নাঈমুল ইসলাম খান আপনার পওনা বেতন দেয় নি , দীনেশ দাস, আমাদেরকে ক্ষমা করবেন
০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খবর -
রাজধানীর কাকরাইল এলাকায় গতকাল সকালে বাসচাপায় নিহত হয়েছেন দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার সাবেক সিনিয়র রিপোর্টার দীনেশ দাস (৪৯)। মেয়েকে ভিকারুন্নেসা স্কুলে দিয়ে মোটরসাইকেলযোগে কাকরাইল চার্চ ক্রসিং হয়ে মৎস্য ভবনের দিকে যাওয়ার সময় সকাল অনুমানিক পৌনে ৯টায় একটি চলন্ত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই দীনেশ দাসের মৃত্যু ঘটে।
ও
আবু সুফিয়ান এর একটি লেখা ......
http://blog.bdnews24.com/abusufianIR/59812
মালিকানা বদলের পর আমাদের সময় পত্রিকা থেকে চাকরী হারান অনেকেই। এ তালিকায় ছিলেন দীনেশ দাসও। স্ত্রী, বন্ধু আর সহকর্মীদের কাছে চাকরী হারানোর কথা বললেও, নয় বছরের মেয়ে অথৈকে জানাননি এ খবরটি। চাকরী হারানোর পর তিনমাস ছিলেন বেকার। পুরনো অফিস থেকে মেলেনি পাওনা বেতন। বাসা ভাড়া, দৈনন্দিন খরচ আর মেয়ের স্কুল ফি- সব নিয়ে নানা দুশ্চিন্তায় ছিলেন আমাদের প্রিয় দীনেশ দা।
বাবার চাকরী হারানোর খবর না জানলেও, আজ ৯ জানুয়ারি দুপুরে নয় বছরের মেয়ে অথৈ জেনেছে তার বাবা তাদের ছেড়ে চলে গেছেন। সকালে মেয়েকে ভিকারুন্নেসা স্কুলে দিয়ে তখনই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসার কথা ছিলো দীনেশ দা’র। কিন্তু এসেছেন একটু দেরিতে। বেলা ১২:৩০টায়। তবে কফিন বন্দি হয়ে।
কফিনে মোড়া দীনেশকে দেখতে এসেছিলেন তার পত্রিকার আগের সম্পাদকও। যারা দীনে দা’র পাওনা না মিটিয়েই বিদায় করেছিলেন। আর তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সাংবাদিকরোষ থেকে বাঁচতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসেননি। আসবেন কেনো? উনারা তো বেশ ভালোই আছেন! উনাদের সন্তান বা স্বজনরা ভালোই আছেন!
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানালেন, প্রতিদিন প্রায় ৫৭ কোটি টাকা চাঁদা আদায় হয় পরিবহন খাত থেকে। এ টাকার ভাগ সরকারের সব মহলে যায় বলে অভিযোগ করলেন তিনি। নৌ পরিবহন মন্ত্রী বারবার বেপরোয়া চালকদের পক্ষ নিচ্ছেন। অথচ আমরা কী শুধু ক্ষতিপূরণেই খুশি থাকবো? ক্ষতিপূরণ পেলেই কী সব শেষ! আর কোন দায় নেই আমাদের।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন


বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন