আমার প্রিয় পোস্ট

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............

সিলেটি ভাষা___একটি পরিপূর্ন সাবলীল ভাষা..........যা লিখা হয় নাগরী লিপি দিয়ে

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৭

শেয়ারঃ
0 205 0

সিলেটি ভাষা...................যা অনেকে কেবল সিলেটিদের ভাষা বলে মনে করেন............আসলে সিলেট,আসামের কাছাড় জেলা এবং মেঘালয়ের অধিকাংশ মানুষের মুখের ভাষা সিলেটি............তাছাড়া প্রবাসী বিরাট এক অংশ তো আছেই.............

এখন প্রশ্ন হচ্ছে...........সিলেটি ভাষা কি বাংলারই বিকৃত রূপ না সম্পূর্ন পৃথক একটি ভাষা..........এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে,,,,,,,আমি কেবল আমার ধারনা টুকু তুলে ধরব.........

সিলেটি সম্পূর্ণ আলাদা ভাষা বলব আমি প্রধানত ২ টি কারনে......

১.সিলেটি ভাষা একমাত্র আঞ্চলিক ভাষা যে ভাষার নিজস্ব সম্পূর্ন আলাদা ব্যাকরন এবং লিপি রয়েছে,,,,,নাগরী লিপি.

২.সিলেটি ভাষা একমাত্র আঞ্চলিক ভাষা যে ভাষা এখোনো সিলেটের শিক্ষিত সমাজ বাংলা ভাষার পাশাপাশি সাহিত্যে এবং বিভিন্ন আনুষ্ঠানিক কাজকর্মে ব্যভার করে থাকেন............

যাই হোক...........সিলেটি সাহিত্য সম্পর্কে পরে কিছু লিখার ইচ্ছা আছে.......আজ নাগরী লিপি নিয়ে কিছু লিখব................

সিলেটবাসীর নিজস্ব আঞ্চলিক ভাষা সিলেটবাসীর স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রমাণ এবং সিলেটী নাগরী লিপি সিলেটের এক অমূল্য সম্পদ। গবেষণা করে দেখা গেছে সিলেটী নাগরী একটি বিজ্ঞান সম্মত লিপি এবং যারা তা উদ্ভাবন করেছেন, এ লিপি তাদের বিরল প্রতিভার সাক্ষ্য বহন করছে।

অধ্যাপক শিব প্রসাদ লাহিড়ীর মতে এ লিপি উর্দূ লিপির চেয়ে অনেক প্রাচীন। তিনটি অক্ষর ছাড়া সেখানে কোন যুক্ত অক্ষর নেই এবং সবর্মোট ৩২টি অক্ষর মাত্র। সিলেটের ভাষার সাথে মিল রেখেই তৈরি হয়েছে নাগরী লিপি।..................বাংলার সাথে এর কোন মিল নাই,,,,অনেকে একে দেবনাগরী ও বলে থাকেন,,,,,হিন্দির সাথে বরং এর মিল আছে......নাগরী লিপি কে অনেকে প্রাচীন বিহারীয় লিপি থেকে উদ্ভূত বলে মনে করে থাকেন...............

ডক্টর সুনীতিকুমার চট্রোপাধ্যায় খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীকে সিলেটে এই
লিপির প্রচলনকাল বলে অনুমান করেন।আবার কেউ কেউ হযরত শাহজালালের সাথে এই লিপির সিলেটে আগমনেরও ধারনা করে থাকেন......

নাগরী হরফে লিখা এক বিরাট সাহিত্য সম্ভার রয়েছে..........ভিন্ন ভিন্ন সুত্র থেকে এ পর্যন্ত ‘সিলটী নাগরী হরফ’-এ লেখা ১৪০ খানা গ্রন্থের সন্ধান পাওয়া গেছে। এটা কম সৌভাগ্যের ব্যাপার নয়। ‘সিলেটী নাগরী” লিপি, ভাষা ও সাহিত্য’ নিয়ে গবেষণার পর জনাব গোলাম কাদির ১৯৮৩ খৃষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। একই বাংলা ভাষায় দুইটি আলাদা আলাদা লিপির মাধ্যমে সাহিত্য সাধনার এমন নিদর্শন নজিরবিহীন। পৃথিবীর ইতিহাসে এমনটি আর কোথাও নেই।”

বহুভাষাবিদ ড·সৈয়দ মুজতবা আলীর মতে সিলেটী একটি ভাষা এবং বহু দিক দিয়ে এ ভাষা অনন্য বৈশিষ্ট্যের দাবিদার। সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ইতিহাস সমিতির অষ্টম জাতীয় ইতিহাস সম্মেলন উপলক্ষে প্রকাশিত ও বিশিষ্ট গবেষক অধ্যাপক আসাদ্দর আলী সম্পাদিত স্মারকগ্রন্থ সিলেট দর্পণে এ সম্পর্কে ড· আলীর একটি সংক্ষিপ্ত আলোচনা রয়েছে।


সিলেটি হরফ নিয়ে আমি সামান্য কিছু লিখতে চেষ্টা করেছি............সাহায্য নিয়েছি.........ফরীদ আহমদ রেজা,সিলেটঃ ইতিহাস ও ঐতিহ্য..........থেকে কিছুটা আর কিছু আমার বাসায় থাকা বই পত্তর থেকে........

এই ভাষা নিয়ে আরো অনেকে অনেক কিছু জানেন,,,,,,,শেয়ার করলে খুশী হব............





 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভাষা ও সাহিত্যসিলেটনাগরীসিলেটি ভাষা ;
প্রকাশ করা হয়েছে: বচন  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৪ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২২
বিপ্লব কান্তি বলেছেন: পয়লা প্লাসে টিপা মারছি ,

সিলেটি ভাষার সাথে অসমিয়া ভাষায় অনেক মিল আছে, কথনে - বলনে। বাংলা ভাষার সাথে মিল কম। এই এলাকাটা ছিল আসামের সাথে। তাই বাংলাদেশের অন্য এলাকার সাথে এর বিরাট তফাৎ আছে। তবে ভাষাগত বা অন্য কোন তফাৎ আমাকে দিয়ে টের পাবেন না, সিলটি গ্রামে থাকা মহিলারা ও লন্ডনে থাকা সিলটি মহিলাদের সাথে কথা বললে বা শুনলে এটা বেশ ভালোভাবেই টের পাওয়া যায়।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: তবুও আপনার সাথে বা আমার সাথে আধা ঘন্টা কথা বললে ঠিকই বুঝা যাবে

২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৪
মুকুল বলেছেন: "গবেষণা করে দেখা গেছে সিলেটী নাগরী একটি বিজ্ঞান সম্মত লিপি "

===
তারমানে কি বিজ্ঞান সমর্থন করে না, এইরাম লিপিও আছে?!!
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: এধরনের নেতিবাচক মনোভাব নিয়া পোস্ট না পড়লেই হয়..............আপনারে কোন উত্তর না দেয়াই উচিত ছিল...............

তারপরও বলি,,,,,,,,,,,,,,,,,,বিজ্ঞান সমর্থন করে না, এইরাম লিপিও আছে....................বিজ্ঞান কেবল ফিজিক্স,কেমিস্ট্র আর বায়োলজি নিয়া না,,,,,,,,,,,,,,,,,,জাইনা জান..........

৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
মামুনুর রহমান খাঁন বলেছেন: আমাদের হাই স্কুলের পুকুর পাড়ে একটা শীলালিপি ছিল। ক্লাশ সিক্সে পড়ার সময় অজানা লিপির এই ফলকটি আমার মনোযোগ কাড়ে। এর পাঠোদ্ধার করার জন্য অনেক চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই পারছিলামনা। অবশেষে ক্লাশ নাইনে উঠার পড় স্কুলের লাইব্রেরী থেকে একটা বই চুরি করেছিলাম। বইটা ছিল নাগরী ভাষার উপর। এবং মজার বিষয় হল অবশেষে সেই ফলকের পাঠ উদ্ধার করতে পেরেছিলাম। এবং আমার আনন্দ যেন আর ধরেনা।

আরও আনন্দের বিষয় হল নাগরী ভাষায় কম্পিউটারে লেখাও যায়। বছর দুই আগে একটা এমন সফটওয়ার পেয়েছিলাম।

আপনাকে অনেক ধন্যবাদ +
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: দারুন তো................!!

৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪২
সামী মিয়াদাদ বলেছেন: মামুন সাহেব কোন ইস্কুলে লেখাপড়া করছেন?
৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৩
মুকুল বলেছেন: তারপরও বলি,,,,,,,,,,,,,,,,,,বিজ্ঞান সমর্থন করে না, এইরাম লিপিও আছে


= = =
মাইন্ড করেন ক্যান। আমি মূর্খ মানুষ। জানার সীমাবদ্ধতা থাকতেই পারে।তাইতো জিগাইলাম।

আপনার দয়া হৈলে, বিজ্ঞান সমর্থন করে না, এইরাম দুই/এক্টা লিপির উদাহরণ দিলে জ্ঞানবৃদ্ধি করতে পারতাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৫
মামুনুর রহমান খাঁন বলেছেন: সামী মিয়াদাদ বলেছেন: মামুন সাহেব কোন ইস্কুলে লেখাপড়া করছেন?

এম সি একাডেমী, গোলাপগঞ্জ, সিলেট
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: আরে..........আমি ও গোলাপগন্জের ছেলে..........ভাদেশ্বর গ্রামের বাড়ী...........যদিও বাড়ীতে অনেক দিনে যাওয়া হয়........তবে এম.সি একাডেমীর অনেক নাম ও খ্যাতি শুনেছি

৮. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
একাকী বালক বলেছেন: এতদিন সিলেটীদের ভাষা শুনলে বুঝতাম না। এখন যদি তাদের লেখাও আলাদা হয় তো কেমতে কি? :D
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: হইলনা...............শিখতে হইবনা!!!!!!!

৯. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: লালঘু খায়বা না কালাঘু খায়বা জোকসটা জানেন তো ?
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: অনেক পুরাতন একটা জোকস.....................:)

১০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৮
দেশীসাইকো বলেছেন: হেহেহে
বিষাক্ত মানুষ , আপনি অনেক শালীনভাবে লিখেছেন
এটা হবে ''লালগু খাইবায় না কালাগু খাইবায়'' ;)
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: :) ;)

১১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১০
দেশীসাইকো বলেছেন: উইকিপিডিয়ায় সিলেটী নাগরী সম্পর্কিত লিংক
http://en.wikipedia.org/wiki/Sylheti_Nagari
১২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১০
দীপান্বিতা বলেছেন: সিলেটী ভাষা শুনতে কেমন?.....এখানে ওসব তো শোনাই যায় না......
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: হুনতা নি???????? কই থাকোইন???? বিদেশোতো বাংলা তাকি সিলেটি বেশি হুনার কথা..........:)

১৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১০
অতন্দ্র তওসিফ বলেছেন: জানলাম। লেখককে ধন্যবাদ। একই বিষয়ের ওপর পরবর্তীতে আরও লেখা আশা করছি। যিনি মাইনাস দিয়েছেন, তিনি যদি একটু তার ভাল না লাগার কারণটা ব্যাখ্যা করেন তাহলে বুঝব যে তার সৎ সাহস আছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: একমত......................চেষ্টা করব লিখতে.......ধন্যবাদ

১৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৩
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: আমি ব্যক্তিগতভাবে মনে করি সিলেটের লোকেরা সিলেটের আঞ্চলিক ভাষাকে অতীতের মত কথ্য ভাষা হিসেবে সর্ব ক্ষেত্রে ব্যবহার করা উচিত। ইদানিং যেভাবে আমাদের স্নতানদেরকে ইলেটের আঞ্চলিক ভাষা ব্যবহারে নিরুৎসাহিত করছেন তাতে মনে হয় ধীরে ধীরে এ ভাষা আরও সিমিত হয়ে আসবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: যদিও আমি তা মনে করিনা............................

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন:

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: সামান্য সাহায্য.....করলাম..........ধন্যবাদ আপনাকে.......

১৬. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: হ্যা আমিও এটা জেনেছি Daily Star এ। লিপি গুলো এখানে দেখতে পারলাম। নতুন কছু জানা হল। অনেক ধন্যবাদ।
১৭. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
বিপ্লব কান্তি বলেছেন: হাচা কথা কইলাই,

পুরা বাংলা ভাষায় কথা কইতে কষ্ট হয়, উচ্চারন ঠিক রাখার চেষ্টা করি , কিন্তু লোকজন ধইরা ফেলে বাড়ি সিলেট এলাকায় :) সিলটি ভাষাটা সারা বাংলাদেশে ইউজ করতে পারলে মনর ভাবটা আর ভালাকরি প্রকাশ হইত।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: :) :).............পন্ডিত রা পাইলে আপনারে কাঁচা চিবাইয়া খাইবো

১৮. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৭
বিপ্লব কান্তি বলেছেন: সিলটি একটা গান আপনাদের জন্য :

http://www.youtube.com/watch?v=9uSETdGoN0I
১৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২১
আসাদুজ্জামান সোহাগ বলেছেন: জানতে পারলাম নতুন কিছু। ধন্যবাদ আপনাকে
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ

২০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৬
মামুনুর রহমান খাঁন বলেছেন: ভাদেশ্বর নাসরি উদ্দিন হাইস্কুলে স্কাউটিং করিছিলাম
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৬

লেখক বলেছেন: এখন কই আছেন আপনি??

২১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০১
শাহাবুিদ্দন শুভ বলেছেন:
পৃথিবীর এমন অনেক দেশ আছে যাদের ভাষা আছে কিন্তু বর্ণ নেই। এই দিক থেকে আমরা যারা সিলেটী তথা বাংলাদেশী আমাদের বাংলা ভাষা ও নাগরী ভাষার আলাদা আলাদা বর্ণ আছে।
২২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪৪
যুগান্তকারী বলেছেন: এই ব্লগেই কথাও দেখেছিলাম বাংলা ভাষা সিলেটে গিয়ে হয়েছে আহত আর চট্টগ্রামে গিয়ে হয়েছে নিহত।
২৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২১
বৈকুনঠ বলেছেন: আমগো মমিসিংগা ভাষাও কিন্তু বাংলা ভাষার আন্চলিক রূপ না। এইডাও কিন্তু স্বয়ংসম্পূর্ন ভাষা। খালি মমিসিংগাগর টেহার জুর নাই দেইক্কা এই দাবীডা করবার ফারে না। আন্নাইলে আফনেরাতো দেকতেই আছুইন যে বাংলা ভাষার লগে মমিসিংগা ভাষার কুনু মিলই নাই

কি কইন ভাই, ঠিক কৈছি না?
২৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৮
রন্টি চৌধুরী বলেছেন: বৈকুন্ঠ আজাইরা কথা বলতেছেন।
ময়মনসিংহের কথা শোনা যায় না। সিলেট আর চিটাগং এর ভাষা আলাদা বলে ধারনা করা হয়।


@ পোষ্টদাতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিচের লিংকগুলো দেখেন সবাই
Click This Link
Click This Link
http://en.wikipedia.org/wiki/Sylheti_language
Click This Link

২৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৯
রন্টি চৌধুরী বলেছেন: রাগিব বলেছেন: উইকিপিডিয়াতে এই সংক্রান্ত নিবন্ধ আমি পড়েছি, এবং ভাষাতত্ত্বে পিএইচডি করছেন, এমন একজনের সাথে আলোচনা করেছি। চট্টগ্রাম ও সিলেটের ভাষাকে আসলেই ভাষাবিদেরা আলাদা ভাষা ধরেন। যদিও এই দুইটি ভাষা মূল বাংলার সাথে অনেকাংশে মিলে যায়, এবং এক ভাষাভাষী অন্য ভাষার মানুষের কথাও বুঝতে পারেন।
২৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪১
রন্টি চৌধুরী বলেছেন: http://www.sylheti.org.uk/
Click This Link
বাফড়া বলেছেন: এহ... পুরান একটা পোস্টে একবার একটা কমেন্ট করছিলাম.। ঐটাই পেস্ট কইরা গেলাম ;) ... ঐটাতে আবার উদাহরন ও দিয়া দিছলাম... :)

==

প্রথমে আসি সিলেটী কি ল্যান্গুয়েজ নাকি ডায়ালেক্ট সে আলোচনায়। উইকিপিডিয়া তে এব্যাপারে বলা হয়েছে যে সিলেটী কি একটা ভাষা নাকি আন্চলিক ভাষা সে নিয়ে মতবিরোধ আছে। আপনি উইকি তে সার্চ দিলেই পাবেন। আাবার আাবুল মোমেনের লেখা ''বাংলা ও বান্গালীর কথা'' বইটিতে সিলেটীকে আলাদা ভাষা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এতো গেল রেফারেন্স। এখন আাসা যাক অন্য কথায়। বাংলা এসেছে মাগধী থেকে, আার সিলেতী এসেছে দেবনাগরী থেকে। দুই ভিন্ন উতস থেকে আাসাতে সিলেটী কে বাংলার আন্চলিক রুপ বলা ভুল হবে মনে করি। সিলেটী ভাষার নিজস্ব বর্ণমালা আছে নিশ্ছয়ই জানেন। তবে অব্যাভারে তা আাজ হারাতে বসেছে। ব্লগে মাঝে মাঝে যেসব সিলেটী ভাষায় কনভারসেশন দেখেন তা কেবলি আমাদের বাংলা বর্ণমালায় ট্রান্সলিটারেট করে লিখা।

এখন আাসা যাক উদাহরনে। আমি ভাষাবিদ নই তাই আমার উদাহরন তেমন উচুমানের হবেনা হয়ত। ইংরেজীতে, দেখেছেন নিশ্চয়ই, হি আর শী আলাদা জেন্ডার ভেদে যেটা বাংলায় নেই। বাংলায় আামরা শুধুই ''সে'' বলি। সিলেটী তে কিন্তু হি আার শী আলাদা; হি কে সিলেটী তে বলে ''হে'' আর শী কে বলে ''তাই''। আশা করি এখান থেকে আভাষ পাওয়া যায় যে সিলেটী আর বাংলা ভিন্ন উতস থেকে এসেছে, এবং তারা অনেকটাই ভিন্ন।

আবাুল মোমেনের যেই বইয়ের নাম দিলাম সেটা অনেক ছোট থাকতে পড়েছিলাম; বইটার নামটা ঠিক বললাম নাকি ভুল বললাম নিশ্চিত নই।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ......................এদেশে বিভেদ সৃষ্টি করার মানুষের যে অভাব নাই তা পোস্টে কমেন্ট দেখলেই বুঝতে পারবেন....................কি পোস্টে কি কমেন্ট!!!!!!

২৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৫১
বাংলার মানুষ বলেছেন: কবে কোথায় যেন পড়েছিলাম প্রতি ১৫ মাইল অন্তর ভাষা পরিবর্তিত হতে থাকে। তাই বলে আমরা নিশ্চয় প্রতি ১৫ মাইল অন্তর একটি ভাষা নতুন ভাষা হয়েছে বলে মনে করবো।

কায়সার ভাই -- আপনি আপনার কথায় বলেছেনএখন শুধু সিলেটীরাই তাদের ভাষা কে সাহিত্যে ও আচার অনুষ্ঠানে ব্যবহার করে। -- আমি জানিনা আপনে কোথায় থাকেন বা সাহিত্যে বলতে কি বুঝাতে চাচ্ছেন -- তবে এখনো প্রায় সবকটি আঞ্চলিক ভাষায় গান, পুথি ব্যবহৃত হয় - কবিতা রচিত হয়। আর বিয়ে সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে আঞ্চলিক ভাষা ব্যবহত হয় তাই আমি মনেকরি আপনার দ্বিতীয় তথ্যটি ততটা সঠিক নয়।

প্রথমটি নিয়ে বিশেষ কিছু বলবো না - তবে শুধু এটিই বলবো ইংরেজ আমলে অনেক বাংলা, উর্দু বা হিন্দী সহ অন্যান্য ভাষাই তারা বিভিন্ন পত্রে বা নোটিশে ইংবেজীতে লিখতো -- তাই বলে আপনি সেই প্রমান টেনে এই সকল ভাষা সত্যিকারে ইংরেজীতে ছিলো বলতে পারেন না।

লন্ডন শহরে এসে প্রায়ই আমার দাদীর কথা মনে পরে -- কারন সময় সময়ে যখন এখানকার প্রবীন - যারা ৪০ - ৫০ বছর বা তার ও আগে লন্ডনে এসেছিলেন তাদের এখনও বেশ কিছু শব্দ ব্যবহার করতে দেখী যা আামার দাদী (যিনি কিনা আজীবন বাংলাদেশের দক্ষিনাঞ্চলে বসবাস করেছেন ) ব্যবহার করতো। যেমন ধরেন -- বত্তন -- মানে থালা -- ২ অঞ্চলের প্রবীনদের আমি একটি শব্দ ব্যবহার করতে দেখী -- বা পেপে -- যাকে দাদী বলতেন ফাইয়া বা ককিয়া -- এর সিলেটী শব্দটি মনে পরছে না --তাবে তা কাছাকাছি -- এর কি উত্তর আপনে দিবেন আমি জানি না।


আমি ভাষাবিদ নয় তবে মনে করি না আপনাদের দেব নাগরী ভাষা বাংলা ভাষার চেয়ে দামী -- কারন দেব নাগরী ভাষার জন্য কেউ কখনো প্রায় দেয়নি -- কিন্তু বাংলা ভাষার জন্য দিয়েছে। আমি নিশ্চত ৫২ এর ঐ মিছিলে কমপক্ষে একজন হলেও সিলেটি ছিলো।

শাহাবউদ্দিন শুভ ভাইকে বলেছি -- আপনি বলেছেন আপনি সিলেটি -- তথা বাংলাদেশী। শুধু এই জাতীয় মন্তব্যের কারনে আমি লন্ডনের কিছ কিছু সিলেটিকে -- সবাইকে নয় - পছন্দ করি না। ভাই আগে বাংলাদেশী হন -- তারপরে সিলেটি হবেন। বাংলাদেশী না হলে কখনোই সিলেটি হতে পারবেন না -- আজীবন -- আসাম থেকে এসেছেন বলে যাবেন -- বরই দু:খজনক।

সবশেষে বলবো আমি নিজেও সিলেটী ভাষাকে প্রচন্ডভাবে শ্রদ্ধা করি -- যেমটি করি আমার নিজের ভাষা -- বা চট্রগ্রামের ভাষা -- বা পুরান ঢাকার ভাষা -- আমাদের প্রত্যেকের এর কাছে তা আপন মায়ের মতো -- আর মায়ের বোন তো মায়ের মাতোই।

সবশেষে একটু শালীনতা লঙ্ঘন করবো। ''লালগু খাইবায় না কালাগু খাইবায়'' -- ভাই দুটো কিন্তু এক ধরনের পেট থেকে বের হয় -- কোনটা তাজা আর কোনটা একটি পুরানো।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: অনেক সময় ধরে ব্লগে ছিলাম না...........তাই উত্তর দিতে দেরী হয়ে গেলো........

তবে আপনি মনে হয় আমার পোস্ট টা ভালো করে পড়েন নি..........আমি এই পোস্ট দিয়েছি বাংলা ভাষার সাথে সিলেটি ভাষার কোন কাউন্টার হিসেবে নয়..........................আমি সিলেটি ভাষাকে আলাদা ভাষা হিসাবে তুলে ধরতে চেয়েছি শুধু..................আর প্রমান ও দিয়েছি..........আপনি যুক্তি খন্ডন না করে অহেতুক প্যাচাল করেছেন............

আর আপনার ""তবে শুধু এটিই বলবো ইংরেজ আমলে অনেক বাংলা, উর্দু বা হিন্দী সহ অন্যান্য ভাষাই তারা বিভিন্ন পত্রে বা নোটিশে ইংবেজীতে লিখতো -- তাই বলে আপনি সেই প্রমান টেনে এই সকল ভাষা সত্যিকারে ইংরেজীতে ছিলো বলতে পারেন না।""---এই মন্তব্য পড়ে আমি সত্যই অবাক হয়েছি.............................এটাতে আপনি কি বলতে চেয়েছেন হয়তো আপনি নিজেও বুঝেননি.....................

একটা তথ্য-----------------

বিশ্বের অনেক বড় বড় ভাষার নিজের অক্ষর লিপি নাই,,,,,,যেমন--মালয় ভাষা......ইউরোপীয় অনেক ভাষা,,তারা ইংরেজী অ্ক্ষর লিপি ব্যবহার করে...............তাই বলে তাদের ভাষার অধিকার ক্ষুন্ন হয়নি...................কিন্তু তাদের ভাষা পরিপূর্ন না...............এদিক দিয়া সিলেটি ভাষা অনেক ভাগ্যবান........যাদের নিজস্ব অক্ষরলিপি রয়েছে.......

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: @বাংলার মানুষ---আপনি অহেতুক না বুঝে কমেন্ট করে যাচ্ছেন...........দেব নাগরী ভাষা দামী না ফালতু এইটা নিয়া আমার পোস্টে আমি কোন আলোচনা করি নাই..............

২৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০২
রন্টি চৌধুরী বলেছেন: ''
আমি ভাষাবিদ নয় তবে মনে করি না আপনাদের দেব নাগরী ভাষা বাংলা ভাষার চেয়ে দামী -- কারন দেব নাগরী ভাষার জন্য কেউ কখনো প্রায় দেয়নি -- কিন্তু বাংলা ভাষার জন্য দিয়েছে।''

ব্লগার বাংলার মানুষ তার মন্তব্য এভাবে কেন দিলেন কোনমতেই বুঝতে পারলাম না। ব্লগার সারওয়ার তার পোষ্টে কোথাও তো বাংলার সাথে সিলেটি ভাষার সংঘর্ষ তৈরির চেষ্টা করেন নি। কোনমতেই একটা কথা বুঝতে পারি না , সিলেটি ভাষা আলাদা ভাষা বললে সিলেটের বাইরের লোকেদের প্রতিবাদ করতে হবে কেন? চাকমারা চাকমাদের ভাষায় কথা বলে, এখন কি আমরা বাংলাদেশী বাঙালীরা সংখ্যাগুরু বলে তাদের বাধ্য করব তাদের নিজেদের ভাষা ভুলে যেতে?

সিলেট নামের অন্চলের লোকেদের ভাষা একটু আলাদা ধরনের তারা সেই ভাষায় কথা বলতে পছন্দ করে, এতে সমস্যাটা কোথায়? কেন তাদেরকে প্রতিনিয়ত শুনতে হবে, 'শুদ্ধ বাংলা বলেন, সিলেটি বলবেন না গোয়ারের মত? '

সিলেটিরা সিলেটি ভাষায় কথা বলবে সেটাই স্বাভাবিক, সাথে তাদের শুদ্ধ বাংলায় কথা বলতে পারাও উচিত।

২৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০২
রন্টি চৌধুরী বলেছেন: তবে যদি তাদের কেউ শুদ্ধ বাংলায় কথা বলতে না পারেন তাহলে তা ফাসিতে চড়িয়ে দেবার মত কোন অপরাধ না।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: একমত.................অঞ্চল ভেদে ভাষার ভিন্নতা হতেই পারে।

৩০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
বাংলার মানুষ বলেছেন: অনেক কিছু আছে তা কখনো বলতে হয় না। হয়তো বা রন্টি ভাই আপনার কাছে মনে হয়নি -- কিন্তু আমার কাছে মনে হয়েছে -- বাংলা ভাষার সম্পুরক একটি ভাষা নিয়ে যখন সবসময় এতো কথা হচ্ছে -- তবে তা একটি অর্থই বুঝায় -- সেই ভাষাটি ভিন্ন -- বাংলার সাথে মিশিয়ে তার অবমুল্যায়ন করবেন না।


আর চাকমা উপজাতির সাথে সিলেটিদের মিশিয়ে আপনি প্রকৃতপক্ষে নিজেই বুঝিয়ে দিলেন সিলেটের মানুষ একটু আলাদা ---- প্রকৃত পক্ষে ঢাকা বা অন্যান্য স্থানের মানুষের কাছে সিলেটের ভাষা -- নোয়াখালীর ভাষা -- চট্টগ্রামের ভাষা বা ময়মনসিংগের ভাষা -- কিংবা অংপুরের ভাষা সবই একটি ছাচে পরে -- আর তা হলো আঞ্চলকি ভাষা। এই ক্ষেত্রে কেউ যদি নিজে থেকেই আলাদা ভাবে পরিবার গঠন করতে চায় তবে পরিবার প্রধান আর কতটাই বাধা দিতে পারে।

রন্টি ভাই শুদ্ধ ভাষা না বলতে পারার অপরাধে কোন সিলেটি -- বা কোন চাটগাইয়া -- বা কোন নোয়াখাইল্লা সহ কোন অঞ্চলের মানুষ কখনোই ফাসিতে চড়ে নি -- তবে আপনি সিলেটি না জানে পূর্বে মানুষ লন্ডনে আসলে একটু সমস্যায় পরতো। এখন অবশ্য এই অবস্থার পরিবর্তন ঘটছে -- এখন আর আগের মাতো খুব বেশী শুনা যায় না -- আমি সিলেটি আগে -- পরে বাংলাদেশ।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: @ বাংলার মানুষ---"শাহাবউদ্দিন শুভ ভাইকে বলেছি -- আপনি বলেছেন আপনি সিলেটি -- তথা বাংলাদেশী। শুধু এই জাতীয় মন্তব্যের কারনে আমি লন্ডনের কিছ কিছু সিলেটিকে -- সবাইকে নয় - পছন্দ করি না। ভাই আগে বাংলাদেশী হন -- তারপরে সিলেটি হবেন।

আপনার এধরনের কমেন্টেই আপনার সিলেট বিদ্বেষ প্রমান পায়............তবে এটা সিলেটিদের কাছে অপরিচিত নয়.........আমরা বিদেশে ছিলাম...........আমরাও এধরনের বিদ্বেষের স্বীকার হয়েছি.........

কারন হিসেবে একটা কথাই বলি----------আপনি মানুন বা নাই মানুন..........সিলেটের সংস্কৃতি অনেকটা আলাদা........বাংলার অন্যান্য এলাকার চাইতে...............এখানকার মানুষের মধ্যে এক ধরনের ঐতিহ্যগত একাত্বতা রয়েছে..................সিলেটের মানুষ একসাথে থাকে,,,,বিয়ে হয় সিলেটি-সিলেটিদের মধ্যে............

এটাই স্বাভাবিক............সংস্কৃতির মিল অনেক বড় একটা ব্যাপার,,,,,,,,,,,,,এজন্যই পাকিস্তানিদের ষাথে আমাদের একটা বিরাট পাথর্ক্য ছিল শুরুতেই,,,,,,,,,এক দেশ হওয়া সত্বেও........

আর এ ধরনের বিদ্বেষ মূলক মনোভাব পরিহার করুন..............সিলেটের মানুষ সিলেটি ভাষায় কথা বলবে এটাই স্বাভাবিক...................অঞ্চল্ ভেদে ভাষার ভিন্নতা হতেঈ পারে

৩১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৩
অচেনা বাঙালি বলেছেন: সারওয়ার ইবনে কায়সার,
আপনি আপনার অঞ্চল নিয়া গর্ব করেন। তা করাই উচিত। কিনতু আপনার অঞ্চলকে অনন্য বানাইতে গিয়া আবগের বশে তথ্যে মনে হয় গোলামাল হয়ে গেছে। যেমন, আপনি বলেছেন:


" মেঘালয়ের অধিকাংশ মানুষের মুখের ভাষা সিলেটি............"

কোথায় পেলেন এমন তথ্য যে, মেঘালয়ের বেশিরভাগ মানুষ সিলেটি ভাষায় কথা বলে।?

"২.সিলেটি ভাষা একমাত্র আঞ্চলিক ভাষা যে ভাষা এখোনো সিলেটের শিক্ষিত সমাজ বাংলা ভাষার পাশাপাশি সাহিত্যে এবং বিভিন্ন আনুষ্ঠানিক কাজকর্মে ব্যভার করে থাকেন"

এইটাও কেমনে শিউর হইলেন? চটগ্রামের মানুষদের দেখেছি তদের আনুষ্ঠানিক কাজকর্মে চাটগাঁইয়া ব্যভার করতে। আর পুরান ঢাকার ভাষা সম্মন্ধে মনে হয় আপনার ধারনাই নাই। সাহিত্যে ধ্রুপদী উদাহরণ রেখে গেছেন আখতারুজ্জামান ইলিয়াস, শহিদুল জহির।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: মেঘালয়ের অফিসিয়াল ভাষা হচ্ছে খাসিয়া..................আপনি কখনো খাসিয়া ভাষা শুনেছেন??????????
তাছাড়া আপনি কখোনো শিলং গিয়ে থাকলে এইটা আপনিতেই বুঝে যাবেন

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: আপনি আবার হাসাইলেন...................পোস্ট টা অর্ধেক পইড়া কমেন্ট কেন করেন????????????????????????

ফাউল আজাইড়া পাবলিক............ভাষা আর ব্যাকরন সম্মর্কে কিছু পড়ে তারপর আসেন

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: আর আমার অঞ্চলরে অনন্যা বানাইলাম কিভাবে??
এই পোস্ট দিয়া??? তাইলে তো আপনারই গর্ব হওয়া উচিত.............সিলেট তো বাংলাদেশের ই একটা অংশ.................

৩৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: @বাংলার মানুষ-বলেছেনঃ প্রকৃত পক্ষে ঢাকা বা অন্যান্য স্থানের মানুষের কাছে সিলেটের ভাষা -- নোয়াখালীর ভাষা -- চট্টগ্রামের ভাষা বা ময়মনসিংগের ভাষা -- কিংবা অংপুরের ভাষা সবই একটি ছাচে পরে -- আর তা হলো আঞ্চলকি ভাষা।

ভুল বললেন। অন্যগুলো আঞ্চলিক ভাষা হলেও সিলেটী ভাষা আঞ্চলিক ভাষা নয়। আর কেন নয় তা লেখক ভালভাবেই বর্ননা করেছেন। তারপরও যদি আপনি না বুঝে থাকেন তাহলে তার দায়ভার লেখকের নয়।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: .এদেশে বিভেদ সৃষ্টি করার মানুষের যে অভাব নাই তা পোস্টে কমেন্ট দেখলেই বুঝতে পারবেন....................কি পোস্টে কি কমেন্ট!!!!!!

৩৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫
মুকুল বলেছেন: ভাই, বিজ্ঞান সমর্থন করে না, এইরাম দুই/এক্টা লিপির উদাহরণ তো এখনো দিলেন না!

অপেক্ষা করতেছি...
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: বিশ্বের অনেক বড় বড় ভাষার নিজের অক্ষর লিপি নাই,,,,,,যেমন--মালয় ভাষা......ইউরোপীয় অনেক ভাষা,,তারা ইংরেজী অ্ক্ষর লিপি ব্যবহার করে...............তাই বলে তাদের ভাষার অধিকার ক্ষুন্ন হয়নি...................কিন্তু তাদের ভাষা পরিপূর্ন না...............এদিক দিয়া সিলেটি ভাষা অনেক ভাগ্যবান........যাদের নিজস্ব অক্ষরলিপি রয়েছে......


আর সিলেট এদেশেরই একটা অংশ............আপনার গর্ব করাই উচিত ছিল...............যদিও যার যা মানসিকতা এবং শিক্ষা............

আর বিজ্ঞান সমড়্থন করেনা এইরকম কোন লিপি নাই...বিলুপ্ত.........বৈজ্ঞানিক লিপি হইলে তা বিলুপ্ত হতনা.।.।।।যেরকম নাগরী হয় নাই।

৩৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: @মুকুল............আমি নর্মালি কমেন্ট মুছিনা..............কিন্তু আপনার মানসিকতার কাউকে এই ব্লগে এধরনের কমেন্ট.................করতে দেয়া.........উচিত হবেনা........তাই কমেন্ট মুছে দিলাম............

কিছু জেনে আসেন..........দরকার হলে প্রমান দেন...........আরেকটা পোস্ট দেন প্রমান সহ............আপনার দৌড় কতটুকু বুঝা যাবে
৩৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২
ফ্লোরা ফেরদৌসী বলেছেন: jokhon banglai bola hoy tokhon bangla vasavasir pradhanoo pay, tai kolkatar manus o tader cultural identity deay banglai hisabe, ekhon shyleti jokhon bangi na eta jehetu alada vasa tyahole ki era bangali. na sudhu bangladeshi? onno dike londoler tv chhanel eo bangla suddo uccharon bolte gele bilupto. onno vasar ba deser manusjon confused bangla vasa nea.
shyleti jodi sotontro vasa hoye thake tobe chhenel er nam bangla tv na hoye hoa uchit chilo bangladesher shyleti tv
ami blog e ei montobbo ta korte cheyechilam but amar bangla likhar speed kom tai evabe likhlam.sorry for that
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: এটা আসলে অন্য আরেকটা বিষয়.........অনেক বিতর্কিত..........বাঙালী,,বাংলাদেশী ,,,সিলেটি,,,,,এইসব নিয়া আসলে এত চিন্তা না করাই ভাল.................আমরা সবাই বাংলাদেশের সন্তান..........এইটা মনে রেখে এক হয়ে থাকতে পারলেই এনাফ

৩৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
ফ্লোরা ফেরদৌসী বলেছেন: r ekta kotha sobgula ancholik vasar moto ei vasao soman ba tar besi sommaner upojukto, e bisoye kono sondeho nei, kintu eke tahole bangla na bolai valo. banglar sathe misie bangla suddho uccaron ki ta notun projon mo ke thikmoto sikhate hole bangla suddho uccharon joruri ekhane(london e) tai eta likhlam but apnar post er sathe dimot nai. thanks erokom ekta totthobohul post er jonno
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: প্রথমেই ধন্যবাদ....................আমি পোস্টেই বলেছি..........বাংলা আর সিলেটি দুইটা ভিন্ন ভাষা..............দুইটারই উৎপত্তি আলাদা,,,,ব্যাকরন আলাদা,,,,লেখ্য রূপ ভিন্ন..............তবে বাংলা আমাদের প্রধান ভাষা..............শুদ্বভাবে বাংলা শিখতে হবে.............তবে না শিখলে খুব বড় একটা অন্যায় হবে যে তা নয়।

৩৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৪
দীপান্বিতা বলেছেন: হাঃ...হাঃ...কলিকাত্তা! :)
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: বুঝে ছেন দেখি............বুঝেছেন না বুঝেচেন হবে?????:)

ঘটি????

৩৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: সিলেটী ভাষা আলাদা বলে কি তারা বাঙালী নয়? কি অদ্ভুৎ যুক্তি!
অনেকেই বিষয়টা পেঁচাচ্ছেন। খুব সিম্পল একটা বিষয়।

লেখক দেখাতে চেয়েছেন যে সিলেটী ভাষা তথাকথিত আঞ্চলিক ভাষা নয়, বরং এর নিজস্ব ব্যাকরণ ও বর্ণমালা রয়েছে। এটাতো আমাদের জন্য একটা গর্বের বিষয়। অথচ কেউ কেউ এটা সহ্য করতে পারছেন না যা তাদের ক্ষুদ্র মানসিকতার প্রমান দিচ্ছে। খুবই দুঃখ জনক।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: এইটা জাস্ট নিচু মানসিকতার পরিচয়..............কিছু মানুষ আছেই এবং থাকবে...........তারা নিজেরা কিছু ই লিখবেনা............কিন্তু অন্যান্য পোস্টে কেবল নেতিবাচক কমেন্ট করে................কীট পতঙ্গ টাইপের

৪০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪
আলমগীর কুমকুম বলেছেন: সিলেটি নিজস্ব ব্যাকরণ ও বর্ণমালা আছে এটা অবশ্যই আমাদের সবার জন্য গর্বের বিষয়।

পোলাপাইন তেনা প্যাচাইতাসে কারণ ... সিলেটিরা ননসিলেটিদের বেঙ্গলি বা আবাদি বলে, এটা অনেকের কাছে ব্যাখ্যাতীত। এর পেছনের কারণটা বলবেন কি?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: আবাদি!! :)..........আর খাঁটি সিলেটিদের কুট্টি বলে..................তবে আপনি ভুল জানেন..............ননসিলেটিদের আবাদি নয়........সিলেটে প্রাচীন এবং আদি বংশধরদেরই কুট্টি বলে হয়.............এর বাইরে সব আবাদি...........
এমন কি আমাদের বাড়ী সিলেট শহরের বাইরে......কিন্তু সিলেট জেলার ভিতর হওয়া সত্বেও আমরা আবাদি...............এইটা এতো সিরিয়াস কিছু না................এইটারে মানুষ সিরিয়াস বানাইয়া নিসে........

আর আবাদি মানে তো যে আবাদ করে খায়..........এতে তো গর্ব হওয়ার কথা।:)

৪১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৫
বিদেশী বাঙালী বলেছেন: চমৎকার ও তথ্যবহুল একটি লেখা। প্রিয়তে নিলাম। লেখকের নিকট থেকে এধরণের আরো লেখা আশা করছি। সত্যি খুব অবাক হলাম এই দেখে যে, এধরণের একটি গবেষণাকে কেউ negatively নিতে পারে।

শত ধিক তাদের।


১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ..................

৪২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫০
ন্যায় পথিক বলেছেন: খুবই ভালা লিখছেন, ভাইজান। ত্রিপ্‌ল্‌ প্লাস।

@বিদেশী বাঙালী, আপনে বিদেশে থাকেন। তাই বুধহয় দেশের খবর খুব একটা রাখতে পারেন না। দেশে গত কয়েক বছর ধইরা খাউজানি বেমার বাইরা গেছে। এই বেমার আবার সবাইরে ধরে না। যাদের ভাল কিসু দেখলেই কামড়াইতে ইচ্ছা করে, শুদু তাদেরই এই বেমারে ধরে। এই লেখার কমেন্ট সেকশনে সেই রকম খাউজানি বেমারীর প্রাদু্র্ভাব ঘটসে বইলা মনে হইসে।

নাইলে এইরকম একটা ভালা লেখার মধ্যেও দুষ খুঁজে!!!!
৪৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৮
রন্টি চৌধুরী বলেছেন: সিলেটিরা ননসিলেটিদের বেঙ্গলী বলে এইটা কিন্তু ঠিক :)

এইটা কেন বলে এর কারন মনে হয় এই যে উত্তর বঙ্গকে আগেকার দিনে নর্থবেঙ্গল বলা হত। এইভাবে করে সেখানকার লোককে নর্থবেঙ্গলী আর এইভাবে বাদবাকী সবাইকে বেঙ্গলী বলা শুরু হয়ে যায়। সিলেটের বাইরের লোকেরা বেঙ্গলী ডাকা শুনে ধারনা করেন সিলেটিরা মনে হয় বেঙ্গলী বলতে বাঙ্গালী ডাকেন, আর নিজেদের সিলেটি বলে আলাদা করেন। আসলে তা না।
৪৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০০
বিন্দু উদ্ভিদ বলেছেন: সুন্দর ও তথ্যসমৃদ্ধ পোস্ট, অজানা কিছু জানলাম, ধন্যবাদ।
৪৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০১
ন্যায় পথিক বলেছেন: কবিগুরু কইসিলেন,

''সাত কোটি মানুষের হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালী করে, মানুষ করনি।''

তিনি বুধহয় উপরের খাউজানী বেমারীগুলারে পান নাই। পাইলে নিশ্চয় কবিতেটা এমনে লিকতেন,

''পনেরো কোটি বাঙালীর, হে মুগ্ধ জননী,
খাউজানী বেমারীতে খাইছে তাদের, তবু পথ্য করনি।''
৪৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০২
বাংলার মানুষ বলেছেন:
লেখক বলেছেন: @ বাংলার মানুষ---"শাহাবউদ্দিন শুভ ভাইকে বলেছি -- আপনি বলেছেন আপনি সিলেটি -- তথা বাংলাদেশী। শুধু এই জাতীয় মন্তব্যের কারনে আমি লন্ডনের কিছ কিছু সিলেটিকে -- সবাইকে নয় - পছন্দ করি না। ভাই আগে বাংলাদেশী হন -- তারপরে সিলেটি হবেন।

আপনার এধরনের কমেন্টেই আপনার সিলেট বিদ্বেষ প্রমান পায়............তবে এটা সিলেটিদের কাছে অপরিচিত নয়.........আমরা বিদেশে ছিলাম...........আমরাও এধরনের বিদ্বেষের স্বীকার হয়েছি.........

কারন হিসেবে একটা কথাই বলি----------আপনি মানুন বা নাই মানুন..........সিলেটের সংস্কৃতি অনেকটা আলাদা........বাংলার অন্যান্য এলাকার চাইতে...............এখানকার মানুষের মধ্যে এক ধরনের ঐতিহ্যগত একাত্বতা রয়েছে..................সিলেটের মানুষ একসাথে থাকে,,,,বিয়ে হয় সিলেটি-সিলেটিদের মধ্যে............

এটাই স্বাভাবিক............সংস্কৃতির মিল অনেক বড় একটা ব্যাপার,,,,,,,,,,,,,এজন্যই পাকিস্তানিদের ষাথে আমাদের একটা বিরাট পাথর্ক্য ছিল শুরুতেই,,,,,,,,,এক দেশ হওয়া সত্বেও........

আর এ ধরনের বিদ্বেষ মূলক মনোভাব পরিহার করুন..............সিলেটের মানুষ সিলেটি ভাষায় কথা বলবে এটাই স্বাভাবিক...................অঞ্চল্ ভেদে ভাষার ভিন্নতা হতেঈ পারে

-------------------

সারওয়ার ভাই - প্রথমেই নিন্দা জানাচ্ছি ব্যক্তিগতভাবে আক্রমনের জন্য তবে আপনাকে ধন্যবাদ -- আপনি নিজেই আপনার মন্তব্য পরিস্কার করে দিয়েছেন

ভাই আপনারা কত বেশী একাত্ত যে আপনারা বাংলাদেশে থেকেও বাঙ্গালী নন -- একবারে অন্য একটি দেশ -- পাকিস্থানীদের সাথে শুধু আপনাদেরই দ্বদ্ধ ছিলো -- বাংলাদেশীদের ছিলো না -- সত্যিই হাসাইলেন - এবার বলুন শুধু সিলেটিরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন !

তবে আমি এটা অস্বীকার করবো না জেনারেল ওসমানীর কথা - সত্যিই মহান মানুষ ছিলেন, বাংলাদেশী রা তার কাছে চির কৃতঙ্গ

দু:খিত প্রসঙ্গ থেকে অনেক দুরে চলে গিয়েছি্ - আমি ভাষা বিদ নই -- বাংলাতে বরাবরই কম নাম্বার পেয়িছি ----

তবে আপনাদের বৈঙ্গানিক যুক্তির পাশাপাশি এবার কিছু বলি --


সিলেটি ভাষা নাগরী ভাষা থেকে আসলে আমিও খুশি হতাম -- তবে সেটা নয়।

আমি আপনাদের সকল কথা মানি তবে সিলেটি ভাষার নিজস্ব লিখনী পদ্ধতি আছে তা একটি ভুল ধারনা -- আমি তা এখন বুঝানোর চেষ্টা করবো্

দেব নাগরী ভাষা একটি অতি অতি প্রাচীন ভাষা -- যা কিনা ১২ শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত প্রচলিত -- ১২ শতক থেকে ইংরেজরা আসার আগ পর্যন্ত এটি সাউথ এশিয়ায় প্রচলিত ছিলো -- লক্ষ্য করুন -- সাউথ ইষ্ট এশিয়াতে নয়

লিংকটি আপনাকে বুঝতে সাহায্য করবে

http://www.ancientscripts.com/devanagari.html


-- ভারত বর্ষে ব্রিটিশ শাসন আসার পর তারা যখন দেখলো পুরো ভারতবর্ষে হাজার হাজার ভাষা -- যা তাদের শাসন কার্যে বেশ সমস্যা হয় - আর তারা তখন অঞ্চল ভেদে ভাষা নিদির্ষ্ট করার চেষ্টা করে - প্রায় সকলে তা মানলেও দেব নাগরী পন্ডিতরা তা মানতে পারে নি -- এই কারনে তারা বিহার ও ততসংলগ্ন এলাকা থেকে বিতারিত হয় -- পুরো ভারত বর্ষে ছড়িয়ে পরে --

Handbook of twentieth-century literatures of India
By Nalini Natarajan, Emmanuel Sampath Nelson

এবং

Scripting a new identity : The battle for Devanagari in nineteenth century India - Auteur -AHMAD Rizwan - Department of Linguistics, University of Michigan

বই দুটো পরলে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে -

একটির লিংক দিলাম পরবেন দয়া করে --অন্যটি কিনতে হবে

Click This Link

Click This Link


উইকিপিডিয়ার এই লিংকটির অরজিন এ গেলে জানা যাবে দেব নাগরী কত ভাষাতে ব্যবহৃত হয়েছে এবং কত ভাষাকে প্রভাবিত করেছে।

http://en.wikipedia.org/wiki/Devanagri#Fonts

অসমর্থিত বেশ কিছু সুত্র বলে দেবনাগরী ভাষী বেশ কিছু সংখ্যক মানুষ ভারতের আসামে এসে বসবাস করে -- এবং ভাষাগত পান্ডিত্বের কারনে তাদের লিখনী এবং কথ্য রুপ ঐ এলাকায় বেশ প্রভাব বিস্তার করে এবং তারাও কিছু পরিবর্তন স্বাধন করে ঐ আঞ্চলিক ভাষাগুলোকে তাদের মতো করে লিখতে থাকে - আর এটাকেই অনেকে মনে করেন যে ঐগুলো আসলে তাদের নিজের বর্ন বা অক্ষর ।

প্রথমেই বলেছি অসমর্থিত সুত্র -- তবে এই সুত্র সমর্থনে আমি কিছু প্রশ্ন করি -- তা হলেই এর কিছুটা যথার্থতা পাওয়া যাবে।

১) -- দেবনাগরী ভাষা সাউথ ইন্ডিয়া থেকে বের হ্ওয়ার আগে সিলেটের জনগন কি
ভাষায় কথা বলতো ?

২) -- দেবনাগরী ভাষার কোন কোন শব্দ সিলেটি ভাষায় আছে - তেমন নেই -- যেখানে বাংলাভাষার অনেক শব্দই সিলেটি ভাষায় আছে - এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়?

৩) তথাকথিত সিলেটি নাগরী ভাষার বইগুলো সব কেন ১৯ শতকে রচিত -- তার আগে ঐ অঞ্চলে কি কোন সাহিত্য চর্চা হতো না?

উপরোক্ত তথ্যের আলোকে আমি বলতে চাই যারা সিলেটি ভাষাকে বাংলা ভাষার একটি আঞ্চলিক ভাষা বলছেন তারা কিছু অসম্পুর্ন তথ্যের উপর ভিত্তি করে এটা বলছেন - প্রকৃত পক্ষে এটি বাংলার একটি আঞ্চলিক রুপ -- তবে দেবনাগরী পন্ডিতের কারনে তা একটি বর্নের সাথে সংযুক্ত হয়েছে -- যদিও দেবনাগরী বর্ন কতটা সিলেটী ভাষার উচ্চারন আনতে পারে তা গবেষনার বিষয়।

?????????????????????????????????????????????







১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৩

লেখক বলেছেন: আপনি তো জনাব সৈ্যদ মুজতবা আলী বা ডঃ সুনীতিকুমার এর চেয়ে ও বড় পন্ডিত!!!!!!!!!!!

আমি তো নিজে নিজে গবেষনা করে বের করিনি..........যা অনেক আগে থেকে স্বিকৃত তাই জাস্ট তুলে ধরেছি..........

আপনারে কিছু উত্তর দেয়া উচিত.......

আপনার প্রশ্ন ১....১) -- দেবনাগরী ভাষা সাউথ ইন্ডিয়া থেকে বের হ্ওয়ার আগে সিলেটের জনগন কি
ভাষায় কথা বলতো ?

উত্তর---------সিলেটের মানুষ দেবনাগরী ভাষায় কথা বলেনা........তারা সিলেটি ভাষায় কথা বলে..........যেভাবে বাংলাদেশের মানুষ সংস্কৃত,,পালি বা প্রাকৃত ভাষায় কথা না বলে বাংলা ভাষায় কথা বলে...............যা থেকে বাংলা ভাষার জন্ম........

২২) -- দেবনাগরী ভাষার কোন কোন শব্দ সিলেটি ভাষায় আছে - তেমন নেই -- যেখানে বাংলাভাষার অনেক শব্দই সিলেটি ভাষায় আছে - এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়?

উত্তর---------কি বলব ভাই,,,,হাসব না কাঁদব বুঝিনা..........সিলেটি ভাষায় যেমন বাংলা রয়েছে তেমনি আরবী থেকে প্রচুর শব্দ এসেছে,,তেমনি ফার্সী থেকে............বাংলা ভাষা্য় ও তাই..........।

আপনি কি যুক্তি দেখাচ্ছেন আপনি নিজেও জানেননা..............এইগুলা কোথ্থেকে বলেন আপনি???

৩।৩) তথাকথিত সিলেটি নাগরী ভাষার বইগুলো সব কেন ১৯ শতকে রচিত -- তার আগে ঐ অঞ্চলে কি কোন সাহিত্য চর্চা হতো না?


উত্তর----------আপনি আমার পোস্টে কোথায় পেয়েছেন যে নাগরী ভাষায় বই ১৯ শতকে রচিত বলেছি?????????

১৯ শতকে নাগরী লিপি তে রচিত অনেক পুথি পাওয়া গেছে........যা
লিখা হয়েছে অনেক আগে....................

আপনি তো মিয়া পুরা ফাউল.................কিছু জানেননা............নাগরী ভাষা আবার কি??? পোস্ট না পইড়া এখোনো আপনি কমেন্ট করেন.......।


যে ছবিগুলা দিয়েছি তা কি আপনার ১৯ শতকের মনে হয়??? ১৯ শতক চিনেন?????????

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩১

লেখক বলেছেন:
আপনি বললেন...সিলেটি ভাষা নাগরী ভাষা থেকে আসলে আমিও খুশি হতাম -- তবে সেটা নয়।


আপনার খুশী হওয়া না হওয়ায় তো কিছু যায় আসেনা মিস্টার.......এইটা তো আমি বের করি নাই..............এইটা বড় বড় গবেষক গবেষনা করে বের করেছেন......

এতগুলা ফাউল লিংক দিলেন...............গুগল এ সিলেটি ভাষা বা নাগরী লিপি লেইখা সার্চ দিয়া রেজাল্ট দেখো মিয়া........


আর আমারে জানাইয়ো

৪৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৭
বিদেশী বাঙালী বলেছেন: @রন্টি চৌধুরী, একমত।

সিলেটি ভাষায় লেখা কিছু শব্দ নিচে তুলে ধরলাম-


৫১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৫
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: @বাংলার মানুষ........তুমি কইলা""" দেব নাগরী ভাষা একটি অতি অতি প্রাচীন ভাষা -- যা কিনা ১২ শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত প্রচলিত -- ১২ শতক থেকে ইংরেজরা আসার আগ পর্যন্ত এটি সাউথ এশিয়ায় প্রচলিত ছিলো -- লক্ষ্য করুন -- সাউথ ইষ্ট এশিয়াতে নয়""""


সাউথ এশিয়া কোনটা আর সাউথ ইস্ট এশিয়া কোনটা জান???????????

তুমি এত বড় পন্ডিত আর আমরা কোন রিজিয়নে বাস করি এইটা জাননা?????

আমরা সাউথ ইস্ট এশিয়া য় বাস করি????? ও আল্লারে কি কইলা এইটা,,,এইটা কি কইলা??????

যাও মুখ ধুইয়া আস........
৫২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৬
বিদেশী বাঙালী বলেছেন:

উপরের শব্দগুলো সিলেটের নাগরী ভাষার ব্যঞ্জনবর্ণগুলো দিয়ে বানানো কিছু শব্দ। আর নিম্নেরগুলো স্বরবর্ণ দিয়ে বানানো কিছু শব্দ ও তার সিলেটি উচ্চারণ। সব শব্দগুলো http://www.a,adersylhet.com থেকে নিয়েছি।

[img|http://www.amadersylhet.com/Sylheti_Nagri/s.jpg
৫৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৭
বিদেশী বাঙালী বলেছেন: [img|http://www.amadersylhet.com/Sylheti_Nagri/s.jpg
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ..............।

৫৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫১
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: @বাংলার মানুষ--আপনারে কিছু লিংক দিচ্ছি............
http://www.omniglot.com/writing/syloti.htm

http://banglapedia.search.com.bd/HT/S_0656.htm

এটা বাংলা পিডিয়ার লিংক

Click This Link

উপরেরটা ও দেখুন......।

এইটাও দেখুন---http://www.sylheti.org.uk/page5.html


এইখানে পুরা ব্যাকরন পাইবেন--www.alanflavell.org.uk/.../unidataA8.html

৫৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫৬
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: @বাংলার মানুষ----------------দয়া করে তর্কের খাতিরে শুধু তর্ক করবেন না.........................চিরন্তন অভ্যাসগুলা পরিবর্তন করেন............

আর কিছু মনে নিয়েন না...............আর আপনি যে আগে নিন্দা জানাইলেন .......ব্যক্তিগত আক্রমনের জন্য...........সেইটা আমি কখন করলাম................

আমি বলেছি---""""আপনার এধরনের কমেন্টেই আপনার সিলেট বিদ্বেষ প্রমান পায়............তবে এটা সিলেটিদের কাছে অপরিচিত নয়.........আমরা বিদেশে ছিলাম...........আমরাও এধরনের বিদ্বেষের স্বীকার হয়েছি.........

কারন হিসেবে একটা কথাই বলি----------আপনি মানুন বা নাই মানুন..........সিলেটের সংস্কৃতি অনেকটা আলাদা........বাংলার অন্যান্য এলাকার চাইতে...............এখানকার মানুষের মধ্যে এক ধরনের ঐতিহ্যগত একাত্বতা রয়েছে..................সিলেটের মানুষ একসাথে থাকে,,,,বিয়ে হয় সিলেটি-সিলেটিদের মধ্যে............""""""


এখানে ব্যক্তিগত আক্রমন আসলো কিভাবে???????????


তারপরও আপনি আঘাত পেয়ে থাকলে দুঃখিত..
৫৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০৩
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: Click This Link


এখানে যাদবপুরের একজন প্রফেসরের লিংক যিনি অতি প্রাচীন সিলেটি পুথি আবিষ্কার করেন...যা নাগরী লিপি তে রচিত
৫৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১২
বিদেশী বাঙালী বলেছেন: @বাংলার মানুষ, ৪৬নং কমেন্টে আপনার লেখা দেখে মনে হচ্ছে, সিলেটি ভাষা একটি আলাদা স্বতন্ত্র প্রাচীন ভাষা তা আপনি মানতে রাজি নন। কিন্‌তু, কেন ভাই!!! সব প্রমাণ বলছে, এটা একটি আলাদা ভাষা, এমন কি ভাষাবীদরা পর্যন্ত, তারপরও কথা বাড়িয়ে লাভ আছে কি?

একটি দেশে বহু ভাষা থাকতেই পারে। বাংলাদেশে নিশ্চয়ই শুধু বাঙালীরাই থাকবে এমন কোন কথা আছে কি!!! তাহলে চাকমা, মণিপুরী, সাওতাল- এদেরকেও বাঙালী বলবেন কি? বঙ্গবন্ধু আদিবাসীদের বাঙালী হতে বলে যে ভুল করেছিলেন, সেই খেসারত এখনো হাজারো প্রাণের রক্ত দিয়ে এখনো আমাদের শুধতে হচ্ছে। আপনি নিশ্চয় আর বিভেদ চান না।

যার যার ভাষা তাকে নিয়েই থাকতে দিন না। আমরা সব এক বাংলাদেশেরই তো অধিবাসী। নাকি!

আর আপনি যদি আরো একটু গভীরে যান- পৃথিবীর সকল ভাষাই আদি দুই মানব-মানবীর ভাষা থেকেই সৃষ্ট। সেদিক থেকে তো আমরা সবাই এক। তাহলে শুধু শুধু বিভেদ তৈরী করে কি লাভ বলুন?


৬০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৯
তামিম ইরফান বলেছেন: eikhane dekhi sobai milla kau kau lagai diche!!!
৬১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৪
তিথী ও টাটা বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৬২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৫
রাহি বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৬৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০১
বিপ্লব কান্তি বলেছেন: একটি দেশে নানা ভাষা থাকতে পারে, থাকতে পারে নানা লিপি। এটা গর্বের বিষয়। সিলেটি ভাষা পুরোটাই একটা আলাদা ভাষা এটা বলে লোকটা কোন দোষ করে নাই বা বাংলাদেশ থেকে আলাদা হয়ে আবার আসামের সাথে যাওয়ার কথা বলে নাই।

তিথী ও টাটা আরেকটি সিলেটি পোষ্টে ও সিলেটিদের গালি দিয়েছে। ওর নামে রিপোর্ট করুন
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: রিপোর্ট করা হয়েছে

৬৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৫
আবরার জায়গীরদার বলেছেন: wow!!! awesome post. liked it.
but what about Tithi o Tata?
r u jealous? ha ha ha...
stop being crazy... (or psycho?)
great job sarwar ibn kaisar... keep it up.
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ............এবি

৬৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫২
দীপান্বিতা বলেছেন: বিদেশী বাঙালীকে অনেক ধন্যবাদ... এগুলো বুঝি সিলেটি লেখা!!...হিঃ...হিঃ! এন্ডা! উন্দুর! .........:D

হিন্দীর সাথে মিল আছে ...:)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: উন্দাল,,,,,,,,সর্তা,,,তচলা,,,সিলেটি এসব ওয়ার্ডের সাথেও হিন্দির মিল আছে।

৬৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৩
প্রশ্নোত্তর বলেছেন: উইকিপিডিয়াকে জ্ঞানের সেরা সোর্স বলে ধরে নিয়ে এখানে বিরাট আলোচনা হয়ে গেছে, তাই কিছু বলতে ঠিক সাহস হচ্ছে না। তারপরও দুয়েকটা কথা বলি।

সিলেটী কি স্বতন্ত্র ভাষা নাকি বাংলা ভাষার একটি ডায়ালেক্ট?

লেখক দাবি করেছেন, যেহেতু বিজ্ঞানসম্মত নাগরী লিপিতে সিলেটী লেখা হয় তাই এটি একটি স্বতন্ত্র ভাষা!

এই যুক্তিটি গ্রহণযোগ্য নয়। কেননা, লিপি কোন ভাষার স্বাতন্ত্র্যতার মাপকাঠি হতে পারে না। আরবি ভাষার গঠনতন্ত্র ও ব্যকরণ মেনে কোন বক্তব্য যদি বাংলা হরফে প্রকাশ করা হয় তাহলে কি আরবি ভাষা বাংলায় পরিনত হবে? লেখকের কি জানা আছে, সিলেটী এখন আর দেবনাগরীতে লিখা হয় না, বাংলা হরফেই লিখা হয়।

ভাষা আর উপভাষা (ডায়ালেক্ট (Dialect)) এর বিতর্ক বেশ জটিল ও পুরনো। বেশিভাগ বিতার্কিকই ডায়ালেক্ট বা উপভাষাকে এ্যক্সেন্ট (Accent) বা আন্ঞলিক বুলির সাথে গুলিয়ে সব ঝামেলা পাকান। তবে ভাষা ও উপভাষার তফাৎ করার মত সার্বজনীন কোন মানদন্ড নেই।

অন্য একটি উদাহরণ দিই: ঢাকার মধ্যবিত্ত সমাজে বাংলা ভাষার যে রূপটি সবচেয়ে বেশি প্রচলিত তা কি প্রমিত বাংলা? না, তা নয়। এমতে, কেমত, করুম, পারুম, খাইসি, গেসি, করসি, জানস, চিনস ইত্যাদি শব্দ প্রমিত বাংলায় ভিন্নভাবে উচ্চারিত হয়। ফলে এই বাংলার রূপটি যদি ভিন্ন ভাষার হরফে যেমন ইংরেজিতে প্রকাশ করাও হয় তথাপি একে স্বতন্ত্র ভাষা বলা যাবে না - একে একটি ডায়ালেক্টই বলতে হবে।

সিলেটীর ক্ষেত্রেও ব্যাপারটি এরকমই।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: ঝাণতে পারলাম...............বুঝতে পারলাম...........।তয় আমি উইকিপিডিয়া হইতে কোন কিছুই বলি নাই....................উইকিপিডিয়ার কথা আমার পোস্টে কোথাও লেখা নাই।

হয় আপনি আমার পোস্ট পড়েননি না হয়..........আপনিও ম্যানিয়া্য় আক্রান্ত।

৬৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
প্রশ্নোত্তর বলেছেন: আমি কিসে আক্রান্ত সেটা নিয়ে আপনাকে গবেষণায় নিয়োগ দিতে আগ্রহী নই। উইকিপিডিয়ার জ্ঞান দিয়ে আলোচনা আপনি করেছেন সেটাও আমি বলিনি। পাঠকদের আলোচনার বেশিরভাগ মশলাই উইকিপিডিয়া থেকে এসেছে সেটাই বুঝাতে চেয়েছি। আর উইকিপিডিয়ার জ্ঞানকে আমি খারাপ বলিনি, সুতরাং আপনার আতঙ্কিত হবার কিছু নেই।

দরজায় খিল দিয়ে রেখে কি লাভ, দরজা খুলুন আলো দেখুন।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: খুললাম...............কিন্তু আলো থাইকা তো আধারে আইয়া পড়লাম!!!! এইটা কি করলেন আপনি??

উইকিপিডিয়া খুজে আমি তেমন কিছুই পাইনি আর আপনি বুঝে ফেললেন পাঠকরা উইকি থেকে ধার করছে!!!!!!!

পারেন ভাই;)

৬৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫০
সৌম্য বলেছেন: নতুন জিনিস জানলাম। পোস্টে প্লাস।
চিটাগাংএর ভাষা কি অরিজিনাল বাংলা? আমার কাছে তো বাংলার চেয়ে আরাকানী বেশী মনে হয়। ভাটিয়ারী, মিরেরসরাইএর চাটগাইয়া আর রাউজান/রাঙ্গুনিয়ার চাটগাইয়ার মধ্যে আকাশ পাতাল ফারাক।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: এ বিষয়ে তেমন জানিনা...........তবে এটা জানি আরাকানী ভাষা হতেই এর উৎপত্তি.............আপনারা যদি জানেন জানালে খুশী হব..........সেটা আরেকটা সম্পূর্ন ভাষা হলে আরো ভাল লাগবে।

৭০. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
ফুয়াদ০দিনহীন বলেছেন: আমি হবিগংজের বিধায় সিলেটি নাগের ব্যপারটা আমি অনেক আগ থেকেঈ জানি , আমার বড় আম্মার(দাদার আম্মার) অনেক বই আর লেখা নাগ বর্নমালায় । আমার দাদা একটা বই(আধ্যাতিক) বলেছিলেন যেখানে শপথ দিয়ে নাকি বলা হইছে যে অন্য বর্নমালায় যেন এটি না লেখা হয় ।

কিন্তু, আমি একতায় বিশ্বাসি । আমি বাংলাদেশের বিভক্তি চাই না । আরও বিভক্ত হলে, এ দেশে ইসলাম ধরে রাখা আরও কঠিন হয়ে যাবে । অসহায় এ জাতিকে আর কষ্ঠ দিয়েন না , ন্যাসনালিজমের বিষ আর ডুকাইয়েন না । এমনেতেই, আমরা কাছাড় হারাইছি, মাত্র ২৫০ ভোটে , তাও ওইখানের ২৫০ এর ভিতর ও অনেক মসুলমান ভোট ছিল। অল্টুগেদারে আমাদের ঈ পাওয়ার কথা ।

{সেটা আরেকটা সম্পূর্ন ভাষা হলে আরো ভাল লাগবে}- এটা বলে তো আরও দুঃখ বাড়াইলেন । কেন জাতিয়তাবাদ? কেন আমি চিটাগাংগী কিংবা সিলেটি , তুমি নোয়াখাইলা, বড়িশাইলা অথবা, ঢাকাই য়া ?

শুধু নাগ বর্নমালা নিয়ে লেখলে + দিতাম, কিন্তু সিলেটি কে আলাদা ভাষা বলায় ----।
সিলেটি বাংলাভাষার এক বিষেশ ভাগ, কিন্তু কখনঈ আলাদা ভাষা না । আসামে মসুলমান মুটামুটি সংখ্যা-গরষ্ঠি ছিল,(এখন নয়) । আসামীরেও বাংলাভাষার অংশ বললে সহজেই, পুরা আসামটা আমাদের হয়ে যেত ।

লেখায় দুঃখে মাইনাস । তবে, আপনাকে অবশ্যঈ ধন্যবাদ ।
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: বাংলাদেশের বিভক্তির কথা আমি কোথায় বললাম????????একটা দেশে দুইটা আলাদা পরিপূর্ন ভাষা তো থাকতেই পারে,,,,,,,,,,,,,,,,এইখানে বিভক্তির কি হইলো.................এক ভারতেই তো বাংল,,হিন্দি,,তামিল সহ অনেকগুলা আলাদা পরিপূর্ন ভাষা আছে,,,,,,,,,,,,,,,,সেইখআনে বিভক্তির প্রশ্ন কিভাবে আসে????????????

মনটা খারাপ করে দিলেন:(

৭১. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
পারভেজ রবিন বলেছেন: আগ্রহ জাগানিয়া পোস্ট। পরে বিস্তরিত আলোচনায় যাওয়ার ইচ্ছা আছে। এখন একটু ব্যাস্ত। তবে আমি একথাগুলো দেখে টাশকি খেয়ে গেছি-
বিশ্বের অনেক বড় বড় ভাষার নিজের অক্ষর লিপি নাই,,,,,,যেমন--মালয় ভাষা......ইউরোপীয় অনেক ভাষা,,তারা ইংরেজী অ্ক্ষর লিপি ব্যবহার করে...............তাই বলে তাদের ভাষার অধিকার ক্ষুন্ন হয়নি...................কিন্তু তাদের ভাষা পরিপূর্ন না...............

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: টাশকি কেন খেলেন????? কথাটা জানতেন না নাকি??????

৭২. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৭
পারভেজ রবিন বলেছেন: একসময় মালয় ভাষায় নিজস্ব বর্ণমালা ছিল। কয়েক দশক অাগে তারা ইরেজী বর্ণমালা গ্রহণ করে। ইংরেজী বর্ণমালা নামে কোন বর্ণমালা নাই। বর্ণমালাটি হল রোমান। জার্মান ভাষা বা স্প্যানিশ ভাষা যেখান হতে বর্ণ গ্রহণ করেছে, ইংরেজী সেখান হতে। তাই 'ইউরোপীয় অনেক ভাষা,,তারা ইংরেজী অ্ক্ষর লিপি ব্যবহার করে' এই কথাটিও টাসকি খাওয়ার মতই।
০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: অরিজিন ল্যাটিন থেকে,,,,,,,,,,,,,,.....কিন্তু এখন তো তাকে ইংরেজী বর্নমালাই বলে নাকি?????দেখুন--http://en.wikipedia.org/wiki/English_language#Word_origins


আর মালয় ভাষারে নিয়া বলতে চাই,,,,,,,,,,কেন তারা ইংরেজী বর্নমালা গ্রহন করলো??????Malay is normally written using Latin alphabet called Rumi, although a modified Arabic script called Jawi also exists. Rumi is official in Malaysia and Singapore, and Indonesian has a different official orthography also using the Latin script. Rumi and Jawi are co-official in Brunei. Efforts are currently being undertaken to preserve Jawi script and to revive its use amongst Malays in Malaysia, and students taking Malay language examination in Malaysia have the option of answering questions using Jawi script. The Latin alphabet, however, is still the most commonly used script in Malaysia, both for official and informal purposes.

Historically, Malay has been written using various scripts. Before the introduction of Arabic script in the Malay region, Malay was written using Pallava, Kawi and Rencong script and these are still in use today by the Champa Malay in Vietnam and Cambodia. Old Malay was written using Pallava and Kawi script, as evident from several inscription stones in the Malay region. Starting from the era of kingdom of Pasai and throughout the golden age of the Sultanate of Malacca, Jawi gradually replaced these scripts as the most commonly used script in the Malay region. Starting from the 17th century, under Dutch and British influence, Jawi was gradually replaced by the Rumi script. [10]
[edit]


উইকি হইতে..................সিলেটি ভাষার তো এইরকম কোনো সমস্যা নাই,,,যে অন্য বর্নমালা নিতে হইবো...........

৭৩. ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৩
মাটি ও মানুষ বলেছেন: বাংলার মানুষ ইগু কেগুবা .. বই.. . ইগুরে অন থাকি কও যাইতগি . . নিইলে লাল ভাইরে ডাকদিমু ।বাদে বুঝবো ।
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: লাগতোনায় ভাই,,,হে বাগসে........... :)

৭৪. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮
মাটি ও মানুষ বলেছেন:

সারওয়ার ইবনে কায়সার ভাইকে এমন একটা সুন্দর তত্ত্ব বহুল পোষ্টের জন্য ধন্যবাদ দেয়া উচিত ।
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: Thanks

৭৫. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১৯
একদমঠিক বলেছেন: ভাই ভালো লাগলো। পড়ার মতো একটা লেখা।
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৭৬. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১৯
একদমঠিক বলেছেন: ভাই ভালো লাগলো। পড়ার মতো একটা লেখা।
৭৭. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৯
একদমঠিক বলেছেন: সব ভাষার একটা আলাদা সাদ আছে।It gives us a good taste. Sometimes somethings only can be best expressed or nice to heard when it is being told in Noakhailya.I studied in Chottogram.That language also have a nice taste that enriches overall BANGLA. Every dilect or language whatever you call , have its own MUSIC, its charming tune. I love to hear that.... and every mother is GREAT.
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: দারুন বললেন তো!!!!

৭৮. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫২
পাথুরে বলেছেন: স্বকীয়তা ব্যাপারটাই আলাদা....।
+
৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:১৪

লেখক বলেছেন: হমম

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৮০. ১২ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০২
নাজির বলেছেন: অনেক আগে পোষ্টটি প্রিয়তে নিয়েছি। কিন্তু কমেন্ট করার সুযোগ না থাকায় কমেন্ট করতে পারি নাই। আজকে প্রিয় পোষ্টগুলি পড়তে গিয়ে আবার পড়লাম। অত্যান্ত তথ্যবহুল পোষ্টের জন্য সারওয়ার ইবনে কায়সার ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:১৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৮১. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৪৮
জবরুল আলম সুমন বলেছেন: সারওয়ার ইবনে কায়সার বাইসাবরে আমার সালাম আর ধইন্যবাদ। আরো এখটু তইত্য তাখলে আরো বালা অইতো। মামুনুর রহমান খাঁন বাইসাবরেও সালাম, আফনার পোষ্ট করা নাগরী অক্ষর যতন খরিয়া রাখলাম।
৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:১৭

লেখক বলেছেন: :)
পরে আরো লিখার ইচ্ছা ছিল.....সময় করে উঠতে পারিনাই......
অনেক ধন্যবাদ

৮২. ১৭ ই জুন, ২০১০ রাত ৮:৫৫
পারাবত বলেছেন: ভাবতেছি আপনারে মাইনাচ দিল কেন?
আমি পেলাচ দিছি
৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:১৭

লেখক বলেছেন: কত কাহিনী হয়েছে এই পোস্ট নিয়া ভাই তখন!!!!!!!!!!!!
আপনারে ধন্যবাদ

৮৩. ০১ লা জুলাই, ২০১০ রাত ১:৫৫
সাদা বাজ বলেছেন: চমৎকার বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ, প্রিয়তে। কিতা বা ভালা নি?
৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:১৯

লেখক বলেছেন: আসি বালাউ:)
আপনাকেও ধন্যবাদ

৮৫. ০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:২৪
কাঙাল বলেছেন: বড় সাইজের একখান পেলাচ দিলাম আপনারে। অনেক খাটাখাটুনি করছেন ভাইজান। অনেক ধন্যবাদ
৮৬. ০৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৭
ইসফানিদয়র আরিওন বলেছেন: আমি কখন্ও মনে করি না যে সিলেটি ভাষা আলাদা , আলাদা ভাষা হ্ওয়ার জন্য যে লিপি আলাদা হতে হয় তা্ও মনে করি না । তা্ও অনেক ভাষাবিদরা্ও মনে করেন না ।
নোয়াখালি ভাষার অনেক শব্দের সাথে হিন্দি ভাষার শব্দের মিল আছে । তাই বলে তো আপনার মতো বলতে পারছি না ।
কলকাতার তথাকথিত প্রমিত ভাষ্ার সাথে তো পূর্ব বাঙলার কোন্ও ভাষার মিল দেখি না । ঐতিহ্যের তো নাই । তো কি বলব ।
৮৭. ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৪
সুহৃদ উপল বলেছেন: সিলেটিরা আজাইরা প্যাচাল পাইরা নিজেদের “ আলাদা” ভাব মারার অপচেষ্টা কইরেন না। বাংলার মানুষ যা বলেছেন, তাতে সহমত।

এত সিলেটি বুলি কপচাইলে সামুতে বাংলায় না লিখা অহমিয়া, নাগরী থুক্কু সিলেটি তে ব্লগ লেখেন। আমাদের বাংলা প্রাণের চেয়ে প্রিয় ।এতে এ দেশে কোন বিভেদ চাই না।

আর এই দেশে তো অন্য কোন অঞ্চলের মানুষ নিজের জেলা লইয়া এতো ফাল পাড়ে না, আপনারা সিলেটিরা কেন? আমি তো ভাই কুমিল্লার মানুষ, কই কখনো তো আমার মনে হয় না, রংপুর আর চাটগার লোক আমার পর? আমি আগে অবশ্যই বাংলাদেশী, তারপর আমার আর যত পরিচয়।

কথাগুলো এজন্যে বল্লাম না যে, সিলেটবাসীর প্রতি আমার বিদ্বেষ আছে, বরং আপানারা যারা সিলেটি, আপনাদের বক্তব্যই প্রমাণ করে, আপনারা আগে সিলেটি পরে যা কিছূ, এমনকি এও জানি, আপনেগো কাছে আসাম আর মেঘালয়ের লোক অনেক ‘পেয়ারা’ আমগো বাংলাদেশী ভাদাইম্যাগো কাছ থিকা। বিদেশ গেলে , বিশেষত ইউরোপে, এটা ভালোই টের পাওয়া যায়।
৮৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১৬
ফজলে রাব্বানি বলেছেন: দুক্কর বেপার অইলো- কামোর সময় বাঙালিরে ডাকলে মিলে না আর বিফদোর সময় রাস্তাত পাইলে দেইক্কাও দেখে না।
বালা একটা পোস্ট ও ইতা কিজাত কমেন্ট? এক বাঙালি আরেক বাঙালির ভাষাগত সমৃদ্ধি সহ্য করতো পারে না দেকিয়া হতাশ অইলাম!

মামুনুর রহমান খাঁন ভাই, কম্পিউটারে কিভাবে সিলেটি লেখা যায়? একটু হেল্প করেন।
৮৯. ১১ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:২১
সৈয়দ নাসির আহমেদ বলেছেন: চমৎকার বিষয় নিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ,ভালো থাকুন সব সময় ।
৯০. ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩০
আসফি আজাদ বলেছেন: পড়ে ভালোই লাগল। আগে কোথাও শুনেছিলাম মনে হয় নাগরী লিপি সম্বন্ধে। আরো লিখুন।
৯১. ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৫
শিশেন সাগর বলেছেন: চাইলে সিলেটের গীত গুলার একটা সংরহ করা যেতো, দারুন লেখা ধন্যবাদ
৯২. ০৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৭
মাসরুর আহমেদ বলেছেন: সিলেটি কোন আঞ্চলিক ভাষা নয়।

 

মোট সময় লেগেছে ১.৩২৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সত্যি সফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই