আমার প্রিয় পোস্ট

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

আগামী দিনের বাড়ী

২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩০

শেয়ারঃ
0 3 0

মৃত্যুর পর কাপড় পরানো হইবেঃ

কবরস্থানে নিয়ে যাওয়া হইবেঃ

জানাযা নামাযের পর এইভাবে কবরে শোয়ানো হইবেঃ

মাটি দেওয়ার সময় সবাই দোয়া পড়িবেঃ

অবশেষে কবরঃ

কেয়ামত পর্যন্ত এইটি হ্ইবে আমাদের আসল বাড়ীঃ



 

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩২
শফিকুল বলেছেন: এটাই আমাদের শেষ ঠিকানা।

আপনি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: আরো ছবি আছে একটু পরে .................. সব সময় প্রস্তুত থাকুন।

২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩২
বাবুয়া বলেছেন: ভাই এইডা কি ফটুক দিলা! আমার গা এখন ছম ছম করতাসে!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: আরো ছবি আছে একটু পরে .................. সব সময় প্রস্তুত থাকুন।

৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৭
লাল দরজা বলেছেন: মরার আগ পর্য্যন্ত বাইচা থাকতে পারলে আর কোন আফছোস নাই। আর একবার মইরা গেলে আর কোন ডরও নাই। সুতরাং মৃত্যু নিয়ে ভোজবাজী দেখানোর কিছু নাই, মৃত্যু অবধারিত।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: সব সময় প্রিপারেশন থাকুন । যে কোন একদিন আপনার লাল দরজায় এসে বলবে আপনি কি প্রস্তুত?

৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯
জামালiiuc বলেছেন: প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: একটু আগে আমাকে কে একজন মেইল করেছিল। খুব গুরত্বপূর্ন্ বিষয় তাই এই সাইটের সব বন্ধুদেরকে শেয়ার করলাম।
প্রতিদিন বিশবার মরণকে স্বরণ করুন।

৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪১
বিবর্তনবাদী বলেছেন: লিখিত ডিটেইলস পাওয়া যাবে এই লিংকে
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ!!!

৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫
আন্ধার রাত বলেছেন:
সবাই সব ধরনের ২ নম্বরী আজ থেকেই ছেড়ে দিন।

চোখ বুজলেই সকল কিছু জিরো
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: চোখ বুজিলে দুনিয়া আধাঁর................................... হায়রে....

৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৬
গিফার বলেছেন: খমাখা ভয় দিলেন....

ভালো পোস্ট +
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ১০০% সত্য কথা !!! ভাল কাজ করলে ভয়ের কিছুই নেই।

৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৬
বিবর্তনবাদী বলেছেন: কপালে থাকলে ঘটনাটা এইরকমও হতে পারে।:(

২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১১

লেখক বলেছেন: কি নির্মম দৃশ্য!!!!

৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯
রিক্তা বলেছেন: এমনিতেই গত সপ্তাহে নানু মারা গেছেন বইলা মন খারাপ তার উপর আপনি আবার দিলেন মন খারাপ কইরা। এইভাবে মানুষের মন খারাপ কইরা দেওনের কোনো মানে হয়না সিটিজি।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: সরি, রিক্তা।।।

১০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৬
বিবেক সত্যি বলেছেন: ভয়... (আর কিছু বলতে পারলাম না)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১১

লেখক বলেছেন: সবাই ভয় করছে!!! সব সময়.................... প্রস্তুত থাকুন।

১১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৮
মানচুমাহারা বলেছেন: একটা সহজ স্বাভাবিক বিষয়কে নিয়ে এই ভাবে টানাটানি করাটা আমার কাছে ভালো লাগলো না। আপনি মনে হচ্ছে সবাইকে বাচ্চাদের মত ভয় দেখাচ্ছেন যে, এটা করনা ওটা করনা মারা যাবার পর কিন্তু এই ভাবে একা থাকতে হবে।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: ভয় দেখাবো কেন?
আমরা জানি যে একদিন মরতে হবে। তারপরেও কেন এত হানাহানি-মারামারি, কেন এত অশান্তি? তবে ১০০% সথ্য প্রকাশ করেছি। কাউকে ভয় দেখানোর জন্য নয়। কারন আমরা সব কিছু সহজেই ভুলে যায়.....................

১২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৭
বিবর্তনবাদী বলেছেন: @ যারা ভয় পাচ্ছেন -

মৃত্যু ভয় পাবার মত কিছু না। আসবে তা অবধারিত। সেটা মাঝে মাঝে মনে করাই উচিত।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: হুম!!! মনে থাকবে। মাঝে মাঝে না প্রতিনিয়ত মনে রাখা উচিত।

১৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১১
কাক ভুষুন্ডি বলেছেন: মানুষ মরণ শীল তাই টেক ইট ইজিলি ;)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: হুম!!!

১৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৭
আবু সালেহ বলেছেন: এটাই শেষ ঠিকানা.....আপন বাড়ী.....
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: সব সময় সৃষ্টিকর্তাকে স্বরণ করুন ও প্রস্তুত থাকুন। কারন আমরা কেউ জানিনা যে, কে কখন মারা যাব। যা কিছু করব ভালর জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই করব।

১৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩
পারভেজ বলেছেন: মৃত্যু অবধারিত। সময় হলে আসবেই। কিন্তু যতদিন বেঁচে আছেন এই সময়টা কিভাবে কাটাচ্ছেন? কি করে গেলেন? সেটা অনেক বেশী গুরুত্বপূর্ণ। খালি মৃত্যুর অপেক্ষায় দিন গুনার কিছু নেই, জীবনের প্রতিটি মূহুর্তের সদ্বব্যবহার করা উচিত।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: ১০০% কারেক্ট!!! সহমত!!!

১৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৩
গুপী গায়েন বলেছেন: "ইহা শেষ ঠিকানা'

অনেককেই বলিতে শুনিতেছি। বেয়াকুফ... তাইলে কি কিয়ামাত ও দোজখ বেহেস্ত বলিয়া কিছু নাই?

আসলে কবর হইল দুই জীবনের মধ্যবর্তী প্যাসেজ।

কুল্লু নাফসিন জায়েকাতুল মওত।

(এফ এফ ও?)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: আপনার এই গুরত্বপূর্ন কথাটি সকলেই জানিতে পারিবে।

১৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
দখিনা বাতাস বলেছেন: এই পোষ্ট দেইখা অনেকে দেহি ডর খাইছে, মন বিলা হইছে। হেগোরে কই, জন্ম যখন নিছেন, তো মরতে হইবোই। সাইড কাটানির কুনু রাস্তা নাইক্কা :) :) সব স্বাভাবিক ধইরা লন, আর নিজের জীবনের সাথে সাথে আশেপাশের মানুষ গুলার জীবন আরোও উপভোগ্য করার উপায় বার করতে থাকেন। তাইলে হইবো আসল মউজ মাস্তি ;)

কিছু না, খালি আপনে কাম শেষে বাসায় ফিরতে যেই রিকশা নিয়া ফিরবেন, ঐ রিকশাওলারে একটা নতুন সার্ট নয়তো লুন্গি গিফট করেন তারপরে তার চোখের দিকে একবার তাকান। ঐ চোখের দিকে তাকানোর পরে আপনার কাছে মনে হইবো, এই দুনিয়াই তো বেহেস্ত।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: সহমত!!! কত সুন্দর করিয়া বর্ননা করিলেন!! সকলে মনদিয়া শুনিবে এই কথা...........................

১৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
নির্বাক সুশীল বলেছেন:


ঘটনা এইরকমও হতে পারে।
Click This Link
এবং এই ঘটনার জন্যে দায়ী হতে পারে আপনারই দেশের আপনার শহরের বেঈমানেরা, যারা নিজেদের ভাইকে মারার জন্য পাকিস্তানি কুত্তাদের সাহায্য করতে দ্বিধাবোধ করে নি।

যারা ৩৬ বছর পরেও ধর্মের ভেক ধরে আপনাকে প্রলুব্ধ করে যাচ্ছে দেশটাকে পাকিস্তান বানানোর জন্যে।

সেই রাজাকার আলবদর জামাতি শিবিরদের হাতেও আপনার পরিণতি হতে পারতো এইরকম। আপনার ভাগ্য ভালো যে আপনার জন্মটা একটু দেরিতে হয়েছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: হুম!!! আমি প্রজন্ম ৭৫। মুক্তিযুদ্ধ দেখিনাই। তবে শুনিয়াছি। এখনও মুক্তিযুদ্ধ নিয়া তর্কবিতর্ক্ চলিতেছে। কে রাজাকার কে মুক্তিযুদ্ধা একমাত্র আল্লাহই জানে। ইহা নিয়া জাতি কেয়ামত পর্যন্ত তর্কযুদ্ধ চালাইয়া যাইবে। তাহাতে কোন সন্দেহ নাই।

১৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২২
কিরিটি রায় বলেছেন: এই মাটি থেকে জন্ম রে তোর
এই মাটিতে হইলি বড়
এই মাটিতেই হেসে খেলে
জীবন গেলে হবে কবর......

"ফিহা খালাক নাকুম
ও ফিহা নু'ঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা............

(আমার লেখা একটা গান থেকে)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: কঠিন গান বানাইছেন।

২০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
মেহবুবা বলেছেন: কত সহজে ভুলে থাকি শেষ ঠিকানা । ধন্যবাদ পোষ্টের জন্য ।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০১
:) বলেছেন: ভাইজান ডরে ডরে থাকেন সবসময়, ভুলেও বাচ্চা পয়দা করেন না কিন্তু, আপনি এমনে মরলে মরেন, আপনার পোলাপানরে দুনিয়াতে আইনা মাইরেন না!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: মাইন্ড করেছি ভাইজান। শুধু আমি কেন? সবাই ডরে ডরে থাকবে। তবে আমি বেশীদিন বাচাঁর জন্য প্রার্থনা করি।

২২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৭
মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন: ভাই, একটা অনুরোধ -এই টাইপ ছবি দেওয়ার আগে আপনার চিন্তা করা উচিত ব্লগে কোন বয়সী ব্লগার আছে। মোটামুটি ছোট থেকে বড় অনেকেই আছে এবং অনেকে এই গুলো দেখে াসুস্থও হয়ে যায়। আমার মনে হয় এই টাইপ ছবি এই রকম ওপেন প্লাটফর্মে না দিলেও চলতো।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: সবাইকে মরতে হবে। এত ভয় পেলে কি চলবে? উপরের ছবিগুলো তো বাস্তব এবং সত্য।

২৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯
লংকার রাজা বলেছেন: আল্লাহ ভরসা.......ডরাই না।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: খুব ভয় করে রে ভাই।

২৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
চাচামিঞা বলেছেন: সামনে মজার ঈদের দিন, তাই মজার কিছু আশা করছি...... এরকম পোস্ট না দিলেও হতো.......মৃত্যুতো সবর হবেই, কেউ ওমর না......এটাকে আলাদা করে মনে করিয়ে দেবার কোনো অর্থ খুজে পেলাম না...........(মাইনাস)
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: রাগ করবেন না চাচা মিয়া.......................... আপনিও যদি ডরান...

২৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
কেএসআমীন বলেছেন: জন্মিলে মরিতে হবে...
রাজা প্রজা বিচারপতি একই বিচার পাবে...
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: কঠিন কথা বলেছেন.........................

২৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫০
জামালiiuc বলেছেন: আপনার উপরের লেখাটি আমি যেদিন লিখেছেন সেদিনই পড়েছিলাম।
খুবই হৃদয়স্পর্শী একটা লেখা। ঈদের ছুটিতে বাড়ীতে চলে যাচ্ছিলাম তাই কমেন্ট করতে পারিনি।
১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ জামাল সাহেব। তবে মনে হয় আমার এই পোষ্টের বিরুদ্ধে কেউ আপত্তি করেছে। তাই আমাকে নিরাপদ ব্লগার থেকে সাধারণ ব্লগার এ.................. কয়েক বার মেইল করেও কোন উত্তর পাইনি ।

২৭. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৪
শাহ্‌রিন বলেছেন: প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।
২২ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: হুম!!! সব সময় প্রস্তুত থাকুন। কারন এক সেকেন্ডের নাই ভরসা......................

২৮. ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৮
নিভৃত পথচারী বলেছেন: এটা একটা বিতর্কিত এবং কুরুচি পূর্ন ইরানী ছবির দৃশ্যাবলী। ছবিটি দেখে একটি মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে শিশুদের প্রদর্শন করার খবর এসেছিল কিছুদিন আগে যার ফলে একটি শিশু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সুস্থ্য সচেতন হউন। প্রকৃত জ্ঞান লাভ করুন।

আকীদা ও বিশ্বাস সহী করুন। আহলে সুন্নাত ওয়াল জমিয়তের দলভূক্ত হোয়ে জান। প্রতারক মওদুদী চক্র আর জালেম ওহাবীদের মতাদর্শ থেকে দুরে থাকুন। যথাযথ প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ্ ভয়ের কি আছে? কে আছে অদ্যাবধি আজীবন বেচে?
৩০ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: হুম

২৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১১
পাপতাড়ুয়া বলেছেন: মরণের মধ্যে ও বিভাজন কইরা দিলেন!!!!!

এটা শুধু ইসলামী রীতি।অন্য ধর্মের গুলা ও দেন।তারাও মরব।তাদের ও মরার ভয় থাকা দরকার।


.....
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: তাদের ব্যপারে আমার কোন ধারনা নেই।

৩০. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২০
সোনারবাংলা বলেছেন: একদিন মরতে হবেই ভাবতেও ভয় লাগে। আরো বেশী দিন বাচতে চাই।
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৭

লেখক বলেছেন: ভয় নেই।

৩১. ০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৩
পুরাতন বলেছেন: প্রতিদিনই মৃত্যূ কে স্মরণ করা উচিৎ
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: হুম। তাই করবেন।

৩২. ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২২
মোহাম্মদ লোমান বলেছেন: সবচাইতে সত্য ঘটনাটিই আমরা স্মরণ করি না। আফসুস!
১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: প্রতিদিন বিশবার স্বরন করা উচিৎ তাহলে পরকালের প্রতি ভয় আসবে।

 

মোট সময় লেগেছে ১.১৪০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ