
১। প্রথম দেখাতেই প্রেমে পড়া
---বলের মেধা / গুনাগুন বিচার না করেই শট খেলা।
২। প্রথম দিন প্রেম প্রস্তাবের সময় তা প্রত্যাখান।
---এল বি ডব্লিউ (লেগ বিফোর উইকেট)।
৩। ডেটিং করতে গিয়ে শশুর মশাইয়ের হাতে পাকড়াও।
---কট বিহাইন্ড।
৪। প্রেমিকা কর্তৃক আশ্বাস দিয়েও তা প্রত্যাখান করা অথবা, প্রেমিকের লেখা লাভ লেটার প্রেমিকার হাতে না পরে পারার মাস্তান বড় ভাইদের হাতে পড়া।
---ক্যাচ আউট।
৫। প্রেমের জোয়র থেকে ভাটা পড়লে।
---রান আউট/মেডেন ওভার।
৬। প্রেমিকার পিছনে অনেক ঘুরে মন পেলে।
---বাউন্ডারী।
৭। প্রথম প্রেম প্রস্তাবে প্রেমিকার মন পাওয়া।
---ছক্কা মেরে রানের খাতা খোলা।
৮। বিরহের সময় প্রেমিক প্রেমিকা একে অপরকে দেখে আপসোস্ করলে।
---চেষ্টা স্বত্তেও বলে ব্যাট স্পর্শ না করতে না পারা।
৯। প্রেমিকা কর্তৃক প্রেম প্রস্তাব নাকচ হওয়ার পরও তার পিছনে ঘুর ঘুর করা।
---নো বল।
১০। প্রেমিকা প্রেমিককে হটাত দেখে লজ্জায় পালিয়ে গেলে।
---ওয়াইড বল।
১১। প্রেমিকা কর্তৃক প্রথম প্রেম প্রস্তাব আসলে।
---ফ্রি হিট।
১২। প্রেমিকা কর্তৃক প্রেমিকের দূর্বল যায়গায় আঘাত করে ফায়দা লুটলে।
---বাউন্সার।
১৩। কাজের বুয়াকে দিয়ে প্রেমিকার সঙ্গে যোগাযোগ করলে।
---১রান।
১৪। ছোট ভাই বোন পিচ্চি রনি, সনি’র দ্বারা প্রেমিকার সঙ্গে যোগাযোগ করলে।
---দুই রান।
১৫। ডাইরির মাধ্যমে চিঠি আদান প্রদান করে যোগাযোগ করলে।
---৩রান।
১৬। প্রেম করতে গিয়ে প্রেমিকার বড় ভাইয়ের হাতে ধোলাই খেলে।
---কট এ্যান্ড বোল্ড।
১৭। প্রেম করতে গিয়ে মানিব্যাগের পয়সা ফুরিয়ে গেলে।
---ডেড বল।
১৮। প্রেমিকা আসবে বলে কথা দিয়ে না আসলে।
---ইয়োর্কার।
১৯। প্রেমে বিরহ।
---কোন রান না হওয়া।
২০। প্রেম করে বিয়ে না করা।
---নার্ভাস নাইন্টিজ এর শিকার।
২১। প্রেমিক প্রেমিকা নিয়মিত আড্ডা দিলে।
---রানের চাকা সচল রাখা।
২২। মোবাইলে প্রেম চালিয়ে যাওয়া।
---ওয়ানডে ম্যাচ।
২৩। ই-মেইলের মাধ্যমে প্রেম চালিয়ে যাওয়া।
---টেষ্ট ম্যাচ।
২৪। ফেস বুক, হাই-৫ এর মাধ্যমে প্রেম করলে।
---টি টোয়েন্টি ম্যাচ।
২৫। প্রেমিকার নরম হাতে প্রেমিকের ডান গালে থাপ্পর দিলে।
---স্ট্যাম্প আউট।
২৬। প্রেমিক প্রেমিকার কথাবর্তায় বনিবনা না হলে।
---থার্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ।
২৭। প্রকাশ্য প্রেম করলে।
---নিজেকে আম্পায়ার মনে করা।
২৮। প্রেম করে বিয়ে করলে।
---অলরাউন্ডার।
২৯।আর সামু মডারেটর সাহেব এই পোস্টটিকে স্টিকি না করলে।
---ম্যাচ পরিত্যাক্ত।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


