আমার প্রিয় পোস্ট

প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

মানুষ তো !!

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৯

শেয়ারঃ
0 0 0



বসে আছি, শুয়ে আছি
আনমনে হাঁটছি
নেশার কারণে লিখছি
হচ্ছে না গল্প, হচ্ছে না কবিতা
লিখছি, এরপরও লিখছি
পত্রিকায় পাঠাচ্ছি...
ছাপাচ্ছে আবার ছাপাচ্ছেও না
মন ভালো নেই, মন ভালো নেই
প্রতিনিয়ত সংসার নামক নাট্যমঞ্চে
অভিনয় করে যাচ্ছি
আত্মীয়-স্বজনদের হাসিমুখে আপ্যায়ন করছি
বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি
হৃদয়ের মানুষটির সাথে
গোপনে আলাপ করছি, দেখা করছি
অভিমানে সমস্ত লণ্ড-ভণ্ড করছি
আবার অনুরাগে কাছাকাছি বসছি
বাজার করছি, মজার মজার রান্না করছি
রান্নার প্রশংসার পঞ্চমুখে - গর্বিত হচ্ছি
ঘরের মানুষটার সাথে
কখনো জড় পদার্থের মত
পাশে শুয়ে আছি
কখনো অনিচ্ছাকৃত কাছে যাচ্ছি
কখনোও বা ও-পাশ ফিরে থাকছি
সবার মন রাখতে গিয়ে
কখনো নিজের দিকে ফিরেও তাকাইনি
আমিও তো মানুষ; মানুষ তো!
এসব ক্লান্ত মনে, ক্লান্ত দেহে
মনের অগোচরে
অনেক বেলা হয়ে গেছে

অথচ
ঘরের মানুষটি কখনো
দু'দণ্ড দাঁড়িয়ে
ভালো-মন্দ জিঙ্গেস করেনি
আবেগে-আশ্লেষে হৃদয়ের
কাছাকাছি টানেনি
আমিও তো মানুষ!


উৎসর্গ: দেশের আনাচে কানাচে অবহেলিত সকল নারী সমাজের প্রতি








বি.দ্র: দেখতে দেখতে সা.ই.ন-এ এক বছর হয়ে গেলো। ........( সা.ই.ন যেন একটি পরিবার, মায়াজালে জড়িয়ে গেছি)। বর্ষপূর্তিতে আমার খুব প্রিয় একটা কবিতা দিলাম।

 

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১১ সকাল ৮:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩০
চাঙ্কু বলেছেন: অভিনন্দন । চমৎকার কবিতা ।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:২২

লেখক বলেছেন: আরে চন্কু যে!! ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।

২. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩১
সুরভিছায়া বলেছেন: বর্ষপুর্তির কবিতা ভাল লেগেছে ভিতরের কথার জন্য্ । শুভেচ্ছা রইল ।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:২৩

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা পড়ার জন্য।
আপনার শুভেচ্ছাটুকু নিলাম।
আপনাকেও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন।

৩. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: দারুন !!!!

অনেক অনেক অভিনন্দন আপনাকে ।

লিখতে থাকুন আরো চমৎকার চমৎকার কবিতা ।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে............
এই একবছরে আপনাদের ভালোবাসায় সিক্ত ।

অনেক অনেক ভালো থাকুন।
শুভেচ্ছা থাকলো।

৪. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩২
অপ্‌সরা বলেছেন: খুবি সুন্দর কবিতা।মনের কথাগুলো খুব স হজেই বোঝা গেলো।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: কবিতার কথাগুলো আপনার মন ছুঁতে পেরে আমি খুব আনন্দিত।
ভালো থাকুন অনেক।

৫. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৪
মুকুল বলেছেন: অভিনন্দন! লিখতে থাকুন নিয়মিত... :)
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: আপনাদের অনুপ্রেরণায় ..............এত বাড় বেড়েছি।
দোয়া করেন।
ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।

৬. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৫
সব যদি আজ বদলে যেত বলেছেন: চিটি-পা দেরি হলেও আমি কিন্তু মন থেকে জানতে চাচ্ছি-

ভালো আছেন তো?
৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে । এবং স্বাগতম আমার ব্লগে।
আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো?

ভালো থাকবেন।

৭. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৬
মানুষ বলেছেন: অভিনন্দন। এক বছরের পোষ্ট আমাকে উৎসর্গ করার জন্য কৃতজ্ঞ
৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: তাই তো?? কবিতা টা পুরা আপনাকে উৎসর্গ করা!!

মানুষ তো?? কেমন আছেন?
ভালো থাকা যেন হয়।

৮. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৭
সবাক বলেছেন:
তোমার প্রতিটি বর্ষ যদি প্রতিদিনই পূর্তি হতো তবে একটি করে অসম্ভব সুন্দর কবিতা প্রতিদিনই পেতাম।

ভালো থেকো আপু...:)
৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: কি যে একটা ভালো কথা লিখেছো, সেটা কি তুমি জানো। তাহলে আমার অবস্থা কি হতো। আমি কি প্রতিদিন কবিতা লিখতে পারতাম। হা হা হা।

তুমি ও অনেক ভালো থেকো।

৯. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪১
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
পড়ছি পড়ছি
আরও পড়তে চাচ্ছি
লেখাটা সুন্দর বলছি
আরও লেখা চাইছি
"সা.ই.ন যেন একটি পরিবার, মায়াজালে জড়িয়ে পরছি।"
বর্ষপূর্তিতে অভিনন্দন জানাচ্ছি :)
৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: পড়ার জন্য বিনীত ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করবো লেখা দিতে।
ভালো থাকুন।

১০. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫০
অদ্ভুত আঁধার এক বলেছেন: আপু শুভ জন্মদিন।

লেখাটা কেমন যেন আনমনা.।.।

ভাল আছেন চিঠিপু?
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: অনেক দিন পর কেমন আছো? ধন্যবাদ তোমাকে........
আমি ভালো আছি। তুমি কেমন আছো?

১১. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৭
রাশেদ বলেছেন: অভিনন্দন আপনাকে।
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন।

০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে শান্ত
ভালো থাকুন।

১৩. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১১
রাতিফ বলেছেন: অভিনন্দন আপু..........কবিতা ভালো লেগেছে।
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ পড়ার জন্য। কেমন আছো? তোমার ব্লগে যাচ্ছি......।
একটা কবিতা দাও।
ভালো থেকো।

১৪. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৯
মমমম১২ বলেছেন: অসম্ভব ভালো লেগেছে।খুব সুন্দর লিখেছেন।
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ আপানকে........
ভালো থাকুন।

১৫. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৮
নিলা বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন আপু।


এমন মন খারাপ করা কবিতা কেনো আপু!?

মানুষ তো!.... এই রকম কষ্টভরা কবিতা পড়লে কষ্ট হয়

ভালো থাকো আপু অনেক বেশি
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:২০

লেখক বলেছেন: আরে নিলা যে!! অনেক দিন পর আপুনি কেমন আছো?
সরি কবিতায় কষ্ট আনার জন্য।
আমি ভালো । তুমি ও অনেক ভালো থেকো।

১৬. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: অভিনন্দন তোমাকে.....।
আমাদের একসাথে চলা একটা বছর.......
আমাদের বন্ধুত্ব।
আমাদের ভালোবাসা।
খুব ভালো লাগে।
মাটির পৃথিবী ছেড়ে আমরা সবাই কেমন আকাশচারী হয়ে গেছি দেখো।
কমপিউটারের সামনে বসে কত সময় কাটিয়ে দিচ্ছি....।
কত সময়।
অনেক ভালো থেকো।
শুভকামনা ।শুভেচ্ছা।
কবিতাটা খুব সুন্দর..........তোমার মতই।
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: দেখতে দেখতে কিভাবে একটা বছর পার হয়ে গেলো। ভাবতেই অবাক লাগে। মনে হয় সেদিন সাইন এ আসলাম।
এই ব্লগে তোমাদের কাছে যে ভালবাসা পেয়েছি.........তা লিখে শেষ করা যাবে না।
আমাদের বন্ধুত্ব।
আমাদের পথচলা
আমাদের ভালোলাগা
যেন অটুট থাকে।

কথাটি একদম ঠিক বলেছো "মাটির পৃথিবী ছেড়ে আমরা সবাই কেমন আকাশচারী হয়ে গেছি দেখো"
একদিন ব্লগে না আসলে মনটা কেমন করে ......ভাবতেই কেমন লাগে।
তুমিও অনেক ভালো থেকো।
অনেক অনেক শুভ কামনা থাকলো।

১৭. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৩
নিহন বলেছেন: বসে আছি, শুয়ে আছি
আনমনে হাঁটছি
নেশার কারণে লিখছি
হচ্ছে না গল্প, হচ্ছে না কবিতা
লিখছি, তারপরও লিখছি।
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: নিহন ব্যস্ততায় দুইদিন পর ব্লগে আসলাম। ষেদিন একটুর জন্য এসেছিলাম
তোমার ব্লগে গিয়ে অনেকটা টাসকি খেলাম। তোমাদের এত ভালোবাসায় আমার চোখে জল এসে গেলো।
সাইন এ আমাদের পথ চলা হোক অনেক আনন্দের ।
ভালো থেকো।

১৮. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৩
লিপিকার বলেছেন: অসাধারণ...........বর্ষপূর্তিতে অভিনন্দন
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ লিপিকার। ভালো থাকুন।
শুভেচ্ছা।

১৯. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৪
বহুরূপী মহাজন বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন। কেমন আছেন?
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।
আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
অনেক অনেক ভালো থাকুন।

২০. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৭
প্রীটি সোনিয়া বলেছেন: অভিনন্দন রইল অনেক অনেক....:)

এত সুন্দর করে মনের কথা গুলো লিখে ফেললেন....আমার মনের অনেক কথাই যেন এই কবিতায় দেখতে পেলাম,যা কখনো বলা বা লেখা হয়না কোথাও,আপনজনদের কষ্ট হবে সেই ভেবে হয়ত...:(

কবিতাটা বেশ কয়েকবার পড়লাম...যতবারই পড়ছি ভীষণ একটা কষ্ট বুকের ভেতর থেকে উঠে আসছে...প্রিয়তে রাখলাম...:)
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫০

লেখক বলেছেন: সে তো আমাদের কথা। আমার বোনের কথা , আমার বান্ধবীর কথা, আমার প্রতিবেশির কথা। ব্যাপারটা অনেক দিন ধরে মনের মাঝে গেঁথে ছিলো। লিখে ফেললাম। যা আমার কাছে প্রিয় কবিতা হয়ে উঠে। ঠিক কেন জানিনা যতবারই পড়ি ততবারই ভেসে উঠে আমাদের সমাজের চিত্র।

আপনি প্রিয় তে নিয়ে আমার কবিতাখানিকে যে সম্মান দেখালেন তাতে আমি কৃতজ্ঞ।

ভালো থাকুন
শুভেচ্ছা
আমাদের পথচলা হোক ভালোবাসায়।

২১. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮
তারার হাসি বলেছেন: প্রিয় চিঠি, আমার আঙ্গিনার প্রিয় ফুল আপনার জন্য।
ভালবাসা...।
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: আপনাদের এত ভালোবাসায় আমার চোখের পাতা ভারী হয়ে আসছে......
ধন্যবাদ আপনাকে
আমাদের পথচলা হোক ভালোবাসায়................।
ভালো থাকুন।

০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: তোমাদের ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ হলাম। নিহনের ব্লগে গিয়ে তোমাদের অনন্দ দেখে চোখে পানি চলে এলো। আপুনির জন্য এত ভালোবাসা। তবে আমি মিস করেছি, সে সময় আমি অফিসে ছিলাম।

ভালো থেকো অনেক।

০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক ভালো থাকুন।

২৪. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২২
উত্তরাধিকার বলেছেন:
মানুষের কবিতা পড়লাম।
চমৎকার...

অনেক শুভেচ্ছা নিন আপু।
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৭

লেখক বলেছেন: আপনি অনেক দিন পর ব্লগে আসলেন, তাও আবার আমার একবছর পূর্তিতে। আমার একবছর পূর্তি স্বার্থক। কেমন আছেন? ব্যস্ততা কমলে একটা কবিতা দেওয়ার অনুরোধ থাকলো। (কালবেলা কে শুভেচ্ছা বলেন। ব্লগে দেখিনা)

আপনাকেও শুভেচ্ছা ।
ভালো থাকুন।

২৫. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৮
ফারহান দাউদ বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন। আক্ষেপ থাকলেও ভাল লেগেছে।
০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান।ভালো থাকুন।

২৬. ২৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৪
কঁাকন বলেছেন: অভিনন্দন আপু

অসাধারন কবিতা
০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন। ভালো থাকুন।

২৭. ২৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭
নম্রতা বলেছেন: পাশের মানুষটি হয়তো সহজ সরল গোছের কেউ। আপনার রং এর ছটা তাঁর গায়ে পরবে একদিন ! ব্লগে যেমন ছড়িয়ে গেছেন মনের অজান্তে।
০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: সে কথা আজো জানা হয়ে উঠেনি.............জানা হলে জানাবো।
ভালো থাকুন।
শুভেচ্ছা।

২৮. ২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৫
পারভেজ বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন চিটি।
০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে

ভালো থাকুন।

২৯. ২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৭
উধাও ভাবুক বলেছেন: হুমম...
পড়ছি।

মানুষতো সবাই মুখঢাকা মুখোশের এই দুনিয়ায়।

কেমন আছো।
০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: আমি ভালো তুমি কেমন আছো? সুন্দর একটা কথা বলেছো দেখি.......

ভালো থেকো।

৩০. ২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৭
তালপাতার সেপাই বলেছেন: এটা তো কবিতা নয়, একটা উপন্যাস
একটা জীবন্তীকা, একটি কাব্য গ্রন্থ
অম্লমধুর আর্তনাদ
জীবনের মাঝে জীবনকে
ফিরে না পাবার বেদনা
আহত মানবীর কলম ফাটা চিৎকার
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৮

লেখক বলেছেন: কবিতার গভীরে যেতে পারাটা পাঠকের স্বার্থকতা। লিখতে চেয়েছি .....।আমার , বোনের, প্রতিবেশির কষ্টের কথা।
যেন একটা জীবনটিকা..........।

ধন্যবাদ পড়ার জন্য।
ভালো থেকো।

৩১. ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৮
বিবেক সত্যি বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা । বর্ষপূর্তি হতেই থাকুক : ))
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ বিবেক সত্যি। আপনার বার্তা ও শুভেচ্ছাটুকু লুফে নিলাম।
ভালো থাকুন।
শুভেচ্ছা থাকলো।

৩২. ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৪৭
আসিফ আহমেদ বলেছেন: বয়স মাত্র ১ বছর :)
১ বছর বয়স হিসাবে কবিতা ভালো লাগছে :) :)
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: সেটা ই টো ভাবছি.............।
কবে যে বড়ো হবো!!!!

ভালো থেকো।

৩৩. ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৫
শেরিফ আল সায়ার বলেছেন: সুন্দর লাগলো কবিতাটি। অসলেই মানুষ অন্যের কথা ভাবতে ভাবতে নিজেকে নিয়ে ভাবার কথাই ভুলে যায়।
আমরা মানুষরা এমনই। নিজেকে হারাবার বেদনা আমরা বুঝতে পারি না।
শুভেচ্ছা রইলো।
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: আপনার কথাগুলো অনেক বেশি মনে ধরলো। অনেক সুন্দর করে বলেছেন। কথাটা সত্যি যে আমরা নিজেকে নিয়ে ভাববার সময় পাইনা। নিজের একটা মন, একটা জীবন আছে সে দিকে খেয়াল করার সময় বের করতে পারি না।

অনেক ধন্যবাদ আপনকে।
ভালো থাকুন।

৩৪. ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৩
আইরিন সুলতানা বলেছেন: কি যেন একটা পাই আপনার কবিতায় একটা ! সূক্ষ বিদ্রোহ কি ! ঠিক বুঝতে পারিনা ..তবে আজকাল আপনার কবিতা পড়ার পর ভাল কি মন্দ এটা বিশ্লেষনের চেয়ে এর অন্তর্নিহিত বলা-না বলা নির্দেশিকাটুকু ভাবায় বেশী ।
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫০

লেখক বলেছেন: ঠিক ধরেছেন আইরিন। সমাজের অনিয়ম গুলো মনের ভিতরে উঁকি দেয় সবসময়, মাঝে মাঝে এসবের জন্য কলম ধরি। আমাদের তো কলম ছাড়া আর কোন অস্ত্র নেই, সেটার প্রয়োগ।

এই লেখাটা অনেক আগের। মাঝে মাঝে পড়ি..........আর ভাবি। আমার প্রতিবেশির কথা,আমাদের সমাজের কথা। অনিয়মের কথা,

ভালো থাকুন।

৩৫. ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৪
আইরিন সুলতানা বলেছেন: ওহ হো ! এক বছর !!! :) :) :) কত তাড়াতাড়ি চলে যায়, না ! শুভেচ্ছা ।
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: সময় চলে নিয়মের গতিতে................মনে হচ্ছে কত অল্প সময়।

ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।

৩৬. ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৭
অন্তিম বলেছেন: চমৎকার কবিতা।++++
যেন অনবদ্য এক চিরচরিত জীবনের গল্প।
কারও কোন দৃষ্টি নেই আমার আমিতে!!!

অভিনন্দন একবছর পূর্তিতে।
অজস্র কাল যেন কবিতায় থাকেন এই আশায় করি।

ভাল থাকবেন।
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:০১

লেখক বলেছেন: তোমার চাওয়া পাওয়া যেন সত্যি হয়............।

আমাকে এই কবিতাটা অনেক ভাবায়। লিখার পরে মনে হয়েছে কি লিখলাম। মাঝে মাঝে পড়ি, যদিও অনেক আগের লিখা।

ধন্যবাদ অন্তিম পড়ার জন্য...........।
ভালো থাক।

৩৭. ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩১
কালপুরুষ বলেছেন: বর্ষপুর্তিতে প্রাণঢালা অভিনন্দন। লেখাটাও খুব ভাল হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা রইল। ভাল থেকো, সঙ্গে আছি তোমার এই পথ চলায়।
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:০৬

লেখক বলেছেন: সঙ্গে থাকার জন্য বিনীত ধন্যবাদ ।
আপনাদের পশ্রয় পেয়ে পেয়ে এসব লেখা আরকি??

ভালো থাকুন দাদা।

৩৮. ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৪
বিবর্তনবাদী বলেছেন: চিটি আপুকে ব্লগিয় জন্মদিনের শুভেচ্ছা + সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে.......।
আমাদের পথ চলা হোক আনন্দের ............।

৩৯. ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৫
রাতমজুর বলেছেন:
বর্ষপূর্তিতে শুভেচ্ছা :)
কবিতা যে কেন মাথায় ঢুকে না :(
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:১০

লেখক বলেছেন: পড়লে হলো , এত কিছু মাথায় ঢুকলে মাথা থাকবে তো? আমার ও ঢুকে না।

কেমন আছো?? ভালো তো??

৪০. ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৩
শেখ রহিম বলেছেন:

কেমন আছো আপু ?


লেখার বর্ষপূর্তীতে শুভেচ্ছা জানালাম।


সত্যিই অসাধারণ একটি কবিতা এতোদিন পরে পেলাম।


মানুষ তো.........মানুষ!

কখনো.......মুখ ও মুখোশের অন্তরালে !

বদলায়..............বদলে যায়!


হয়তো বা সময়ের কাছে........!

কখনো .........স্বার্থের কাছে!

+
++
+++
++++
+++++
++++++
+++++++
++++++++
+++++++++
++++++++++
+++++++++++
++++++++++++
+++++++++++++
++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++
+++++++++++++++++
++++++++++++++++++
+++++++++++++++++++
++++++++++++++++++++
+++++++++++++++++++++
++++++++++++++++++++++
+++++++++++++++++++++++
++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++





আমার এই সাজানো বাগান .....!

সময়ের তীব্রতায় সময় যে কখন চলে যায়!
কখন যে হারায় !
কেউ জানেনা।
কেউ জানতেও চায় না।
এভাবেই দিন যায়....
বদলায়!
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৬

লেখক বলেছেন: বর্ষপূর্তীতে এত চমৎকার একটা মন্তব্য পেয়ে গর্বিত আমি। চমৎকার করে সাহিয়েছো...............।
সব সময় যেন সাথে পাই।
ভালো থেকো। শুভেচ্ছা তোমাকে......।

৪১. ০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩০
মীতু বলেছেন: খাব ভাল লাগল
আপু এটা মনে হয় প্রতিটা মেয়ের আর্তনাদ । দিন যাবে, মাস যাবে কিন্তু এর কোন পরিবর্তন আসবে না ।
অসংখ্য শুভেচ্ছা ।
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: কবে যে আমাদের সে দিনগুলি আসবে.............
প্রতিক্ষায় থাকি যদি আসে............

ভালো থাকুন মীতু।

আপনাকে ও অনেক শুভেচ্ছা ।

৪২. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২
চিকনমিয়া বলেছেন: আফারে, এক বছরের শুভেচ্চা
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া..........।
আশাকরি সাথে থাকবেন।
ভালো থাকুন।

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪৪. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৩:২২
কাল্‌বেলা বলেছেন:
চিটি আপু,
বর্ষ ফুর্তির বিশাল শুভেচ্ছা.........
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪১

লেখক বলেছেন: আরে কালবেলা যে!!! আমার কি একটা সৌভাগ্য!! আপনাদের দুইজনকে আমার বর্ষপূতিতে পেলাম। সত্যি অবাক করা ব্যাপার ।

কেমন আছেন? নতুন লেখা যাই।
ভালো থাকুন।

৪৫. ০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৩
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
লেখা, নেশা, কাব্য, প্রেম, আবেগ, জীবন ইত্যাদি ইত্যাদি....নিয়ে বেচেঁ থাকা.......!


সত্যিই সময়ের তীব্রতায় চলে আসে হাজারো রঙ......

যে রঙ রাঙায় ..........রঙ্রের আভাসে.............পাল্টে যায় ,,,,,,সময়ের আচেঁ.......এভাবেই দিন যায় ...............ক্ষণ যায়..............এভাবেই।


অসাধারণ কবিতার জন্য সাধারণ ক'টি লাইন..............!


আপনার বর্ষপূর্তীতে শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: তোমার বিশ্লেষণটা চমৎকার। এসব নিয়ে আমাদের বেঁচে থাকা। সংসার নামক নাট্যমনঞ্চে অভিনয় করা মাত্র। চারিপশের অনিময় খুব ভাবায় ভাস্কর। সত্য ঘটনার ভিত্তিতে এ লেখাটা লেখা, যার জন্য লিখেছি সে হয়ত কোনদিনও পড়বে না। আমার ভাবনায় থেকে থাকবে সে অনন্তকাল। আমার লেখার মাঝে সবচেয়ে প্রিয় কবিতা " মানুষ তো"!! .......বর্ষপূর্তীতে শেয়ার করলাম।

ধন্যবাদ তোমাকে
ভালো থেকো।
শুভেচ্ছা থাকলো।

৪৬. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০২
পথিক মানিক বলেছেন: ইদানিং কাজের চাপে নেটে খুব কম বসা হয়। তাই অভিনন্দন বার্তাটা দেরীতে হলেও গ্রহন করো। কবি তোমায় দূর প্রবাস হতে সালাম জানাই। মনের আবেগ যে লেখনীতে তুমি ফুঁটিয়ে যাচ্ছ পাঠকের অন্তরে তার রেশ থেকে যাবে । আরো লেখা চাই............

শুভেচ্ছা ও শুভকামনা রইল।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনি কাজের চাপের মাঝে এসে আমাকে অভিনন্দন বার্তাটা পৌঁছে দিয়েছেন।
দোয়া করবেন.............যেন হাত খুলে লিখতে পারি।

ভালো থাকবেন অনেক
আপনার জন্যও শুভকামনা থাকলো।

০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ রমি। কেমনা আছেন?
ভালো থাকা যেন হয়।

৪৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৬
সুখী মানুষ বলেছেন: "ঘরের মানুষটার সাথে
কখনো জড় পদার্থের মত
পাশে শুয়ে আছি।
কখনো অনিচ্ছাকৃত কাছে যাচ্ছি
কখনোও বা ওপাশ ফিরে থাকছি।
ঘরের সবার মন রাখতে গিয়ে
কখনো নিজের দিকে ফিরে তাকাইনি
মানুষ তো!!
আমিও মানুষ" ------- কি করে পারো এত সুন্দর লেখতে!!! আপু একটু পায়ের ধূলা দাও।

বিয়ে করার চিন্তা যখনই মাথায় আসে তখনই ভয় হয় আমিওকি ঐ রকম ঘরের মানুষ হবো? :( অনিচ্ছায় কাছে আসলে আমি কি বুঝবোনা?? আমি কি তারে বলতে পারবোনা যে নিজের মত থাকো কিছুক্ষন? কখনো সে নিজের দিকে না তাকালে তা কি আমার নজড় এড়ায়ে যাবে? আমি কি তারে বলতে পারবোনা যে চুর আচড়াওনি কেন? আসো আচড়ে দেই!

আপু মন ছুঁয়ে গেল তোমার লেখা, কপি করে রেখে দিলাম প্রিয় লেখার ফাইলে।
০৯ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:০৩

লেখক বলেছেন: এখন থেকে চিন্তা যেহেতু তোমার মাথায় এসেছে.........আশাকরি সেরকম মানুষ হবেনা। সেটা যেকোন মেয়ের জন্য অনেক কষ্টের।
আমার ভালো লাগলো তুমি কবিতাটার মর্ম বুঝতে পেরেছো দেখে।

অনেক ভালো থেকো।
শুভেচ্ছা থাকলো।

৪৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৭
আবু সালেহ বলেছেন:

অতিরিক্ত ঝামেলায় থাকায় অনেকদিন ব্লগবিহীন ছিলাম...
তাই এমন একটা সুন্দর কবিতা মিস করে ফেললাম,.....

সত্যি বলেছেন মানুষ বলেই তো?

০৯ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:১০

লেখক বলেছেন: পড়েছেন আমার ব্লগবাড়ীতে এসেছেন এতেই আমি খুশি। মনে রাখার জন্য।

মানুষ বলেই তো এমন অনুভূতি হয়।

ভালো থাকা হোক।

৫০. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
আন্দালীব বলেছেন: আমি তো দেখি লাড্ডুগুড্ডু। এতো দেরীতে আসবার কারনে অপরাধী অপরাধী লাগছে।
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: আপনি এসেছেন, পড়েছেন জেনে প্রীত হলাম।
ভালো থাকুন অনেক।

৫১. ০৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২
মৃন্ময় আহমেদ বলেছেন: হাস্যোজ্জ্বল থাকুক চিত্ত তোমার
রোদের মতো ছুঁয়ে যাক সৃষ্টি...
হোক শুভ্র ফুলের হিমেল বৃষ্টি
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: এত সুন্দর একটা কথা বলে যাওয়ার জন্য ধন্যবাদ

ভালো থেকো।

২৮ শে জুন, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ তাহসিন । আমার ব্লগে স্বাগতম

৫৩. ১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:২১
অসীমের মাঝে ক্ষুদ্র বলেছেন: ভালো লেখা তবে মেয়েদের আরো স্বাধীনতা থাকলে অনেক সমস্যা হবে । তাই আর সেই দিনের জন্য আক্ষেপ না করে এই দিন নিয়েই সুখে থাকুন ।!!!!!!!!!

 

মোট সময় লেগেছে ১.০৩১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
© হামিদা রহমান

নিজের নাম যদি কোথাও ভুল ছাপা হয় কিংবা কেউ যদি ভুল লিখে, খুব দুঃখ লাগে। আমার নামের শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ