কথা ছিলো গ্রি বিষয়ক পড়াশোনা করার। সন্ধ্যায় হঠাৎ অফিসটা ক্যানসেল করায় একটা ফ্রি মুড চলে আসলো। গ্রি মাথায় উঠলো। ল্যাপটপের পুরনো দস্তাবেজের মধ্যে পাওয়া গেলে একগাদা বই- হিমু বিষয়ক বেশ কয়েকটা । হুমায়ূন আহমেদ পড়ি না বহুদিন হলো। তার নতুন কোন লেখা ছুতে ইচ্ছে করে না। এ অবস্থা হয়েছে প্রায় বছর দুই আগের এক বইমেলা থেকে মিসির আলীর চশমা ্নামে একটা বই কেনার পর। পুরো ্বইটা পড়ার পর নিজেকে অভিশাপ দিতে ইচ্ছে করছিলো- কেন এর পেছনে টাকা আর সময় খরচ করলমা- এই আক্ষেপে।
আজ আবার পুরনো একটা বই এক বসায় কম্পিউটার স্কিুনেই শেষ করলাম। ....এবং হিমু বইটা। অনেক আগে একবার পড়েছিলাম। আজ পড়ার সময় কিছু মনে পড়লো, কিছু পড়লো না। আমি বইটা শেষ করলাম - একই আবেগে, একই ভালোলাগায়।
ইরা মেয়েটার কথা আবার পড়লাম। আর মনে হলো- জীবনের প্রথম ভুল হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়া- আর দ্বিতীয় ভুল হয়েছে শিক্ষকতা করা। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েদের বিষয়ে উপন্যাসের লেখাগুলো খুব ভালো লাগে। তাদের দেখে বিমোহিত হওয়া, তাদের যুক্তির কাছে পরাজিত পুরুষের আনন্দ- সব ভালো লাগে। যদি কোন একটা কলেজে পাস কোর্স ডিগ্রী পড়তাম- তারপর একদিন হঠাৎ এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের সামনে পড়া যেতো- উপন্যাসের কোন একটা চরিত্র হওয়া যেতো তখন।
আর একট বিষয় উল্লেখ্য। জেমস আর হুমায়ূন আহমেদ উভয়ের ক্ষেত্রে। তারা দুজনেই তাদের আগের স্ত্রীর কাছে ছিলেন যখন, তখন তাদের সৃষ্টিতে আলাদা মাত্রা ছিলো, উন্মাদনা ছিলো। এখন তরুণী স্ত্রীর কাছে হয়তো জীবন কাটছে ভালোই- কিন্তু একজনের গান আরেকজনের লেখা লাটে উঠৈছে।ভালোবাসায় বুদ হয়ে থাকলে সৃষ্টিতে ভাটা পড়বে- এ আর বিচিত্র কী!!
ক্লিন
রাত ১০৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


