ইসলামের বিধি বিধান অনুযায়ী সকল মুসলিম যুগল,দম্পত্তিদের যৌন উপভোগ করার আহ্বান এবং সে সাথে তাদের ওযেব সাইটে ভ্রমন করার আমন্ত্রন জানিয়ে বিশ্বের প্রথম ইসলামিক অনলাইন সেক্স শপ " আল আসরি" উদ্ভোদনের মধ্য দিয়ে গতকাল যাত্রা শুরু করলো।
গতমাসের প্রথমদিকে এই ব্যবসা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও বিশেষ কারণে শেষ সপ্তাহ এসে এর চলা বন্ধ হয়ে যায় ।সাইটির চালুর পর আকর্ষনীয় বিজ্ঞাপন দেখে উল্লেখজনক হারে সাইটিতে দর্শনার্থীদের ভীর হতে থাকে এবং পরে বিরোধীদের বাধার মুখে এর কার্য্যক্রম বন্ধ হয়ে যায়।অবশেষে গতকাল এটি আবার নতুন করে তার অগ্রযাত্রা শুরু করে।
হল্যাণ্ডের ওয়েব সাইট " আল আসরি"র পক্ষ থেকে তাদের কামোদ্দীপক পন্যকে শতভাগ ইসলাম ও পবিত্র কোরআনের সাথে সংগতিপূর্ন বলে দাবী করে। একই সাথে তাদের প্রতিষ্ঠানকে " হালাল সেক্স শপ" বলে মিডিয়ার ধারনাটিকে সম্পূর্নভাবে নাকচ করে দেয় । এই প্রসঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক মরোক্কীয় বংশভূত হল্যাণ্ডের নাগরিক আব্দুল আজিজ আওরাগ আক্ষেপের সাথে বলেন তার ব্যবসার সুনাম ও জনপ্রিয়তা খর্ব করার জন্য সংবাদ মাধ্যম তার প্রতিষ্ঠানকে " হালাল সেক্স শপ ও হালাল পর্নগ্রাফি" বলে অপপ্রচার চালিয়েছে।
আব্দুল আজিজ তার এই ব্যবসা প্রতিষ্ঠানটি খোলার উদ্দেশ্য বর্ননা করতে গিয়ে বলেন, এই প্রতিষ্ঠানের সহায়তায় সকল মুসলিম যুগল,দম্পত্তির স্বাস্হ্য ও যৌন,কামজ অটুট ও উন্নতিবর্ধন হবে।আর এ জন্য যে সমস্ত ইন্দ্রিয়পরায়ণ উদ্দীপক বস্তু ব্যবহার করা হবে তার সবই ঐতিহ্যগত জৈবিক মিশ্রিত বস্তুর উপাদানে প্রস্তুত করা হবে। এই প্রসঙ্গে আরোও বলেন,এখান তিনি কোনো উদ্ভাবিত বস্তু প্রয়োগ করবেন না তবে সেখানে আধুনিকার ছোঁয়া থাকবে।জেল, সম্মোহক সুগন্ধি ক্রীম,অঙ্গসাংবাহনের তেল,কমোদ্দীপক ক্যাপসুল ইত্যাদি যৌন উত্তেজক পন্য ওয়েব সাইটে বিক্রয়ের জন্য বাজারজাত করা হবে।এ ছাড়া এই বিপনীকেন্দ্রে শীঘ্রই ক্ষৌমবস্ত্র বিক্রয়ের জন্য আলাদা শাখা খোলা হবে সেখানে বিখ্যাত ডিজাইনার দ্বারা তৈরী ক্ষৌমবস্ত্র ও অন্তর্বাস ইত্যাদি যৌনবস্ত্র পাওয়া যাবে।
পক্ষান্তরে এই বিপনীতে যৌন কামজ উৎপাদিত করে এমন কোনো প্রকার যৌনখেলনার স্হান হবে না।তাছাড়া স্পন্দন, শিহরণ সৃষ্টি করে এধরনের মেশিনাদি যে সব হস্তমৈথুনের ক্ষেত্রে ব্যাবহৃত হয় যা ইসলাম-কোরআনের সাথে বিরোধপূর্ন এসকল সামগ্রী বিপনীতে ঠাঁই হবে না। তবে ভবিষ্যতে তিনি অঙ্গসাংবাহনের জন্য " ইন্দ্রিয়পরায়ণ উদ্দীপক" মেশিন বিক্রয় করার আশা পোষন করেন।
যাইহোক সবকিছুর উর্ধ্বে জনাব আব্দুল আজিজ যৌনর্চ্চচা বিষয়ে তার অগ্রযাত্রাকে ইসলামের আইনের ছঁকে সীমাবদ্ধ রাখার প্রত্যায় ব্যাক্ত করেন। ইসলাম ও পবিত্র কোরআনে দম্পতির মাঝে যতটুকু যৌনর্চ্চচার স্বাধীনতা বা সীমা নির্দ্দেশ করা হয়ছে তার ভেতরে থেকে কাজ সম্পাদন করার অভিপ্রায় ব্যাক্ত করেন তিনি।এ ছাড়া যে কোন সন্দেহ বা দ্বিধা মুক্ত হবার জন্য তার উপদেষ্ঠা সৈদিআরবের ওলেমা মাশায়েকদের পরামর্শ গ্রহন করে থাকেন এবং তাঁদের সবুজ সংকেত পেয়েই তিনি তার পথে অগ্রসর হন।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

