নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দলপুর গ্যাস ফিল্ডে একটি গ্যাসস্তর আবিষ্কৃত হয়েছে। রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স এটি আবিষ্কার করেছে। গ্যাসস্তর আবিষ্কারের পর পশ্চিমা দেশগুলোয় শোকরানা মোনাজাত এবং মিষ্টি বিতরণ করা হয়। কোথাও কোথাও আনন্দ মিছিল বের হওয়ার খবরও পাওয়া গেছে।
বাপেক্স সূত্রে জানা গেছে কনকো-ফিলিপস, শেভরন, শেল এর মতো বহুজাতিক কম্পানিগুলো শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং শীগ্রই গ্যাসস্তর থেকে গ্যাস পরিষ্কার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে গ্যাসস্তর আবিষ্কারের পর প্রধানমন্ত্রীর দেশপ্রেমের পরিমান অনেকাংশে বেড়ে গেছে বলে সূত্র নিশ্চিত করে। অপরদিকে বন ও পাউরুটি মন্ত্রী আশংকা করছেন দেশে টোকাইয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ার। তিনি বলেন, এবার টোকাইদের উৎপাত আরো বেড়ে যাবে।
এই গ্যাসস্তরটি ভূ-স্তরের মাত্র এক হাজার ৪০০ মিটার নিচে। বাংলাদেশে এর আগে এত কম গভীরতায় কোনো গ্যাস পাওয়া যায়নি। আবিষ্কৃত গ্যাসস্তরটির পুরুত্ব চার মিটারের মতো। সে হিসাবে এখানে খুব বেশি গ্যাস থাকার কথা নয়।
তবে গ্যাসের পরিমাণ কত হবে, সেটা গ্যাসের চাপ পরীক্ষা করে নিশ্চিত হয়ে শিগগিরই বিদেশী কম্পানির হাতে তুলে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন বাপেক্স কর্তৃপক্ষ। তারা বলেন, “আমরা এখনো পর্যন্ত বিদেশী কম্পানির হাতে তুলে দেয়ার ছু’তা খুঁজে পাইনি। গ্যাসস্তর আবিষ্কারের পর এখন আমরা ছু’তা আবিষ্কারে ব্যস্ত আছি।” সূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


