
-ছবি ইন্টারনেট
সভ্য জাতি মোরা বঙালী
---মোঃ মাসুদ চৌধুরী
এই চলমান জীবন
বহমান নদী
শীতের সকালে ঘাসে ভেজা শীশির
বিচিত্র এই মানুষের জীবন।
তবুও মানুষে মানুষে ভেদাভেদ
হিংসা-বিদ্বেষ, খুন রাহাজানী
এই সভ্য মানব সমাজে।
জন্ম সত্য, মৃত্যু অবধারিত
সে যেই হোউক
ছোট, বড়, ধনী, গরীব, ফকির কিংবা মিসকিন।
আমরা সভ্য মানব জাতী
পৃথিবীর এ বিশাল জনগোষ্টী
নানান জাতী বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র ও গোষ্টী
এরই মধ্যে মোর নগন্য বাঙালী জাতী।
মোরা খাঁটি বাংলাদেশী
এক কথায় মোরা বাঙালী
হেয় করুক যতই বিশ্বের অন্য সকল জাতী
তবুও বলব মোরা বাঙালী।
দৃপ্ত শপথ মোদের
যত বাধাই আসুক ঘৃনা আর অবজ্ঞার বিষ মাখা তীর
রুখব মোরা শক্ত হাতে
বিজয়ের মাসে এই হোক অঙ্গিকার সকল বাঙালির।

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



