আমাদের দেশে নাকি গনতান্ত্রিক দেশ! গনতন্ত্র শব্দের অর্থ জানা আছে আমাদের রাজনীতিবিদদের? বাক স্বাধীনতা শব্দটির নাম তারা কোনদিন শুনেছেন ? ফেসবুকে হাসিনার মৃত্যু কামনা করে এক স্ট্যাটাস নিয়ে আদালতের সমন পাঠানো হয়েছে ও পরবর্তীতে ছয় মাসের জেল দেয়া হয়েছে জাবির শিক্ষক মুহম্মদ খন্দকারকে।এই খবর আমাদের সবার জানা।বর্তমান খবর হচ্ছে তাকে দেশে ফেরত পাঠানোর দাবী জানিয়েছে বাংলাদেশ সরকার অস্ট্রেলিয়ার কাছে।কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করে অস্ট্রেলিয়া সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন এই শিক্ষক।যে দেশে পুলিশের নিরাপত্তা হেফাজতে মারা যায় শত শত বন্দী সে দেশে কোন ভরসায় ফিরবেন এই শিক্ষক?একবার জেলে ঢুকলে , তার বেচেঁ ফেরত আসার কোন সম্ভাবনা কি আছে?
আসা করছি অস্ট্রেলিয়া সরকার তাকে সে দেশে থাকার অনুমতি দেবে। আমাদের মত অসভ্য দেশগুলোতে অসভ্য সরকারগুলোর কান্ড কীর্তিতো খুব বেশী অজানা নয় তাদের কাছে।
ফেসবুকে প্রতিদিন বুশ, ওবামার মৃত্যু কামনা করে, তাদের ক্যরিচিকেচার করে কত শত শত পোস্ট পড়ে তা কি জানা আছে আমাদের ইন্টারনেটে বিশেষভাবে অজ্ঞ রাজণিতিবিদদের? টিভি চ্যানেলগুলোতে পর্যন্ত এই রকম প্রচুর রম্য টক শোয়ের আয়োজন হয় উন্নত দেশগুলোতে।জনগনের হাতে রয়েছে সেখানে বিড়াট ক্ষমতা, যাদের ইচ্ছা অনিচ্ছায় প্রতি নুহুর্তে টলায়মান ক্ষমতার মসনদ।
আর আমাদের হচ্ছে এর উলটো চিত্র। জনগনের হাতে কোন ক্ষমতা নেই, বাক স্বাধীনতা নেই।ক্ষমতা যার আরেক নাম পাওয়ার তার একছত্র অধিপতি হচ্ছে দেশের সরকারী দল।চুরি কর, লুটপাঠ কর,দুর্নিতি কর,মানুষ মার,গুম কর,প্রতিবাদ করলে জেলে ভর, এরপর নিরাপত্তা হেফাজতে নিয়ে মেরে ফেল। এই হচ্ছে আমাদের দেশের যে কোন সরকারী দলের চেহারা।
সোর্স:
http://www.nagorikblog.com/node/7234

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



