কত বিস্ময়কর রহস্যে ঘেরা আমাদের এই মানব দেহ।কত বিচিত্র দেহের অঙ্গ প্রতঙ্গ।মানুষের জন্মলগ্ন থেকে শরীরের কোষ, শিরা উপশিরা , স্নায়ু , গ্রন্থিসহ হাজারো যন্ত্র নিরলস ও বিরামহীন কাজ করে যাচ্ছে। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, এক একটি দেহযন্ত্র নিখুতভাবে যার যার তরফ থেকে স্বতন্ত্রভাবে কাজ করার পাশাপাশি অপর যন্ত্রগুলোর সাথে সমন্বয় সাধন করে যাচ্ছে প্রতিনিয়ত। আর এই সুষ্ঠ সম্বনয় থাকার কারণেই দেহ তথা আমরা বেঁচে থাকি। কত বিচিত্র হাজারো রহস্যে ভরা এই মানব দেহ! বিজ্ঞানীদের প্রচেষ্টায় প্রতিদিনই কিছু না কিছু রহস্যের জট খুলছে, এরপরও কতকিছুই অজানা রেয়ে গেছে। তাহলে চলুন রহস্যভরা মানব দেহ নিয়ে কিছু আলোচনা করি ।
১. চক্ষু
মানুষের চক্ষু মাত্র ১৫০ মাইক্রো সেকেন্ডে ১ মিলিয়ন বর্ণকে পৃথক করার মধ্যদিয়ে বস্তুর প্রকৃত প্রতিমা বা ভাবমূর্তি গঠন করতে পারে।
২.প্রেম, ভালোবাসা এমন একটি মানসিক রোগ ,সত্যিকার অর্থে এই রোগের কোনো নিরাময় নেই।এর প্রকোপে রোগীর,
-- স্বাভাবিক শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে সমস্যা দেখা দেয়,
-- হৃদ স্পন্দন বৃদ্ধি পায় ,
-- অরুচি , ক্ষুধামন্দা দেখা দেয়,
-- উদাসী ভাবনায় আচ্ছন্ন হয়ে যায়
-- ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাকুলতা, উৎকন্ঠা বৃদ্ধি পায় এবং
-- হঠাৎকরে মেজাজ বিগড়ানো বা খিটখিটে মেজাজের হয়ে যায়।
৩. অশ্রুবিন্দু
সারা জীবনে একজন মানুষের চক্ষু থেকে গড়ে এক মিলিয়ন আট লক্ষ পঞ্চাশ হাজারটি অশ্রুকণা ঝরে এবং এই কণার পরিমান ৬৫ লিটার।
৪. মানুষের দেহ ৫০ বিলিয়ন কোষ দিয়ে তৈরী ।
মানুষের দেহ ৫০ বিলিয়ন কোষ দিয়ে তৈরী। প্রতি ঘন্টায় দেহের ১ বিলিয়ন কোষের মৃত্যু হয় এবং একই সময়ে ১ বিলিয়ন কোষ জন্ম লাভ করে।
৫. স্বতোদহন
যদিও বিজ্ঞানী সম্প্রদায়ের সাথে এই ধারণার মত বিরোধ আছে , কিন্তু এটি সম্পূর্ণ ইন্দ্রিয়গোচর বস্তু বা ব্যাপার এবং রহস্যপূর্ণ। মানুষের দেহটিকে মনে হয় একটি আগুনের পিণ্ড যা কখনো দৃশ্যমান কারণ ব্যতীত অতিদ্রুত প্রচন্ডভাবে বিস্ফোরিত হয়ে আগুনের লেলিহান শিখার মত জ্বলে উঠে।
৬. চুল
মানুষের মাথার চুল প্রতিমাসে ১ সে.মি. বর্ধিত হয়।
৭. চোখের পাঁপড়ি।
মানুষের চোখের পাতায় ৪২০টি পাঁপড়ি থাকে।
৮. প্রাপ্তবয়স্ক ব্যক্তি।
একজন পুর্নাংগ পুরুষের দেহে প্রতি সেকেন্ডে ১ হাজার শুক্রানু উৎপন্ন হয়।
৯. মুখলালা।
জন্মের পর থেকে ২১ বছরের মধ্যেই আমরা ১৪৫ লিটার লালা, থুথু আকারে নিক্ষেপ করি ।
১০. ভ্রু।
আমাদের ভ্রু ৬শত চুল বা পশম দিয়ে গঠিত।
১১. মানুষের পাছার হাড় সিমেন্টের চেয়ে কঠিন ও শক্ত।
১২ . একজন মানুষের ত্বকের ওজন তার মস্তিস্কের ওজনের দ্বিগুন।
১৩. একজন মেয়ে পুরুষের চেয়ে দ্বিগুন বেশী চোখ পিটপিট করে।
১৪. মেয়েদের হার্টবিট পুরুষের চেয়ে দ্রুত হয়।
১৫. মানুষের দুই পায়ের প্রতিটিতে এক ট্রিলিয়ন ব্যাকটেরিয়া থাকে
১৭.মানুষের আহার করা খাদ্য মুখ থেকে পাকস্থলিতে পৌঁছাতে ৭ সেকেন্ড ব্যয় হয়।
১৮. মানুষের একটি চুল ৩ কেজি পরিমান ওজন বহন করতে সক্ষম।
১৯.একজন প্রাপ্তবয়স্ক লোক প্রতিদিন তার মাখা থেকে ১০০ টি চুল হারায়।
২০. মানুষের নখ সপ্তাহে ০.৫৫ মি মি বৃদ্ধি লাভ করে এবং তা বেড়ে সর্বোচ্চ ৩০ সে.মি. পর্যন্ত লম্বা হতে পারে।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


