পাশে
--আড্ডা দিতে বসেছি
বাদাম ওয়ালা ধারে কাছে না পাওয়াতে
হেঁটে পাঁচ টাকার বাদাম
নিয়ে এল 'লিজা'-- আমরা চার পাঁচেক
ভাগে যা পড়ল তাতেই তৃপ্তি।
'শিমুল' মনের সুখে গান ধরেছে
'লিপি আপু' কাগজ-কলম নিয়ে
বসে পড়েছে আঁকা আঁকিতে
আর 'আমি'.........
যেন তলিয়ে যাচ্ছিলাম অথৈ জলে
মনে হচ্ছে "যেন সুখের ভেলায় ভাসছি"।
চেতনায় ফিরে এলাম--
'পাপড়ির' হাক ডাকে
তিলকে তাল করার অভ্যাস
তাই পাপড়িকে 'পিপড়া' বলে ডাকি।
কিছু দূরে বসেছিল একজোড়া দম্পতি
পিপড়া দেখেই বলে উঠল--
"পৃথিবীময় ঘোষনা দিয়ে বেড়াতে হবে আমরা দম্পতি"
অমনি উঠে গেল......
বিরক্তির লেশ না দেখিয়ে,
আর আমরা, নির্বাক!!!
(উৎসর্গ: কালপুরুষ কে, যিনি এই কবিতার একটা সুন্দর নাম দিয়েছেন)
মুকুল বলেছেন:
চমৎকার!!! কবিতায় দারুণ আড্ডার বর্ণনা!
কালপুরুষ বলেছেন:
উরিব্বাস্!! এ যে চমৎকার কবিতা। তুমি এতো ভাল লেখো!! হিংসে হচ্ছে। খুব ভাল লাগলো। আরও বেশী বেশী লেখা চাই।
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
আপনার লেখার ভক্ত আমি নিজে
আপনাদের উৎসাহে লেখার ভরসা পাই
ভালো থাকুন।
ব্যস্ততাই বেশি একটা লেখা দিতে পারি না.......চেষ্টা করবো।
মুকুল বলেছেন:
আমার কিছু বলার নাই। নামকরণ কবি'র নিজস্ব স্বাধীনতা! আপনার কাছে যেটা ভালো লাগবে, সেটাই হবে। লেখক বলেছেন: তা ঠিকই বলেছেন-- এর পরও মনে হচ্ছে নামটা কবিতার বিষয়বস্ত্তর সাথে মনে মিল নাই
দেখি কি করা যায়.....।
ধন্যবাদ
কালপুরুষ বলেছেন:
"এক বিকেলের হাত ধরে---"কেমন হলো বুঝতে পারছি না। তবে শুধু "আড্ডা" শিরোনামটা কেমন যেন খাপ খাচ্ছে না।
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
অসাধারণ আপনার কাব্যগল্প! এভাবে প্রতেঙ্গা সি-বিচ হয়ে কর্ণফুলি আর লুসাই পেড়িয়ে চট্টলাকে নিয়ে কি অসাধারণ যাপিত জীবন.....
বাদাম খাওয়ার আনন্দ
আর শিমুল, লীজাদের সাথে সঙ্গ
প্রকৃতির সাথে একাকিত্ব, নিমিষেই হরণ
হয়ে যাওয়া....
যেন তলিয়ে যাচ্ছিলাম অথৈ জলে
মনে হচ্ছে "যেন সুখের ভেলায় ভাসছি"।
আপনার জীবনের সুখ বারংবার ফিরে আসুক ! ফিরে আসুক সুখের ভেলায়......
ভালো থাকুন আর শুভেচ্ছা রেখে গেলাম আপনার আঙ্গিনায়!
লেখক বলেছেন: আমার কবিতার আঙ্গিনায় আসার জন্য প্রীত হলাম।
সেসব দিনের স্মৃতিগুলো এখন খুব মনে পড়ে.......
হারিয়ে যেতে মন চায় সে দিনে..........।
সে সব দিন কি আর কখনো ফিরে আসবে??
ব্লগে বসে স্মৃতিচারণ ছাড়া!!!!!!!!!
আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য অকৃতিম শুভেচ্ছা
ভালো থাকুন
কালপুরুষ বলেছেন:
অশেষ ধন্যবাদ তোমাকে। সাথে কৃতজ্ঞতা। নিজেকে সম্মানিত বোধ করছি।
লেখক বলেছেন: আপনার নামখানি আমার কবিতার সৌন্দর্য বর্ধিত করেছে
আবার ও ধন্যবাদ।
প্রণব আচার্য বলেছেন:
চমৎকার কবিতা
লেখক বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন।
লেখক বলেছেন: হুমম খুব মনে পড়ছে
আপনি ও ভালো থাকুন।
রাশেদ বলেছেন:
খুব ভালো লাগছে।
লেখক বলেছেন: ধন্যবাদ রাশেদ ভাই,
কেমন আছেন?
ভালো থাকুন সব সময়!!
লেখক বলেছেন: কর্ণফুলি নদীর তীরে........।
পতেঙ্গা বন্দরে গেলে বিকেলটা সত্যি উপভোগ করতে পারবেন।
খুব মিস করি এখন
ধন্যবাদ
লেখক বলেছেন: নেভাল এর দিকে যেতে চেষ্টা করেন..............লোকজন কম, আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন আথবা নৌকা করে KFC ঘুরে আসতে পারেন
ভালো থাকুন
ঘুরে এলাম কর্নফুলীর পার.........
কেমন আছেন চিটি?
ভালো লাগলো।শুভেচ্ছা নিন।
দারুন আবহাওয়া........।
গাছে গাছে পাতারা আসছে।
বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে...........একটু ঠান্ডা জ্বরে ভুগছি।
তবে মন ভালো......আবহাওয়ার কারনে।
ভালো থাকবেন।শুভেচ্ছা/
লেখক বলেছেন: আপনার মন ভালো জেনে ভালো লাগছে।
আমি মাঝে মাঝে বরফের দেশের লোকজনদের কথা চিন্তা করি..........সামার আসলে আপনারা খুব উপভোগ করেন, তাই না?
ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করি।
আইরিন সুলতানা বলেছেন:
এই আড্ডার আমেজ যেন সবসময় থাকে...
লেখক বলেছেন: এসব মনে করে মাঝে মাঝে হারিয়ে যায় সে সব দিনগুলিতে
শুভ কামনা আপনাকে
মাজুল হাসান বলেছেন:
বরাবরের মতো সহজ কথায় দারুন প্রকাশ!
লেখক বলেছেন: ধন্যবাদ আমার কবিতার আংগিনায় আসার জন্য।
শুভেচ্ছা নিন
ফারহান দাউদ বলেছেন:
হুমমম।
সুন্দর লিখেছেন।
ভালো লাগলো।
বানানগুলো একটু দেখুন-
উত্তলা = উতলা
চল চল = ছল ছল
ধূরে= দূরে
'ওরে কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে'
গানটি মনে পড়ে গেলো
চিটি বলেছেন:
আপনাকে অকৃতিম শুভেচ্ছা ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য।আমি লিখতে সব সময় বানান ভুল করি.................
পরবাসে এসব স্মৃতি বড় মনে পড়ে
ভালো থাকুন
লেখক বলেছেন: এক বিকেলের হাত ধরে খানিক আড্ডা... সুন্দর প্রকাশ
ভালো থাকুন সুন্দর থাকুন
লেখক বলেছেন: ব্যস্ত তো কম বেশি সবাই। ব্যস্ততার মাঝে ভালো থাকাটা হলো আসল।
ভালো থাকুন
কালপুরুষ বলেছেন:
তোমার জন্য ছড়া আছে আমার পোষ্টে- যেটাতে তুমি মন্তব্য করেছো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার চমৎকার সাবলিল লেখায়
নিহন বলেছেন:
মুকুল বলেছেন: চমৎকার!!! কবিতায় দারুণ আড্ডার বর্ণনা!
লেখক বলেছেন: ধন্যবাদ নিহন
মানবী বলেছেন:
চিটি, আজ লসেন্জেলেস থেকে কৎবেল এসে পৌঁছেছে আপনাকে অজস্র ধন্যবাদ আপুমনি সংবাদটি দেবার জন্য। ভেবে নিলাম এগুলো আপনার পাঠানো
অনেক অনেক ভালো থাকুন।
চিটি বলেছেন:
শুনে ভালো লাগলো,শেষ পর্যন্ত আপনি কৎবেল পেলেন। লসেন্জেলেস আসলে আমার এখানে বেড়াতে আসবেন, খুশি হব।
আনমোনা বলেছেন:
এক বিকেলের হাত ধরে
স্বপ্ন ছোঁয়ার আলিঙ্গনে
পৌছে যাবো নতুন ভোরে
তবে এখন আমি যে
তোমার ঘরে............!!!!!
-শুধু আপনার জন্য।
অন্যরকম অসাধারন।
লেখক বলেছেন: অসাধরণ লিখেছো আনমোনা।
মন ছোঁয়া লেখা।
কেমন আছো?
শুভচ্ছা থাকলো ।


















