আমার সন্ধ্যে মানেই খুনসুটি
আর কফিমগে আলোচনার ঝড়,
আমার সন্ধ্যে মানেই পপকর্ন হাতে রাস্তায় এলোমেলো হাঁটাহাঁটি!
আমার সন্ধ্যে মানেই অনেক সাধারন সমস্যার
অসাধারন সমাধান!
আমার সন্ধ্যে মানেই নিয়ন বাতি, ফুচকা, গরম গরম পিঁয়াজু,
আমার সন্ধ্যে মানেই
নিত্যনতুন অপরিচিত রাস্তার শেষ অবধি যাওয়া।
আমার সন্ধ্যে মানেই গ্যালারি এপেক্সের ৬০% ছাড়ের জুতো গুলো যাচাই বাছাই।
আমার সন্ধ্যে মানেই মুদিদোকানে মৌলিক চাহিদার সদাইপাতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

