আমার প্রিয় পোস্ট

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।)

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৮

শেয়ারঃ
0 4 0

সেই ছোটবেলা থেকেই আমার ঘোরাঘুরির শখ। মন খারাপ হলেই ইচ্ছে হত চলে যাই অনেক দূরে কোথাও। কিন্তু পকেটের হালত সেই ইচ্ছে গুলোকে কান ধরে ফিরিয়ে নিয়ে আসত বাস্তবতার জগতে।
মোটামুটি বলা চলে গত বছর দুয়েক ধরে ছোটাছুটি করি। দেড় থেকে বড়জোর দু মাস হলেই মন আনচান করে।
যা হোক, গতবার মহেশখালী যাবার পর এবার সেন্টমার্টিন্স যাবো বলে ঠিক করি। অনেক আগে যাওয়া হয়েছিল, কিন্তু এখন আর সে সব মনে নেই। নেটে অনেক ঘাঁটাঘাঁটি করেও তেমন একটা ইনফরমেশন পেলামনা, এমনকি কোনো হোটেলের ফোন নম্বর, কোথা থেকে সীট্রাক পাওয়া যাবে তার কোনো তথ্যই কেউ দিতে পারলোনা। অতএব যা আছে কপালে ভেবে বেড়িয়ে পরলাম। তবে আপনাদের যাতে এই অসুবিধে না হয় সে জন্যেই এই পোস্ট লেখা।

যাত্রা শুরু।
ঢাকা থেকে অনেক ভাবেই যাওয়া যায় টেকনাফ, তবে সাধারণ বাস গুলোর মধ্যে ( আমি সাধারণ বাসের কথাই লিখছি কারণ বেশিরভাগের অবস্থা আমার মতই) মডার্ন লাইন / এস. আলম পাবেন। ভাড়া পরবে ৫৬০ টাকা। মডার্ন লাইনের অবস্থা একটু ভাল কারণ ওরা এখনো ৩৬ সিটের বাস ৩৬ সিটই রেখেছে, ৪২ করেনি। রাত ৯টা / ৯:৩০ এর বাসে উঠলে পরদিন ৭:৩০ থেকে ৮:০০ নাগাদ টেকনাফ পৌঁছে যাবেন। বাসে বলে রাখবেন ঈগল/কুতুবদিয়ার ঘাঁটে নামবেন। জাহাজ ঘাট টেকনাফ থেকে ১৮ কিলোমিটার আগে। তাই ভুল করে টেকনাফ শহরে চলে গেলে আবার ফিরে আসতে হবে পেছন দিকে।

ওখানে হাতমুখ ধোয়া আর ফ্রেশ হবার ব্যবস্থা আছে। পরটা আর ডিম ভাজি দিয়ে সকালে নাস্তা মনে হবে যেন অমৃত!

ঢাকা থেকেই ঈগল / কুতুবদিয়ার সিট বুকিং দিয়ে রাখতে পারেন। ঈগলের ফোন নাম্বার ০১৭১৩১৪৫৫৮৪, ০১১৯০১২৪১২৭। সাধারণতঃ তিন ধরনের টিকেট ওদের। ৬৫০ (নিচ তলা) ৭০০ (দ্বিতীয় তলা) ৭৫০ (এক্সিকিউটিভ ক্লাস। এসির মধ্যে বসে থাকতে হবে)। আমি যতদুর দেখেছি সবাই সিটে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে সীট্রাকের ডেকে দাঁড়িয়ে নাফ নদী আর সমুদ্র উপভোগ করে।

সীট্রাক ছাড়বে ৯:৩০। সময় মেনেই ঘাট ছেড়ে যাবে। দু পাশের অদ্ভুত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এক সময় চলে আসবে সমুদ্র। মায়াবী নীল জল আপনাকে নিমেষেই নিয়ে যাবে বাস্তবতা থেকে অনেক দূরে। মাথার ওপর দিয়ে সীগালের ওড়াওড়ি, ছোট ছোট মাছ ধরা নৌকো গুলোর এপাশ ওপাশ দোল খেলানো দেখতে দেখতে হঠাৎ চোখে পড়বে ছোট্ট একটা দ্বীপের আবছা উপস্থিতি। সাগর যে কতটা নীল ওখানে সেটা চোখে না দেখলে বিশ্বাস হবেনা.....



সীট্রাকের ভোওও সাইরেন আর পি.এ.এস-এ সারেঙ জানিয়ে দেবে সামনের অদ্ভুত সুন্দর স্থলভাগটি সেন্টমার্টিন্স।




জেটি থেকে নামলেই বাজার, ওপরে ছাউনি দেয়া ভ্যান জাতীয় এক ধরনের বাহনে উঠতে হবে যদি না আপনার এনার্জি থেকে থাকে..ভাড়া নেবে জন-প্রতি ১০টাকা। দামাদামি করতে পারলে ৫ টাকাতেই যাবে। :)

এর পর চলে যান আগে থেকে বুক করে রাখা রিসর্টে। বুক করে না গেলে ভাল কোনো রিসর্টেই রুম পাবেননা। তবে একেবারে সাধারণ হোটেল গুলোর বয়-বেয়ারা "রুম লাগবে? রুম লাগবে?" বলে ডাকা ডাকি করবে, ইচ্ছে হলে দেখে আসতে পারেন। তবে কোনো মতেই ৭০০-৮০০টাকার বেশি এক টাকাও দেবেন না।

কিছু রিসর্টের নাম ও টেলিফোন নম্বর....

ব্লু মেরিন: ০১৮১৯০৬৩৪১৮, ০১৭২২৪৭৩৬১৩, ০১৮১৯০৬৩৪২৫

অবকাশ: ০২৮৩৫৮৪৮৫, ৯৩৪২৩৫১,৯৩৫৯২৩০ (ঢাকা থেকে বুকিং দিতে হবে)

প্যাসিফিক রিসর্ট: ০১৭৩২৪৩৪২৬৪ (সেন্টমার্টিন্স), ০১৭১২৬৪৩৬৯৪, ০১৭২০৯৩৯০৯০ (ঢাকা)

শৈবাল: ০১৮১৫০১৪৬৬৪

হোটেল স্বপ্ন প্রবাল : ০১৮১৪২৭৪৪০৯, ০১৭২২৫৪৫৮৭২
(সেন্টমার্টিন্স) ০২৮৬১১৪২৮, ০১৭১১-১১০৯১৯ (ঢাকা)

সমুদ্র বিলাস : ০১৮১৩০১৯৮৩৯ (মং), (কক্সবাজার শাখা হোটেল নিদমহল : ০১৭১১৯৬৯৮৩৩, ০১৮১২৬১১৪২৭, ০১৮১৮১৪৩০১২)

পালিনি রিসর্ট : ০১৭২৭৩৬৮২৮২

সীমানা পেড়িয়ে রিসর্ট : ০১৮১৯০১৮০২৭, ০১৮১৭০৪২০২০ (সেন্টমার্টিন্স ), ০১৮১৯৪৬৬০৫৯, ০১৮১৯৪৭৮৪৩৪, ০১৯১১১২১২৯২, ০১৭১১৩৪৪৪৫১ ( ঢাকা)

নীল দিগন্তে রিসর্ট: ০১৭৩০০৫১০০৪ (সেন্টমার্টিন্স), ০২-৮৬৫২৬৭১, ৮৬৫২৩৭৪, ০১৭৩০০৫১০০৫ (ঢাকা)

ছোট্ট একটা দ্বীপ, ঘুরে দেখতে বেশি সময় লাগবেনা আশাকরি।


জেটী থেকে নামলেই ডান দিকে মাছ ধরতে থাকা জেলেদের দেখা মিলবে। বিশাল বড় সব জাল নিয়ে সারাদিন মাছ ধরতে ব্যাস্ত ওরা।

সাধারনত ছোট ছোট মাছ জালে ধরা পরে, একেকবারে হাজার খানেক টাকা হয়তো জোটে।

তবে ভাগ্য ভাল থাকলে নিচের ছবির দৃশ্যও চোখে পরতে পারে...


দ্বীপের পাথুড়ে অংশটা পেছন দিকে। পেছনের অনেকটা অংশ জুড়েই আছে নারকেল আর কেয়ার ঝোপ। অদ্ভুত সুন্দর লাগবে....

আপাতত এখানেই থাকুক। পরে ইচ্ছে হলে আরো বড় করবো পোস্টটি। :)

 

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮
মামু বলেছেন: সাুন্দর হইচে,
৭/৮ শত টাকার রুম কুন হোটেলের? যাগো পুন নং দিচেন তাগে না বয় বেয়ারা টাইপ গুলা? একটু ক্লিয়ার করেন...
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: ব্লুমেরিন / অবকাশ / শৈবাল বাদ দিলে বাকি গুলো ৭০০-১০০০ এর মধ্যেই পেয়ে যাবেন। যদিও প্রথমে অনেক চাইবে। ৮/১০ দিন আগে থেকে কথা বলে রাখলেই ভালো।
আমি ৭০০ টাকার রুমে ২৫০০ টাকা দিয়ে থেকেছি প্রথম দিন। :(

২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কথা শেষ না করনের লইগ্যা মাইনাচ;)
তয় মাইনাচাইলেও প্রিয়তে নিলাম। কামের জিনিস।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: বহুত বড় কৈরা লিখছি। আর বড় করলে জান বের হয়ে যাবে :)
আপনারে ধইন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: ;);)

৪. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

সেন্ট মার্টিন ভালা পাই ।

একবার বন্ধুরা ক'জন মিলে পুরা সেন্টমার্টিন চক্কর মারছিলাম । পাশের ছেড়া দ্বীপে গেছি হেঁটে । ছেড়া দ্বীপের জঙ্গলেও গেছি একটু । বেশীদূর যাওয়া নিষেধ । কচ্ছপের ডিমের ছবি পর্যন্ত তুলে আনছিলাম ।

সমুদ্রের জোছনার মতো সুন্দর আর কিছু পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ ।
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: নাহ, সমুদ্রে জোছনার মত সুন্দর আর কিছুই নেই........
আমিও কচ্ছপের ডিম দেখেছি.......সাথে মাত্র জন্ম নেয়া বাচ্চা কচ্ছপ :)

৫. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০১
তামিম ইরফান বলেছেন: যখন গেছিলাম তখন এতো হোটেল ছিলোনা।২-১ টা যাও ছিলো ঐগুলাতে বাথরুম ছিলো না।
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: এখন অবস্থা পাল্টাইছে....... অনেক হোটেল। কয়েকটায় সারাদিন কারেন্ট থাকে....... :)

৬. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৫
রাশেদ বলেছেন: ধন্যবাদ। ব্লগে ডীটেইলস নিয়ে পোস্ট দেখছিলাম মনে হয় কিছু। আর কাদের একটা জানি সাইট আছে কক্সবাজার নিয়ে। সেখানে সেন্ট মার্টিন থাকার কথা।
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: ব্লগে আমার চোখে পরেনাই। আর গুগল আমারে পুরা হতাশ করছে :(:(
কক্সবাজারের সাইটটা কাগো? আমি মাগনা SEO'র কাম কইরা দিবো যাতে গুগলে সাইট র‌্যাংক ভালা থাকে। আমি খুইজ্জা পাইনাই :(

৭. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৬
তারার হাসি বলেছেন: আমিও ঘুরে এলাম অল্প কিছুদিন আগে, আমার তোলা ছবিগুলি সাথে আপনার ছবিগুলি কাছাকাছি।
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: তাই, তাহলে তো আমাদের অনেক মিল :)

৮. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৭
সৌম্য বলেছেন: ক-খ-গ- ভাই, ভ্রমন সম্পর্কে মুল সমস্যা এটাই ইনফো খুব কম। ভার্চুয়াল টুরিস্ট ডট কম কিংবা লোনলী প্ল্যানেট ডট কম থেকে বাংলাদেশ বিষয়ক হেল্প খুব কম পাওয়া যায়। এই সমস্যা থেকে বাঁচতে আমরা ফেসবুকে এরকম একটা গ্রুপ খুলেছি। ওখানে ডিসকাশন বোর্ডটা অনেক সমৃদ্ধ। সবাই কোথাও থেকে ঘুরে এলেই সে জায়গা নিয়ে রিভিউ লিখে। কিভাবে যায়, কই থাকে, কত খরচ এই সব। ফলে পড়ের যারা যাবে সেটা পড়লে অনেক হেল্প পায়। আগ্রহী হলে জয়েন করতে পারেন।
Click This Link
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমি ফেসবুক খুবএকটা ব্যবহার করিনা যদিও, তবু সদস্য হচ্ছি। (অন্তত কোথাও যাওয়ার আগে ঢু মেরে যাবো) :)

৯. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৪
তারার হাসি বলেছেন:










আমাদের মধ্যে মিল না হলেও ছবিগুলি মিলে।
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: ওয়াও!! ফাটাফাটি............:):):)

১০. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪
হাশেম বলেছেন: ছবিগুলো দেখে এখনই চলে যেতে ইচ্ছে করছে...
আহ কি সুন্দর দৃশ্য, সাগরের পানি কি সত্যিই এতো সচ্ছ?
শেয়ার করার জন্য ধন্যবাদ। ফোন নং গুলো কাজে লাগবে...
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: :) কাজে এলেই আমি খুশি.........

১১. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪২
মাছুম পলাশ বলেছেন: কালকে রাত্রে রওনা করব ইনশাআল্লাহ। এখন ত আর মন মানছে না। ভালো টিউন। আমিও এসে একটা টিউন করব। ছবিগুলোকি আপনার তোলা নাকি? চমৎকার হয়েছে। যারা এখনও ভোট দেন নাই তারাতারি দিয়ে ফেলেন।
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: যাত্রা শুভ হোক। (আমি একটু-আঢটু ছবি তুলতে চেষ্টা করি আরকি :) )

১২. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৮
মনজুরুল হক বলেছেন: সময় বহিয়া যায়....গাছপাথর!
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: গাছপাথর..........
(সেই কোন ছোটবেলায় সংবাদে একটা কলাম ছিল........ )

১৩. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫২
লুলুপাগলা বলেছেন: আমি সি-ট্রাক বা ঈগলের চেয়ে ট্রলার বেশী পছন্দ করি। সমুদ্রে গিয়ে যদি ঢেউ না দেখতে ও অনুভব করতে পারলাম তাহলে মজাটা রইল কই?
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: ট্রলার সবায় জন্য না ভাই....... এখনকার স্বাভাবিক সমুদ্রেও অনেকে ভয়ে বমি টমি করে ফেলবে ;)

১৪. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫
দ্রোহি বলেছেন: ভাইজান কামডা ভাল করলেন না। ভাবছিলাম এক্কেরে সেনমাটিন যাইয়া সমূদ্র দেখুম। কিন্তু আপনে আগেই যা দেখাইলেন ... তাতে আমার একা একা হানিমুন হইয়া গেল।

.. just kiddin' :P ... nice post brother :)
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: হা হা হা হা হা হা............ কোন সমস্যা নেই :)

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: :(:(:(

১৬. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১০
তারার হাসি বলেছেন: ওয়াও/ ফাটাফাটি এসব অন্যপ্রসঙ্গ, ছবিগুলি মিলে কিনা তা বলেন।
:)
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৭

লেখক বলেছেন: :):):) মিলে, অবশ্যই মিলে।

১৭. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: প্রিয়তে রাখলাম। আশা রাখি এই বছরই যাবো .. তখন কাজে লাগবে ।
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: ঘুরে আসুন, সমুদ্র এখন দারুন নীল..........

১৮. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৯
শিবলী বলেছেন: সি ট্রাক না পাইলে কি করুম>>>>
:(
০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: ট্রলার মানে শ্যালো লাগানো নৌকা। টাকা অনেক কম নিবে, কিন্তু হার্টের অবস্থা খারাপ হৈলে গেছেন......ঢেউ একেকটা মাশাল্লাহ!!

১৯. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২১
অক্ষর বলেছেন: খুব ভালো লাগলো ভাইয়া ছবিগুলো। আপনার ছবির আসলেই প্রশংসা পাবার যোগ্য। একেবারে উপর থেকে ৫ নম্বর ছবিটা দারুন তুলেছেন। গুগোল-ও পারবে না। আর আশা করি অনেকের এই পোস্টটা কাজে লাগবে। আরো বিস্তারিত লিখে দিলে আরো ভালো হতো।

শিবলী ভাই, সি ট্রাক ছাড়াও ইঞ্জিনওয়ালা নৌকাও যায়। সি ট্রাকের মতোই টিকিট সিস্টেম। ঠিক মনে নাই, তয় এক টিকিট মনে হয় তিন্দিন ভ্যালিড থাকে যাওয়া বা আসার জন্য।
০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: অনেক দিন ধরেইতো কথা বলছি, এবার তুমি করে বলি......ঠিকাছে? নাহ মানে গুগল আর্থ অনেকটা বলতে পারো আমার হাতেই বানানো...... তাই মানে এই এসব ছবি তোলার পাশাপাশি প্রোগ্রামিংও করি.......একদিন বাসায় আসো.....তোমাকে সব দেখাবো.......নাহ মানে আজকাল বাসায় কেউ থাকেনাতো, সমস্যা হবেনা কোনো.......

২০. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭
অক্ষর বলেছেন: সবাই যদি যাওয়ার আগে ডিম নিয়া যাইতো তাইলে ভালো হৈতো। আমি গিয়া দুইদিন ছিলাম। সকালে এক দাম, দুপুরে একদাম তো রাইতে আবার আরেক দাম





(মুখ দিয়া খারাপ কথা বাইরাইতাছিলো, কিন্তু এই পোস্ট দেইখা বাইরাইলো না। অন্য কোন পোস্টে কমুনে:))
০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১২

লেখক বলেছেন: ছি ছি নাজমুল স্যারে এইসব কি কয়........ :)

(গত সপ্তার এনালাইসিস রিপোর্ট বানাইতাছি........ পরে কথা কমুনে)

২১. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৮
জেরী বলেছেন: ছবি গুলো অসাধারণ.....+++.......।

কাজের ছেলেকেও (বুয়া টাইপের).....+++....।
০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: আফা এই ছবি গুলি তুলছি শুধু পোস্টটা লেখার জন্য, বলতে পারেন অর্ডারি ছবি.....কিছু কিছু উঠছে ফাটাফাটি.....ঐগুলো পরে দেখাবো একদিন.....

(কামের পোলার ধন্যবাদ কি কেউ গ্রহন করে? )

২২. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৯
পারভেজ বলেছেন: প্রিয়তে রাখলাম।
নিজের জন্য তো বটেই; যারা আমার প্রিয় পোস্টে ঢু মারবে, তাদের জন্যও অনেক দরকারী একটা পোস্ট।
ছবি দেখে হিংসা লাগছে। দেখবে একদিন আমিও.... :)
@তারার হাসির ছবিগুলিও ভাল হয়েছে।
০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আমি জানিনা কেন যেন এবছর পানি অনেক বেশি নীল। অনেকেই বলছে। পারলে ঘুরে আসুন........

তারার হাসির ছবি গুলো আসলেই ভাল হয়েছে :)

২৩. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১০
রাজীব বলেছেন: মহেশখালী সম্পর্কে একটি পোষ্ট দেবেন কি?
০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: আচ্ছা দেব। :) (আবার এত বড় লিখতে হৈলে মইরা যাব :(:( )

২৪. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২২
জয়িতা বলেছেন: জটিল সব ছবি।শেয়ার করার জন্য ধইন্যাপাতা।ছবি দেখলেই যাইতে মন চায়।
০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: আপনারেও ধইন্যাপাতা :)
যান, ঘুইরা আসেন। ভাল লাগবে :)

২৫. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৫
অক্ষর বলেছেন: মারা যাওয়ার চিন্তা নিয়ো না, তুমি মৈরা গেলে কমু সবাইরে "এইটা মরহুম ক-খ-গ এর শ্যাষ পোস্ট। পোলাডা বহুত ভালো আছিলো"
০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: মৈরা যাইতে মন্চায়.......আর ভাল্লাগেনা কিচ্ছু :(

০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৭. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৪
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: কেউ আমার খুজ নিল না ...
আমারও যাইতে মঞ্চায় ...
আহারে ...
আহারে ...
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: আর তোমার লাইগা যে নাজমুলের লগে চিল্লাইতেছি সেইডার কথা একবারো কৈলানা :(

২৮. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০১
নতুন বলেছেন: আমি দেশে যামু জুন মাসে... তখন কি সাগর বেশি উত্বাল থাকে???

মনে দঃখ ... বুইড়া হইয়া গেলাম এখনো সেন্টমাটি`নে যাইনাই.. :(
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: জুন মাসে গেলে ট্রলার মানে শ্যালো নৌকায় যেতে হবে। সীট্রাক তখন চলেনা। যদি এডভেন্চার প্রিয় হন তাহলে খুবই ভালো, না হলে আপনার খবর আছে.....জুনের দিকে খুবই উত্তাল থাকে সাগর

২৯. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৭
সোনা১ বলেছেন: #২২ আমাগ ছুন্দর দেছে চাগুরা লেদায়া ভরতে চায়, আয়েন সপ্তে মিল্লা অগো পাকিস্টানে পাডাই

ছুন্দর দেছ দেকানের লাইগ্গা আপনের লগে আমি আচি , চাগু দেকলেই কট কইরাম , পিচনদি আলু খাবাইমু

০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২২

লেখক বলেছেন: আপনার কথার সূত্র বুঝিনি........তবে ছাগু পিতাইতে হলে বলবেন, নগদে লাথানো শুরু করবো.......

০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: :(:(:(:(:( মন ভাল কর তারাতারি :):):):)

৩১. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৬
যীশূ বলেছেন: আপনি কোন হোটেলটায় ছিলেন? কেমন?
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: আমি প্যাসিফিক রিসোর্টে ছিলাম। ছবি তোলা হয়নি ওটার।
বেশ ভালই বলা চলে......

এটা সামনের অংশ। (আমার দুই কলিগ)

রুমে বসে তোলা......দারুন পজিসন রিসোর্টটার। ছোট কিন্তু ছিমছাম

৩২. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩২
নতুন বলেছেন: আমি এডভেন্হার প্রিয়.. অবশ্যই... যদি সব ঠিক থাকে তাহলে.. যাবার আগে আরো আবার আপনাদের নক করবো.. :)
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: ডাক দিলেই দৌর দেব কিন্তু :)

৩৩. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৯
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: আইচ্ছা আমার ফডুক কি ভালা ওঠে নাই?????
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: ভালাই উঠছে। একটু গুছাইয়া নিয়াই আপনের ফডুক গুলা পোস্ট করমু

৩৪. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৫
অক্ষর বলেছেন: নিজেরে রুমমেট কৈয়া চালায় দিলা
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: সামনের জন তোমার কমেন্ট পৈড়া হাসতেছে.......পেছনের জনের নাইট শিফ্‌ট :)

০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৯

লেখক বলেছেন: :)

৩৬. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩
বিকুল চক্রবর্ত্তী বলেছেন:
মনে কিরয়ে িদলেন এক বছর আগের পুরুনো কথা। আমরা দুজন মিলে প্রকৃতির সাথে িমশে আছি নারিকেল জিনজিরার দেশে। হঠাৎ চ্যানেল আই এর ষ্টাপ রিেপাটার সঞ্জয় চাকী আমাকে ফোন দিয়ে বলছেন আপিন অফিসের অনুমতি না নিয়ে সেন্ট মাটির্ন কেন?.. বুজতেই পারেছন আমি হতবাক.....েকান কিছু না বুঝেই আন্দা ঘরে িঢল ছুঁড়লাম.. বললাম আপনি কোন দিকে.. উনি বললেন অফিসে.. যা বাবা থ.. হয়ে গেলাম। পরক্ষনে িতনি বললেন একটু সামনে রেষ্ট হাউজে আসতে.. তারপর একসাথে খাওয়া.. বেরানো..ফেরা...........

ধন্যবাদ স্মৃতিচারন করিয়ে দেয়ার জন্য


০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: হা হা হা........
আপনাকেও অনেক ধন্যবাদ :)

৩৭. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৩
অচেনা বাঙালি বলেছেন: দারুন সব ছবি। আমিও একবার গেছিলাম সেথায়- View this link
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: দেখলাম, দারুন লিখেছেন :)

৩৮. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪২
কন্টক বলেছেন:
সী ট্রাক ছাড়া টেকনাফ থাইকা বোটে কইরাও যাওন যাই। তয় মেন্টালি একটু স্ট্রং না হইলে বলি টমি কৈরা বেহাল বানায়া দিতে পারে। বোটের টয়লেটে হাগতে খুব মজা। হাগবেন আর নিচের ছিদ্র বাইয়া আপনের চোখের সামনে দিয়া সোজা টুপ কৈরা পড়বে সমুদ্রে
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: স্বাভাবিক সমুদ্রেই যে ঢেউ থাকে তা ছোট্ট বোটে করে গেলে ভাল মতই বোঝা যায়.......অনেকরেই দেখছি বমি টমি করতে

৩৯. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৮
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: বেতালা হইছে। পাসপুটের ঢঙটা না থাকলে আমি নিজেই আপনার ব্লগে ঢুইকা বইতাম পোজ দিয়া
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: আরে পক্ষীকূলের আবার পাসপোর্ট লাগে নাকি??

৪০. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৩
যীশূ বলেছেন: ভাইরে আমিও প্যাসেফিকে ছিলাম। :)

আপনি কবে ছিলেন? আপনার পরপরই অথবা একই সময় আমরা বোধহয় পাশাপাশি রুমে ছিলাম। :)

তবে প্যাসেফিকটা ভালো হলেও দাড়িওয়ালা বাবুর জন্য মেজাজ খারাপ হইছে।
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: আপনি মোনাফেক বাবুর কথা বলতেছেন? ওরে পাইলে নেক্সট টাইম গন পিটানি দেয়া হবে...... X(

৪১. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৯
যীশূ বলেছেন: প্যাসেফিকের সবচেয়ে মজার জায়গাটা তো এইটা

০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ঐ জাগাটা ভালই ছিল, কিন্তু আসে পাশে ঘোরাঘুরি করতে করতে সময় কেটে গিয়েছে, ওখানে আর বসতে পারিনি। :)

পিচ্চি মাহেদুল গাইডের দেখা মিলেছিলো?? পিচ্চিটাকে মিস করি :)

৪২. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: খিতা বে ...?
খিতা অইসে...?
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: মনডা আজিব আজিব লাগতেছে :(:(

৪৩. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০
মাতব্বর বলেছেন: স্পীড বোটে দ্বীপটা একবার চক্কর দিয়ে আসতে পারেন। দারুন লাগবে। দরদাম করতে পারলে ২০০০ টাকাতে পেয়ে যাবেন। ৮/৯ জনের জন্য।
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: স্পীড বোটে ঘুইরা মজা পাইনা......এর চাইতে সাধারন মাছ ধরা নৌকায় করে দ্বীপটি চক্কর দিতে পারলে ভাল লাগতো.........
অবশ্য অনেকের স্পীড বোটই ভাল লাগে :)

৪৪. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৬
কন্টক বলেছেন:
আমী ৪ বার গেসিলাম সেন্টমার্টিনে। প্রতিবার যাওনের লাইগা ২০০০ টাকা কৈরা পাইতাম
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: ইসস!! আমারে কেউ যদি সেন্টমার্টিনে যাওনের লাইগা টাকা দিতো :|

৪৫. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৬
যীশূ বলেছেন: আমরা অন্য একজন গাইড পাইছিলাম। নুরুল। দারুন সাপোর্ট দিছে।

আপনি কয় তারিখ গেছিলেন, বললেন না তো।
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: আমরা আসলে কোনো গাইড নেই নি। তবে মাহেদুল পিচ্চিটা সাথে সাথে ঘুরতেছিলো.........মজা করছিলো আমাদের সাথে......

আমরা ২৩ তারিখ রাতে রওনা দিয়েছিলাম। ২৪ তারিখ সেন্টমার্টিন্স পৌঁছি..... :)

৪৬. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৭
মুহিব বলেছেন: কলাবাগান saintmartin express ছাড়ে। এসি মার্সিডিজ। কেয়ারীর শিপ আছে টেকনাফ থেকে। ফোন 01817210422-3. প্রাসাদ পেরাডাইজ 01556347722। প্রিন্স হোটেল 01711-276250।

সেইন্টমার্টিন গেলে ডিরেক্ট যাওয়ই ভাল।
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪৭. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৯
যীশূ বলেছেন: আমরাও কোন গাইড নেইনি। নুরুলের সাথে এক সন্ধ্যায় দেখা। আমরা আড্ডা মারছিলাম। সে আমাদের আড্ডা বসলো, গান শুনালো, বোতল আর শুকনার খবর দিলো। তারপর আমাদরসাথে পরদিন ঘুরতে চাইলো। আমরাও সাথে নিয়ে নিলাম। একদিনেই অনেক সাপোর্ট দিয়েছে।

আমরা ২৫ তারিখ পৌছেছিলাম সেন্টমার্টিন। আপনারা বোধহয় ঐদিন রুম ছেড়েছেন, তাই না? :)
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: হুমম, তাহলে আপনারাই এসে আমাদের গৃহ ত্যাগ করতে বাধ্য করছিলেন..... (একটা ক্যাচাল বাধাবো ভাবতেছিলাম, তবে শেষে অন্য জায়গায় চলে যাই। বাবুর বাচ্চা একটা মহা হারামী :( )

৪৮. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১২
মুহিব বলেছেন: সেইন্টমার্টিনে ইরফান নামে এক দ্বীপবালক আছে। খুব কিউট ছেলেটা। আমাদের বার-বা-কিউ করে খাওয়ালো। প্রিন্স হোটেলে ছিলাম। বীচের সাথেই ছিল হোটেল। ভালই লেগেছিল।
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৯

লেখক বলেছেন:
এ হলো গাইড মাহেদুল। কত কিছু দেখাবে বলে গাইড হতে চেয়েছিল। কিন্তু পরে আমাদের সাথে হাটতে হাটতেই ভাব হয়ে যায়......অল্প অল্প ইংরেজীও জানে, আর জানে মেয়েদের গায়ে জোক ছেড়ে দিতে :)

৪৯. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২১
রহমানপন্ডিত বলেছেন: চম‍‍‌তকার একটি পোষ্ট। লেকখকে ধন্যবাদ। তথ্যবহুল এই পোষ্টটি অনেকেরই উপকারে আসবে।

ধন্যবাদ।
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

৫০. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৬
যীশূ বলেছেন: আপনার হোটেল ছেড়ে দিতে বাধ্য হয়ে তো মনেহয় ভালোই হয়েছিলো। আমরা দুদিনের জন্য বুক করেছিলাম। ২৫০০ টাকা করে। পরে দেখলাম আশপাশের সব হোটেলে ১০০০-১৫০০ টাকায় থাকা যায়। পরেরদিন আমরা হোটেল ছাড়তে চাইলেও বাবু হারামজাদা ছাড়লো না। পরে শালারে দুদিনের জন্য ৪০০০ টাকা দিয়ে আসতে হলো। X(
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: আমাদেরো একই কাহিনী। আমরা আগেই এডভান্স করেছিলাম বলে আর টাকা ফেরত পাইনি। ১দিন থেকেই ওটা ছেড়ে দেই। ওদের মূল মালিকের সাথে কথা বলবো সামনে। বাবুর নামে কমপ্লেইন নিয়ে X(

০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: তোমার মন ভাল হয়না কেন? :(:(:(

৫২. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
ইউনুস খান বলেছেন: দেইখা উইড়া গেছি।

আমিও গেছিলাম মহেশখালী, হিমছড়ি, সেন্টমার্টিন, টেকনাফ, কক্সবাজার দুই দুইবার।

কিন্তু আপনার ছবির মতো সুন্দর লাগে নাই।
০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: তারাতারি কিছু একটা ধরে বসেন, উড়ে গেলেতো সমস্যা ;)
আবার যান, দেখবেন লাগবে........

৫৩. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
অক্ষর বলেছেন: চমতকার পোস্ট

স্টিকি করা হোক
০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: X( X(

৫৪. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: অক্ষর বলেছেন: চমতকার পোস্ট

স্টিকি করা হোক
০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: তুমিও বৈদেশির লগে তাল মিলাইলা যে তোমার কমেন্ট মুইছা দেয় দেশে থাকো বৈলা :(:(

৫৫. ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৯
শিবলী বলেছেন: যাবার খুব ইচ্ছা.... সেই ছোট বেলা থেকে।
ছোটবেলায় উখিয়া ছিলাম, টেকনাফের কাছে, তাও যাওয়া হয়নি... যাওয়ার সময় হলেই একটা করে ফ্যাকড়া বাধত।
এখনও সেই ফ্যাকড়া যাবার প্লান করলেই বাধে!!!

এই বছর কেওকারাডং আর সেন্টমারটিন যাবার জোড়াল ইচ্ছা আছে...
০৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩১

লেখক বলেছেন: এবার একটু ধরে বেধে প্ল্যান করুন যাতে যাওয়াটা হয়েই ওঠে........

৫৬. ০৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪২
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমি আমাজান যাইতে চাই ভাইজান...
টিকেট কইড়া দেন ...

আপনে মেসেঞ্জার মনে লয় বেশী ইউজ করেন না , তাই না?
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: তোমার টিকিটতো দিয়াই দিসে জেলীদি........ আমগো কি হৈবো?? :|

মেসেঞ্জার বলতে গেলে খুলিই না :)

০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: আমারো অনেক মন খারাপ :(:(:(

৫৮. ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৬
অক্ষর বলেছেন: ম্যাসেঞ্জার খুল্লেও কি দিবো নাকি, তুমি তো আর মাইয়া না

কোন মাইয়া চাইলে দিয়া দিবো (আমরা কেন মাইয়া হৈলাম না)
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: মাইয়া হওনের এত শখ?? যাও তোমার অপারেশনের খরচ আমি দিয়া দিমু। তুমি হাসপাতালে ভর্তি হও :)

৫৯. ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩২
অক্ষর বলেছেন: এখন কি আর সম্ভব রে? প্রথম থিকা হৈলে আলাদা কথা ছিলো
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: অসম্ভব বৈলা কিছুই নাইরে.......... মন্ডা বেতালা খারাপ :|

৬০. ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৭
অক্ষর বলেছেন: খারাপ মন নিয়া বাইচা থাকার দর্কার নাই

গাঙ্গের পানিতে ফাল দিয়া মৈরা যাও,
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন:
বুড়িগঙ্গার পানিতে ঝাঁপ দিমু ভাবতেছি :|

৬১. ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৩
রন্টি চৌধুরী বলেছেন: দুর্দান্ত!!!!

আপনাকে অনেক ধন্যবাদ।
একেবারে সময়ে দারুন পোষ্ট।

আন্তরিক ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ :)

৬২. ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৫
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ভাইজানের মন্ডা ভালা করার ব্যবস্থা করুইন ...
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: মন্ডা আর ভালা হৈবোনারে সাঁঝু ভাই :|

৬৩. ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৮
বৃত্তবন্দী বলেছেন: তুমার মন্খারাপ কেন?
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৬

লেখক বলেছেন: বলতে পারিনা। আমি বেশিরভাগ সময়েই মন খারাপের কারন খুঁজে পাইনা :|

৬৪. ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার ছবিগুলো দেখে যাবার ইচ্ছা প্রবল হচ্ছে দিন দিন।

শেয়ার করার জন্য ধন্যবাদ
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: দেশে এলে এবার ঘুরে আসুন। সাগরের পানি ওখানে অসম্ভব নীল এখন, খুব ভাল লাগবে।

৬৫. ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০
মোঃ আমিন বলেছেন: ভাইরে থ্যাংকু......থ্যাংকু..............। থ্যাংকু দিলেও কম হবে .........।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: হা হা হা হা.........অনেক ধন্যবাদ :)

৬৬. ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭
ইউনুস খান বলেছেন: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: অক্ষর বলেছেন: চমতকার পোস্ট

স্টিকি করা হোক
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: বৈদেশি আর বান্দরটার লগে তাল মিলাইলেন?? :(:(:( :|

৬৭. ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫
স্বজন বলেছেন: দেশে আসলে অবশ্যই যাব। আপনাকে ধন্যবাদ তথ্যের জন্য।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: দেশে আসলে কোনো ভাবেই মিস কৈরেন না....... আপনাকেও অনেক ধন্যবাদ :)

৬৮. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
অক্ষর বলেছেন: কি খবর ভাইটু?
০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: এত কোমল ভাষা??? মতলবটা কি রে??

৬৯. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৩
অক্ষর বলেছেন: তোমগো লগে একটু কোমল ভাষাও ইউজ কর্তে পারুম না:(
০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন:
পার্বা, তয় কেমুন জেন মতলবী মতলবী লাগে ;)

৭০. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪০
অক্ষর বলেছেন: মতলজ বাজেরা সবসময় মতলবের খোজ লাগায়
০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০২

লেখক বলেছেন: :(:(:|:|

০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭২. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৯
কোপা সামছু বলেছেন: দারুন লাগল
চামে বগলের নিচে রাইখ্যা দিলাম... টাইম মত কামে লাগামু...
আর
কুপাই ভ্যাজ ফ্যালাই দিমু
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন:
সামছু এখন জেলে, কোপাইবো তার ছেলে ;)

৭৩. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৬
শিবলী বলেছেন: বুড়িগংগার পানিতে ঝাপ দিয়েন না!!!
মরলে আজরাইলও গন্ধে জান নিতে চাইব না!!!!:|
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: :(:(:(:|:|:|

৭৪. ২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫২
সুবিদ্ বলেছেন: বাংলাদেশে এই সেন্টমার্টিনেই এখনো যাই নাই......দুঃখের কথা আর কি বলবো....একবার দেখি সাগর উত্তাল....অন্যবার জোৎস্না ছিলনা....

লেখাটা খুব ভালো হইছে।
২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: উত্তাল সাগরেই মজা :)
অনেক ধন্যবাদ আপনাকে

৭৫. ২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৬
মে ঘ দূ ত বলেছেন: চমৎকার একটা কাজ করেছেন।

আমিও পোষ্টটা প্রিয়তে রাখলাম। ধন্যবাদ আপনাকে।
২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

৭৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৪
মো: আজিজুল হক বলেছেন: অনেক ভাল লেগেছে। আমিও যাব। আমার জন্য সুবিধা হল। অসংখ্য ধন্যবাদ। অন্য কোন জেলা ঘুরে থাকলে জানাবেন। যেমন : সিলেট, সুন্দরবন,কক্সবাজার। বিস্তারিত ভাবে জানাবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। দেখি সামনে কি করা যায়!

৭৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
সিউল রায়হান বলেছেন: কাল যাচ্ছি আমরা........... আপনার পোস্টটা কাজে লাগবে......

আপনিতো সুন্দর লিখেছেন........আরেকটু বড় করলে মোটেও বোর লাগতো না......

পিলাস :)
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭৮. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৩২
ভবঘুরে ছেলেটি বলেছেন: ===========
+++++
===========

শো-কেসে না রাখে উপায় নাই!!!
১৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৭৯. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৪০
বৈকুনঠ বলেছেন: ওরে ভাইরে আপ্নের ক্ষেত শুদ্দা ধইন্যা । এখনি যাইতে ইচ্ছা করতাছে। এই বছর সামারে যামু।
১৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: আমারেও লৈয়েন সাথে :)

৮০. ১৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৯
ত্রিশোনকু বলেছেন: ক, খ, গ,

খুব সম্ভবত: আমরা কাছাকাছি সময়েই সেন্টমার্টিন্সে ছিলাম। কক্সবাজার থেকে প্যাকেজে সেন্টমার্টিন্সে যাই, খুব কষ্ট পেয়েছি। বিশেষ করে প্রক্ষালনের কষ্ট। আপনার পোষ্টটা পড়ে তারপর যেতে পারলে অনেক সুবিধে হ'ত।

ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: আমারো অনেক কষ্ট হয়েছিল, সে কারণেই এটা লিখেছি যাতে অন্যদের শুবিধে হয়। আপনাকেও অনেক ধন্যবাদ!

৮১. ১৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৬
ত্রিশোনকু বলেছেন: Click This Link

অপূর্ব ছবিগুলোর জন্যে ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ, কিন্তু লেখাটির লিংক-এ কিছু পেলাম না।

২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: পেয়েছি :)

৮৪. ২৮ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২৬
নুসরাত জাহান যুথি বলেছেন: সেন্ট মার্টিন গেলে ছেড়া দ্বীপ অবশ্যই যেতে হবে। মেইন জেটি থেকে ইঞ্জিন বোট আছে আবার স্পীড বোটও আছে। ৫/৬ জন একসাথে স্পীদবোটে যাওয়া যায়। আপ-ডাউন ১০০০ টাকা রাখে। ইঞ্জিন বোটে প্রতি জন ১০০ টাকা রাখে। সাবমেরিনের মত চেহারাওয়ালা একটা বোট আছে। ওটাতে ২০০ টাকা রাখে প্রতিজন। সব রেটই আপ-ডাউনের।
২৮ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: ইনফরমেশন গুলো আপডেট করে দেব মূল লেখার সাথে। আপনার আপত্তি নেইতো? :)

৮৫. ২৮ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২৮
নুসরাত জাহান যুথি বলেছেন: টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার আরেকটা অপশন হল কেয়ারী সিন্দবাদ। সকাল ৯-৩০ এ ছাড়ে। আবার বিকালে ৩-৩০ এ ছেড়ে আসে।
২৮ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: ওটা জামাতের অর্থপুষ্ট, তাই আমি ইচ্ছা করেই এড়িয়ে গেছি :)

৮৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৪
নুসরাত জাহান যুথি বলেছেন: @লেখকঃ কেয়ারী যে জামায়াতের তা জানা ছিল না। জানা থাকলে আমি কেয়ারীতে সেন্ট মার্টিন যেতাম না। আমার ইনফরমেশন অবশ্যই আপডেট করবেন। আমার আপত্তি থাকবার কোন কারন নেই।
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: :)

৮৭. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৩
দুরের পাখি বলেছেন: পোস্ট আপত্তিকর । আমার অহনই যাইতে মন চাইতাছে । দিলেন মিয়া মনডাই খারাপ কৈরা । লাল বাটনে টিপ্যা দিমু কৈলাম ।
২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: অহনো টপি দ্যান্নাই?? অক্ষনই দ্যান ;)

৮৮. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৩
দি ওয়ান বলেছেন: সরাসরি প্রিয়তে রেখে দিলাম। পরে কাজে লাগবে। :)
২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: :)

৮৯. ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৯
পারভেজ বলেছেন: পুষ্ট টা এই খানে মাইরা দিলাম। ;)

http://coxbazaar.blogspot.com/
২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: নো ফরবলেম ;)

৯০. ২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২২
অক্ষর বলেছেন: প্রতিটা ছবি প্রিন্ট কৈরা বাইন্দাইয়া রাখমু। আর প্রতিদিন সকাল ঐগুলারে পানিতে চুবাইয়া পানি খামু। তাতেও যদি এইরকম ছবি খিচতে পারি
৯১. ২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: অখন তো ছার হইচ, এখন তো অন্য কিচু ও খিচতে পার, যখন ম্যাডাম আছিলা, তখন কার কথা অন্য ...
৯২. ২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
অক্ষর বলেছেন: গিটারে ওয়াল দিতে হয় নোইলে জং ধর্তে পারি। তৈল দেওয়ার সময় খিচা হয়
৯৩. ২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
ক-খ-গ বলেছেন: দুইটার নামেই রিপুট করা হইলো.......
৯৪. ২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
শাওন৩৫০৪ বলেছেন: আহা, কবে যে দেশে যামু, তারপর সেইন্ট-মার্টিন...:):):)

ভার্সিটিতে থাকতে আমাগো ১ টা ঘুরাঘুরির গ্রুপ আছিলো, অনেক জায়গায় ঘুরলেও, সেইন্ট-মার্টিন ট্যুর টা আমি কোনোকারনে মিস্কর্ছিলাম......সে কি আফসুস......তখন খালি যারা ঘুইরা আসছে, তাগোরে "কাইল্যা" হইয়া গেছস কইয়া ক্ষেপাইয়া স্বান্তনা নিতাম.......

কিন্তু যতবার কারো সেইন্ট-মার্টিন ট্যুরের কথা শুনি বা পড়ি, ততবার আফসুস হয়.......
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: আহারে, অফসুস আর আফসুস :| তয় সিগ্গিরই যাইতে পারবেন আশা করি :)

৯৫. ০৪ ঠা মে, ২০০৯ রাত ১১:১৯
অগ্নিকন্যা বলেছেন: অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট দেয়ার জন্য।জুন/জুলাইতে গেলে কি বিপদে পরব???????? খুব যেতে ইচ্ছে হচ্ছে। প্রিয়তে আছে।
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ!

জুন জুলাইতে সাগর উত্তাল থাকে, তখন না যাওয়াই ভাল :)

২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৯৭. ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৪
ওরাকল বলেছেন: উইকিতে দেখেন প্রচুর তথ্য পাবেন
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: তাই? এখনই দেখতেছি :)

৯৮. ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১৮
অ্যামাটার বলেছেন: ছেঁড়াদ্বীপে যাননাই?
৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: গেছিলাম :)

৯৯. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৭
ঝড়ো হাওয়া বলেছেন: খুবই তথ্য বহুল পোষ্ট ... ধন্যবাদ।
৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১০০. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৮
পরশমনি বলেছেন: আমি ২০০৭ এর নভেম্বরে গিয়েছিলাম। প‌্যাসিফক রিসোর্টেই ছিলাম। তবে ভাড়া পড়েছিলো ৪০০ টাকা প্রতিদিন।:)
এরপর গেলাম ২০০৮ এর অক্টোবরে।
প্রতি বছরই যেতে ইচ্ছে করে। অসাধারন জায়গা।
৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: :)

১০১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০১
সাজ্জাদ নীল বলেছেন: কক্সবাজার গেলাম তিনমাস আগে।সেন্টমার্টিন যাবো পরের বার ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: :)

১০২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৮
মেঘনাদ বলেছেন: অসাধারণ পোস্ট। লেখককে ধন্যবাদ। যেতে ইচ্ছা করে, কিন্তু সুযোগ হয় না। কবে যাব জানি না? তবে যাব।
১০৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৪
রন্টি চৌধুরী বলেছেন: আমি সেবারই গিয়ে এসেছি। ফেব্রুয়ারীতেই।
আপনার পোষ্টটা অনেক কাজে দিয়েছিল।
১০৪. ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৪
তারার হাসি বলেছেন:
অনেক শুভেচ্ছা... অনেক!
১০৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৪৪
লালসালু বলেছেন: কামের জিনিস। প্রিয়তে
১০৭. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৫৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: ছেড়াদ্বীপ বাদ পর্সে
১০৮. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৩
সাইফুল আলম শাহিন বলেছেন: ছবিগুলো দারুন হয়েছে। হিংসে হচ্ছে!
১১০. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
নিশাচর০০৭ বলেছেন: কামের জিনিস। +
১১১. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬
নীল ভোমরা বলেছেন: সেই '৯৬ এ কাঠের ট্রলারে করে গেছিলাম সেন্টমার্টিন। তখন সী-ট্রাক ছিলনা! ছিলনা রাতে থাকার কোন হোটেল/মোটেল, রেষ্ট হাউজ। ট্রলার ঘাটে ঝুপড়ি খাবার হোটেল ছিল গোটা দুই! ছবি দেখে বুঝলাম এখন চেহারা পাল্টে গেছে...... আবারও যেতে হবে একবার।
১১৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৬
কিষান বলেছেন: স্বপ্ন দেখি, একদিন যাবো। অনেক ধন্যবাদ। প্রিয়তে নিলাম
১১৪. ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৯
ডলুপূত্র বলেছেন: আগে জানলে আপনাকে সহযোগীতা করতে পারতাম। যাক.....
আপনার ছবিগুলো ভাল। তথ্যগুলো আগ্রহী পর্যটকদের কাজে লাগবে। আপনাকে অন্তস্থল থেকে অভিনন্দন।
১১৫. ০৭ ই জুন, ২০১০ দুপুর ১:৩৩
নগর-বাউল বলেছেন: ছবিগুলো সুন্দর। সেন্টমার্টিন গেলে ছেরা দ্বীপ থেকেও ঘুরে আসা উচিত। প্রিয়তে রাখলাম।
১১৬. ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৫
মাহী ফ্লোরা বলেছেন: চমৎকার।একবার ঘুরে এসেছি।তবু আবার যদি যাই আপনার পোষ্ট কাজে লাগবেই।তাই প্রিয়তে:)
১১৭. ২৪ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৫
পয়গম্বর বলেছেন: ওস্তাদ, কিছু বুইঝা উঠার আগেই প্রিয়তে তে চাপ পইড়া গ্যাছে। :-B

 

মোট সময় লেগেছে ১.১৬৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি যাকে মৃত্যু বল, তুমি যাকে বলো শেষ, সমূল পতন; আমি তার গভীরে বিশ্বাসী; বারুদের চোখ দেখে বলি, "এই সব...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই