আগামিকাল ৩ ডিসেম্বের ই-এশিয়া এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে oDesk ভিপি ম্যাট কুপার। শেষদিন বেলা সাড়ে ১১ টা থেকে এ সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের নানা সম্ভাবনা, সমস্যা নিয়ে খোলাখুলি আলাপ-আলোচনা করবেন দেশ-বিদেশের আউটসোর্সিং বিশেষজ্ঞরা। তবে সেমিনারের মূল আকর্ষণ হিসাবে আসছেন ওডেস্কের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ম্যাট কুপার। সেমিনারটিতে তিনি মূল বক্তব্য উপস্থাপন করবেন। কেবল ওডেস্কের কার্যনির্বাহী কর্মকর্তা হিসাবেই নয়, ম্যাট কুপার এর আগেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। জেপি মরগ্যান সিকিউরিটিজ নামের একটি প্রতিষ্ঠানে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। এরপর অ্যাকোলো নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসাবে কাজ শুরু করেন যেখানে ১ টি কর্মীর প্রতিষ্ঠানকে তিনি বিশ্বের বড় ৫০ টি প্রতিষ্ঠানের তালিকায় আনতে সক্ষম হয়। ওডেস্কে যোগ দেয়ার পর থেকেই তিনি ঝুকি ব্যবস্থাপনা, মার্কেটপ্লেস অপারেশনস এবং গ্রাহক সেবা বিভাগগুলো দেখাশোনা করছেন। যুক্তরাষ্ট্রের ভান্ডারবোল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন তিনি।
আশার কথা হচ্ছে যে যারা এই সেমিনারে যাচ্ছেন না তারা ঘরে বসেও দেখতে পারবেন এই সম্মেলনটি।comjagat.com ই-এশিয়া এর প্রতিটি সেমিনার সরাসরি সম্প্রচার করে যাচ্ছে। আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই সম্মেলন সরাসরি দেখতে পারবেন।সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা সম্মেলন দেখার সাথে সাথে আপনাদের প্রশ্ন করতে পারবেন মিঃ ডেভিসকে। আমরা স্পিকারদের কাছে আপনাদের প্রশ্ন তুলে ধরব।
facebook থেকে সরাসরি দেখতে ক্লিক করুনঃ
সরাসরি দেখুন এছাড়া ও দেখতে পারেন এই লিঙ্কেঃ
comjagat.com 
ই-এশিয়ায় অন্যান্য সেমিনার বা অনুষ্ঠানগুলোর মধ্যে ইতিমধ্যে তরুণদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনারটি।ওডেস্ক’র প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) ম্যাট কুপার সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন ক্রোয়েশিয়া, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের শীষস্থানীয় তরুণ ফ্রিল্যান্সাররা।বাংলাদেশ থেকে থাকছেন ফ্রিল্যান্সার আল আমিন চৌধুরী।এছাড়াও আরও উপস্থিত থাকবেন ক্রোয়েশিয়া, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের শীষস্থানীয় তরুন ফ্রিল্যান্সাররা। ২০১১ সালের ‘বেসিস আউটসোর্সিং ফ্রিল্যান্সার’ সম্মাননা পাওয়া আল আমিন চৌধূরী জানান, ‘নতুন ফ্রিল্যান্সারদের জন্য এই সম্মেলন পথনিদেশক হিসেবে কাজ করবে। অনলাইন আউটসোর্সিং জগতে সুপরিচিত ব্যক্তিদের এই উপস্থিতি কোন কারনেই নষ্ট করা উচিত হবে না’। মুনির হাসান বলেন, ‘সাম্প্রতিক কালে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ে আগ্রহ বেড়েছে। ২০১০ সালে এইখাতে প্রায় ৭ মিলিয়ন বৈদেশিক মূদ্রা আয় হয়েছে। এ সম্মেলন বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য দিকনিদেশনা মূলক হবে’।
সরাসরি দেখতে অথবা সেমিনার এর সময় সহ পুরো বিবরনি আছে এখানেঃ
https://www.facebook.com/comjagat আগামিকালের সেমিনার এর বিষয়সমুহঃ
১। Meet the Technology Leader
২।Critical success factors in the offshoring business
৩।Preparing for IPv6
৪।Freelancing Conference
৫।public-private-partnership opportunities to ensure inclusiveness and quality in education
৬। Beyond Connectivity: Sustainable business model for application
৭।Co-creation: Citizens in the role of service provider
৮।Bioinformatics : The future prospect in Asia
৯।Assessment of 21st Century Skills: Techniques and Approaches
১০।Maximizing Citizens’ Benefits; Debate on an appropriate Telecom
১১।Unifying ID Systems for Citizens Services
১২। Emerging SME Outsourcing market: Challenges and Opportunitie
১৩। Build your own Cloud
১৪।Adoption of outsourcing on new ecosystem dominated by cloud
১৫।e-Asia 2011 Realizing Digital Nation Closing ceremony
আমার ই-এশিয়া নিয়ে আরেকটি চেইন ব্লগঃ
ইনটেল এর ভাইস প্রেসিডেন্ট জন ই ডেভিস বাংলাদেশে এবং সরাসরি শুনবেন আপনার কথা। ধন্যবাদে ঃbdworldnews24.blogspot.কম