somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘স্যারের সাহস ও বুদ্ধিমত্তা কেউ ভুলতে পারেনি’ ।

০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিশ্চিত দুর্ঘটনা বুঝে চালক আসন থেকে লাফিয়ে পড়ে পগারপার। পাশের আসনে ছিলেন শিক্ষক। পেছনে বাসে ৪০ জন শিক্ষার্থী। সেই শিক্ষক নিজেকে বাঁচাতে লাফ দেননি। তিনি তৎক্ষণাৎ বসে পড়েন চালকের আসনে। যতটুকু জানা ছিল সেই বুদ্ধি আর সাহস দিয়ে আটকাতে সক্ষম হন বাসটিকে।
শিক্ষা সফরে যাওয়ার পথে এমন দুর্ঘটনা থেকে রক্ষা পায় পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ৪০ জন ছাত্রী। এ সময় চালকের আসনে বসে পড়েন ওই কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. তোহিদুল বারী। তাঁর এই সাহস আর বুদ্ধিমত্তার কথা কেউ ভুলতে পারেনি। এ ঘটনা স্মরণীয় করে রাখতে এবং এর স্বীকৃতিস্বরূপ তাঁর জন্য ক্রেস্ট ও সম্মাননার ব্যবস্থা করেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেমউদ্দিন।
পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গত বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তোহিদুল বারীর হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া।
কলেজ সূত্র জানায়, গত বছরের ১০ জানুয়ারি পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ৮০ জন ছাত্রী দুটি বাসে করে পঞ্চগড় থেকে নওগাঁর পাহাড়পুর শিক্ষা সফরে যাচ্ছিল। বীরগঞ্জের ভাতগাঁ ব্রিজ পার হলে একটি বাসের সঙ্গে বিআরটিসির একটি বাসের ধাক্কা লাগে। বাসের নিয়ন্ত্রণ হারালে চালক প্রাণভয়ে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন। বাসটি গভীর খাদের দিকে যাচ্ছিল। শিক্ষার্থীরা বাসের মধ্যেই আহাজারি করতে থাকে। এ সময় চালকের পাশে বসা তোহিদুল বারী তৎক্ষণাৎ চালকের আসনে বসে পড়েন এবং ব্রেকে পা রেখে বাসটিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন।
বুদ্ধিমত্তা ও সাহসিকতার সঙ্গে ৪০ জন ছাত্রীকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য এর আগে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় ভূগোল সমিতি তাঁকে পুরস্কৃত করে।
মো. তোহিদুল বারী বলেন, ‘এ কাজ পুরস্কার বা সম্মাননা পাওয়ার জন্য করিনি। ৪০ জন ছাত্রীর জীবন রক্ষার স্বার্থে ঝুঁকি নিয়েছিলাম। ভালো কাজের স্বীকৃতি পাওয়ায় ভালো লাগছে।’
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×