যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তথ্যপ্রযুক্তির উপর হামলা চালানো ও সকল তথ্য চুরি করার কারণে বৃটিশ হ্যাকার গ্রেরী মেকিননকে সে দেশের কর্তৃপক্ষের নিকট অর্পনের প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর তথ্য প্রযুক্তির উপর কোন বড় হামলা সেটাই প্রথম।
৪২ বছর বয়স্ক এই বৃটিশ হ্যাকার গত ২০০৫ সালের নভেম্ভর মাসে প্রযুক্তি অপরাধ দমন সংস্হার গোয়েন্দার হাতে গ্রফতার হন। যুক্তরাষ্ট্র গ্রেরী মেকিননের বিচার কার্য পরিচালনা করার জন্য তাকে কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের আবেদন করে। গত ২৮ শে আগশ্ট গেরীর দায়ের করা শেষ আপীল ষ্ট্রাসবুর্গস্হ মানব অধিকার সংস্হা আদালতে প্রত্যাখান হলে,তার বাঁচার শেষ চেষ্টা বিফলে যায়।
২০০১ সালের ফেব্রুয়ারী থেকে ২০০৩ সালের মার্চ অবধি সর্বমোট ৭০বার গ্রেরী পেন্টাগনের সেনাবাহিনীর কম্পিউটারে অনাধিকারে প্রবেশ করে, এরপর সে সেনাবাহিনী ও নাসার গুরুত্বপূর্ন ফাইল চুরি ও সকল যন্ত্র নষ্ট করে সেনাবাহিনীর আর্ন্তজাল প্রযুক্তি অচল করে দেয়। সেনাবাহিনীর তথ্যঅনুযায়ী গ্রেরী তাদের ৭ লক্ষ ডলারের ক্ষয়ক্ষতি সাধন করে।
মারিজুয়ানা সেবক এই কমপু বিশেষজ্ঞ প্রতি দিন ৮ ঘন্টা ব্যয় করে সেনাবাহিনীর তথ্যপ্রযুক্তির প্রচীর ভেদ করে কলুষিত করত।
তথ্যপ্রযুক্তিতে সন্ত্রাস চালানো একটি অপরাধ। এই অপরাধের কারণে গ্রেরীকে ৭০ বছরের কারাভোগ বরণ করাসহ মিলিয়ন ডলার জরিমানা হবার সম্ভবনা রয়েছে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



