আজকে আমার কোন কাজ নেই। গতকাল রাতে বেশ আগে ঘুমানোয় খুব সকালে ঘুম ভাংলো। যথারীতি বড় ভাইয়ের খুব সকালে অফিস যাত্রার সুবাধে রেডী নাস্তা আর চা খেয়ে টিভি দেখতে বসলাম। ওমা যেই বাংলা চ্যানেল গুলোতে ঢুকলাম সব জায়গায় দেখি রবী বাবুর জয়গান চলছে। সবছেয়ে মজা লাগলো চ্যানেল আই এর কাণ্ড দেখে। তারা একেবারে কমিনিউটি সেন্টারের মত চ্যানেল বুক করে ফেলেছে।
=> সকাল ১১টা ৫ মিনিট থেকে চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হয়েছে ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা-২০১১’ সরাসরি। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
=> ৪টা ৫ মিনিটে প্রচার হবে ‘রানী গানে গানে সরাসরি (রবীন্দ্র স্পেশাল)।
=> বিকাল ৬টায় প্রচার হবে ‘নানা রঙের রবীন্দ্রনাথ’।
=> ৬টা ২০ মিনিটে ‘দেশ-বিদেশের রান্না’।
=> রাত ৭টা ৫০ মিনিটে ‘ত্যাগ’।
=> ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে শ্রীলঙ্কায় চিত্রায়িত রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান ‘সঙ্গে রবীন্দ্রনাথ’।
=> ১২টা ২০ মিনিটে প্রচার হবে ‘আমি রবীন্দ্রনাথের কথা বলছি’।
অবিরাম ইভা টিপিও কম যায়না -
=> সকাল ৮টা ৩০ মিনিটে ছোটদের অনুষ্ঠান ‘শিশু ভোলানাথ’।
=> দুপুর ১২টা ১৫ মিনিটে বৈঠকী আঙ্গিকের অনুষ্ঠান ‘আয় প্রাণের আমন্ত্রণে’।
=> দুপুর ২টা ৫০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘রাশমনির ছেলে’।
=> রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘রতন’।
=> রাত ১১টায় প্রচার হবে রবীন্দ্র সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘মনে রবে কিনা রবে আমারে’। শিল্পী ইভা রহমান।
অন্যদিকে ছাগলের তিন নাম্বার বাচ্চা ফাল্লুর এনটিভিও ছেড়ে কথা বলেনি--
=> এনটিভিতে সকাল ৯টা ২০ মিনিটে প্রচার হয় ‘দি স্টোরি অব গীতাঞ্জলি’।
=> সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হয় ‘রবীন্দ্রনাথ ও মা’।
=> দুপুর ১২টা ৩৫ মিনিটে ‘ঢাকার মঞ্চে রবীন্দ্রনাথ’।
=> দুপুর ১টায় প্রাচ্যনাটের প্রযোজনায় নাটিকা ‘তোতা কাহিনী’।
=> দুপুর ২টা ৩০ মিনিটে ‘আলেখ্যানুষ্ঠান ‘এক ফোঁটা শিশির’।
=> বিকাল ৪টা ১০ মিনিটে ‘শাহাজাদপুরে রবীন্দ্রনাথ’।
=> রাত ৯টায় প্রচার হবে সুমন আনোয়ারের পরিচালনায় নাটক ‘বিভা’।
=> রাত ১১টা ৩০ মিনিটে ‘নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
এছাড়া অবিরাম মুন্নি সাহার চ্যানেল,
এবার আসি কলকাতার তথা ভারতীয় বাংলা চ্যানেল গুলর দিকে। তেমন দেখিনা টিভি। তাই কয়টা ভারতীয় বাংলা চ্যানেল আছে সেটাও জানা ছিলান। যাহোক ক্যাবল ব্যবসায়ী এক বন্ধুকে কল করলাম এ ব্যাপারে জানতে..কিন্তু কল পেয়ে বন্দু আমার বলে উঠে কিরে তুইও কি দেশীয় বাংলা চ্যানেল বন্ধ করতে ফন করলি। ব্যাপারটি জানতে চাইলে সে বলল সকাল থেকে কম পক্ষে ১০০ জনে কল করেছে আজকের জন্য বাংলা চ্যানেল গুলো অফ রাখতে। কারন তারা একই মানুষ নিয়ে এমন টেন্টানি দেখতে বোর ফিল করছে। যাহোক আমি আমার প্রসঙ্গে আসলে সে বললো দেশে "জী বাংলা", "ইটিভি বাংলা", "স্টার জলসা", ডিডি বাংলা, আকাশ, স্টার আনন্দ এবং সঙ্গীত বাংলা নামে ভারতীয় বাংলা চ্যানেল চালু আছে। যাক তার ফোন রেখে আমি চ্যানেলগুলো খুজতে লাগ্লাম। পেয়ে গেলাম দ্রুত। হায় হায় সঙ্গীত বাংলায় ধুমধাড়াক্কা মুভির গান চলছে, " চ্যানেল আকাশে" দেখলাম ভোট নিইয়ে টকশো। ডিডিতে নাচের অনুষ্ঠান, "ইটিভি বাংলায়" চলছে নিয়মিত নাটক। জী বাংলায়ও তাই। স্টার জলসায়ও দেখলাম প্যাথেটিক নাটক চলছে। খুজতে খুজতে হয়রান কোথাও রবীন্দ্রনাথ খুজে পেলাম না।
তাহলে কি রবি বাবুকে নিয়ে শুধু আমরাই চোখের জল পেলিব? উৎসব করিব? অ্যাঁ অ্যাঁ করে সারাদিন মুখের ফেনা ফেলে রবীন্দ্র সঙ্গীত গাইবো? দর্শকদের নিয়মিত অনুষ্ঠান থেকে বঞ্চিত করিব? হায় রবীন্দ্রনাথ তোমার নিজ দেশের মানুষ তোমার আদর্শকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে আর দেখ আমরা ভুদাই বাঙ্গালী তোমার আদর্শে বাংলা গড়ার শপথ নিতাছি।:
সূত্র:নিজ দেশে রবি বাবুর লাথি খাওয়া দেখে কাঁনতেই আছি শুধু কাঁনতেই আছি..
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১১ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


