হায়রে কাঙ্গাল বাংঙ্গাল, এত মাইনশের শরম অয়, তর শরম-শিক্ষা কিছুই অয় না।আয়, তুই আবার মাইর খাইবি, বারবার খাড়াছ, মাইর খাচ, মরছ, আবার জিতছও, কিন্তু কার হাতে বারবার তুলে দেছ ? আবার খাড়াছ, আবার মাইর খাচ, মরছ, চলছে তর চিরন্তন মাইরের ভবিষ্যৎ যাত্রা প্রস্তর যুগ থেকে।কি চাচ বারবার ?
আয়, আবর মাইর খাবি, মরবি।এবার কারে দিবি ? তুই আবার মাইর খাইবি, আবার মরবি।এই তর কপাল, তুই আবার মাইর খাবি, আবার, আবার।
৫২'তে খাড়াইলি, ৫৪'তে খায়াইলি, ৫৮'তে খাড়াইলি, ৬১'তে খাড়াইলি, ৬৬'তে খাড়াইলি, ৬৯'এ খাড়াইলি, ৭১'এ খাড়াইলি, শতশত, হাজার হাজার, লাখলাখ মরলি, আবার কয়দিন যাইতেই ৭৫'এ খাড়াইলি, তিন মাসেই আরও কয়েকবার খাড়াইলি, ৭৯'তে খাড়াইলি, ৮৬'তে খাড়াইলি, ৯০'এ খাড়াইলি, তিন বছর যাইতে না যাইতে আবার খাড়াইলি, ৯৬'এ খাড়াইলি, কয়েক বছরেই আবার হয়রান অইয়া গেলি, খাড়াইলি, আবার মাইর খাইলি, ২০০৭'এ খাড়াইলি, ২০০৮'এ খাড়াইলি।খাড়াইয়া তুই কারে দিলি ? আবার খাড়াইলি ২৯ জানুয়ারী, ২০১২'তে খাড়াইলি, এইবার তুই কারে দিবি ? আবার খাড়াইবি ২০১৩'তে, ২০১৪'তে, ২০১৫'তে, ২০১৬'তে ............. ২০৯৯'এে।এইডা তর কপালের লেখা।
তানা হলে আরেক বার, খাড়ানির আগেই একটা ন্যাশনাল কাউন্সিল ফর ফ্রিডম -এনসিএফ গঠন কইরা বাইরাবি, মরলে শহীদ, বাঁচলে স্বাধীন।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


