আমার প্রিয় পোস্ট
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- বাংলাদেশের সমুদ্রসীমাঃ "দিন বদল" না হলেও দিন কিন্তু বয়ে যায় ...... - দিনমজুর
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- ডাইরেক্ট ফায়ার - কৌশিক
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- ছায়া ছায়া মায়া আপা - হাসান মাহবুব
- কোন শোক সভা নয় - প্রণব আচার্য্য
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- শ্রেণী বৈষম্য > শ্রেণী সংগ্রাম > শ্রেণী সংঘাত > কিছু দেখি কিছু দেখতে পাইনা..... - মনজুরুল হক
- ফটোগ্রাফির চমচম থুক্কু পঞ্চম পাঠ - ফয়সাল আকরাম
- নতুন ঈশ্বর আবশ্যক - দীক্ষক দ্রাবিড়
- হাতুড়ে গদ্য (অসংলগ্ন) - বৃত্তবন্দী
- স্বপ্নে মরে যাবার জন্যই বাস্তবে বেঁচে ছিলাম........ - কঁাকন
- মন্দায় ধান্দা: বাংলাদেশের শিল্পপতিদের আবদার নামা - দিনমজুর
- তিনটি ভিন্ন ঘটনা > তিনটি পরম্পরা > অতঃপর দে গরুর গা ধুইয়ে - মনজুরুল হক
- লাল গাড়ি ও আমাদের লাল বালিকারা - অনুপম সৈকত শান্ত
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- নবীনদের জন্য - নাদান
- আজো স্বপ্ন দেখি ! - উত্তরাধিকার
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- বৃত্ত অতিক্রমণের চেষ্টা ?- (P.O.S কাউন্টারে) - বৃত্তবন্দী
- তৈরী করুন অনলাইন টিভি চ্যানেল - jewelosman
- দুশ্ঠ মডারেঠরের অথ্যাছারে কাগুর যেসপ লিকা তার নিজের পুশ্ঠ আর্কাইবেই জমা পরে নাই - আলিফ দেওয়ান
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো...২ - অমি রহমান পিয়াল
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- বাংলা বানান পরীক্ষক ১.৩.২ - jewelosman
আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

প্রিয় সামহ্যয়ারইন, কোন দাবি নিয়ে আসিনি, কিছু কষ্টের কথা বলতে চেয়েছি মাত্র!
১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:২২
সামহ্যয়ারে আমার বয়স ৬ মাস। রেজিস্ট্রেশনের পর মাত্র ২৪ ঘন্টার ভেতরেই সম্ভবত আমি প্রথম পাতায় লেখার অনুমতি পেয়েছিলাম। পাগলের মত এখানেই পরে থাকতাম সারাক্ষণ। অফিসের আই.টি. এবং প্রডাকশন দুটোর ভারই আমার হাতে ন্যস্ত থাকার পরেও কি করে এতটা সময় সামহ্যয়ারে কাটিয়েছি সেটা একটা রহস্যই বটে। হয়তো সামহ্যয়ার আমাকে ফাঁকিবাজি শিখিয়েছিল।
এমনও সময় গেছে অফিসে জরুরী মিটিং-এর মধ্যেও ল্যাপিতে সামহ্যয়ার ওপেন করে দেখেছি নতুন কি লেখা আসলো, রাতে ঘুমানোর সময়টুকু বের করার জন্য বাসায় কম্পিউটার রাখিনি প্রায় দু বছর। মাস পাঁচেক আগে কিনেছি, তাও শুধুই সামহ্যয়ারের জন্য।
কেন?
কারণ স্বভাবগত ভাবে আমি খুব নিঃসঙ্গ একটা মানুষ। এখানকার এই জনারণ্য আমাকে টেনেছিল অস্বাভাবিক রকম ভাবে। দেশের বাইরে থাকা মানুষ গুলোর সামহ্যয়ারের প্রতি টান টুকু তাই আমি বুঝতে পারি।
গত ১ সপ্তাহে ৪ বার লগইন করেছি, কেন?
সত্যি বলতে কোন প্রতিবাদে নয়, আমি সেই টান টুকু খুঁজে পাচ্ছিনা। আমি কোন ভাবেই নিজেকে বোঝাতে পারছিনা নিছক মডারেশনের ফাঁদে একটা জীবন্ত অস্তিত্ব (সামহ্যয়ার আমার কাছে জীবন্ত একটা অস্তিত্বই বটে) ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেলবে।
আমি নিজেকে বোঝাতে পারিনা যেই মানুষটি জ্বরের ঘোরেও মনিটরে সামহ্যয়ারের পেইজ ওপেন করে সময় কাটায় সেই বিষাক্ত মানুষকে কি ভাবে টুটি চেপে আটকে রাখার চেষ্টা করা হয়!
শিরনামহীনের মত ব্লগারকে দিনের পর দিন ওয়াচ করা হয়!
আমি বুঝতে পারিনা কোন সেই কারণ যার ফলশ্রুতিতে হাসিবের লেখার ক্ষমতা কেড়ে নেয়া হয়, প্রতিবাদ করাই বুঝি তার দোষ!
নাফিস ইফতেখার, যে কিনা সামহ্যয়ার মাতিয়ে রাখত, তাকেও একই ভাবে ব্যান করা হয়?!
আরিফ জেবতিকের মত ব্লগারকেও বলা হয় চুপ করে থাকতে...
কোথায় যাব আমি?
নুশেরা, কাঁকন, অক্ষর, সাঁঝবাতির রুপকথা, কাক ভুষন্ডি, তামিম ইরফান, রাতমজুর, বিষাক্ত আলো, মানুষ, তনুজা, সুদিপ্ত, বৃত্তবন্দী, মেঘাচ্ছন্ন, নাজনীন খলিল, আরিফ থেকে আনা, মনির হাসান সহ আরো অনেকে..... এরা না থাকলে সামহ্যায়ারের কিছুই যায় আসেনা??? কিছুই না?
এখন আর কেউ দাবি জানায় না, এখন আর কেউ কিছুই বলেনা। আমিও কিছুই বলবো না আর!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কিছুই বলার নেই আর!
লেখক বলেছেন: ![]()
কঁাকন বলেছেন:
আমার কাছে অন্য ব্লগারদেরসাথে যে ইন্টার্যাকশন/মিথস্ক্রিয়া সেটাই সামহয়ারের মুল আকর্ষন সেটার অভাবেই এখন আর আগেরমত টান অনুভব করি না
লেখক বলেছেন: এটাই বলতে চেয়েছি কাঁকন!
সেটার অভাবেই এখন আর আগেরমত টান অনুভব করি ন
ভালো বলেছেন আপনি
লেখক বলেছেন: কাঁকন খুব ছোট কথায় আসল কথাটি বলে দিয়েছে।
যুগান্তকারী বলেছেন:
নাফিস ইফতেখার ব্যান না।
লেখক বলেছেন: ব্যান হয়েছিল, আপনি কি আরেকবার পড়বেন, লেখাটির মূল সুরটি একটু বোঝার চেষ্টা করবেন?
জানজাবিদ বলেছেন:
"এমনও সময় গেছে অফিসে জরুরী মিটিং-এর মধ্যেও ল্যাপিতে সামহ্যয়ার ওপেন করে দেখেছি নতুন কি লেখা আসলো, রাতে ঘুমানোর সময়টুকু বের করার জন্য বাসায় কম্পিউটার রাখিনি প্রায় দু বছর"------এখন এই সময়টা আমার যাচ্ছে। হয়ত কিছুদিন পর আপনাদের মত হয়ে যাব। এটা মনে হয় ব্লগারদের জীবনচক্র।
লেখক বলেছেন: সেই মিথস্ক্রিয়া এখন আর নেই, তাই হয়তো সেই আকর্ষন আর অনুভব করিনা।
যুগান্তকারী বলেছেন:
নুশেরা, কাঁকন, অক্ষর, সাঁঝবাতির রুপকথা, কাক ভুষন্ডি, তামিম ইরফান, রাতমজুর, বিষাক্ত আলো, মানুষ, তনুজা, সুদিপ্ত, বৃত্তবন্দী, মেঘাচ্ছন্ন, নাজনীন খলিল, আরিফ থেকে আনা, মনির হাসান অনেকেই আছেন।
লেখক বলেছেন: স্বেচ্ছায় সরে থাকার মানে বোঝেন?
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
আবেগটাকে একটু নিয়ন্ত্রন করা প্রয়োজন। পেশাকে প্রথম প্রায়রিটি দেয়া উচিত।
লেখক বলেছেন: হুম ![]()
হাসান বায়েজীদ বলেছেন:
ঠিক যেভাবে শত ব্যস্ততার মধ্যেও এইরকম কষ্টের কথা শোনার জন্যে লগইন করতে হয় মডুরাম প্যানেলে মনে হয় সত্যি সত্যি ক্ষমতার পালাবদল ঘটেছে
লেখক বলেছেন: আমি জানিনা, আমি সত্যিই বুঝতে পারিনা এভাবে কি করে আত্মহত্যা করতে চায় কেউ........
লেখক বলেছেন: সেটাই......
লেখক বলেছেন: কিছুই বলার নেই আর গিফার। আর কোনই দাবি নেই.........
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
কি হবে এসব লিখে?
কি হবে আবেগের কথা বলে?
কি হবে প্রিয়জনদের হারিয়ে?
কি হবে নিজেদের পাওনাটুকু চেয়ে?
কি হবে ???
কিছুই হবে না। সামহোয়্যার ইনকে ভালোবাসি।
একপাক্ষিক ভালোবাসার কি কোন মানে হয়???????????????????
লেখক বলেছেন: কিছুই হবেনা, তাই আর বলতেও ইচ্ছে করেনা। একপাক্ষিক ভালোবাসার মানে হয়না আসলেই।
লাল দরজা বলেছেন:
কে যেনো লিখছিল, ব্লগের একটা জীবন চক্র আছে! এবং সেটার আয়ু মাত্র ৬ মাসের। এর পরই ঘোর কাটতে আরম্ভ কররে। হারাম না হইলেও ব্লগিং এক প্রকারের নেশাই বটে কথাটা সকলের মনে রাখন দরকার।
লেখক বলেছেন: আপনার কথাই বা ভুলি কেমনে, মাঝ রাতে দেখতাম দু-তিন লাইনের পোস্ট। তারপর সেখানে যে আড্ডা জমতো সে সব এখন ইতিহাস.........
লেখক বলেছেন: আর কিছুই বলার নেই, অনেক তো দিন পার হলো, তাই না?
বিবর্তনবাদী বলেছেন:
কঁাকন বলেছেন: আমার কাছে অন্য ব্লগারদেরসাথে যে ইন্টার্যাকশন/মিথস্ক্রিয়া সেটাই সামহয়ারের মুল আকর্ষনসেটার অভাবেই এখন আর আগেরমত টান অনুভব করি না
আমিও তাই মনে করি।
লেখক বলেছেন: কাঁকন খুব ছোট্ট করে আসল কথাটা বলে দিয়েছে.......
লেখক বলেছেন: ![]()
সেটার অভাবেই এখন আর আগেরমত টান অনুভব করি না ।
সহমত... ঠিক কথা...
লেখক বলেছেন: আসলেই, সেই মিথস্ক্রিয়াটাই মূল আকর্ষন এই ব্লগের, যা এখন অনুপস্থিত!
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
সহমত।কিন্তু একজন হাসিব বা একজন নাফিস এর আনব্লক এর চেয়ে আমাদের মনে হয় সম্পূর্ণ সিস্টেম কেই পরিবর্তন করার কথা বলা উচিৎ যেখানে মডারেটররা দেবতার মত যা খুশি তাই করতে পারেন না।আর ভুল করলে তা স্বীকার ও না করার জিদ ধরে থাকতে পারেন না।
এ কেমন স্বেচ্ছাচারীতা?এরশাদের শাসন নাকি !!
তবে যদি শুধু ব্যক্তি নিয়েই আপত্তি থাকে,সেক্ষেত্রে আমি একটু ভিন্নমত।এখানে আমি নতুন।লিখিও আবজাব টাইপ।কেউ চেনেনা তাই।আজ যদি আমি ব্যান খাই কারো কিছু যায় আসবে না।কেউ আমার হয়ে কিছু বলবে না।যাদের চেনে তাদের জন্যই বলা নর্মাল।
Click This Link
এই খানে একজন লেখক কে খুব নোংরা ভাষায় আক্রমণ করার পরও কেউ কিন্তু তার ব্যান চায়নি।কারণ এই লেখক বাবুয়া কর্তৃক আক্রান্তের মতো(তিনি আমার ও প্রিয় লেখক) পরিচিত না।
সুতরাং সবার প্রতি সমান থাকতে হলে স্বচ্ছ নীতি দরকার।আজ হাসিব কাল ক-খ-গ এগুলো বন্ধ হোক।প্রয়োজনে ভোট এর মাধ্যমে মডারেটর কমিটিতে আমাদের প্রতিনিধি থাকুক।
অবশ্য এসব বলে লাভ নাই।তাহারা আপাতত কানে শুনছেন না।এমনি বললাম।
লেখক বলেছেন: আপনার সাথেও আমি সহমত।
আমি নাম গুলো উল্লেখ করেছই কারণ গত ৬ মাসে সবচেয়ে একটিভ ওনাদেরকেই দেখেছি। পারস্পারিক মিথস্ক্রিয়াকে জীবন্ত করে রাখতেন ঐ সব ব্লগাররা।
বাকি সব কিছুর সাথেই একমত।
মুক্ত বয়ান বলেছেন:
কঁাকন বলেছেন: আমার কাছে অন্য ব্লগারদেরসাথে যে ইন্টার্যাকশন/মিথস্ক্রিয়া সেটাই সামহয়ারের মুল আকর্ষনসেটার অভাবেই এখন আর আগেরমত টান অনুভব করি না।
সাহিত্যিক হইয়া যাইতেছি ভাইয়া!!! সিনেমার রিভিউ লিখি এখন!!!
লেখক বলেছেন: উত্তম কাজ করছেন ভাইয়া! ![]()
লেখক বলেছেন: আমি জানিনা ওনারা কি চাচ্ছেন, সত্যিই বুঝতে পারিনা.....
বাশার বলেছেন:
আমি আবার কবে লিখতে পারবো, কবে আমার মনের ভাব প্রথম পাতায় প্রকাশিত হবে। আমি আর শৃঙ্খলবদ্ধ হয়ে থাকতে চাইনা। লেখক বলেছেন: সবাই শৃঙ্খলমুক্ত হোক!
ডট কম ০০৯ বলেছেন:
শেযার করার জন্য ধন্যবাদ.
লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকে ধন্যবাদ!
লেখক বলেছেন: খুব কাছের একজন হয়ে গিয়েছিল.........
লেখক বলেছেন: কি করে লিখি আপা? কিছুই ভাল লাগেনা....... সবাইকে খুব মিস করি.......
লেখক বলেছেন: বেশি কিছু কি আশা করেছি?? খুব বেশি কিছু? প্রিয় ব্লগারদের ফিরে পাওয়ার আশা করাটা খুব বেশি কিছু?
হিমালয়৭৭৭ বলেছেন:
একটা পোস্ট লিখতে ইচ্ছে হচ।চে গত কয়েকদিন ধরে এই ইস্যুটায়।। কিন্তু শেষ পর্যন্ত ইচ্ছেটা আর বজায় থাকছেনা।।। যাইহোক, ব্লগের আগের চেহারায় প্রত্যাবর্তনের প্রত্যাশা রইল।।
লেখক বলেছেন: লিখে কি আর হবে বলেন? রিপ ভ্যান উইঙ্ক্যাল এর মত অবস্থা হবে মডারেশন প্যানেলের.......
ডিজিটালভূত বলেছেন:
যাদের নাম নিয়েছেন তারা ছাড়া আরো অনেকে আছেন আপনার মত। আস্তে বলতে চাই-যেন না শুনে- সহমত।
লেখক বলেছেন: আরো অনেকেই আছেরে ভাই, আরো অনেকেই আছে....... নিরবে যারা সরে যাচ্ছে.......
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
সামহোয়ারের সেই আড্ডাটা আজ আর নেই...আজ আর নেইকোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই.........
লেখক বলেছেন: সামহোয়ারের সেই আড্ডাটা আজ আর নেই...আজ আর নেই ...........
ভাল বলেছেন!
অক্ষর বলেছেন:
অনুভিতি গুলান ভোঁতা হৈয়া যাইতাছে। কারো জন্য আর তেমন টান লাগে না।পোস্ট লেখতে গেছি অনেকবার কিন্তু লেখা আর হয় না
লেখক বলেছেন: আমারতো লগইন করতেই আলসেমী লাগে এখন ![]()
লেখক বলেছেন: তুমিতো তাই জেডা লগইন করো, আমারতো তাও করতে ইচ্ছে করেনা ![]()
নুশেরা বলেছেন:
১৮ নম্বর কমেন্টে উল্লেখ করা পোস্টটার আপত্তিকর সবগুলো মন্তব্যের ব্যাপারে কেউ অভিযোগ করেছেন কি? আমি করেছি। কাজ হয়েছে বলে মনে হচ্ছেনা।ক-খ-গ, ভাইরে, কিছুতেই কিছু হবার না বলে মনে হচ্ছে।
আমরা একটা অভিযোগ-পাতাও কি পেতে পারিনা
লেখক বলেছেন: ঐ পোস্টায় গিয়েছিলাম, স্তম্ভিত হয়ে কিছুক্ষন চুপচাপ থেকে চলে আসতে বাধ্য হয়েছি। অভিযোগ আর করিনা এখন, কোন লাভই হয়না........
আমারো মনে হচ্ছে কিছুতেই আর কিছু হবেনা.......
লেখক বলেছেন: দেখে এসেছি, কমেন্টও করেছি.......
তনুজা বলেছেন:
যুগান্তকারী বলেছেন: নুশেরা, কাঁকন, অক্ষর, সাঁঝবাতির রুপকথা, কাক ভুষন্ডি, তামিম ইরফান, রাতমজুর, বিষাক্ত আলো, মানুষ, তনুজা, সুদিপ্ত, বৃত্তবন্দী, মেঘাচ্ছন্ন, নাজনীন খলিল, আরিফ থেকে আনা, মনির হাসান অনেকেই আছেন।কিভাবে আছেন ঠিক জানেন তো?
১। এদের ব্লগে আগের পোস্টগুলো দেখা যাচ্ছে কি?
২। এরা মডারেশন বিষয় ছাড়া কটা পোস্ট দিচ্ছেন নতুন
৩।এরা মডারেশন নিয়ে পোস্ট ছাড়া কটা পোস্টে কমেন্ট করছেন
৪। কতক্ষণ লগডইন দেখা যাচ্ছে , আগে কতক্ষন দেখা যেত?
লেখক বলেছেন: কৈয়া লাভ নাইরে ভাই, কি কৈবেন, কারেই বা কৈবেন?
লেখক বলেছেন: আসলে কিছুই বলতে চাচ্ছিনা আর, না সহজ, না কঠিন!
লেখক বলেছেন: আর কিছুই বলতে ইচ্ছে করেনা
জেরী বলেছেন:
সামুকে আগের মতন আবার সবাই নিয়ে প্রাণবন্ত দেখতে চাই.......।(অফিস ফাঁকি দিয়া ব্লগিং করা ভালো না
লেখক বলেছেন: সামুকে আগের মতন আবার সবাই নিয়ে প্রাণবন্ত দেখতে চাই.......
সবাইকে ফিরে পেতে চাই, শৃঙখল মুক্ত ভাবে.........
বিষাক্ত আলো বলেছেন:
যে হাতেগোনা ২০জনের কথা বলেছেন তাদের জন্যে আর কী আসে যায়? পা চাটা গুলা বহাল তবিয়তে আছে না ! ...একটা ব্যাপার খেয়াল করেন, শুধু বাবুয়া সংক্রান্ত বিষয়ের জের ধরে এতদূর চলে আসছে...!
আর বিমা ভাইয়ার উপর মনে হয় আগে থেকেই চড়াও ছিল...
আর ভাল্লাগে না
লেখক বলেছেন: সম্ভবত আজ সারাদিনে প্রথম লগইন করলাম। ![]()
এভাবেই যদি চলে, চলুক না?
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
যাদের কথা বলা হয়েছে ঐ হাতে গোনা ২০ জনের বাইরেও পা চাটে না এমন মানুষ আছে @ বিষাক্ত আলো।লেখক বলেছেন: আছে, আমি বিশ্বাস করি, জানি.......
গত এক সপ্তাহে আমি বেশ কয়েকবার লগ ইন করেছি, আমার সুদীপ্ত নিকের অবস্থা দেখার জন্য। সেটা আপাতত সেফ। শুধু কমেন্ট আর ফ্রন্ট পেজ ব্যান।
লেখক বলেছেন: সবতো শুনলাম নিজেরা নিজেরা মিটমাট কইরা ফেলছে, খালি মাঝখান দিয়া ভুগলো অন্যেরা! বাহ বেশ বেশ!
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ব্লগিং টাকে ইদানীং আর উপভোগ করতে পারছি না , পাঠক লেখক বা দর্শক কোনোভাবেই... তাই সাময়িক অবসর নিলাম। ভাল্লাগ্লে ফিরে আসবো।
লেখক বলেছেন: আমার প্রায় একই রকম অবস্থা, লগইন করতেই ইচ্ছে করেনা........
রাতমজুর বলেছেন:
পুরোনো লেখা গুলো সরে যাচ্ছে, আনাড়ি হাতের করা সাইট গুলোতে।
নতুন নিকে থাকছেন কেউকেউ, তবে আগের মত স্বতস্ফুর্ত নয়।
একটাসময় অফিস আর বাসা মিলে ১৭/১৮ ঘন্টা ব্লগে থেকেছি, ল্যাপটপকে বালিশ করে নিয়ে ঘুমানো রোজকার বিষয় ছিলো তখন।
অনেক অনেক দিন পরে, ইদানিং মুভি দেখি দিনে কয়েকটা করে। যা পাই তাই সই।
ম্যাসেন্জার লিষ্ট লম্বা হয়ে পড়েছে হঠাৎ করেই, যোগাযোগটা ইদানিং ম্যাসেন্জার আর ফোনেই থাকছে, কমে আসছে দিনে দিনে।
মনে আছে, ল্যাপটপটা কিনেছিলাম রোজকার প্রয়োজনীয় অনেক খরচ বাদ করে দিয়ে, ক্রেডিট কার্ড জুটিয়েছিলো বাকিটুকু।
একা, সবদিক থেকে ভেঙেপড়া, প্রায় একটা ক্ষ্যাপা ছেলে, জীবনের খুব কষ্টকর দিন গুলো পার করতো ব্লগের মাঝে বেঁচে থেকে।
কদিন আগে পুরোটাই ভেঙে গেছি, তবু ব্লগে আসা হয় শুধুমাত্র ড্রাফটের পোষ্টগুলো নেড়েচেড়ে দেখতে, মন্তব্যগুলো দেখে স্মৃতিচারন করতে, অনেকটা খড়কুটো আঁকড়ে ধরবার চেষ্টার মতই আরকি...
লেখক বলেছেন: খড়কুটো আঁকড়ে ধরতে গিয়ে যে আমরাই খড় কুঁটোর মত ভেসে যাচ্ছি........
কি ছিল আর কি হয়ে গেল দিনে দিনে........
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
আরেকটি পোস্টে এই মন্তব্য করেছিলাম, এখানেও প্রাসঙ্গিক হতে পারে বলে আবার দিলাম :মডারেশন থাকবে, সেটাকে স্বাভাবিক বলেই মেনে নেয়া ভালো। কিন্তু অটো মডারেশন পদ্ধতিটাই যতো সমস্যার মূল বলে মনে হয় আমার। অনেক সময় অনেক নিরীহ পোস্টও 'প্রথম পাতার বৈচিত্র্য রক্ষা'র তাগিদে প্রথম পাতা থেকে সারিয়ে ফেললে সংশ্লিষ্ট ব্লগার অটোমেটিক্যালি 'জেনারেল' হয়ে যান! যেমন, ঈদের সময় পলাশ মিয়ার মতো অতি নিরীহ ব্লগারের ততোধিক নিরীহ 'ঈদ মোরাবক' পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার ফলে তিনি জেনারেল হয়ে অভিমানবশত বিদায় নেয়ার ঘোষণা দেন! পোস্টটি সরানো হয়েছিলো ওই বৈচিত্র্য রক্ষার তাগিদেই, কারণ তখন একের পর এক 'ঈদ মোবারক' পোস্ট আসছিলো। আমার যেটুকু বলার তা হলো- প্রয়োজনে পোস্টটি সরানো যেতে পারে, কিন্তু তার ফলে যে তিনি স্বয়ংক্রিয়ভাবেই জেনারেল হয়ে গেলেন কোনো অপরাধ না করেই, এটা তো মানা যায় না! একজন মানুষের 'স্ট্যাটাস' নির্ধারণের ভার যন্ত্রের হাতে ছেড়ে দিলে মানুষটির কেবল মর্যাদাহানিই হয়, যন্ত্রের ক্ষমতা নেই মানুষকে মর্যাদাবান করার। ব্যাপারটা মডারেশন বোর্ড বুঝতে পারছেন না বলেই অনুমান করি আমি।
লেখক বলেছেন: সহমত, একটা যন্ত্র বা কয়েক লাইনের কোড যদি একটা মনুষের মনস্তাত্বিক বিশ্লেষনে যায় তার চাইতে কষ্টের আর কিছুই থাকতে পারেনা, কিছুই না। আর মডারেশন মানে যে টুটি টিপে ধরা নয় সেটাই বা আমাদের ব্লগেশ্বরদের কে বোঝাবে?
নিহন বলেছেন:
নুশেরা, কাঁকন, অক্ষর, সাঁঝবাতির রুপকথা, কাক ভুষন্ডি, তামিম ইরফান, রাতমজুর, বিষাক্ত আলো, মানুষ, তনুজা, সুদিপ্ত, বৃত্তবন্দী, মেঘাচ্ছন্ন, নাজনীন খলিল, আরিফ থেকে আনা, মনির হাসান সহ আরো অনেকে..... এরা না থাকলে সামহ্যায়ারের কিছুই যায় আসেনা??? কিছুই না?হইতোবা তাদের কিছুইনা ,কিন্তু আমাদের জন্য এরা অনেক কিছু ।
আগের মতো মেতে নেই কেনো ব্লগ ??
তা কি তারা বুঝেনা ??
সবি বুঝে ।
তাদের কিছুই যাই আসেনা ,তাদের ব্লগতো চলছেই ..................
লেখক বলেছেন: ব্লগতো চলছেই, চলছেইতো। ট্রাফিক বেড়েছে, লেখাও পরছে প্রচুর...... তো সমস্যা কোথায় শুনি?
লেডি স্টারলাইট বলেছেন:
আশা করা যায় পরিস্থিতির উন্নতি ঘটবে।শিরোনামহীন সম্প্রতি সেফ হয়েছেন।
লেখক বলেছেন: বিমাও, দেখা যাক কি হয়.........
রন্টি চৌধুরী বলেছেন:
ব্লগের ইয়েদের ফাইজলামী আর ভাল্লাগে না।
লেখক বলেছেন: ব্লগেশ্বরদের কথা বলছেন? ![]()
অ্যামাটার বলেছেন:
@কখগ: আপ্নার প্রোফাইল পিক-টা কোত্থেকে মেরেছেন? জানেন না, এই ছবিটা প্রখ্যাত স্ক্রিপ্ট কিডি শাহি মির্জা ব্যাবহার করে!!
লেখক বলেছেন: আরে ভেরাটর আমি কোথাও কইনাই যে এই প্রোফাইল পিক আমার বানানো বা আঁকা। ২ বছরের উপ্রে নানান জায়গায় আমি এইটা ব্যবহার করি, আর কে কর্লো না না কর্লো তা নিয়া আমার মাথা ব্যথা নাই।
টপিক থিকা অফ-টপিকে যাওনের এই সব ছ্যাবলামি না কর্লে হয়না? নাকি কাঠালপাতা চিবাইতে চিবাইতে মগজ ছাগলের লাদিতে ভইরা গেছে??
তামিম ইরফান বলেছেন:
ব্লগে ছাগু ভেড়া উট উঁকিঝুঁকি মারা শুরু করছে!..........কয়টা দিন সবুর করো রসুন বুনছি।সবকয়টারে িচি কাইটা রসুনের কোয়া ভইরা সেলাই কইরা দিমু।
লেখক বলেছেন: হেইডাইতো দেখতেছি, প্রথমে আইলো তিনকোনা ছাগু চীফ, হের পরে একে একে আবার ছাগলের পাল হান্দাইয়া পরতেছে। ভাবছে মাঠ খালি, হালার মরনের আগ মুহুর্তেও যে ছাগলের বাচ্চা গুলারে লাথ্থি মারনের টাইম কইরা লমু সেইটা জানেনা..........
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
ভাইয়া,একটা পার্টি দেই চলেন।কারণ হোলো:কাঁকন আপুর পোস্ট থেকে:
অমি ভাই বলছেন,
"অন্যায় দিয়া অন্যায় আব্দার জায়েজ করানো একটা পুরানো রাজনীতি। ব্লগ গুজব হইলো বাবুয়া নামের জনৈক ব্যানড ব্লগাররে ফিরায়া আনার জন্য হাসিব ব্যান হইছেন। হইতে পারে, নাও হইতে পারে। কর্তৃপক্ষ কখনোই ব্যানের কারণ হিসেবে এইসব স্বীকারোক্তি দেয় না। আরো গুজব হইলো যে কারণে বাবুয়া ব্যান হইছিলেন, সেটা মিটে গেছে। মানে সর্বজন শ্রদ্ধেয়া যেই নাজনীন খলিলকে অশ্লীল কথা বলার জন্য ব্লগারদের জোর দাবির মুখে তারে ব্যান করা হইছে, সেই নাজনীন খলিলের সঙ্গে তারে কমপ্রোমাইজ করানো হইছে। কমপ্রোমাইজ কথাটা শুনতে খারাপ লাগে। শ্রুতিমধুর কইরা বললে তাদের ঝগড়া মিটাইয়া দেয়া হইছে। তাইলে ব্যাপার কি দাড়াইলো? আম আর দুধ মিশে গেছে। ঠিকাছে মানলাম। বাবুয়ার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া যারা ব্যান হইছেন, তাদের কি অবস্থা হইলো। বি.মা, নাফিস এরা কেনো এখনো অবমুক্ত হইলো না। হু নোজ!"
লেখক বলেছেন: নো কমেন্টস!
তামিম ইরফান বলেছেন:
হ
লেখক বলেছেন: কি আর কমু কন!
রাস্তার ছেলে বলেছেন:
আমরা পরাজিত!
লেখক বলেছেন: "মানুষ" পরাজিত হয়না
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
ঠিক ঠিক
লেখক বলেছেন: হ, ঠিক কৈছেন!
লেখক বলেছেন: "মানুষ" পরাজিত হয়না
আকাশ_পাগলা বলেছেন:
প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন: তাই?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















