জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারী ফরম বিক্রি শুরু ১১ নভেম্বর
--------------------------------------------------------------------
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১১ জানুয়ারী। এর আগে ১১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারন করা হয়েছে ২৫০ টাকা।
এবার বিজ্ঞান অনুষদের 'ক' কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের
'খ' বানিজ্য অনুষদের 'গ' ইউনিটের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি হবে।
'ক' ইউনিটের কেনার যোগ্যতা এসএসসি এবং এইচএসসি মিলিয়ে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৬.৫০,'খ' ইউনিটে ৫.৫০ এবং 'গ' ইউনিটে ৬.০০ থাকতে হবে।
বিজ্ঞান কলা ও সামাজিক বিজ্ঞান এবং বানিজ্য অনুষদ প্রায় তিন হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে।
'ক' ইউনিট ১১ জানুয়ারী, 'খ' ইউনিট ১৮ জানুয়ারী, 'গ' ইউনিট ২৫ জানুয়ারী এবং 'ঘ' ইউনিটের(বিষয় পরিবর্তন) ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
(সংক্ষেপিত)
তথ্যসূত্র: নয়া দিগন্ত, ২৬ সেপ্টম্বর ২০০৭।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

