নারী
তুমিও এক নারী
নারী- কিন্তু শরাব, নৃত্য কিংবা রক্ষিতার সমর্থক শব্দ নও
তুমিও এক নারী
এমনই নারী যে কিনা
বাসের আলাদা সীট, ফ্রী স্টুডেন্টশীপ, চাকরীর কোটা
নারীমুক্তি কিংবা নারীঅধিকার নিয়ে প্রশ্ন তোলোনা।
তোমাকে কেউ এসিড ছোড়েনা, নষ্ট করেনা
কারন তোমাকে এসিড ছুড়লে, এসিডই ঝলসে যায়,
নষ্ট হয়ে ফিরে যায়...
সভ্যতার অর্ধাঙ্গীনি তুমি, অর্ধাঙ্গীনি নও কোন পুরুষের
তুমি খাবার সামনে নিয়ে প্রতীক্ষায় থাকনা রাত্রিদিন
সতীত্ব প্রমানের জন্য অগ্নিপরীক্ষা দাও না
অথচ ভয় নেই সহমরনেও।
স্বামীর পায়ের নিচে তোমার স্বর্গ নয়
তোমার স্বর্গ তোমার নিজেরই রচনা।
বিমূর্ত কল্পনা নও তুমি-
আছো আমাদেরই মাঝে
সৃষ্টি নয় তোমাকে আবিস্কারের প্রত্যাশায়...
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


