somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক ট্রাইব্যুনালবিরোধী প্রচার মালয়েশীয় টিভিতে গোলাম আযম তনয় নুমান আজমীর বক্তৃতা

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক ট্রাইব্যুনালবিরোধী প্রচার
মালয়েশীয় টিভিতে গোলাম আযম তনয় নুমান আজমীর বক্তৃতা


বাকী বিল্লাহ


যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য দেশে- বিদেশে চলছে গভীর ষড়যন্ত্র। সম্প্রতি গ্রেফতারকৃত যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে নুমান আজমি সেভ গোলাম আজম ক্যাম্পেইন নামক সংগঠনের পক্ষে মালয়েশিয়ার একটি টেলিভিশনে ৬ মিনিট ৫৯ সেকেন্ড বক্তৃতা দেন। বক্তৃতায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মালয়েশিয়াসহ বিশ্বের সব মুসলমানকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। বক্তৃতার কিছু অংশ সংবাদে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে গোলাম আযমসহ অন্য জামায়াত নেতা ও সাকা চৌধুরীর বিচার প্রক্রিয়া নস্যাৎ করার লক্ষ্যেই সেভ গোলাম আজম ক্যাম্পেইন প্রচার সেটা নুমান আজমি তার বক্তব্যে পরিষ্কার উল্লেখ করেছেন। গোলাম আযমের ছেলের এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের আরও তথ্য উদঘাটনের জন্য গোয়েন্দা সদস্যরা তদন্তে নেমেছে।
গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, গোলাম আযমের ছেলে নুমান আজমি গত ১ জানুয়ারি মালয়েশিয়া পিআরসি টেলিভিশনে টানা ৬ মিনিট ৫৯ সেকেন্ড বাংলাদেশবিরোধী ও জামায়াতে ইসলামী ও যুদ্ধাপরাধীদের পক্ষে ইংরেজিতে বক্তব্য তুলে ধরেন। তার বক্তব্যে মালয়েশিয়াসহ পুরো বিশ্বের মুসলমানদের প্রতি যুদ্ধাপরাধী গোলাম আযমকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। বর্তমান সরকারকে সেকুলার ও ইসলামবিরোধী সরকার বলে প্রচার করেন।
নুমান তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশকে যে দল শাসন করছে তারা ইসলামবিরোধী। ক্ষমতায় আসার পর থেকে তারা দেশে হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেফতার ও নির্যাতন করছে। অন্যদিকে তারা নিজেদের শত শত কর্মীকে জেলখানা থেকে মুক্ত করেছে। তারা ক্ষমতায় আসার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। যা হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন প্রত্যাখ্যান করেছে। তার মতে এটা নিরপেক্ষ নয়, সরকারের অনুসারীদের কোর্ট। সরকার জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় সব নেতাকে গ্রেফতার করেছে। সরকারের অনেক মন্ত্রী প্রকাশ্যে বলেছেন, এদের কোন অভিযোগ এবং বিচার ছাড়াই ফাঁসিতে ঝুলানো উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কাঙ্গারু আদালত বলে উল্লেখ করে নুমান বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান গণআদালতের প্রধান ছিল। সেখানে তিনি জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানোর আদেশ দেন। ট্রাইব্যুনাল সম্পর্কে আরও বলা হয়েছে, ট্রাইব্যুনালের সব বিচারক গভর্নমেন্ট সমর্থক ও অনুসারী। অভিযুক্তদের কোন মোৗলিক অধিকার নেই। যা দেশে একটা অপরাধীরও আছে। এর কারণ বর্তমান সরকার ইসলামকে ভয় পায়। নুমান আরও বলেন, এই ট্রাইব্যুনালের আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিরোধীদলগুলোকে দুর্বল করা। এ জন্য তিনি মালয়েশিয়াসহ বিশ্বের সব মুসলমানের কাছে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
সূত্র আরও জানায়, যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামী নেতাদের এভাবে যাতে ট্রাইব্যুনালে বিচার করা না হয় তার জন্য পদক্ষেপ নিতে টিভি বক্তৃতায় আহ্বান জানান নুমান আজমি।
বক্তব্যে আরও বলা হয়েছে, দেশে প্রতিদিন শত শত বিচারবহির্ভূত হত্যাকা- ঘটছে। মানুষের কথা বলার কোন অধিকার নেই। যে কেউ সরকারের সমালোচনা করলে গ্রেফতার করা হয়। বাংলাদেশে বড় আকারের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এমনকি গভর্নমেন্টের পক্ষে না গেলে গ্রেফতার করা হয়। এভাবে জামায়াতে ইসলামীর ওপর অত্যাচার করা হয় বলে তার বক্তব্যে তুলে ধরেন।
গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য গোলাম আযমের ছেলে বিদেশি টেলিভিশনে এ বক্তব্য তুলে ধরেছে। ১৯৯৩ সালে সরকার গোলাম আযমকে গ্রেফতার করে। পরে আদালত তাকে ছেড়ে দেয়। দেশকে বর্তমান ইসলামবিরোধী সরকারের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান নুমান আজমি। দেশের পুলিশ ফোর্স, প্যারা ম্যালেটারি গ্রুপ সরকারের মাসলম্যান হিসেবে কাজ করছে বিচার ব্যবস্থা ধ্বংসের মুখে বলে উল্লেখ করা হয়। গোলাম আযমের ছেলের এই বক্তব্যের সিডি সংবাদে সংরক্ষিত আছে।
গোয়েন্দা কর্মকর্তারা বলেন, সরকারের বিরুদ্ধে বিদেশে উস্কানিমূলক বক্তব্য ও আন্তর্জাতিকভাবে প্রবাসী ও বিদেশিদের সাপোর্ট পাওয়ার জন্য গোপনে এ সব ষড়যন্ত্র ও মিথ্যা বক্তব্য তুলে ধরা হচ্ছে। এই বক্তব্যের কিছুদিন পর দেশে সেনাবাহিনীতে ধর্মান্ধদের বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ধরা পড়েছে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×