ব্লগে ইদানিং বেজায় ঘুম পায়, অস্থিরতার সেই উপযাচক মনটা আর নাই;
অলস সময় কাটে সামলে রাখি কামনা।
নিপাট ভদ্দরনোক ব্লগার বন্ধুর সৌজন্যে
একে একে জমা হওয়া ইমেইল
আলস্যের পরিণতি দেয়-
ল্যাপটপ টপটপ, উইনডোজ সেভেন, কারো বা ধাতুশ্রাব..
এই মাত্র বছর দুয়েক আগেও কতটা পুরুষ্ট ছিলাম হায়!
ছিলাম বিপুল বিশ্বাসে, ব্লগ খোয়ারে
এখন আমি..ব্যস্ত শুধু-
তাড়ি আর নারী নিয়ে;
পুরোণো প্রেমিকার মত প্রিয় সামহয়ার শুধুই অস্বস্তি বাড়ায়।
ফিরাতে গিয়ে তোমাকে নিজেই গিয়েছি ফিরে,
উরু কিংবা বাহু কোনটাই দিলে না তখন
শসার মতো কচি চোখের চাহনি দেখেও;
নশ্বর এই প্রাণটা পারলে না ধরে রাখতে?
ফাইল নিয়ে এখন আমার শুধু ৯টা-৫টা কর্পোরেট হাজিরা
ইমেইলে জমা হওয়া ইনবক্স ভরে গেল 'আপনি কই'তে।
ভরা জোয়ার আবার আসুক আমার যৌবনে,
মাস শেষে চাকরি বেতনে বাড়ছে পকেটের উষ্ণতা,
প্রতিদিন পাশ দিয়ে হেটে যাওয়া
কারওয়ান বাজারের মতোই হল্লা এখন সামুতে
আর আমি..
থ্যাপড়ানো মশার মত কাতরাই,
RAB'র ক্রসফাইয়ারে কবেই ফুরিয়ে গেছে সব লেনদেন।
বিশেষ ব্যাখ্যা: বন্ধুবর বিডি আইডল তাঁর পোস্টে আমাকে পরামর্শ দিয়ে বলেছেন আরো সক্রিয় হতে। কিন্তু তাঁর আহ্বানে এই কবিতাটুকু রচিত হলো।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ রাত ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



