ফুল ফুটুক আর না ফুটুক
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার যেখানে জন্ম এবং যে সময়ে, সেখানে ঠিকঠাক মতো জন্মদিন, ক্ষণ হিসেব রাখার উপায় ছিলো না। আমাদের সময়ের বেশীরভাগ মানুষের মতো আমার জন্মদিনটিও তাই বানানো- ১লা মার্চ। আমার বড় ভাইয়ের জন্মদিনও তাই। আমার সেজো ভাইয়ের জন্মদিনও তাই। আমাদের তিনজনের জন্মদিনই ১লা মার্চ। আমাদের সার্টিফিকেটেও তাই লেখা। সেটা নিয়ে বাসায় প্রায়ই হাসাহাসি হয় এখন। আমাদের বাসায় তাই কারোরই জন্মদিন পালনের কোন তাড়া নেই। বানানো জন্মদিন নিয়ে কী বা আগ্রহ থাকতে পারে।
আমার একবার আগ্রহ জাগলো- দেখি মায়ের কাছ থেকে উদ্ধার করা যায় কি-না। কোন সময়ে জন্ম হয়েছিলো আমার। সমগ্র পৃথিবী ভুলে যেতে পারে, কিন্তু একজন মা ভুলবেন না। একজন সন্তানের জন্ম তার কাছে পৃথিবীর সকল ঘটনার চেয়ে গুরুত্বপূর্ণ। একজন সন্তানের জন্মকাল তাই তার মনে স্থায়ী ছাপ ফেলতে বাধ্য। আমি মাকে বললাম, মনে আছে তোমার কোন সময়ে জন্ম হয়েছিলো আমার। মা দ্বিধাহীন কণ্ঠে বললেন- শেষ মাঘের রাতের শেষাংশে। মায়ের সে কথা থেকেই আমার জন্মদিনটি বের হলো- পহেলা ফাল্গুন। এখন ক্যালেন্ডারে তাকালে সেটা ১৩ ফেব্রুয়ারি পড়ে। তবে আমি পহেলা ফাল্গুন হিসেবে মনে রাখি। ফুল ফুটুক আর না ফুটুক- এটাই আমার জীবন বসন্তের প্রথম দিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন