জোতিষীদের চোখে ২০১২ সাল
শাহজাহান আকন্দ শুভ [ দৈনিক আমাদের সময় ]
দেশের বিশিষ্ট জোতিষীরা ভবিষ্যতদ্বানী করে বলেছেন, নানা কারণে নতুন বছর ২০১২ সাল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাজনীতিতে ঘটতে পারে বেশকিছু নাটকীয় ঘটনা। আত্মপ্রকাশ করতে পারে একাধিক রাজনৈতিক দল ও গোষ্ঠীর। রাজনৈতিক দলসমূহের পারস্পারিক দ্বন্দ্ব, সংঘাত এবং দাঙ্গা হাঙ্গামার মতো সহিংস আচরণও বাড়তে পারে। বাড়তে পারে সরকার বিরোধী আন্দোলন। বৃহত দুই রাজনৈতিক জোটে আসতে হতে পারে সংযোজন ও বিয়োজন। অশান্ত হয়ে উঠতে পারে শিক্ষাঙ্গন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি বাড়তে পারে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধ প্রবণতা। এছাড়াও নতুন বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে। তবে বাড়বে রপ্তানি-বৈদেশিক মুদ্রার আয়, রিজার্ভ। নতুন বছরের শুরুতেই শেয়ারবাজারে সুবাতাস লাগবে বলেও জোতিষীরা ভবিষ্যতদ্বানী করেছেন। তারা এ-ও বলেছেন, নতুন বছরে দেশের ক্ষমতায় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। নেই কোনও তৃতীয় শক্তির উত্থানের আশঙ্কা।
এশিয়ান এস্ট্রোলজার্স কংগ্রেসের চেয়ারম্যান ড. মুহম্মদ আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে তার ইমেজ বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আন্তর্জাতিক কোনও সম্মান বা পুরস্কারে ভূষিত হতে পারেন। তবে দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে হতে পারেন সমালোচিত। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একাধিক বিদেশ সফরের সম্ভাবনা আছে। কতিপয় উপদেষ্টার ভুল পরামর্শে হতে পারেন বিভ্রান্ত। রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন জাতীয় পার্টি চেয়াম্যান এরশাদ। তবে তার শরীর ভালো যাবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য ২০১২ সাল মিশ্র সম্ভাবনাময়। এবছর আন্তর্জাতিকক্ষেত্রে বাংলাদেশের কিছু কার্যক্রম হতে পারে প্রশংশিত। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হতে পারে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক থাকবে বিদ্যমান। ভারতের সঙ্গে বিরাজিত সমস্যাসমূহ মিমাংসার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে। এছাড়াও যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া, মধ্যপ্রাচ্যসহ বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে পারস্পারিক স্বার্থ সংশ্লিস্ট বিষয়াদি নিয়ে আলোচনা আরও জোরদার হবে।
বাংলাদেশ এস্ট্রোলজার্স সোসাইটির সভাপতি জি কিবরিয়া বলেছেন, নতুন বছরে বাংলাদেশের রাজনীতিতে বেশকিছু অপ্রত্যাশিত নাটকীয় ঘটনার অবতারণা হতে পারে। রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের জন্য একাধিক রাজনৈতিক দল চালাতে পারেন সর্বাত্মক প্রচেষ্টা। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পারস্পারিক দ্বন্দ্ব সহিংসতায় নিয়ে যেতে পারে। এতে কোথাও-কোথাও দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়তে পারে। এসব ঘটনায় প্রাণহানির আশঙ্কা আছে। নতুন বছরে মন্ত্রিপরিষদেও নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা আছে। মারাত্মক অবনতি ঘটার আশংঙ্কা আছে আইনশৃঙ্খলনা পরিস্থিতি। এছাড়াও সড়ক দুর্ঘটনা, ঝড়, জলোচ্ছাস, বন্যা, খরা, অগ্নিকাণ্ডসহ আরও বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। রাজনীতিবিদ ও উচ্চ পদস্থ আমলাদের চাঞ্চল্যকর কলংকের তথ্য ফাঁস হয়ে যেতে পারে।
জি কিবরিয়া আরও বলেন, এ বছরও সম্ভাবনা নেই তারেক রহমানের দেশে ফেরার। সজিব ওয়াজেদ জয়ের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হওয়ার সম্ভাবনাও নেই। তবে সামাজিক কাজকর্ম দিয়ে জনগণকে আকৃষ্ট করতে পারেন তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



