আমার প্রিয় পোস্ট

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............

কুয়াকাটা ভ্রমন,,,,,,,অনেক বাধা বিপত্তি পেরিয়ে ৯৯ ভাগ সফল এক সফর....(যাত্রা পর্ব)

১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৮

শেয়ারঃ
0 2 0

সমুদ্র আমাদের ডাক দিচ্ছিল অনেক দিন থেকেই.........কিন্তু কক্সবাজার যাওয়া হয়ে গেছে বার কয়েক,,,,,,,তাই কুয়াকাটা ভিন্ন আর কোন পথ খোলা ছিলনা......


এ নিয়ে ব্লগে সাহায্য চেয়ে একটা পোস্টও দিয়েছিলাম............দিয়ে উল্টা আরো ভয় পেয়ে গিয়েছিলাম,,,,,,,,,,এক ব্লগার তো সরাসরি বলেই দিয়েছিলেন যে,,,কুয়াকাটা যাবার বেস্ট অপশন হচ্ছে হেলিকপ্টার./:).........শেষ পর্যন্ত যে যাওয়া হলো তাতে আসলে সবার জেদ টাই প্রধান ছিল........যেতেই হবে এ ধরনের একটা কিছু কাজ করছিল আমাদের মনেX(..........আরো কিছু বাধা এসেছিল সামনে,,,,,,,,,,,সব বাধা পায়ে ঠেলে আমরা ১১ তারিখ সকালে জয়ন্তিকায় ঢাকা রওয়ানা দেই...........((এইটা একধরনের সাহায্যকারী পোস্ট ও বটে......যারা কুয়াকাটা যেতে চান তাদের জন্য))

সিলেট থেকে ঢাকা ট্রেন যাত্রা সবসময়ই দারুন,,,,,,,,,,,,এবারও তার ব্যাতিক্রম ছিলনা

ট্রেন থেকে ভিউ


আমাদের প্ল্যান ছিল,,,,,,,ঢাকায় ট্রেনে,,,তারপর বরিশাল লঞ্চে,,,,শেষে বাসে কুয়াকাটা.......লঞ্চে কেবিন আগে বুক করতে হয় ,,তাই আমার এক আত্মীয় কে দিয়ে আগেই লঞ্চে কেবিন বুক দিয়ে রেখেছিলাম.............একদিন আগে বুক করতে হয়....

ঢাকায় পৌছে আমাদের রেস্ট নেবার কোন অপশন হাতে ছিলনা............তাই ট্রেন থেকে লঞ্চ এই সময়টুকু আমরা কাটালাম টিএসসিতে,,,,,,,,,,,,,,,:):) ভালোই সময় কেটেছিল:)


আমাদের লঞ্চের নাম ছিল সুন্দরবন-৭..........।সুরভী-৭ এং পারাবত-১১ এর সাথে যৌথভাবে এটি এখন বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ..........লঞ্চ ছাড়ে রাত ৯ টায়..............

লঞ্চের অন্দরমহল

লঞ্চে বেশীরভাগ ছবি গ্রুপ ছবি হওয়ায় এই ছবি ভিন্ন আর কোন ছবি দিতে পারলামনা.............তবে কেবিনে এসি,,টিভি কোন কিছুর অভাব ছিলনা.......

আমরা ছিলাম ৬ জন.....একটা ডাবল কেবিন নিয়েছিলাম ১০০০ টাকায় আর চারটা ডেকের টিকেট করেছিলাম ৮০ টাকায়........একটা ডাবল বিছানায় আমরা পাঁচজন ঘুমিয়েছিলা:) আর একজন মাটিতে.........মনে হয় সেই সবচেয়ে আরামে ঘুমিয়েছিল.................তবে আমরা ঘুমিয়েছিলাম মাত্র আড়াই ঘন্টা,,,,,,,,,,,,,সারাদিন ট্রেনের জার্নির ধকল সত্বেও..................পুরোটা সময় ছিলাম ডেকে,,,,,,,,,,,,,,,,,সে এক অসাধারন পরিবেশ..............

যারা কখোনো লঞ্চ জার্নি করেননাই,,,,,,তাদেরকে বলছি,,,,,,,,,,,,,,,এই যাত্রা আমার জীবনের অন্যতম স্মরনীয়............বুড়িগঙ্গা থেকে পদ্মা,,,,,তারপর পদ্মা-মেঘনার মোহনা হয়ে মেঘনা,,,,,,,,,,,,পথে পড়বে লক্ষীপুর,চাঁদপুর,নোয়াখালী সহ আরো অনেক জেলা...........

পদ্মা কত বিশাল.......আপনি লঞ্চে গেলেই কেবল বুঝতে পারবেন,,,,,,,,,চারদিকে বাতাস,,,,,,,,আর আপনি পদ্মার ঠিক মধ্যিখানে,,,,,,,,চিন্তা করুনতো ব্যাপারটা,,,,,,,,,,,

লঞ্চের খাবার কিন্তু ফাটাফাটি,,,,,,,,,,,ভাত,,,ইলিশ ভাজি.......সাথে ডাল.......যদি যান.......মিস করবেননা কেউ..............




বরিশাল আমরা পৌছি সকালবেলা........তারপর এক হাঙ্গামায় পড়ে যাই....... লঞ্চ ঘাটের পাশের বাসস্ট্যান্ড থেকেই কুয়াকাটা যাবার বাস ছাড়ে,,,,,,,,,,,আমরা ভুল করে চলে যাই শহরের ভিতর রূপাতলীতে........ঐখানেও বাস পাওয়া যায়............কিন্তু সবগুলা বাস ছেড়ে আসে লঞ্চ ঘাট হতে,,,,,,,,,তাই বাসে আমাদের সিট পড়ে সবার পিছনে...............
অনেকে হয়তোবা বলবেন পিছনে বসলে সমস্যাই বা কি??

রাস্তা খারাপ সেটা আমাদেরকে অনেকেই বলেছে..............আমাদেরও প্রিপারেশন ছিল..................কিন্তু তারপরও রাস্তার অবস্হা ছিল আমাদের ইমাজিনেশনের বাইরে...............বরিশাল থেকে কলাপাড়া পর্যন্ত রাস্তা মুটামুটি...........তারপরের অংশ নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট.........প্রথমে খুব থ্রিল লেগেছিল...........আস্তে আস্তে সেটা ভীতিতে পরিনত হয়,,,,,,,,,,,
৫ টা ফেরী পার হয়ে গিয়েছি আমরা,,,,,,,,,,,,নদী পেয়েছি কীর্তনখোলা,,পায়রা,,,সোনাতলা,,,,আন্ধারমানিক,,,,,,,,আর ডাকাতিয়া.......মোট ৬ ঘন্টার পথ......................

ডাকাতিয়া নদী........দূরে সুন্দরবন দেখা যাচ্ছে


আমরা ছিলাম কুয়াকাটা ইন এ..............ভালো হোটেল...........আমরা ৬ জন থেকেছি ২টা ডাবল রুমে ৬০০ টাকা করে..................


আমাদের আসল ভ্রমন শুরু হয় ঐদিন একটা হেভী ঘুমের মাধ্যমে........

লিখাটা অনেক বড় হয়ে যাচ্ছে,,,,,,,,,,,,,,,তাই ইচ্ছে তাকলেও এক কিস্তিতে শেষ করতে পারছিনা...............কুয়াকাটা পর্ব রইলো পরের কিস্তিতে................অসাধারন কিছু ছবিসহ............




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভ্রমন ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৭ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪১
দারাশিকো বলেছেন: আমার একটা পোস্ট আছে, দেখতে পারেন

Click This Link
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: মিলে যায়..............

১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: রাস্তা হবার পর যাইয়েন

৩. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫০
দেবার্নব রায় বলেছেন: ২০০৪ এ গেছিলাম......তখন ছিল ৬টা ফেরি.........তার উপর হইছিল বাস নস্ট...খুলনা থেকে কুয়াকাটা যাইতে লাগছিলো ১৯ ঘন্টা!!!! কিন্তু অইখানে গিয়া মন ভালো হয়ে গিয়েছিলো......খুব সুন্দর যায়গা......ঝক্কির ভ্রমণ উসুল.........
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: একমত................

৪. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৫
ইমতিয়াজ জামিল বলেছেন: অনেক দিন ধরে যাবর ইচ্ছা..আপনার পোস্টা সেই ইচ্ছাটা কে আবার উস্কে দিল :) ইনশাল্লাহ দেশে ফিরেই যাবার ইচ্ছা আছে :) আপনাকে ধন্যবাদ
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: আপনাকেও...........:)

৫. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৭
দুষ্টু রোমান্টিক বলেছেন: লং জার্নি পোষ্ট.. তয় ভালো লাগলো
এখনও যাওয়া হয়নি, বিয়া-শাদী করলে একটু হানিমুনে যেতে পারতাম :((
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: এই চিন্তা দুরে ছুড়ে ফেলে দেন....................হানিমুনে কুয়াকাটা!!!!!!!!!ফানা ফানা হইয়া যাবেন রাস্তায়

৬. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৬
বিবর্তনবাদী বলেছেন: প্রিয়তে রাখলাম। কাজে আসবে ইনশাল্লাহ।
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ..............আশা করি পরের পর্বটাও কাজে আসবে

৭. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪০
মেহরাব শাহরিয়ার বলেছেন: অল্পের মাঝে বেশ গুছিয়ে বর্ণনা করেছেন , ভাল লাগছে
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ...............

৮. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১০
চাঙ্কু বলেছেন: চমৎকার । কখনও গেলে কাজে লাগবে ।
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৯. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২১
নাজমুল আহমেদ বলেছেন:

যাওয়ার আশা করি........... আপনার পুষ্ট'টা তখন কাজে লাগাব :)
১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৮

লেখক বলেছেন: :)..............আশা করি কাজে লাগবে

১০. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৫
শুভ্র নামের ছেলে বলেছেন: ভাই জার্নির কথা তো বেশি কিছু বললেন না দেখি, ওটাই শুনতে চাচ্ছিলাম।

আমিও গিয়েছিলাম, বছর চার-পাচেক আগে, এখনো সভাইকে যেতে মানা করি। নদীর ঢেউয়ালা সমুদ্র দেখার জন্য এমন পেইন নেয়া বোকামি।

১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: ভাই.পুরা এক প্যারা লিখসি.......আর আপনি কন কইনাই,,,,,,,,,,,,,তবে জার্নির কষ্ট আমাদের সূর্যোদয় আর সুন্দরবন দেখে নাই হয়ে গিয়েছিল

১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: এত বেশী চলবেনা..............কুয়াকাটা পর্ব বাকী শুধু

১২. ১৯ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:২০
নতুন বলেছেন: কুয়াকাটা ইনের সোহেল ভাইর সাথে পরিচয় হয়েছিলো??
১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: না............প্রদীপ চৌধুরী বলে একজন ছিলেন,,,,,,,,উনি মনে হয় হোটেলের কর্নধার

১৩. ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৪
মুহিব বলেছেন: লঞ্চ পর্ব তো ভালই লাগল। রাস্তার কথা শুনে আবার চুপসে গেলাম।
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: :(,,,,,,,,,,,,কুয়াকাটা দেখলে সেটা উসুল হয়ে যাবে গ্যারান্টি

১৪. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৭
মুখ ও মুখোশ বলেছেন: সাবলিল বর্ননা পড়ে যাওয়ার ইচ্ছে জাগে কিন্তু রাস্তার কথা শুনে ঠিক ভরসা পাইনা।
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: মনে আনেন বল,,,,,,,,বুকে আনেন সাহস,,,,,,,,,,,,,,,,,,,আর বের হইয়া পড়েন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২৭ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১১

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬. ২৮ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
সুবিদ্ বলেছেন: দারুণ জায়গা......
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: একমত........

 

মোট সময় লেগেছে ১.০৬৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সত্যি সফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই