মন উদাস করা একটা একটা ব্যাপার চোখে পড়ল একটু আগে, ব্লগারদের সাথে শেয়ার করালাম।
কিছুদিন আগে প্রয়াত ব্লগার "নোবেলবিজয়ী_টিপু" রচিত একটা পোষ্ট পড়তেছিলাম। লেখকের নাম খেয়াল করি নাই।
Click This Link
পড়তে যেয়ে নীচের কমেন্টগুলো চোখে পড়ল।
৭. ১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:০০ কামরুজ্জামান খান বলেছেন: ভাই +++++ লন
-----------------------------------------------------------
৮. ১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৯ কামরুজ্জামান খান বলেছেন: ভাই মেইল চেকার কাজ করে না
-----------------------------------------------------------
৯. ১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০৯ কাঠের খাঁচা বলেছেন: @ কামরুজ্জামান ভাইঃ টিপু কিছুদিন আগে ক্যান্সারে মারা গিয়েছেন। উনি আর কারো কমেন্টের জবাব দিতে পারবেন না ....................
ওনার শেষ পোস্টের কমেন্টগুলো পড়ে দেখুন। চোখ ভিজে যাবে
-----------------------------------------------------------
১০. ১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:১৭ নিশাচর ভবঘুরে বলেছেন: @কামরুজ্জামান খানঃ ভাই, কষ্ট বাড়ালেন।
-----------------------------------------------------------
১১. ১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৩১ নিশাচর ভবঘুরে বলেছেন: টিপু ভাই, আপনি নাই। কিন্তু আপনার পোষ্ট থেকে অনেক কিছু চুরি করে নিলাম। যেখানেই আছেন, ভালো থাকুন। অনেক অনেক ভালো।
-----------------------------------------------------------
১২. ২২ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৯ অহন_৮০ বলেছেন: টিপু ভাই, আপনি নাই। কিন্তু আপনার পোষ্ট থেকে অনেক কিছু চুরি করে নিলাম। যেখানেই আছেন, ভালো থাকুন। অনেক অনেক ভালো।
আমিও নিলাম
নোবেলবিজয়ী_টিপু যেখানে আছেন, আমরাও একসময় সেখানে চলে যাব। আমাদের ব্লগে হয়তো ভূলে কেউ কমেন্ট করবে, শুধু জবাব দেওয়ার কেউ থাকবে না।
হায়রে মানুষ রংগীন ফানুষ
দম ফুরাইলে ঠুস
তবু তো ভাই কারোরই নাই
একটু খানি হুশ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


