somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেটে কারাগারে ঢুকতে দেওয়া হয়নি মানবাধিকার মিজানুর রহমানকে

২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারন এদেশে কারাগারে হয়না এমন কোন কুকর্ম দুনিয়াতে নাই।দেশের কারাগারগুলোতে মানবাধিকারের কোন প্রশ্নতো দূরে থাক মানবাধীকারের প্রবেশেরই অনুমতি নাই।কারাগার হচ্ছে সাক্ষাৎ দোজখ ও শয়তানের পিতা ইবলিশ শয়তানদের বানিজ্য মেলা। তাই ...

... জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানকে আজ বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করতে দেয়নি কারা কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেই জানিয়ে তাঁকে কারাফটক থেকে ফিরিয়ে দেওয়া হয়। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্থানীয় সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এতে সাংবিধানিক আইনের লঙ্ঘন হয়েছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গত বুধবার সিলেট যান। তিনি ওই দিন সিলেটের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেটের একটি সেফ হোম পরিদর্শন করেন। আজ সকালে মিজানুর রহমানের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে মাতৃসদন ও আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করার কথা ছিল।
সকাল সাড়ে নয়টার দিকে মিজানুর রহমান কারাফটকে যান। তাঁর নিরাপত্তায় সঙ্গে থাকা পুলিশের সদস্যরা কারাফটকের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিদর্শনের বিষয়টি জানান। এ সময় তাঁদের প্রায় ঘণ্টাখানেক কারাফটকের সামনে অপেক্ষায় রাখা হয়। পরে যোগাযোগ করলে তাঁদের জানিয়ে দেওয়া হয়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কারা পরিদর্শনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেই।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এ সময় সিলেট কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু এ ব্যাপারেও কোনো সাড়া না পাওয়ায় প্রায় দেড় ঘণ্টা পর তিনি ক্ষুব্ধ হয়ে কারাফটক থেকে ফিরে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আইজি প্রিজন জাতীয় সংসদে প্রণীত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে কারাগার পরিদর্শন করতে দেননি।’ তিনি জাতীয় সংসদে প্রণীত আইনকে তোয়াক্কা না করার কারণে আইজি প্রিজনের অপসারণ দাবি করেছেন। পরে তিনি সিলেটের মাতৃমঙ্গল হাসপাতাল ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় পরিদর্শন করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে একটি ফ্লাইটে ঢাকা ফেরেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে কারা পরিদর্শনে না দেওয়া প্রসঙ্গে কারাগার সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত বুধবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সেফ হোম পরিদর্শন করে সার্বিক অব্যবস্থাপনায় তাত্ক্ষণিক অসন্তোষ প্রকাশ করেন। গণমাধ্যমে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের প্রতিক্রিয়া ফলাও করে প্রচার করা হয়। কারা অভ্যন্তরীণ বিষয় নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের অসন্তোষ একইভাবে গণমাধ্যমে প্রকাশিত হবে—এমন আশঙ্কায় তাঁকে কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তবে সিলেট কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ (জেলার) নেছার আলম মুকুল এ রকম কোনো বিষয় বা আশঙ্কার বিষয়টি সত্য নয় দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে কিছু করার ছিল না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়, কারাবিধি অনুযায়ী বাইরের কোনো সংস্থা কারা অভ্যন্তরে প্রবেশে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন। মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো এ দিক বিবেচনা করে অনুমতি দেননি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মহোদয়কে আমরা এ বিষয়টি বিনয়ের সঙ্গে অবহিত করলে তিনি চলে যান।’
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৫
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×