তখন একটা সফ্টওয়ার ফার্মে কাজ করতাম সিস্টেম এডমিন + সিস্টেম ইন্টিগ্রেটর হিসেবে। সি.ই.ও. একদিন ডাইকা কৈলো, শুনো ভোটার আইডি কার্ড লৈয়া একটা প্রজেক্ট রেডি করো। পুলা মাইয়ারা হাতে এক্খান বোর্ড লৈয়া খাড়াইবো, ফটুতুলক শাটারে টিপি দিয়া ছবি তুইলা নিবো, সেই ছবি কম্পুতে নামানির পর সফ্টওয়ারের ভিত্রে হান্দায় দিলে নাম, ঠিকানা, চোদ্দ গুষ্টির হিস্ট্র সহ ডাটা এন্ট্রি হৈয়া যাবে সফ্টুতে। মানে ওসিআর দিয়া জিওকোড পড়ানির চেষ্টা।
যাই হোক, কয়েকদিন ঘাইটামাইটা স্ট্রাক্চার খাড়া করাইলাম, দুইজন প্রোগ্রামাররে দিয়া ডেমো রেডি করানো হৈলো, পরেরদিন প্রেস কন্ফারেন্সে দেখানি লাগবো। আসলে কাম্টা সি.ই.ও. ভাই আরেক প্রতিষ্ঠানের মাধ্যমে কর্তেছিল সেইটা আমি জানতাম না।
যাইহোক পরেরদিন ছিল শুক্কুর বার। আমার নিয়ম মত স্যান্ডেল, পান্জাবি পইরা কান্ধে ল্যাপি নিয়া প্রেস কন্ফুতে যাইয়া দেখি সবডি চেয়ার বুকড্। প্রথমে আহবায়ক্রা আমারে ঢুক্তে দিবেকিনা এই নিয়া আকারে ইন্গিতে কথা কৈলো কতক্ষন। পরে যখন শুন্লো আমিই ডেমো দেখামু গোস্বা মুখে একটা চেয়ার খালি কৈরা বইতে দিল। কুনুমতে ল্যাপি রেডি কৈরা, ক্যামেরা ফিট কৈরা রেডি হৈছি, শুনি প্রর্থমে হৈব বক্তিমা। বাইরয়া একটা সিগারেট ধরাইলাম। আধ ঘন্টা পর ডেমো শুরু হৈলো।
ডেমোতে কোন সমস্যা হয়নাই। চেয়ারে হেলান দিয়া সবার কথা শুন্তেছিলাম। হঠাৎ একজনে আইয়া কৈলো আপ্নের কাম্তো শেষ, এইবার আপ্নে চইলা যান। রাগে আর অফমানে মাথার চুল পর্যন্ত চিক্কুর মাইরা উঠলো। সি.ই.ও'র দিকে তাকাইয়া দেখি উনার মুখ্টা লাল। আমার লগেই বইর হইলো। আমারে কয় বাদ্দেও, ধর্তে পারেনাই তুমিই যে পুরা ডিজাইন কর্ছো।
কি আর কর্মু। মেজাজ খারাপ কৈরা বাসায় চইলা আইলাম। পরের সপ্তা খানিক ভালো ভালো শার্ট প্যান্ট পিন্দা হেব্বি মৌজ নিয়া অফিস কর্ছি, কিন্তু ল্যান্জাতো আর সোজা হওনের না, সপ্তা শেষ, মৌজও শেষ! ক্ষ্যাত তো ক্ষ্যাতই........
আমার যত বিড়ম্বনা -১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


