ইন্টারনেটে অনেক ডাউনলোডেবল ফ্রি অ্যাপ্লিকেশন পাওয়া যায়; যার মধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেশন ডাটার জন্য ক্ষতিকর। আবার কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো প্রয়োজনীয় হলেও কমপিউটারের জন্য ক্ষতিকর, বিশেষ করে এই কমপিউটার যদি অন্যরা ব্যবহার করার সুযোগ পায়। উদাহরণস্বরূপ বলা যায়, ফাইল রিমুভাল টুল যেগুলো কোনো সুযোগ না দিয়ে ফাইল স্থায়ীভাবে মুছে ফেলে। এমনকি রিকোভারি টুল ব্যবহার করেও উদ্ধার করা যায় না। যদি এ ধরনের কোনো টুল আপনার কমপিউটারে থাকে, তাহলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করে অনাকাঙ্ক্ষিত ইউজারদের ব্লক করুন, যাতে আপনার কমপিউটারে অন্যরা অ্যাক্সেস করতে না পারে।
Start Control Panel-এ ক্লিক করুন।
User accounts and family safety সিলেক্ট করুন।
Parental Control সিলেক্ট করে যথাযথ অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
On, enforce current settings সিলেক্ট করুন।
Allow and Block specific programs সিলেক্ট করুন।
Use only the programs that I allow অপশন সিলেক্ট করুন।
এবার যে অ্যাপ্লিকেশনকে ব্লক করতে চান, তা সিলেক্ট করে ওকে করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


