হ্যাঁ, আজ তার জন্মদিন । তিনি আবদুল গাফফার চৌধুরী। অমর ভাষার গানের রচয়িতা। বিতর্ক তার কথা নিয়ে থাকতেই পারে।
কিন্তু তাঁর বিবেক এই দেশের মজলুম মানুষের পক্ষে। তাঁর চেতনা শাণিত করে
রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নকে।
আজ ১২ ডিসেম্বর তিনি পা দিচ্ছেন আটাত্তরে।
১৯৩৪ সালের এই দিনে তিনি বরিশালের উলানিয়ায় জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী শেলী চৌধুরীর মারাত্মক অসুস্থতায় চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের উপদেশে ১৯৭৪ সালের ৫ অক্টোবর তিনি যুক্তরাজ্যে যান। ওখানে দিনের পর দিন তাঁর স্ত্রীর চিকিৎসা অব্যাহত রাখতে হয়। মূলত স্ত্রীর জীবনরক্ষায় বাধ্য হয়েই তাঁকে লন্ডনে স্থায়ী বসবাস বেছে নিতে হয়।
পরবাসে তিনি বাঙালীর আইকন। তিনি লেখা ছাড়াও নানা ধরনের কমিউনিটি কাজ করে যাচ্ছেন তিনি। এ জন্য তিনি বিলেতে ফ্রিডম অব বারা (টাওয়ার হ্যামলেটস) উপাধিতেও ভূষিত হয়েছেন।
তিনি একজন সুলেখক।তাঁর গল্পের বই ‘সম্রাটের ছবি’ তাঁকে এনে দিয়েছিল ইউনেস্কো সাহিত্য পুরস্কার। তিনি গল্প, উপন্যাস, গান লিখে বাংলা একাডেমী পুরস্কার ও একুশে পদক পেয়েছেন। বাংলাদেশ প্রতিষ্ঠায় এবং বাংলা ভাষা-সংস্কৃতির উন্নয়নে অবদানের জন্য দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার- স্বাধীনতা পুরস্কারসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন।
স্বাধীনতাযুদ্ধ চলাকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) মুখপত্র ‘জয় বাংলা’ পত্রিকা ১৯৭১ সালের ১১ মে গাফ্ফার চৌধুরীর সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয়।
তিনি একজন জীবন্ত কিংবদন্তি।
তাঁর ৭৮তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ।
আলোচিত ব্লগ
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন
বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।