নাহ, আসলে কোন কারণ নেই আমার মন খারাপের। কোন কারণ ছাড়াই মন খারাপ হয়। জানিনা, হয়তোবা কিছুটা রেস্ট দরকার.... নিচ্ছিদ্র একাকিত্বের ভেতর আমার বসতবাড়ি, নির্জনতা সবচেয়ে বিশ্বস্ত বন্ধু; এবং সিগারেট। এ দুজন কখনই আমাকে আঘাত করেনি......
কবিতা লিখতে ইচ্ছে করেনা, কিছু করতেই ইচ্ছে করেনা আজকাল। সারারাত জেগে থেকে রাত্রির নির্জনতাকে তোলপাড় করি, নিশ্বাসের শব্দ গেঁথে দেই ওর গায়ে।
সবকিছু পুড়িয়ে ছারখার করে দেয়া আগুন আমার ভাল লাগে, ভাল লাগে পোড়াবার সময় ওর অহংকারী গর্জন।
একদিন আগুন হব, পুড়িয়ে দেব সমস্ত রাজ্য, ঘর-বাড়ি, জনপথ, লোকালয়....তারপর পোড়াবো মানুষ, মন, শরীর। আত্মাকে পুড়িয়ে ছারখার করে দিয়ে চলে যাব, ছুঁতে পারবেনা কেউ। কোথাও বেশিক্ষন, বেশিদিন থাকতে ভাল্লাগেনা। হুট্ করে আসি, তারপর আবার হুট্ করেই হয়তো অন্য কোথাও.....এই সব হুটহাটের মধ্যেই চলছে আমার দিনকাল।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


