ছিটমহলের সংখ্যা
সরকারি তালিকা অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মোট ছিটমহলের আয়তন দাঁড়ায় ২৪ হাজার ২৬৮ দশমিক ০৭ একর। তালিকা অনুযায়ী বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহলগুলো লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার অন্তর্গত হলেও এগুলো অবস্থান করছে ভারতের কুচবিহার জেলায়। বেসরকারি তথ্য মতে, এসব ছিটমহলের মোট জনসংখ্যা প্রায় ৭০ হাজার। বাংলাদেশের চতুর্থ আদমশুমারি ২০০১ সালের প্রতিবেদনে ছিটমহলের জনসংখ্যার কোনো হিসাব পাওয়া যায়নি।
টেবিল- ১
এক নজরে বাংলাদেশ ও ভারতের ছিটমহল
দেশ ছিটমহলের সংখ্যা আয়তন (একর) জনসংখ্যা
বাংলাদেশ ৫১ ৭,১১০.০২ প্রায় ৭০,০০০
ভারত ১১১ ১৭,১৫৮.০৫ প্রায় ১,০০,০০০
মোট ১৬২ ২৪,২৬৮.০৭ প্রায় ১,৭০,০০০
টেবিল- ২
ছিটমহলের জেলাভিত্তিক অবস্থান
জেলা বাংলাদেশী ছিটমহলের সংখ্যা ভারতীয় ছিটমহলের সংখ্যা
লালমনিরহাট ৩৩ ৫৯
পঞ্চগড় - ৩৬
নীলফামারী - ৪
কুড়িগ্রাম ১৮ ১২
মোট ৫১ ১১১
বাংলাদেশে ভারতের ছিটমহল
বাংলাদেশে ভারতের যে সব ছিটমহলের জমির পরিমাণ ১৭৫২.৪৪ একর। এখানকার অধিকাংশ জনগণই মুসলিম। ভূখন্ড ভারতের হলেও সবকিছু কেনাবেচা চলে বাংলাদেশি টাকায়।
বাংলাদেশের ভেতর ভারতীয় ভূখন্ডের সংখ্যা ১১১টি, যাতে প্রায় এক লাখ লোকের আবাস।
বালাপাড়া খাগড়াবাড়ি
নীলফামারী জেলায় আছে ৪টি ভারতীয় ছিটমহল। এর একটি বালাপাড়া খাগড়াছড়ি। এর জমির পরিমাণ ১৭৫২.৪৪ একর।
বেহুলাডাঙ্গা
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ভারতীয় যে ২৫টি ছিটমহল রয়েছে তার মধ্যে বেহুলাডাঙ্গা একটি। এর আয়তন ৮৬২.৪৬ একর।
দাশিয়ারছড়া
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় রয়েছে ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়া। সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে এর অবস্থান। আয়তন ১৭৪৩ একর। লোকসংখ্যা প্রায় ৯ হাজার।
ভারতীয় ভূখন্ডে বাংলাদেশের ছিটমহল
ভারতে বাংলাদেশের ছিটমহলের সংখ্যা ৫১টি। যাতে প্রায় ৭০ হাজার জনগণের বসবাস। দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ছিটমহলবাসীর গায়ে। তাদের দিন কাটে বিএসএফের কড়া নজরদারিতে। বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি ছিটমহলের অবস্থা এরূপ-
দহগ্রাম আঙ্গরপোতা
লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এ ছিটমহলটি। ভারতীয় ভূখন্ডে এটি একটি বাংলাদেশি ইউনিয়নও বটে। দেশের সবচেয়ে বড় ছিটমহল এটি। বেসরকারি হিসাব মতে এখানের মোট জনসংখ্যা ১৫ হাজারের মতো। যাদের মধ্যে দুই থেকে আড়াইশ পরিবার একেবারেই ভূমিহীন।
ছিটকরলা
ছিটকরলা দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন একটি বাংলাদেশি গ্রাম। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় এ অবস্থান। প্রায় তিন কিলোমিটার ভারতীয় ভূখন্ড বিচ্ছিন্ন করে রেখেছে এটিকে মূল ভূখন্ড থেকে। ভারতীয় ভূখন্ড না পেরিয়ে ছিটকরলা যাওয়ার কোনো উপায় নেই। ছিটকরলার আয়তন প্রায় ২৭০ একর। এখানে প্রায় ৪,৫০০ লোকের আবাস, নেই কোনো স্কুল কিংবা হাসপাতাল। তাদের জীবন চলে ধরলায় মাছ ধরে আর দিনমজুরি করে।
বত্রিশগাছ ও কিসমত বত্রিশগাছ
লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর ইউনিয়নের দুটি ছিটমহল হলো বত্রিশগাছ ও কিসমত বত্রিশগাছ। ছিটমহল দুটির আয়তন যথাক্রমে ৫৭৭ একর ও ২১০ একর। বেসরকারি হিসাব মতে এখানে ছয় হাজার লোকের বসবাস। প্রায় ২০০ গজ ভারতীয় ভূখন্ড পার হয়ে যেতে হয় ছিটমহল দুটিতে।
ছিটতিলাই
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ১০ কিলোমিটার দূরে একটি বাংলাদেশি গ্রাম ভারতীয় ভূখন্ডে। নাম ছিটতিলাই, এর আয়তন ৮৭ একর। এখানে রয়েছে ২৫টি বাংলাদেশি পরিবার। লোকসংখ্যা ২৫৬ জন। যাদের জীবিকা নির্বাহের অন্যতম উপায় মাছ ধরা ও দিনমজুরি করা।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


