ব্রেকিং নিউজ- এই মুহুর্তে ডিবি অফিসে জামায়াত নেতারা যা বলছেন..
০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খবরটা শেয়ার না করে থাকতে পারলান না। সমাজের বেশ গোপন জায়গার খবর কিন্তু। আমাদের মতো সাধারণ জনতার কানে সাধারণত সেসব খবর ঠিকঠাক মতো আসে না। গণমাধ্যম গবেষক চমস্কি আর হারম্যান নাকি তাদের প্রপাগান্ডা মডেল গবেষণায় দেখিয়েছিলেন যে কোন একটা ঘটনা কিভাবে ৫টা ছাকুনি পেরিয়ে তারপর পত্রিকার সংবাদ হয়ে উঠে। মানে অনেক চড়াই উতরাই পেরিয়েই ঘটনা সংবাদ হয়ে উঠে।
বলছিলাম জামাত নেতাদের রিমান্ডে নেয়ার পর কী কী ঘটলো তা নিয়ে। একটু আগে সংবাদ সংগ্রহের কাজে ডিবি অফিসে গিয়েছিলাম। দেখলাম রিমান্ডের পর ডিবি অফিসে নেওয়ার পরই তারা দুই জামাত নেতাই হুড়মুড় করে ঢুকল ডিবি অফিসের কিচেনে।
রান্নাঘরে ঢুকেই প্রধান পাচকের পা জড়িয়ে সে কি হাউমাউ করে কান্না তাদের। পাচক তো রীতিমত টাশকি খেয়ে অস্থির। বিরক্তও হলেন কিছুটা। রান্নাবান্নার সময় এ কি উৎপাত। সমস্যা কি? সমস্বরে তারা ২জন আর্জি জানাল পাচকের কাছে, হুজুর আপনিই এখন আমাদের মা-বাপ। একটাই খালি রিকোয়েস্ট। সাপ্লাই দেওয়ার সময় আমাদের ডিমটা একটু হাফ বয়েল করে দিয়েন!
দূর থেকে তাকিয়ে দেখা আর অসহায় ভাবে শুনে থাকা ছাড়া আমার আর করার কিছুই ছিলনা। বুঝলাম ''ডিম রাজনীতির'' জটিল অনুমান বুঝতে পেরে বেচারাদের সে কী কাকুতি মিনতি। এসব ঘটনা কালকের সংবাদপত্রে ঠাঁই পাবে না। বড়জোর ব্লগ আর ফেসবুকে..
বিশেষভাবে দ্রষ্টব্য: এই সংক্ষিপ্ত পোস্টটির জন্য জনাব সীমু নাসেরের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন