আমার প্রিয় পোস্ট

''সংবাদপত্র যা ছাপে তার একটা বড় অংশই হলো 'লর্ড জোনস মারা গেছেন' ধরণের তথ্য। অথচ সেটি যাদের জানানো হয় সেই জনগণ খবরই রাখে না যে লর্ড জোনস বেঁচে ছিলেন''

ফিউশন ফাইভ, ব্লগের মাগনা জমিনে কে আপনার কফিনের শেষ পেরেকটি টুকে দিলো?

১৭ ই জুলাই, ২০১০ রাত ১:৪৫

শেয়ারঃ
0 0 0

ফিউশন ফাইভকে খুব মিস করি। প্রিয় ফিফা আপনি যেখানেই থাকুন না কেন, আমাদের সাথেই থাকুন। একটিবারের জন্য হলেও আপনার বিশেষ করিতকর্মা সুলভ পোস্ট পড়ার সুযোগ দেন। আপনার জন্য আমরা অনেকে কষ্টে আছি। বিশেষ করে আপনার তথ্যমূলক পোস্ট, তীক্ষ্ণ কমেন্ট, ক্যারিকেচার, অনুসন্ধানী সন্দর্ভ ইত্যাদি ইত্যাদি। /:)/:)

ব্লগে ইদানিং 'ফিরিয়া আসো ফিফা':(( সুলভ বেশ কিছু পোস্ট দেখা যাচ্ছে। আপনি একটিবার বলুন আপনার ফিরে আসার বিনিময়ে কী চান আপনি? আর কত পোস্ট চান আপনি? লাটভিয়ান নারী কেলেঙ্কারি মাথায় নিয়ে এইভাবে চলে যেতে পারলেন? বাতাসে কান পাতলেই শোনা যায়, আপনি নাকি এখনও চার চারটি নিক:P:-* নিয়ে খোদ সামুতেই সচল আছেন? কত দুর্ভাগা আমরা! আপনাকে খুঁজে পাই না।

সামু ছেড়ে মনজুরুল ভাই চলে গেলেন, ব্রিগেড ভাই হাওয়া সেই বছর বছর পূর্বে, ফারুক ওয়াসিফ নাই, আরো কত কত ব্লগমুন্সিদের যে আমরা মিস করি! সুমন রহমান তো নাই বললেই চলে। বিডি আইডল থেকেও নাই। সীমু নাসেরের দিন কাটে ফেসবুকজীবী হয়ে উঠার সংগ্রামে। মানস চৌধুরী মহাশয়কে সামুকে জীবিত দেখার আশা তো ছেড়েই দিলাম সেই বার ভুঁইয়ার ব্লগ জমিদারির বিদ্রোহী ভূমিতে!

ব্লগের মাগনা জায়গা পেয়ে ছাগুরা ইদানিং যা শুরু করেছে তাতেও কি আপনার অভিমান ভাঙ্গে না?X(

আপনার ফেসবুক ওয়ালে শোভা পাচ্ছে ''কৌশিক আহমেদ বলেছেন : আপনার কোন খপর নাই কেনো? জাতি জান্তে চায়।B-)'' ডাক্তার আইজুদ্দিন লিখলো 'সব ভুলে গিয়ে আমারব্লগে আসুন। সবাই এক হয়ে আবার লিখি। রাগ নিয়ে বইসা থাকলে চলবে নাকি?':P:P

এইতো আজ রাত সাড়ে আটটা বাজলো। অফিস ফেরত আর সাধারণ দশজন রাজধানীবাসীর মতোই বাসার পথে রিক্সায় উঠলাম। শাহবাগে গিয়ে দুই ঘন্টা আড্ডার পুরানো আড্ডা অনেকটা প্রাচীন প্রেমের সুখের মতোই। সন্দেহের তীর আমাকে ছুড়ে দিয়ে এক ব্লগ বন্ধু যখন লুকাল বলে আমা পানে তাকাল, তখন আমি একদিকে লজ্জায় লাল, অন্যদিকে ফিউশন হওয়ার কামনা বাসনায় রীতিমতো প্রথম মাসিক হওয়া কিশোরীর মতোই অবাক! কিন্তু পরক্ষণেই ভুল ভেঙ্গে দিলেন বন্ধুবর শওকত হোসেন মাসুম। খুব একটা আসেন না এদিকে। আসলেন যখন আজ পেয়েই গেলাম। মুখে তার মিশর ভ্রমণের গল্প, ঠোঁটে গরম চা। মাসুম ভাই-ই ভুলটা ভাঙ্গিয়ে দিলেন যে, আমি ফিউশন নই।

কত শত চাপা গুজব-ই না শুনলাম আজিজ সুপারের সামনে রাস্তায় বসে বসে। কফিল ভাই পাশ দিয়ে চলে যায়। সময়ও গড়িয়ে যায়। বাসার গ্রামীণ নাম্বার থেকে উপর্যুপুরি মিসকল আসা শুরু হয়েছে। কর্পোরেট চাকরির চাপ আর উষ্মা মাথায় নিয়ে রিক্সা দরদাম করলাম। বাসায় এসে এইতো অলস ব্লগিং। আমি দীনহীন এক ব্লগার। ফিউশন ফাইভের মতো দূরে থাক অলস ছেলের ধারে কাছেও ব্লগে সময় দিতে পারি না। কোথায় সালাহ উদ্দিন কাদের, কোথায় ছলে লাদের! এখনো জানিনা কিভাবে পোস্টে ছবি যোগ করতে হয়। কীভাবে এক পিসিতে তিনটা নিক খুলে সমানে বলগানো যায়। ;) আমরা তো আর স্পাইলবাইন্ডার না। কিংবা আমি তো আর চিকন মিয়াও না। আমি কনফ্লিক্ট। কনফ্লিক্ট কিন্তু তার লেখায়, কবিতায় কোথাও না কোথাও তার আদি নামের বা ছদ্ম নামের অদ্যাক্ষর রেখে যায়। আসুন সবাই মিলে সন্দেহের তীরটা ঠিক জায়গায় ছুড়ে মারি। সবাই ভালো থাকবেন।

বিশ্বস্ত সূত্রে খবর পেলাম, ফিফা সামু ছেড়েছেন কয়েকটি মতবাদিক বির্তক আর ব্লগীয় আদর্শগত সংগ্রামের ধারাবাহিকতায়। ধারাবাহিক পোস্টের পরবর্তীতে আগামীকাল বিস্তারিত আলোচনা হবে...















 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জুলাই, ২০১০ রাত ১:৪৭
বিষদেব বলেছেন: রিভার্স।

বিয়োগ দাগাইলাম।
১৭ ই জুলাই, ২০১০ রাত ১:৫০

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভাগ্যিস কামান দাগান নাই!

১৭ ই জুলাই, ২০১০ রাত ১:৫২

লেখক বলেছেন: তা কি আর বলতে। তবে আমি বিশ্বাস করি অভিমান মানুষকে বেশি দিন দূরে রাখতে পারে না। তিনি আসবেন আমাদের মাঝে ঠিক একদিন, আগের মতোই...মন খারাপ কইরেন না শেখ সাহেব।

৩. ১৭ ই জুলাই, ২০১০ রাত ১:৫২
সাইফুর বলেছেন: ফিফাকে কিন্তু ওভারঅল খারাপ লাগেনা। ফিফার আগের মতো উপস্থিতি হোক
১৭ ই জুলাই, ২০১০ রাত ১:৫৮

লেখক বলেছেন: তিনি তো বরাবরই সেরা ব্লগার। আমার দৃষ্টিতে। অবশ্য আপনি চাইলে দ্বিমত পোষণও করতে পারেন।
আপনার সঙ্গে আমিও সুর মিলিয়ে বলতে চাই 'ফিফার আগের মতো উপস্থিতি (নিশ্চিত)হোক'।

৪. ১৭ ই জুলাই, ২০১০ রাত ১:৫৪
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ফিউশন ফাইভ সাহেব নিজেকে নিজেই মিস করতেসেন !!!!!!!

ভাল ভাল !!!!!!!!!

আপনি যে ফিফা এটার প্রমান সহ একখান খোচা পোস্ট দেই এটা কি চান ;)
১৭ ই জুলাই, ২০১০ রাত ২:০১

লেখক বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন। আপনি লোক সুবিধার না। আপনি একজন ব্লগ বাচাল। আপনাকে এক কথা কয়বার বলতে হয় হ্যাঁ??

৫. ১৭ ই জুলাই, ২০১০ রাত ১:৫৫
নষ্ট ছেলে বলেছেন: আপনেরে তো ফিফা মনে হইতাছে ;)
১৭ ই জুলাই, ২০১০ রাত ২:০২

লেখক বলেছেন: যদি বলি আপনাকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মতো লাগছে, তাতে কী আপনি খুশি হবেন?

আসলে আপনিই যে ফিফা এটার প্রমান সহ একখান খোচা পোস্ট দেই এটা কি চান??

৬. ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:০৪
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আপনি লোক সুবিধার না। আপনি একজন ব্লগ বাচাল।

:(( :(( :(( :(( :(( :(( :((

ভ্যা ভ্যা ভ্যা, ফিফা ভাই আমাকে বকা দিসে ,
১৭ ই জুলাই, ২০১০ রাত ২:২১

লেখক বলেছেন: হাসতে হাসতে পড়ে গেলাম কেউ ধর..

৭. ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:০৬
রংধনুর সাত রঙ বলেছেন: ফিউশন ফাইভকে খুব মিস করি :( :( :( :(
১৭ ই জুলাই, ২০১০ রাত ২:২০

লেখক বলেছেন: তিনি কুব ভালা মানুষ আছিল..

৮. ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:০৮
নবীন বাবু বলেছেন: ফিফা,টাকলু চামচা,যৌবনজ্বালার দালাল এই ৩জনের মধ্যে একটা যায়গায় বড়ই মিল।
১৭ ই জুলাই, ২০১০ রাত ২:১৬

লেখক বলেছেন: ঠিক কথা কইচেন দাদা। কলিকতা থেকে ফিরলেন কবে? জ্যাঠা, জ্যাঠিমা সবাই ভালু??

৯. ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:১১
এক্স বলেছেন: ফলিটিক্স টা কি? মনে হচ্ছে ৩-৪ টা নিকের পিছে লোক একজনই. নিজেই নিজেকে তুলছে আবার নিজেই নিজের আরেকটাকে গদাম দিচ্ছে.... একটা না একটা তো হিট হবেই ... বদ প্রাকটিস.
১৭ ই জুলাই, ২০১০ রাত ২:১৮

লেখক বলেছেন: ব্লগীয় অপরাজনীতি ধ্বংস হোক নিপাত যাক। যারাই এই ষড়যন্ত্র করছেন তাদের একদিন বিচার হবেই। দ্রুতই সাহারা আপাকে দিয়ে একটা (ত)দন্ত কমিটি করার দাবী জানাই।

১০. ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:১৩
এক্স বলেছেন: পারসোনাল ব্রান্ডিং (সোজা বাংলায় নিজের ঢোল পেটানো) এর জন্য কঠিন মাইনাস....
১৭ ই জুলাই, ২০১০ রাত ২:১৯

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। কারণ মত প্রকাশের ব্যাপারে আমি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করার খায়েশ রাখি। তবে একটি ভুল ধারণা নিয়ে বেশি দিন আগান যায় না।

১১. ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:২২
এক্স বলেছেন: নাক টিপলে যখন দুধ বাইর হয় তখনই বোঝা যায় এইটা বালিকা না বালুক.
১৭ ই জুলাই, ২০১০ রাত ২:৩৮

লেখক বলেছেন: আহা হা হা.. মধ্যরাত্রির ভরা মজলিশে এইসব কী টিপাটিপি!!

১৭ ই জুলাই, ২০১০ রাত ২:৩৯

লেখক বলেছেন: :)

১২. ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:২৭
নষ্ট ছেলে বলেছেন: "লেখক বলেছেন: যদি বলি আপনাকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মতো লাগছে, তাতে কী আপনি খুশি হবেন? আসলে আপনিই যে ফিফা এটার প্রমান সহ একখান খোচা পোস্ট দেই এটা কি চান??"

রাষ্ট্রপতির লাহান? :D :D B-) B-) B-)) B-))

আমার মত ব্লগার থুক্কু কমেন্টাররে লইয়া তো কেউ কুনুদিন পোস্ট দেয় নাই আর দিব বইলাও মনে হয় না:( আফনে দিলে কিন্তু খারাপ হয় না ;)
১৭ ই জুলাই, ২০১০ রাত ২:৩৮

লেখক বলেছেন: ঘুমান ঘুমান। অনেক রাত্র হয়েছে।

১৭ ই জুলাই, ২০১০ রাত ২:৩৭

লেখক বলেছেন: নামখান তো ভাই সরল মাইনষের, চাহনি এইরাম অনুপম খেরের মতন ক্যান? B-)) B-))

১৪. ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: ট্রিক্স খান দেখি মাঠে মারা পড়লো। যাই হোউক সম্মিলিত সমবায় সমিতির নিক মনে হয় গোস্যা খাইয়া অন্য নিকে চিল্লাচিল্লি করতাছে, সমস্যা হইলো মনে হয় ঐখানে পাত্তা পাইতাছে না! সবই আমার ধারনা, যেটা ভুল হবার সম্ভাবনা বেশি!
১৭ ই জুলাই, ২০১০ রাত ২:৩৬

লেখক বলেছেন: আপনার ধারণা ভুল হোক। শুদ্ধ হইলেও যে খুব কষ্ট পাবো তা না!

১৫. ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:৫৫
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আপনার মনের কামনা পুর্ন করে দিসি । ফাস্ট পেজে যান !!!!!!!
১৭ ই জুলাই, ২০১০ রাত ৩:০১

লেখক বলেছেন: আপনি ভুভুজেলা নিয়া কী শুরু করলেন মিয়া? ফাইজলামি??

১৬. ১৭ ই জুলাই, ২০১০ ভোর ৪:২৪
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: ফিফা প্রিয় ব্লগারদের মধ্যে একজন ছিলো। যদিও কমেন্ট খুব একটা করতাম না কিন্তু ফিফারে মিস করি .......।

এনিওয়েস আমিই ফিফা B-) B-) B-)
১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: বাই দ্যা ওয়ে সালাম আপনাকে!

১৭. ১৭ ই জুলাই, ২০১০ ভোর ৫:৩৮
রাজসোহান বলেছেন: আমার ভিজিটর লিস্টে আপনাকে দেখলাম ! ধন্যবাদ ঘুরে আসার জন্য ।
১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: পুত্তুম সাহেবকে খুব মিসাই!

১৮. ১৭ ই জুলাই, ২০১০ ভোর ৬:০১
ঢাকাইয়া টোকাই বলেছেন: সুপ্রিয় কনফ্লিক্ট ভাই,

এইটা হইলো বাংগালি পাবলিক। পাবলিক যা একবার মনে প্রানে বিশ্বাস করবে তা সহজে ভুলতে পারবে না। এই বিভ্রান্তি বা সত্য উদঘাটনের জন্য আসলে আমি দায়ী। বিডি আইডলের একটি পোস্টে আমি কমেন্ট করেছিলাম যে আপনেই ফিফা। বাট তেমন একটা গুরুত্ব সহকারে বা ঝর উঠানোর জন্য লিখিনাই। আমার সন্দেহ হইছিলো তাই লিখছিলাম।
সেটা এখন তিল থেকে তালে রুপান্তরীত হিয়াছে। ইহার জন্য আমি ক্ষমা প্রার্থি।

যাই হোক কে ফিফা আর কে কনফ্লিক্ট সেটা নিয়ে আমার কোন মাথা বউাথা নেই। ভালো ভালো পোস্ট পাবো এবং ভুল বা বি্ভ্রান্তকর পোস্ট এবং চিন্তাধারার পোস্টের বিরুদ্ধে সোচ্চার কমেন্ট পাবো সেই আশাই করি।

এই টোকাই ব্লগারের বেয়াদপি মাফ করবেন।

১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: অবশেষে অরিন্দম কহিলা বিষাদে
অপরাধে দায়ী আমি তাই আমায় ফাঁসি দে!

১৯. ১৭ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৬
অলস ছেলে বলেছেন: লিখেছেন গ্রুর মতোই
১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: এতক্ষণে এয়েছেন বুঝি?
আর বলবেন না। ব্লগে বাড়ন্ত বাচ্চাদের ঝামেলায় এই হরলিক্স আর কী!!

২০. ১৭ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৭
অলস ছেলে বলেছেন: তাই প্লাস দাগাইলাম। আমার প্লাস দাগাইতে ভালু লাগে।
১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: ভাগ্যিস কামান দাগান নাই!

২১. ১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩১
শূণ্য উপত্যকা বলেছেন: আপনি এক কাজ করেন নিজেকে ফিফা বলে স্বীকার করে নিন। তাহলেই হয়। আর কোনো বিতর্ক চলবে না।সবাই কিছুদিন আপনাকে ফিফা ভাবুক। সমস্যা কি?
১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: এইসব কথা মুখে আনলেও তো অন্ন পাপ মশায়।
এমন পরামর্শতো আপন সতীনও দিবে না মিয়া। আপনি পারেন ও। ফিফা আমার বস, আমি ওনার একজন নাদান ভক্ত মাত্র!

২২. ১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১:০৪
স্পেলবাইন্ডার বলেছেন: কে বলছে আপনি ফিফা? আপনি তো চাচা চৌধুরী!!! B-)
আমরা সব বিল্লু, পিংকী =p~ =p~ =p~
১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১:০৯

লেখক বলেছেন: আপনি সাবু না হলেই হয়। ব্যটার যা একখান ঘুষি! বাফরে..
=p~
আর অন্য খবরাখবর কী ভালো তো সব?

২৩. ২০ শে জুলাই, ২০১০ রাত ৯:৪২
পরমানন্দ বলেছেন: বস, রাকারে এখন কই বন্দি করছে ?
২০ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: আপাতত আগের জায়গাতেই। তবে মনে হয় না বেশি দিন রাখা যাবে। আমার পরামর্শ তারে সামুর মডু করে দেয়া হউক।

২৪. ২২ শে জুলাই, ২০১০ রাত ১:২১
এ.জে. মিন্টু বলেছেন: নিজের ঢোল পিডানোর অভ্যাস আর গেল না
২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:১৭

লেখক বলেছেন: "ক্যাচ মী ইফ য়্যু ক্যান" এরকম একটা পরিস্থিতিতে আপনার অপতৎপরতার নিন্দা জানাই!

২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:১৮

লেখক বলেছেন: ভালু বলেচেন।

২৯ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:১২

লেখক বলেছেন: সামুর একজন অশীরিরি ব্লগার। ভার্চুয়াল ক্যারিক্যাচারিস্ট। আরলাণ্ডা এক্সপ্রেস গতির ব্লগার ফিউশন ফাইভ। আদর করে ফিফা ডাকি আমরা। বাই দ্যা বাই, আপনার বসবাস কুতায়? এই তল্লাটে তো আপনি নতুন মনে অয়!

২৭. ২৯ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:২১
শাহেদ_আহমেদ বলেছেন: আপনে কিজন্য এইসব করতাছেন বুজতাছিনা। নিজেকে যদি ফিফা কইতে চান, তাহলে ফিফার মত কয়েকটা ফানপোস্ট দেন ,বিশ্বাস করুম।

নাকি, প্রথম আলোতে চাকরী পাইছেন না বইলা ফিউশন ফাইভের পিছনে লাইগা রইছেন?
০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ১০:০০

লেখক বলেছেন: এসব করা অর্থ আপনি যা বুঝাচ্ছেন তা একটু খোলাসা করবেন আশা করি। আমি আর সাধারণ দশটা ব্লগারের মতোই ব্লগিং করি। ফিফা দো ফিফাই। ইদানিং তিনি সোমবারের ব্লগার হইছেন তাতে কি, গুরু গুরুই। সোমবারে ভাত খাক আর বুধবারে খাক। নিজেকে ফিফা কইতে চাইবো ক্যান ভাই? আর হ্যাঁ, প্রথম আলো কোন দাতব্য প্রতিষ্ঠান নয়, যে কেউ সেবা না পাইলে রাগ কইরা অভিযোগ জানানোর সুযোগ পাইবে। খিকজজজ!

 

মোট সময় লেগেছে ১.১৪৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাগরটা কই, নামতাম..
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ