চোখের জল কি বুঝতে পারে বুকের জ্বালা?
দীর্ঘশ্বাস জানে কি এবার নিজের পালা?
মেঘ কখনো খোঁজ কি রাখে কাঁদছে কেউ?
আমাকে পোড়ায় কষ্ট নামের স্মৃতির ঢেউ!!
কিছু ভালো লাগছে না। কদিন ধরেই মনটা খুব এলোমেলো হয়ে আছে। সারাদিন অগুনতি কাজের মাঝে নিজেকে লুকিয়ে রাখি। তারপর রাত হলে আলগোছে ঢুকে যাই নিজের ডেড়ায়। টেবিলের ওপর ঢেকে রাখা খাদ্য দ্রব্য গুলোকে নিতান্ত অবহেলায় এড়িয়ে যাই। কিছুক্ষন নেটে ঢু মেরে ঘাম ঝরানো টাকায় কেনা ঘুম গিলে ফেলি পানি দিয়ে।
তারপর আবার ভোর হয়, আবার সেই একঘেয়ে কাজের ভীরে নিজেকে হারিয়ে ফেলা, একই রুটিনের পূনরাবৃত্তি।
এই অদ্ভুত সাইক্লিক অর্ডার থেকে নিজেকে বের করতে পারছিনা।
আমার অখাদ্য গুলোকে হজম করার অপরিসীম চেস্টার জন্য সবাইকে ভালবাসা।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


