আমার প্রিয় পোস্ট

প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন।

অস্থির কথোপকথন-২

১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:২৪

শেয়ার করুন:                   Facebook

ওরা দুইজন সমুদ্রের কাছাকাছি বসেছিল। দুইজন দুইজনকে অনেক দিন ধরে চেনে। সর্ম্পকের একটা ইতি টানতে হলে একটা সিদ্ধান্ত দরকার। মেয়ের পরিবারে কোন মতে সিদ্ধান্তে আসতে পারছে না। নানা বাহনায় তাদের খুব মন খারাপ। প্রতিদিনই তাদের কথোপকথন হয় ভালোবাসার, কিংবা পারিবারিক বিষয় নিয়ে। আজ যদি এমন কথোপকথন এমন হয় তাহলে মন্দ হতো না; নিছক কাল্পনিক একটা কথোপকথন।


: যাওয়া কি খুব জরুরী? অনেক কথা যে বাকী ছিল!
: শংকাহীন চিত্তে বলে যাও।

: সেখানে তো সংকট? ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা এখনও পূরণ হয়নি।
: আর কিছু?

: পারিবারিক বৈঠকে এখন ও দ্বিধাদ্বন্দ্ব সিন্ধান্থীনতায় ঝুলছে ঘর বাধাঁর স্বপ্ন
: জরুরী আইনটা প্রত্যাহার হলেই সবাই দলে ফিরবে। এর জন্য চাই নিরপেক্ষতা ও গনতন্ত্র। রোড়ম্যাপ অনুযায়ি কাজটা হতে দাও।

: সেখানেতো সংকট!
: আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষক মহলের সম্মতি নাও?

:সে তো আরো ভয়ের :|! মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় ফুফুর ছেলে আসছেন, উনি আইন বিশেষজ্ঞ। তুমি তো জান ফুফুর পুত্রবধু হিসাবে প্রথম পছন্দের আমি।
:তোমার হাতিয়ার তো গণতন্ত্র। গণতন্ত্রের বুলি ছুড়ে দিবে।

:সংসদে সংখ্যাগরিষ্ঠ ফুফুর দিকে; এর পর কি হবে?
: টুয়েন্টি-টুয়েন্টি ভিশনের প্রেক্ষাপটে উপস্থাপন করবে; তুমি না বুদ্ধিমতি!

: না হয় বললাম,
-তুমি মঙ্গা পিড়ীত মানুষের মত আমার মুখে হাসি ফুটিয়েছো।
-ফারাক্কার পানির মত নার্য্য হিস্যা আদায়ের মত আমাদের ভালোবাসার রাস্তা সুগম করেছো
-বয়স্ক ভাতার ন্যায় আমাকে ভবিষ্যতের নিশ্চিত জীবন দেখিয়াছো।
-বিশ্বদরবারে মান মর্যাদা বৃদ্ধির ন্যায় তোমার পরিবারে আমাকে সম্মানে রাখার প্রতিশ্রুতি দিয়েছো।
-শিক্ষা হার বৃদ্ধির ন্যায় আমাকে ভালোবাসার কথা শিখিয়েছো।
-উপজাতি সম্প্রদায়ের মত আমার পাশে এসে দাঁড়িয়েছো।

: আর লজ্জা দিওনা; সবই করছি, আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য। তুমি তোমার মতামত ব্যক্ত করে আর্ন্তজাতিক মহলকে অনুরোধ করো। নিরপেক্ষ সিন্ধান্তের জন্য।

: যদি দূর্নীতি করে? ফুফু যদি কারচুপি করে? যদি চাঁদা দেয়?
: তোমার দাদা মানে - আমার হবু দাদা শ্বশুড়কে কেয়ার টেকার হিসাবে রাখবে। ( সবাই উনাকে সম্মান করে)

: ভালো বলেছো।
-"দাদা না হঠাৎ করে জরুরী অবস্থা দিয়ে মাইনাচ টু ফর্মূলা বাস্তবায়নের চেষ্টা করে"- তাহলে আমাদের কি হবে( চোখের কোণায় জল টলমল)
: এতে সেমিনার/সিম্পোজিয়াম হবে; দাদাকে সৎ থাকতে বলবে।
তাহলে সব ঠিক হয়ে যাবে( ফুফুর ছেলে আর সংসদে কথা বলার সুযোগ পাবে না)। বৈঠক অর্থবহ হবে।

: তাহলে আজ এই পর্যন্ত। চল উঠা যাক।

: তাই হোক। সুস্ঠ গণতন্ত্রে মাধ্যমে আমরা নিজেদের কথা নিজেরাই বলি শুধু তোমাকে পাওয়ার জন্য।



আর একটু বসি। দূর আকাশে উড়ে গেলো একটা পাখি। মুক্ত কত মুক্ত..............।


অস্থির কথোপকথন-১

 

 

  • ১১৯ টি মন্তব্য
  • ৫৬৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:২৯
comment by: বিবর্তনবাদী বলেছেন: হুম!! কিন্তু হায়, দাদাই শেষ পর্যন্ত................:(
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ বিবর্তনবাদী পড়ার জন্য।
শেষ পর্যন্ত মুরব্বির ছাড়া হয়না।

২. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: কোথায় পেলেন এমন চমৎকার আইডিয়া?
দারুন লাগল।
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৩

লেখক বলেছেন: কোথায়ও পায়নি; আজাইরা বসে থাকলে মাথার মাঝে এসব ভূত চাপে।

আপনার খবর কি? অনেক দিন নতুন গল্প পাইনা।
যাচ্ছি ...........আপনার ব্লগ বাড়ীতে।

ভালো থাকুন।

৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৪
comment by: মেঘাচ্ছন্ন বলেছেন: অনেএএক ভালো লাগলো..........+++++
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মেঘাচ্ছন্ন।

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।

৪. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৬
comment by: ত্রিভুজ বলেছেন: ওরে বাবা! ....... :)
৫. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৭
comment by: ত্রিভুজ বলেছেন: সরাসরি প্রিয় পোস্ট..
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৭

লেখক বলেছেন: এত ছোঁবে সেটা ভাবিনাই। আমাকে ভাবায়.....।
ধন্যবাদ
ভালো থাকুন।

৬. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৯
comment by: নিবিড় বলেছেন: অসাধারণ লাগলো....মারাত্মক আইডিয়া ...একেবারে দুর্ধর্ষ ভাবনা ভীড় না করলে এরকম লিখা আসতে পারে না।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫০

লেখক বলেছেন: ভাবনাটা সব সময় হানা দেয়.........তাই কাল্পনিক ভাবে দিলাম। ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।

ভালোথাকুন নিবিড়।
শুভেচ্ছা থাকলো।

৭. ১৬ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০৪
comment by: সৈয়দ আফছার বলেছেন: এক কথায় যদি বলি, ভাবনাগুলি চমৎকার +++++++++++

ভাল থাকুন।

সৈয়দ আফসার
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:০৬

লেখক বলেছেন: এক কথায় চমৎকার বলেছেন ......।ধন্যবাদ আপনাকে

ভালো থাকুন।

৮. ১৬ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩১
comment by: ফারুক আহেমদ রনি বলেছেন: দারুণ! ভাবনার অনবদ্য বৈশিষ্ট
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ রনি।
অনেক ভালো থাকুন

শুভেচ্ছা ।

৯. ১৬ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৫১
comment by: চাঙ্কু বলেছেন: কথোপকথন ভালা হৈচে ।
কুবি @ ভালানি ?
১৬ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৫৭

লেখক বলেছেন: আরে চান্কু যে!!! কিরাম আছেন? ভালানি?

আমি ভালা। একটু ব্যস্ত ছিলাম বৈ কি?

১০. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:০১
comment by: চাঙ্কু বলেছেন: সবাই ব্যাস্ত । আফসুস

আছি ভালাই ।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:০৩

লেখক বলেছেন: আমরা ব্যস্ত না। সময় আমাদের ব্যস্ত রাখে............

পড়ালেখা কেমন চলছে.......

১১. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:১৬
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: :)
এ দেখি বিশাল পলিটিক্স
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:১৯

লেখক বলেছেন: রাজনীতির ভিতর আবার পলিটিক্স খুঁজেন .........কৈ যায়!!
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।
ভালো থাকুন।

১২. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫২
comment by: নম্রতা বলেছেন: দু'জনের কথোপকথনে আমরা সাধারন জনতা হয়ত নীরব দর্শকের ভুমিকা পালন করলেও দেশের রাজনীতিতে নিশ্চুপ থাকি কি করে ! চলুন প্রতিবাদ করি মাঠে , মিছিলে ও কবিতায়...

কবিকে শুভেচ্ছা এমন একটি কবিতা উপহার দেয়ার জন্য।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: প্রতিবাদ করি কবিতায়..................কলমের হাতিয়ারে।

আপনাকে ধন্যবাদ পড়ার জন্য হে কবি, নতুন কবিতা আশা করছি।

ভালো থাকুন।

১৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫৯
comment by: নুশেরা বলেছেন: আমার তো রাজামশাই'র মতো বলতে ইচ্ছে করছে-- ওরেরেরেরে!!!
তোমার আইডিয়াগুলো মারাত্মক, হামিদা। সেগুলোর প্রকাশও দারুণ।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ নুশেরা তুমি চমৎকার করে ভাবতে পারলে। সেটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে..........।

ভালো থেকো।
শুভেচ্ছা।

১৪. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩৪
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: দারুন তো ব্যাপারটা!
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে

ভালো থাকুন।

১৫. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:২০
comment by: কঁাকন বলেছেন: হুমম
আপুর ভিন্নস্বাদের লিখা
মজাই হইছে
ভালো থাকুন
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: আপনার ভালো লাগা দেখে আমারও ভালো লাগছে।

ভালো থাকুন।

১৬. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪
comment by: উধাও ভাবুক বলেছেন: দারুন !!!

কি আইডিয়া মেকার কেমন আছো ?

১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: আমি ভালো আছি। তুমি কেমন আছো?
নতুন লেখা কই? নতুন লেখা চায় ?

ভালো থেকো।

১৭. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৬
comment by: ফেরারী পাখি বলেছেন: ওরে ব্বাস। এক্কেরে সেই রকম। + দিলাম।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪২

লেখক বলেছেন: আপনার মন্তব্যে ও একটা + পড়ার জন্য

ভালো থাকুন ফেরারি পাখি।

যাচ্ছি আপনার ব্লগবাড়ীতে.............।

১৮. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৯
comment by: তালপাতার সেপাই বলেছেন: বড় বেশী অস্থির সময় পার করছি আমরা, সেই সময়ে তোমার এমন একটি আর্টিকেল আমাকে সত্যি জীবন সম্পর্কে আশাবাদী করে তুলেছে, মনে হচ্ছে গণতন্ত্রের বিজয় নিশ্চিত। অপেক্ষায় থাকো একটি প্রচন্ড সুনামীর, তার পরই নির্জলা, শ্যামল প্রান্তর আর বনরাজি অপেক্ষা করবে, সীমাহীন শান্তির জন্য।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৪

লেখক বলেছেন: আমরাও মনে প্রাণে সেটা কামনা করছি। বিষয়টা কিছুতেই মাথা থেকে দূর করতে পারছিনা। বারে বারে হানা দিচ্ছে আমাকে। কথাগুলো এমনি লিখলে কেমন বেকাপ্পা লাগবে ............তাই একুটু কতোপকথনাকারে দিলাম। অনেক দিন কথোপকথনও লেখা হয়ে উঠছে না।

ধন্যবাদ পড়ার জন্য।
ভালো থাকুন।

১৯. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯
comment by: মাঈনুদ্দীন বলেছেন: দারুন হয়েছে। আপনাকে ধন্যবাদ এমন একটি লেখা উপহার দেওয়ার জন্য।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: আপনি কষ্ট করে পড়েছেন এতেই আমি ধন্য।
ভালো থাকুন অনেক।

২০. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: তোমার সাথে কথা হয়েছে আগেই এই কবিতা নিয়ে নাহলে চমক টা আরো থাকতো......।
খুবই ভালো লাগলো।
লিখতে থাকো.....
সময়োপোযোগী কবিতা।
অনেক ভালো থাকো।
শুভকামনা।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: তোমার সাথে এ বিষয় নিয়েই তো অনেক আলাপ হলো। মাথায় ভর করেছে কি করবো?
ধন্যবাদ সাজি
তুমিও অনেক ভালো থেকো
আরো লেখো।

শুভেচ্ছা থাকলো।

২১. ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৭
comment by: নাঈম বলেছেন: অসাধারণ........সত্যিই অসাধারণ......এমন করে যদি আমাদের দেশের সব মানুষ ভাবতে পারতো আপনার মত, তাহলে কতই না ভালো হতো :(
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: বিনিত ধন্যবাদ তোমাকে পড়ার জন্য।
এভাবে যদি সবাই ভাবতো তাহলে আমার লেখা আসতো না??

ভালো থেকো।

২২. ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯
comment by: ফারহান দাউদ বলেছেন: দারুণ তো! আরেকবার পড়ি।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান পড়ার জন্য।

ভালো থাকুন।

২৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৮
comment by: আবু সালেহ বলেছেন:
আইডিয়াটা তো দারুন...কোথায় পেলেন...আরেকবার পড়ি....
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২১

লেখক বলেছেন: কোথায়ও না; এসব তো আমাদের দেশের রাজনীতির ইতিহাস।
সেটা মাথায় রেখে লেখা।

পড়ার জন্য ধন্যবাদ
ভালো থাকুন
শুভেচ্ছা ।

২৪. ১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮
comment by: বাবুয়া বলেছেন: অসম্ভব সুন্দর আইডিয়া!!!
আমি মুগ্ধ! অসাধারন লেখা!
সেল ফোন(ব্লাকব্যারি) থেকে পড়ে কমেন্টস করছি-তাই ইচ্ছা থাকা সত্বেও অনেক কিছু লিখতে পারলাম্না।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৫

লেখক বলেছেন: আপনি কষ্ট করে সেল ফোন থেকে কমেন্ট করেছেন ধন্য করলেন আমাকে
আপনাদের অনুপ্রেরণা আমাকে সাহস দেয়।

আপনার ভ্রমন কাহিনীগুলো চমৎকার হচ্ছে কিন্তু।

ভালো থাকুন।

২৫. ১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪
comment by: উত্তরাধিকার বলেছেন:
অনেক অনেক ভাল লাগলো।

লেখনীর নতুনত্ব সব সময়েই আমাকে টানে।

আর তা যদি আপনার বাড়ির হয় তাহলে তো কথাই নেই।
:)

অনেক শুভেচ্ছা নিন।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৫

লেখক বলেছেন: আর যদি আমার বাড়ীতে উত্তরাধিকার এসে সে লেখাটি পড়ে তাহলে আরো কথা নেই। ধন্য আমার ব্লগবাড়ী।

আর কিছু বলার নেই। যাচ্ছি হানা দিতে আপনার বাড়ীতে।

অনেক শুভেচ্ছা নিন আপনিও।

২৬. ১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
comment by: নাজনীন খলিল বলেছেন:
খুব ভাল লিখেছ। খুবই ভাল। অনেক অনেক শুভকামনা।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।


ভালো থাকুন।

২৭. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৩
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: অসাধারণ এবং অনন্য।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪১

লেখক বলেছেন: ধন্য করলে আমায়।

শুভেচ্ছা থাকলো।

২৮. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
comment by: সুখী মানুষ বলেছেন: পূর্ণেন্দু পত্রী নাকি পেশাগত দিক দিয়ে আর্টিস্ট, ছবি আঁকেন, বই এর প্রচ্ছদ আঁকেন ইত্যাদি। আমরা যে বাংলা ফন্ট এ লেখি এই ফন্ট এর কম্পিউটারাইজ্ড টাইপোগ্রাফিও সম্ভবত তাঁরই করা। খেলাধূলা বিষয়ক বইগুলোর মধ্যে পত্রীর লেখা বইগুলোই বেশী জনপ্রিয়। ইত্যাদি ইত্যাদি... আর আমি আগে পত্রীকে চিনতাম কথোপকথন এর মধ্য দিয়ে।

যাই হোক এত কথা বল্লাম কেন? কারন, তোমার এই একটা কবিতায় রাজনীতি, খেলাধূলা, আইন, যুক্তিবিদ্যা ইত্যাদি ইত্যাদির স্বার্থক সমন্বয় দেখলাম। এই কঠিন বিষয়গুলি নিয়ে কবিতা লেখাটা খুব কঠিন, কিন্তু তুমি সবকয়টা কঠিন বিষয় নিয়ে কঠিন কাজখানাই যেন হাস্যরসের মাধ্যমে সহজ করে তুলে ধরলে। এ যেন সাঝের আকাশের মত সহজ, সুন্দর কিন্তু কঠিন শিল্পকর্ম।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: রাজনীতিবিদ গণের কথা কখনো মনে প্রাণে বিশ্বাস করতে পারি না। ওনাদের সকালে এক সিদ্ধান্ত আবার রাত এ আরেক সিদ্ধান্ত..........
এই একই নিয়মে আমাদের রাজনীতি চলে আসছে। সে জিনিসটা আমাকে সব সময় ভাবায়। আমি অনেক আগে থেকে রাজনীতি নিয়ে পেপারে নিয়মিতভাবে "রম্যরচনা" লিখে আসছি। ব্লগে কখনো শেয়ার করি নাই। বেশ ক'টা আমার কবিতা রাজনীতি ব্যঙ্গ করে লেখা , এই লেখাটা ও এক ধরণের রম্য করে লেখা। হয়ত পেপারের জন্য লিখছিলাম। ব্লগে সব সময় কবিতা শেয়ার করে আসছি, কাল হঠাৎ মনে হলো এই লেখাটা ব্লগে শেয়ার করি। বিষয়টা হাস্যরসের মাধ্যমে তুলে ধরা।

তোমার চমৎকার মন্তব্যে আমি অভিভূত। অনেক ধন্যবাদ তোমাকে।

২৯. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
comment by: রাতমজুর বলেছেন: :)
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৩

লেখক বলেছেন: :)

খবর কি? ভালানি?

৩০. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৫
comment by: একরামুল হক শামীম বলেছেন: অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ !!!

ধন্যবাদ

৩১. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৭
comment by: ক-খ-গ বলেছেন: দুর্ধর্ষ
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য

ভালো থাকুন।

৩২. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৫
comment by: নিহন বলেছেন: : পারিবারিক বৈঠকে এখন ও দ্বিধাদ্বন্দ্ব সিন্ধান্থীনতায় ঝুলছে ঘর বাধাঁর স্বপ্ন
: জরুরী আইনটা প্রত্যাহার হলেই সবাই দলে ফিরবে। এর জন্য চাই নিরপেক্ষতা ও গনতন্ত্র। রোড়ম্যাপ অনুযায়ি কাজটা হতে দাও।

এটা আবার কি ??
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫৮

লেখক বলেছেন: কোনটা ??? এতা হলো এদের দু'জনের ভালোবাসার সংলাপ।
আর কিছু না!!!

ভালো থেকো।

৩৩. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৭
comment by: কালপুরুষ বলেছেন: দারুন হয়েছে তোমার রম্য কথোপকথন। চিন্তার গভীরতা সুস্পষ্ট। খুব ভাল লাগলো।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫৬

লেখক বলেছেন: ধন্য আমি দাদা আপনি পড়ার জন্য।

ভালো থাকুন।

৩৪. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৭
comment by: বিবর্তনবাদী বলেছেন: এই সিরিজিটা থেমে থেমে হলেও কনটিনিউ করতেই হবে কিন্তু........
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: এ রকম রম্য আরো অনেক লেখা আছে। বিশেষ করে "তেল" নিয়ে আমার তিনটা সিরিজ আছে। সে লেখাটা পুরানো ।

চেষ্টা করবো দিতে।
ধন্যবাদ তোমাকে.........।
ভালো থেকো।

৩৫. ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২১
comment by: প্রিয়তমা বলেছেন: ভালো লাগলো আপু। শুভেচ্ছা সরূপ + রেখে গেলাম। :)
১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: প্রিয়তমা অনেক দিন পর তোমেক ব্লগে দেখে ভালো লাগছে।
এসে আপু'র কবিতা পড়েছো আরো ভালো লাগছে।

ভালো থাক।

৩৬. ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩১
comment by: রাহুল বলেছেন: এক কথায় অসাধারন।
১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৩

লেখক বলেছেন: পড়ার জন্য বিনীত ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা ।

৩৭. ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪০
comment by: নিহন বলেছেন: শুভ সকাল আপুনি ।
১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: শুভ সকাল। কেমন আছো?

৩৮. ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১১
comment by: আমি ও আমরা বলেছেন: দিদি কোরিয়া এসে পড়বো এটা।
১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: আচ্ছা। দাদরা কে আমার আদর ।

ভালো থেকো। কবে আসছো?

৩৯. ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০০
comment by: বিবেক সত্যি বলেছেন: বাপ্রে !!!!! ব্যাপক পোষ্ট .. অসংখ্য প্লাসসসস .. ++++++ :)
১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: ব্যাপক , অসংখ্য ধন্যবাদ

কেমন আছেন বিবেক??

ভালো থাকুন।

৪০. ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৪
comment by: মমমম১২ বলেছেন: বাহ দারুন লিখেছেন তো।আমার খুবই ভালো লাগলো।
১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: আপনার ভালো লাগায় আমিও ধন্য। ভালো থাকুন

শুভেচ্ছা মমমম।

৪১. ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৮
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আপনার ফেইসবুক আছে কি?
১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন: হ্যাঁ আছে। সেখানে আপনাকে এ্যাড করা আছে।

৪২. ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: অসাধারণ লেখা! কঠিন ভাল আইডিয়া !!!
১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১২

লেখক বলেছেন: আরে আপু যে!! কেমন আছো??
ধন্যবাদ পড়ার জন্য।
ভালো থেকো।

৪৩. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২২
comment by: সাইফুর বলেছেন: কবিতা থেকেও এই রকম লেখা খুব বেশী ভালো লাগে
১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৭

লেখক বলেছেন: তাহলে তো কবিতা লেখা বৃথা,
কেমন আছেন সাইফুর?

ভালো থাকুন।

৪৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫
comment by: নিহন বলেছেন: ভালো আছি ।তুমি ??
১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: আমি ভালো আছি। তুমি কেমন আছো? ম্যাসেজ পেয়েছি।

৪৫. ১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৪
comment by: নিহন বলেছেন: :) :) :) :) :) :)