বিনা অনুমতিতে মশা মারার ইলেকট্রিক কযে়ল নিযে় গিযে় ব্যাপক সমালোচিত হযে়ছিলেন এশিযা়ন গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে আসা বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান বাবুল। আর গতকাল একজনের অপকর্মের কারণে দিনভর উদ্বেগে সময় কাটিযে়ছেন বাংলাদেশ থেকে গেমস কাভার করতে আসা অন্য সাংবাদিকরা। বৃহস্পতিবার মিডিযা় সেন্টার থেকে এক চীনা সাংবাদিকের ল্যাপটপ সরিযে় নিযে়ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) সিনিয়র সাব-এডিটর স্বপন বসু। ক্লোজড সার্কিট ক্যামেরায় তাঁকে শনাক্ত করার আগ পর্যন্ত নিরাপত্তাকর্মীদের নজরবন্দি ছিলেন বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের জনা পনেরো ক্রীডা় সাংবাদিক।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের আসন ছেডে় ডিনারে গিযে়ছিলেন এক চীনা সাংবাদিক। এ সুযোগে তাঁর ল্যাপটপ নিযে় সরে পডে়ন স্বপন বসু। কাল সকালে যে ঘটনার ভিডিও ফুটেজ বাংলাদেশি ক্রীডা় সাংবাদিকদের দেখানো হয় নিরাপত্তা কর্মকর্তাদের পক্ষ থেকে। ভিডিও ফুটেজ দেখার পর ল্যাপটপ সরানোর ঘটনা স্বীকার করেন স্বপন বসু। তবে সরিযে় নেওযা় ল্যাপটপ ফিরিযে় দিতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালযে়র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই ছাত্র। অবশ্য ১৩০০ মার্কিন ডলার জরিমানা দিযে় আইনি জটিলতা থেকে মুক্তি পান তিনি। উল্লেখ্য, ছাত্রাবস্থায় ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন তিনি। বাসসে যোগ দিযে়ছিলেন ১৯৯৮ সালে। ২০০১ সালে স্বপন বসুকে চাকরিচ্যুত করেছিল তারা। তিনি চাকরি ফিরে পান বর্তমান সরকার ক্ষমতায় আসার পর।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




