আমার প্রিয় পোস্ট

প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

শুধু ভালোবাসার জোরে।

২১ শে জুন, ২০০৮ রাত ১২:৩০

শেয়ারঃ
0 0 0

দীর্ঘ বিশ বছর পর তোমার
সাথে পুনরায় দেখা
জানো, বিচ্ছেদের সেই দিনক্ষণ, তারিখ
এখনও আমার স্মরণে আছে
হাতের দশ আঙ্গুল গোনার মত
সহজ ও স্বচ্ছ..............
তুমি ভীষন জেদী আর আবেগী ছিলে
তোমার সে হাতের স্পর্শে
আমি এখনও শিহরিত ও সিক্ত,
গোপনে অশ্রু ঝরে বহুবার।

এই দীর্ঘ বিশটি বছর .....
তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি
সারা পৃথিবীময়......।
জানো এখন তো স্যাটেলাইটের যুগ
পৃথিবীর একটি আলপিনও নাকি
স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়ে
অথচ, তোমাকে আমি খুঁজে পায় নি।

যেমন করে বুশ খুঁজে পায় নি লাদেনকে
বুশ অবশ্য ভালোবেসে খুঁজে নাই
খুঁজেছে প্রতিহিংসা আর ক্ষমতার জোরে
প্রতিশোধ নিতে.......।
সেই প্রতিশোধের লেলিহান শিখায়
পুড়ছে ইরাক ও আফগানিস্থান।

অথচ,
আমার মাঝে কোন প্রতিশোধ ছিল না
ছিল শুধু ভালোবাসা
তোমার ভালোবাসার আগুনে
আমি জ্বলছি, পুড়ছি
আজ আমি বিধ্বস্ত ইরাকের মত
সাদ্দামের মত আমি নজরবন্দী
আমার বিচার হবে
ভালোবাসার মঞ্চে , আদালতে নয়
বিশ্বাস আমি আমি জয়ী হব
শুধু ভালোবাসার জোরে।



"২৬ জুন' ২০০৬ এর পটভূমিতে লিখা" সবার সাথে শেয়ার করলাম।

 

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৮ রাত ১:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে জুন, ২০০৮ রাত ১২:৩৬
কালপুরুষ বলেছেন: উরিব্বাস্! এ যে দারুন লিখেছো। সত্যিই চমৎকার! মুগ্ধ হবার মতোই।

চোখ দিয়ে খুঁজলে পাবেনা তারে,
সে আছে তোমার অন্তরে।
অন্তরের চোখ মেলে তাকাও একটিবার,
দেখবে সে তোমারই হয়ে আছে জন্ম থেকে জন্মন্তর।
২১ শে জুন, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: আপনি সব সময় অসাধারণ লিখেন..........এই যে কথাগুলো বলেছেন খুব সুনন্দর।

লেখাটা ২০০৬ এর পটভূমিতে লেখা।
ধন্যবাদ পড়ার জন্য।

ভালো থাকুন সব সময়
শুভেচ্ছা .......।

২. ২১ শে জুন, ২০০৮ রাত ১২:৩৯
সবাক বলেছেন: অফ লাইনে ছিলাম। লেখাটা দেখে লগইন করতে বাধ্য হলাম।


যাক লাভই হলো
ভালো একটা কবিতা পড়তে পারলাম


আপনাকে ধন্যবাদ।

বাংলাদেশী শুভরাত্রি;)
২১ শে জুন, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: ধন্য হলাম সবাক।
আমার জন্য আবার আসলেন, খুব খুশি হলাম।

বিনীত ধন্যবাদ পড়ার জন্য।

শুভ রাত্রি,

ভালো থাকুন
শুভেচ্ছা ।

৩. ২১ শে জুন, ২০০৮ রাত ১২:৪০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো হয়েছে.......।
"পৃথিবীর একটি আলপিনও নাকি
স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়ে
অথচ, তোমাকে আমি খুঁজে পায় নি।"

অনেক সুন্দর প্রকাশ....শুভেচ্ছা নাও।
২১ শে জুন, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: লেখাটি "ঠিকানা" পত্রিকাতে ছাপিয়েছিলো ২০০৬ এ।

ভাবলাম সবার সাথে শেয়ার করি, এছাড়া নতুন কোন লেখাও নাই।
চেষ্টা করেও হয় না, মাঝে মাঝে এমন হয় কেনো জানি না ।

ধন্যবাদ পড়ার জন্য

তোমার জন্য শুভ কামনা
ভালো থেকো।

৪. ২১ শে জুন, ২০০৮ রাত ১২:৫৭
মৈথুনানন্দ বলেছেন: জেদি > জেদী

আবেগি > আবেগী

*****

আমি আর এখন এতো সরল করে লিখতে পারি না!
২১ শে জুন, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন: বানান নিয়ে আর পারলাম না!!

তোমার লেখা অনেক সুনন্দর

ধন্যবাদ আবার।

৫. ২১ শে জুন, ২০০৮ রাত ১:০২
বহুরূপী মহাজন বলেছেন: প্রেম-ভালবাসা নিয়ে চমৎকার একটা কবিতা পড়লাম অনেকদিন পর। প্রেম সংক্রান্ত কবিতাগুলো এখন কেমন যেন একধাচের হয়েগেছে, তবে এটা একদমই আলাদা!! যদিও বুশ-লাদেনকে দেখে একটু চমকে গিয়েছিলাম, তবে তারা যে মারামারি শুরু করেনি তা দেখে শান্তি পেয়েছি ;)

সুন্দর কবিতাটার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
২১ শে জুন, ২০০৮ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: বুশ-লাদেনকে দেখে একটু চমকে গিয়েছিলাম, তবে তারা যে মারামারি শুরু করেনি তা দেখে শান্তি পেয়েছি ;) হা হা হা
অবস্থা বেগতিক হবে তখন!!!!!!

ভালো লাগার জন্য বিনীত ধন্যবাদ।
কেমন আছেন?

ভালো থাকুন সারাবেলা
শুভেচ্ছা থাকলো।

৬. ২১ শে জুন, ২০০৮ রাত ১:০৩
রাতিফ বলেছেন: দারুন হয়েছে চিটি আপু!


সহজ কিছু কথা অসাধারণ ভাবেই না বললেন!.......খুব ভালো লাগলো।



ভালো থাকুন.........শুভেচ্ছা।
২১ শে জুন, ২০০৮ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ পড়ার জন্য
তোমার কবিতাও আমার কাছে খুব ভালো লাগে

শুভেচ্ছা সাদরে গ্রহণ করলাম
তোমার জন্যও শুভেচ্ছা।

ভালো থেকো।

৭. ২১ শে জুন, ২০০৮ রাত ১:১৭
মৃন্ময় আহমেদ বলেছেন: আলো?
প্রথম যেদিন আলো ছুঁয়েছিলো
বুঝিনি তার মর্ম
ভয় আর্তচিৎকার।
আজ বুঝি আলোর মহত্ত্ব
তবুও হায়!!
নীরবে অন্ধকারে রয়ে যাই।
২১ শে জুন, ২০০৮ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: অপূর্ব!!! চমৎকার বলেছেন
আপনার চরণ পড়ায় আমার কবিতা ধন্য হে কবি।

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।

৮. ২১ শে জুন, ২০০৮ রাত ১:৩০
মৈথুনানন্দ বলেছেন: তা বললে চলবে আপি? তুমি এখন বড়ো হয়েছো না! :P

USE THIS
২১ শে জুন, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, Download করে নিবো।

এর পরও যদি হয় তুমি তো আছো!! কি বলো!

ভালো থাক সারাবেলা।

৯. ২১ শে জুন, ২০০৮ রাত ২:০৮
আরিফ থেকে আনা বলেছেন: "পৃথিবীর একটি আলপিনও নাকি
স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়ে
অথচ, তোমাকে আমি খুঁজে পায় নি।
-------
বাহ , চমৎকার !
২১ শে জুন, ২০০৮ রাত ৩:০৪

লেখক বলেছেন: কেমন আছেন ?

পড়ার জন্য ধন্যবাদ

ভালো থাকুন সারাবেলা
শুভেচ্ছা

১০. ২১ শে জুন, ২০০৮ রাত ২:২৪
উত্তরাধিকার বলেছেন:
সুপ্রিয় চিটি,

ভুল আলোচিত আর পরিচিত শব্দগুলির অভিনব ব্যবহার দেখে অন্নেক ভাল লাগলো।:)

আপনার লেখা খুব ভাল লাগে ভাই - সে তো নতুন করে কিছু বলার নেই !
তবে যাবার আগে -
ভালবাসার জোরে যেন সারাজীবন সব মঞ্চেই এভাবেই জয়ী হোন সে কামনাই করি একান্ত ভাবেই...
২১ শে জুন, ২০০৮ রাত ২:৫৯

লেখক বলেছেন: 'বহুল' আলোচিত আর পরিচিত শব্দগুলির অভিনব ব্যবহার দেখে অন্নেক ভাল লাগলো।:) .....নিজের মত করে ভাবা!!


"আপনার একান্ত কামনা".....।যেন সফল হয়।
কোন একটা কবিটায় পড়েছিলাম ঠিক মনে নেই "ভালোবাসায় শত্রু শত্রু"...........থিমটা মাথায় রেখে লেখা।

আপনাদের উৎসাহে অনুপ্রেরণীত হয়..............।

উত্তরাধিকার আমাকে একটু চিটি আপু বলে ডাকেন। প্রোফাইলে আমার নাম দিয়েছি..............। খুশি হবো।

বিনীত ধন্যবাদ পড়ার জন্য।
শুভেচ্ছা থাকলো।

১১. ২১ শে জুন, ২০০৮ রাত ৩:২১
প্রিয়তমা বলেছেন: আপু অনেক ভালো হয়েছে! নতুনত্ব খুঁজে পেলাম :)
সব সময়ই আপনার লেখাগুলো ভালো লাগে আমার।

উত্তরাধিকারের মতোন আমিও বলতে চাই
ভালবাসার জোরে যেন সারাজীবন সব মঞ্চেই এভাবেই জয়ী হোন
অনেক শুভ কামনা রইল।
২১ শে জুন, ২০০৮ ভোর ৪:৪১

লেখক বলেছেন: কেমন আছো প্রিয়তমা?
ধন্যবাদ পড়ার জন্য

তোমার লেখাটি খুব সুনন্দর হয়েছে.....।
আরো লিখতে থাক

শুভেচ্ছা থাকলো.....।

১২. ২১ শে জুন, ২০০৮ ভোর ৪:৫৩
উত্তরাধিকার বলেছেন:
:P
চিটি আপু,
সরি !

আর ভুল হবে না !
কেমন ?:)
শুভেচ্ছা নিরন্তর...
২১ শে জুন, ২০০৮ ভোর ৫:৫৩

লেখক বলেছেন: এতে সরি বলার কিছু নেই........।
নিক দেখে চেনার কোন উপায় নেই।

ভালো থাকুন
আপনাকেও শুভেচ্ছা জানাই।

১৩. ২১ শে জুন, ২০০৮ ভোর ৬:১১
আশরাফ মাহমুদ বলেছেন: সাময়িক কবিতা.....। সাময়িক উপমা।
২১ শে জুন, ২০০৮ ভোর ৬:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ পড়ার জন্য

ভালো থাকবেন

শুভেচ্ছা থাকলো।

১৪. ২১ শে জুন, ২০০৮ সকাল ৭:৪১
নিলা বলেছেন: দীর্ঘশ্বাস.....বেদনা....ভালো লাগা ছড়িয়ে রইলো কবিতাটাতে।

ভালো থেকো আপু, অনেক ভালো।
২১ শে জুন, ২০০৮ সকাল ৮:১০

লেখক বলেছেন: ধন্যবাদ নিলা পড়ার জন্য আর
তোমার সুনন্দর মন্তব্যের জন্য........

আমি ভালো আছি, তুমিও ভালো থেকো

শুভেচ্ছা নিও।

১৫. ২১ শে জুন, ২০০৮ সকাল ৮:১৭
আসিফ আহমেদ বলেছেন: ২৬ জুন পটভুমি কি জাতি জানতে চায় :)

এতো বিধ্বংসী কবিতা, কিন্তু খুব আশাবাদী...
২১ শে জুন, ২০০৮ সকাল ৮:২৩

লেখক বলেছেন: কবিতা লিখেছিলাম ২৬জুন। পটভূমি ২০০৬।
সে কথাতো সবার জানা...........জ্বলছে........।আজও জ্বলছে

কবিতার কথাগুলোতে সে সময়ের কথা বলেছি.............।

ধন্যবাদ আফিস ভাই পড়ার জন্য
কেমন আছেন?

শুভেচ্ছা ও ভালো থাকুন।

১৬. ২১ শে জুন, ২০০৮ সকাল ৮:২৫
আসিফ আহমেদ বলেছেন: আমি দুরন্ত ডলফিনের সাথে চ্যাট করছি... :)
২১ শে জুন, ২০০৮ সকাল ৮:২৯

লেখক বলেছেন: আচ্ছা ।
দুরন্ত ডলফিনকে আমার সুভেচ্ছা বলবেন।

ও হ্যাঁ, আমার টিকেট কি গতি? কবে যাত্রা শুরু করবো ?......ডলফিনকে একটু জিঙ্গেস করুন প্লিজজজজজ

১৭. ২১ শে জুন, ২০০৮ সকাল ৮:৩৪
আসিফ আহমেদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা দিয়েছে দূরন্ত ডলফিন।
টিকেটের প্রশ্নে সে হাসি উপহার দিয়েছে..
২১ শে জুন, ২০০৮ সকাল ৮:৫৪

লেখক বলেছেন: শুভেচ্ছা সাদরে গ্রহণ করা হলো।

হায় হায় একি!!! হাসি উপহারে কি অন্য গ্রহে যাওন যাইবো?/

১৮. ২১ শে জুন, ২০০৮ সকাল ৮:৫৭
আসিফ আহমেদ বলেছেন: হাহা
হাসি দিয়ে দুনিয়া জয় করা যায়, আর এ তো সামান্য একটা গ্রহে যাওয়া।

আজ খুব মেঘলা এখানে, শনি রবি মেঘলা থাকার থেকে দূর্ভোগ আর কিছুতেই নেই।
২১ শে জুন, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: "হাসি দিয়ে দুনিয়া জয় করা যায়, আর এ তো সামান্য একটা গ্রহে যাওয়া"
শুনিয়া খুব ভালো লাগলো.........

মেঘলা হলে আমারও মনটা মেঘের মত হয়ে যায়। মেঘের মত কালো হতে থাকে।
বৃষ্টি আসুক মন ভালো হয়ে যাবে
আয় বৃষ্টি ..........আয়।

১৯. ২১ শে জুন, ২০০৮ দুপুর ১২:১৩
কাঙাল মামা বলেছেন: তোমার সে হাতের স্পর্শে
আমি এখনও শিহরিত ও সিক্ত,
গোপনে অশ্রু ঝরে বহুবার।

প্লাসাইলাম
২২ শে জুন, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য কাঙাল মামা

ভালো থাকুন
শুভেচ্ছা...।

২২ শে জুন, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: ঘটনা যে একটা অঘটন ঘটতে যাচ্ছে
তা টের পাচ্ছি................।

কেমন আছেন ফারহান?

ধন্যবাদ পড়ার জন্য
শুভেচ্ছা থাকলো।

২১. ২১ শে জুন, ২০০৮ দুপুর ২:২৫
পুষ্প বলেছেন: জটিলস!

সমসাময়িক আলোচিত শব্দগুলো এত দারুনভাবে কবিতায় প্রয়োগ করলেন কী বলব ভেবে পাচ্ছিনা।

সত্যিই মুগ্ধ হয়েছি।
২২ শে জুন, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন: পড়ার জন্য আর চমৎকার একটা মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ

আপনাদের উৎসাহ আমাকে লিখতে অনুপ্ররণা যোগায়।

ভালো থাকুন
শুভেচ্ছা

২২. ২২ শে জুন, ২০০৮ ভোর ৫:৫৩
~টক্স~ বলেছেন: কথাগুলো বেশ জোড়ালো, সুন্দর সুন্দর পংক্তিগুলো হৃদয় ছুঁয়ে গেছে।লিখতে থাকুন, আপনার জন্য আন্তরিক শুভকামনা।
২২ শে জুন, ২০০৮ ভোর ৬:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য...........

আপনার লেখাও আমার বেশ ভালো লাগে।

ভালো থাকবেন
শুভেচ্ছা ।

২৩. ২২ শে জুন, ২০০৮ সকাল ৮:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: চিটি, আপনার কবিতা পড়ে বেশ ভালো লেগেছে। তাই আবার লগইন করতে হলো। আপনার কবিতার সাথে কিছু কিছু অংশে আমার জীবনের সাথে মিলে যায়। উল্লেখ করেছেন ২০০৬ সাল, বিশেষ কয়েকটা কারণে ২০০৬ সালটা আমার কাছেও গুরুত্বপূর্ণ।

লিখেছেন,'বিচ্ছেদের সেই দিনক্ষণ, তারিখ এখনো আমার স্মরণে আছে', সত্যি বলতে কি আমার জীবনেও তেমনি দিন তারিখ আছে, আমারও মনে আছে। আপনার কবিতাটা পড়ে মনে হচ্ছিলো আমার কথাগুলোই কে যেন বলছে। খুব ভালো লেগেছে কবিতাটা। অনেকবার লিখতে চেয়েছি, হয়ে উঠেনি। অবশ্য আপনার মত করো হয়তো লিখতেও পারতাম না। ধন্যবাদ কবিতার জন্যে।
২৩ শে জুন, ২০০৮ সকাল ৭:৩৬

লেখক বলেছেন: কবিতা তো মানুষের জীবন কাহিনী। তবে আপনার জীবনের সাথে মিলে যাবে!! অবাক করা ব্যাপার........।
মানুষের জীবনটা আসলে এমন!!!

২০০৬ এর ঘটনা বহুল সাময়িক কবিতা হিসেবে লিখেছিলাম।
আপনার জীবন ২০০৬ ও অনেক গুরুত্বপূর্ন একটা সময়।
জানিনা আমার লিখাটা আপনার মনোকষ্টের কারণ হলো কিনা, হলে ক্ষমাপ্রার্থী.....।

হয়ত একটা দিন
হয়ত কিছুটা সময়
কষ্টে, নিছক কষ্টে
কেটেছে ......।

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
আপনিও অনেক ভালো লিখেন। ভালো লাগে।

ভালো থাকবেন
শুভেচ্ছা অনাহত।

২৪. ২২ শে জুন, ২০০৮ রাত ৯:৪৪
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
ভালোবাসার এতোটা জোড়! কতটা তীব্র তার প্রতিধ্বনী! কতটা জোড়ে...!


এভাবে কবিতাকে ব্যাখা করা যায়। যে কবিতার সাথে প্রেম, প্রেমাঞ্চনা...!

যে কবিতার ইরাকনামা
তার দুঃখগাঁথা কথা!
যে কবিতায় আফগানস্থানের
খান খান হওয়ার কষ্টের কথাঁ
শুধুই দুঃখ!

যে দুঃখ ভাগ হয়না
ভালবাসার জোড়ে
যার পরতে পরতে
ভালবাসার তীব্র জোড়
জোড়াতালি দিয়ে....!




কবিতার এতটা জোড় দেখে হতবাক! কিছুটা বকলাম! তাই হাসপাতালের বেডে থেকেও মন্তব্য না দিয়ে পারলাম না।


শুভেচ্ছা
২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:৫০

লেখক বলেছেন: হাসপাতালের বেডে কেনো?? তুমি কি অসুস্থ???
আশাকরি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এস আমাদের মাঝে।

তোমার চমৎকার মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ।

যে দুঃখ ভাগ হয়না
ভালবাসার জোড়ে
যার পরতে পরতে
ভালবাসার তীব্র জোড়
জোড়াতালি দিয়ে....!কথাটি মন ছুঁয়ে গেলো।

আসলে জীবনটা এমন..........

তোমার প্রতিটি মন্তব্য আমাকে অনুপ্রেরণা দেয়.........লিখতে সাহস যোগায়।

ভালো থাক, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এস।
শুভেচ্ছা .........।

২৫. ২২ শে জুন, ২০০৮ রাত ১০:২৩
নিবেদীতা বলেছেন: বিশ্বাস আমি আমি জয়ী হব
শুধু ভালোবাসার জোরে।
*****
২৩ শে জুন, ২০০৮ রাত ৩:২১

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ পড়ার জন্য......।

ভালো থাকুন
শুভেচ্ছা নিন।

২৬. ২৩ শে জুন, ২০০৮ রাত ৩:২১
বালুকাবেলা বলেছেন: হুমম,
সত্যি দারুন লিখেছেন, কথা গুলো খুব গোছানো:)

+
২৩ শে জুন, ২০০৮ রাত ৩:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো..........।

২৭. ২৩ শে জুন, ২০০৮ ভোর ৫:০৫
মানবী বলেছেন: "অথচ, তোমাকে আমি খুঁজে পায় নি।

যেমন করে বুশ খুঁজে পায় নি লাদেনকে
বুশ অবশ্য ভালোবেসে খুঁজে নাই.."


-বুশের লাদেনকে খোঁজার মতো করে খুঁজলে তো এতোদিন হারানো তাঁকে পেয়ে যাবার কথা আপু B-)

সুন্দর লিখেছেন। ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ চিটি।
২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: হা হা ভালো বলেছেন তো !!

ধন্যবাদ পড়ার জন্য আপু
কেমন আছেন?

আপনার উৎসাহপূর্ন মন্তব্য পেলে ভালো লাগে

ভালো থাকুন
শুভেচ্ছা ।

২৮. ২৩ শে জুন, ২০০৮ ভোর ৫:১১
পলাশ রহমান বলেছেন: চমৎকার লিখেছেন, ভাল লেগেছে।
২৩ শে জুন, ২০০৮ ভোর ৬:২৯

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ পলাশ

কেমন আছেন?

ভালো থাকুন
শুভেচ্ছা ......।

২৩ শে জুন, ২০০৮ ভোর ৬:৩৭

লেখক বলেছেন:
ভাবছি আজ একটা দিবো।
টাইপ করতে আলসি................।??

তোমার নতুন লেখাটা পড়ব।

কেমন আছো ?
ভালো থেকো।
শুভেচ্ছা থাকলো।

৩০. ২৩ শে জুন, ২০০৮ সকাল ৭:৩২
দূরন্ত বলেছেন: কবিতাটা অসম্ভব ভালো লাগলো। কিভাবে এতো ভালো লিখেন?
...........
কমেন্ট পড়ে হাসির রহস্যটা এবার বুঝতে পারলাম। ঐজন্য আপনার প্রায়োরিটি বুকিং করা আছে কিন্তু... :)

ভালো থাকবেন।
২৩ শে জুন, ২০০৮ সকাল ৮:০২

লেখক বলেছেন: ভালো লিখি কই!! লিখতে চেষ্টা করি।
আপনার মত অন্য গ্রহ নিয়ে লিখার , গবেষণা করার অনেক ইচ্ছা।
মানুষের সব ইচ্ছা কি পূরণ হয়??......পূরণ হয়না কেন??

কবিতা পড়ার জন্য ধন্যবাদ
বুকিং এর জন্য আবার ও ধন্যবাদ
হাসির রহস্য বুঝতে পারার জন্য আবার ...ও ধন্যবাদ

আপনিও ভালো থাকবেন।
শুভেচ্ছা থাকলো।

২৩ শে জুন, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ রাশেদ
কেমন আছেন?
অনেক দিন পর।

ভালো থাকুন
শুভেচ্ছা ।

৩২. ২৩ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
প্রীটি সোনিয়া বলেছেন: সত্যি খুব ভাল লাগলো কবিতাটা....অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য। ভাল থেকেন।
২৩ শে জুন, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: কেমন আছেন সোনিয়া?

ধন্যবাদ পড়ার জন্য।

ভালো থাকুন
শুভেচ্ছা.........।

৩৩. ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:১৮
পাপী বলেছেন: ভালো লাগসে। বুশ-টুশ না থাকলে আরও ভাল্লাগতো।প্লাস
২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: বুশ-টুশ না থাকলে আরও ভাল্লাগতো।??? ওদের না টানলে কি কবিতা হতো!!!???

মন্তব্যের জন্য ধন্যবাদ

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।

৩৪. ২৪ শে জুন, ২০০৮ ভোর ৬:৪৫
শফিউল আলম ইমন বলেছেন: আপু অসাধারন লিখেছেন।
অনেক ভালো লাগল।
ভালো থাকুন।
২৪ শে জুন, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: কেমন আছো ইমন??

পড়ার জন্য ধন্যবাদ
শুভেচ্ছা থাকলো।

৩৫. ২৬ শে জুন, ২০০৮ সকাল ৯:১৬
অন্তিম বলেছেন: অসাধারন হয়েছে কবিতাটি।
কত সরল প্রকাশ!!! খুব ভাললেগেছে।
তাই আমার মোমবাতির সবটুকু আলো দিয়ে গেলাম।
ভাল থাকবেন।+
২৮ শে জুন, ২০০৮ সকাল ১১:১৪

লেখক বলেছেন: আপনার মোমবাতির আলোকে আলোকিত হোক ব্লগ।
কেমন আছেন??
ধন্যবাদ পড়ার জন্য

ভালো লাগলো আমার বাড়ীতে দেখে
শুভেচ্ছ থাকলো

৩৬. ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৪:২১
কাল্‌বেলা বলেছেন:
হাহাকার হাহাকার ......
ভালোলাগা জানিয়ে গেলাম
২৮ শে জুন, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: অনেক পর আপনাকে দেখে খুব ভালো লাগছে..........।
কেমন আছেন??

ধন্যবাদ পড়ার জন্য।

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।

৩৭. ২৮ শে জুন, ২০০৮ সকাল ১১:২০
কালপুরুষ বলেছেন: কেমন আছো প্রিয়ভাষিনী? ভালো আছো আশা করি।
২৮ শে জুন, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: ব্যস্ততার মাঝে কাটলো এ ক'দিন।
দুইদিন মনের সুখে ব্লগিং করতে পারবো। ভাবতে খুব ভালো লাগছে.....।


আপনি কেমন আছেন??
ভালো থাকবেন
শুভেচ্ছা .......।

৩৮. ২৮ শে জুন, ২০০৮ সকাল ১১:২৮
কালপুরুষ বলেছেন: গতকাল আমাদের একটা জমজমাট আড্ডা হলো। সাজি আড্ডার খবর শুইনা বেশ উদাস। দুইজনে মিলা গলাগলি ধইরা একটু কাইন্দো।
২৮ শে জুন, ২০০৮ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: হুমম.........তাই তো করতে হবে।
আপনারা এত বেশি আনন্দ করেন হিংসা লাগে!!!!!
কবে যে দেশে যাবো?????

সাজি'পুর সাথে ক'দিন কথা হয়নি, আশা করিকাল হবে।
তখন আপনার কথা মনে করে গলাগলি ধইরা একটু কাদঁমো।

কি আর করার আছে কাঁন্দন ছাড়া !!!!


৩৯. ২৮ শে জুন, ২০০৮ সকাল ১১:৩২
পথিক মানিক বলেছেন: ভাবছি এমন একটা লেখা আমার চোখ ফাঁকি দিয়ে ছিল কিভাবে?
চমৎকার উপস্হাপনা।
ভাল লাগা রেখে গেলাম।
২৮ শে জুন, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: কেমন আছেন??
কষ্ট করে খুঁজে লেখাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগে, লিখার উৎসাহ পায়।

ভালো থাকবেন
শুভেচ্ছা থাকলো।

৪০. ০৩ রা জুলাই, ২০০৮ ভোর ৬:১৩
কঁাকন বলেছেন: অসাধারন............................... ++++++++++++++++
০৩ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন।

ভালো থাকবেন
শুভেচ্ছা থাকলো।

৪১. ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫১
উধাও ভাবুক বলেছেন:
বাইক নিয়ে কালামারছরা, হোয়ানক , শাপলাপুর অথবা চরপাড়া থেকে মাতারবাড়ী যেতে যে চমৎকার অনুভুতি হত, তেমনই বোধ করলাম।

কেমন আছেন।
১২ ই জুলাই, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: আপনি দেখি সবই চিনেন..............চমৎকার অনুভূতিও
শুনে ভালো লাগলো .........সব চসে বেড়াতেন।

প্রতিটি এলাকার অনেক অনেক স্মৃতি শুধু মনে পড়ে
ধন্যবাদ পড়ার জন্য

আমি ভালো আছি
আপনি কেমন আছেন?

৪২. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৮
উধাও ভাবুক বলেছেন:
হ্যাঁ সব চষে বেড়াতাম। বাবা বলতেন এত টাকা খরচ করে মানুষ কক্সবাজার দেখতে আসে, আর এখানে থেকে সব দেখবি না ?

আদিন্ত পাহাড়ে কত বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটেছে গিটার হাতে !

আমি ভাল আছি। আপনি কেমন আছেন ?
ভাল থাকুন প্রতিটি মুহুর্ত সেই কামনাই করি।
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: সরি এই কমেন্টের জবাব দেয়া হয়নি। :(

ভালো থাকুন

৪৩. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:০৯
সাদা কালো এবং ধূসর বলেছেন: ভালো লাগলো এই লেখাটা।
শুভেচ্ছা। ভালো থাকবেন।
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

আপনার জন্যও শুভেচ্ছা

 

মোট সময় লেগেছে ১.০৪৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
© হামিদা রহমান

নিজের নাম যদি কোথাও ভুল ছাপা হয় কিংবা কেউ যদি ভুল লিখে, খুব দুঃখ লাগে। আমার নামের শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ