আমার প্রিয় পোস্ট
- গ্যাস কমাবে- এমন কিছু ডায়েট টিপস..... - ডোরা রহমান
- ব্লগারদের বিজয় র্যালী ২০১১ - অন্যমনস্ক শরৎ
- এলিট জাফর ইকবাল স্যারকে... কিছু প্রশ্ন , কয়েকটি চ্যালেঞ্জ . . . - মানবাধিকার
- মধ্যপ্রাচ্য- চাকরির প্রতারণা থেকে নিজেকে বাচান- জেনে নিন সঠিক তথ্য! - saifulchowdury
- কানাই মাষ্টারের পাঠশালাঃ পর্ব ১ (বিষয়ঃ চট্টগ্রাম) - কানাই মাস্টার

আমার কলিজার টুকরা" জারিফা আমরিন" আজ আমাকে বাব্বা বলে ডেকেছে
- সিটিজি৪বিডি
- মুসলিম সমাজে স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত - আকাশবাণী
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- অনলাইনে সবচেয়ে সহজ Data এন্ট্রি জব Microworkers নিয়ে বিস্তারিত পোস্টমর্টেম


- টিপস ম্যান
- একটি সুন্দর জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল
- সঞ্জিব
- বাংলা ব্লগ দিবস : ফটোব্লগ - ক্যামেরাম্যান
- মহানবীর স: শিক্ষানীতি - ডিজিটাল সময়
- প্রবাসীদের অব্যক্ত বেদনা - মোহাম্মদ লোমান
- কোরআনের সুরাগুলোর নামের বাংলা অর্থ - তালহা তিতুমির
- পিডিএফ(Pdf)তৈরী-ওয়ার্ডে রূপান্তর,ইউটিউব ভিডিও ডাউনলোড-আপলোড,ওয়েব পেজের স্ক্রিনশর্ট,ইউনিকোড কনভার্ট,হট কী,আইকন পরিবর্তন - মাসুদ চৌধুরী
- স্বামী-স্ত্রীর আচরণের সৌন্দর্য। (কিছু টিপ্স)। শুধু মাত্র বিবাহিত ভাই বোনদের জন্য।
- ফাহিম আহমদ
- শেয়ার বাজার-১৫: স্বাগতম টেকনিকাল এনালাইসিসের জগতে - ওরাকল
- অন-লাইন ইসলামিক লাইব্রেরীঃ ইসলামিক আর্টিকেল আর্কাইভ-২০০৯-২০১০-২০১১ - সিটিজি৪বিডি
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ডিজিটাল ক্যামেরা আর ফটোগ্রাফি বিষয়ক যত পোস্ট লিংক আর্কাইভ - জিনিয়া আফরিন
- ছবি ব্লগ ঃ বিশ্বের ১০টি বিউটিফুল মসজিদ - সিটিজি৪বিডি
- কন্যা সন্তান আল্লাহ প্রদত্ত এক শ্রেষ্ট নেয়ামত। - সিটিজি৪বিডি
- নামাজ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের কবিদের কবিতা....................... - সিটিজি৪বিডি
- দেবর-ভাসুর মৃত্যু সমতূল্য ভয়ানক বিষয় - সিটিজি৪বিডি
- সদকায়ে জারিয়ার গুরুত্ব ও ফজিলত !! - সিটিজি৪বিডি
- আপনার শিশুসন্তানটি কি সঠিকভাবে বেড়ে উঠছে??? - নীল_পরী
- সেকেন্ডারিতে যারা শেয়ার ব্যাবসা করতে চান , তাদের জন্য লিখা। **নবীন শেয়ার ব্যাবসায়ীদের বলছি। - কগচডড
- ঢাকার শেয়ার বাজার কোন শেয়ার এর মুল্য বাড়বে বুঝবেন কিভাবে? সহজ কৌশল! - তৌফিক কামাল
- শেয়ার ব্যবসা করতে মন চাই....কিন্তু কিভাবে শূরু করবো? - সোনারবাংলা
- শেয়ার ব্যবসা-৬: যে ভাবে ঘোষিত হতে যাওয়া ডিভিডেন্ট হিসাব করবেন - ওরাকল
- কথা কম বললে ভাল না হোক ক্ষতির সম্ভাবনা কম থাকে.......কেন? - সিটিজি৪বিডি
- ইতিকাফ আল্লাহর নৈকট্য লাভের সোপান - মোহামম্দ শওকত মনজু হোসেন
- পর্দার নিদের্শ এবং আমাদের উপেক্ষা.................. - আলআমীন নব্বই
- মহরম মাসের দশ তারিখ সমগ্র জগৎ সৃষ্টির দিন ও এদিন কেয়ামত অনুষ্টিত হবে - সিটিজি৪বিডি
- হিজাব (মুসলিম রমনীদের পোশাক) - সিটিজি৪বিডি
- হে বঙ্গ নারীরা .....................ফেইসবুক ও ক্যামেরা থেকে সাবধান - সিটিজি৪বিডি
- হে বাংলার বউরা..... তোমাদেরকে বলছি...!!! - সিটিজি৪বিডি
- অন-লাইনে বাংলা ব্লগঃ জনপ্রিয় বাংলা ব্লগের ঠিকানা.........................!!! - সিটিজি৪বিডি
- বাংলাদেশের আইন-কানুন জানতে হলে ভিজিট করুন। - সিটিজি৪বিডি
- ইসলামিক আর্টিকেল (দৈনিক প্রত্রিকায় প্রকাশিত ইসলামিক আর্টিকেলের সংগ্রহশালা) - সিটিজি৪বিডি
- বিনামূ্ল্যে একটি ওয়েব সাইট তৈরী করেছি যার নাম দিয়েছি (সিটিজি৪বিডি) - সিটিজি৪বিডি
- টাকা উপার্জনের জন্য প্রবাস জীবন...... আর প্রবাসেই যদি মৃত্যু হয়............ - সিটিজি৪বিডি
- ইহা একটি সেবামুলক পোষ্টঃ দাঁত ব্যথাঃ ফিলিং না রুট ক্যানেল - সিটিজি৪বিডি
- PLEASE HELP...!!! - robot_eee
- সেহ্রি ও ইফতারের গুরুত্ব - টিপূ সুলতান
- সামু ব্লগে ভাইরাস নিয়ে যত পোষ্ট (একটি গো +এষণা মূলক পুষ্ট) - নিরব হাসি
- ● এবার অনলাইনে হবে ফাইল কনর্ভাট, কোন প্রকার সফটয়্যার ছাড়াই !!! - না বি ল
- আজ পবিত্র শবেবরাত/আরও ভাল ভাবে জেনে নিই - সাইফুল ইসলাম নরসিংদী
- যদি কারও জানা থাকে লিখবেন কি? - ওমাহীভাই
- জেনে নিন স্বর্ণের ওজন... কত গ্রাম = কত ভরি???? - রাসেল আরেফিন
- ইন্টারেষ্টিং কিছু ওয়েবসাইট..... শেয়ার করতেই হলো - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- ব্লক বা ব্যান হওয়া সাইট যেভাবে ভিজিট করবেন - ত্রিভুজ
- ফিরে দেখা-২০০৯-২০১০ (আমার ইসলামিক পোষ্ট সমুহ) - সিটিজি৪বিডি
- সংযুক্ত আরব আমিরাতের ব্লগারদের তালিকাঃ - সিটিজি৪বিডি
- আমার ব্লগ বাড়ী (প্রিয় পোষ্ট সমুহের তালিকা) - সিটিজি৪বিডি
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- বিবি ফাতেমা (রাঃ) এর ঘর - লুথা
- কেয়ামতের আলামত সম্পর্কে একটি হাদিস............. - সিটিজি৪বিডি
- বিয়ে ভালবাসার দ্বিতীয় অধ্যায়................!!! (অবিবাহিতদের জন্য) - সিটিজি৪বিডি
- প্রবাসী ব্লগাররা কে কোথায় আছেন? - সিটিজি৪বিডি
- বাংলাদেশী ওয়েব এড্রেস (অনলাইনে প্রতিদিন) - সিটিজি৪বিডি
- আগামী দিনের বাড়ী - সিটিজি৪বিডি
- কুরআন এমপিথ্রি...... - গিফার
- অন লাইন প্রেম - সিটিজি৪বিডি
- লুকানো ক্যামেরা থেকে সাবধান - সিটিজি৪বিডি
জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

ইহা একটি সেবামুলক পোষ্টঃ দাঁত ব্যথাঃ ফিলিং না রুট ক্যানেল
২১ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৫০
![]()
প্রায় সাত/আট মাস ধরে দাঁতের ব্যথা নিয়ে প্রচন্ড মানসিক যন্ত্রনায় ছিলাম। প্রাথমিক চিকিৎকসা হিসেবে লবণ মিশানো গরম পানি দিয়ে কুলি করেছি তারপরে ও ব্যথা কমেনি.. অবশেষে ডাক্তারের শরনাপন্ন হয়েছি। ডাক্তার ভাল ভাবে চেকআপ না করে ব্যথার জন্য ট্যাবলেট দেন। ট্যাবলেট খাওয়ার পর কিছুক্ষন ভাল লাগলেও আবার ব্যথা করত। ছুটি নিয়ে দেশে গিয়ে আবার ও ডাক্তারের কাছে গিয়েছি.. স্ক্যালিং ও ফিলিং করে দুবাইতে চলে আসি। ১০/১২ দিন আগে হঠাৎ করে ব্যথা শূরু হলে ডাক্তার সাবিহা সুলতানার (দুবাই) কাছে যায়.. এবার দাঁত এক্সরে করার পর আসল রোগ ধরা পড়ে ..যার কারনে রুট ক্যানেল করতে হচ্ছে। দাঁতের সমস্যা ও ট্রিটমেন্ট বিষয়ে অন-লাইন থেকে অনেক কিছু জানতে পারি। দাঁতের যত্ন কিভাবে নিতে হয় জানতে হলে বিস্তারিত পড়ুন। আশাকরি উপকৃত হবেন ।
দাঁতের সমস্যা ও ট্রিটমেন্ট বিষয়ে অন-লাইনে নিন্মোক্ত সাইটে ভিজিট করুনঃ
http://health.evergreenbangla.com/
http://health.amardesh.com/
http://www.susastho.com/
Click This Link
http://www.mbbsdoctor.com/Disease/Mouth/
http://healthz.info/
http://sasthabangla.com/
দাঁত ব্যথাঃ ফিলিং না রুট ক্যানেল
কিভাবে রুট ক্যানেল করা হয় ভিডিওতে দেখুন
‘ডাক্তার সাহের দাঁতে প্রচণ্ড ব্যথা, নাওয়া-খাওয়া আজ ৩ দিন যাবৎ বন্ধ হয়ে গেছে, একটু ফিলিং করে দেনতো।’
আমাদের দেশে বেশিরভাগ রোগীর মুখেই এই কথাটি শোন যায়। তবে এ কথাটির মধ্যে যে ভুলটি রয়েছে, তা হলো দাঁতের সঠিক চিকিৎসা সম্বন্ধে রোগীর ভুল ধারণা। আর এই ধারণাটি হল দাঁতটিতে ফিলিং করা হবে নাকি রুট ক্যানেল করা হবে।
দাঁতে তিনটি স্তর থাকে। প্রথম স্তর এনামেল, দ্বিতীয় স্তর ডেন্টিন এবং সর্বশেষ এবং মাঝের স্তরের নাম পাল্প বা দন্তমজ্জা। যখন দাঁতে ক্যারিজ বা দন্তক্ষয় হতে শুরু করে তখন প্রথমে তা এনামেল দিয়ে শুরু করে যথাক্রমে নিচের দিকে বিস্তার লাভ করে। এই দন্তক্ষয় যখন ডেন্টিন পর্যন্ত পৌঁছায় তখন দাঁতে ফিলিং দিয়ে দাঁতটি সংরক্ষণ করা সম্ভব হয়। এক্ষেত্রেও কথা আছে যদি দেখা যায় দাঁতটি বেশি Sensative -এর প্রায় দন্তমজ্জার কাছাকাছি তখন দাঁতে ফিলিং এর নিচে Subbase হিসাবে এরকম material দেয়া হয় যাতে ঠান্ডা, গরম এবং অন্যান্য খাবারের অনুভূতি বেশি না হয় এবং Secondary Dentine Form করে দন্তমজ্জা রক্ষা করে।
তারপর Permanant Filling দিয়ে দেয়া হয়। কিন্তু যদি দেখা যায় দাঁতের সংক্রমণ ডেন্টিনকে ছাড়িয়ে Pulp বা দন্তমজ্জাকে ছুঁয়ে গেছে সেক্ষেত্রে আর Filling করা চলবে না। যদি কেউ ভুল করে কোন ফিলিং দেয়, তবে সেখানে ব্যথা আরো বেশি হবে দাঁতের মধ্যকার পচন ব‘গুলো বাইরে বের হতে না পেরে দাঁতের গোড়া দিয়ে জমা হবে এবং তা ফুলে যেতে পারে এবং Sincus দিয়ে তার পুঁজ বের হয়ে আসবে। যা হোক এ ক্ষেত্রে তখন Patient-এর সংশিস্নষ্ট দাঁতে Root Canal করতে হবে। Root Canal হচ্ছে ঐ দাঁতের উপযুক্ত Treatment এক্ষেত্রে Root Canal -এর আগে ঐ দাঁতের একটা এক্সরে করে দাঁতের অবস্থা সম্বন্ধে ভালভাবে বুঝে নিতে হবে।
প্রিয় পাঠকবৃন্দ এবারে বুঝলেন তো রুট ক্যানেল এবং ফিলিং-এর পার্থক্য। রোগী তো আর জানেন না তার দাঁতের উপযুক্ত চিকিৎসা কোনটি তাই এটা আমরা যারা ডেন্টাল সার্জন আছি, তারাই বুঝব রোগীর দাঁতের কাজ কি হবে। তবে বর্তমানে অনেক কোয়াক আছে যারা নিজেকে ডাক্তার বলে দাবি করে, তাদের কাছে না গিয়ে একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে আপনার দাঁতের সুচিকিৎসা করান। সময় থাকতে দাঁতকে বাঁচান-দাঁতকে মর্যাদা দিন।
————————
ডাঃ নাহিদ ফারজানা,
সিনিয়র লেকচারাল, সিটি ডেন্টাল কলেজ এন্ড হস্পিটাল, চেম্বারঃ নাহিদ ডেন্টাল কেয়ার, ২১৬/বি, এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
দৈনিক ইত্তেফাক, ১২ এপ্রিল ২০০৮
===========================================
মুখ ও দাঁতের যত্ন নেবেন কিভাবে
সুস্থ সবল দেহের জন্য দাঁত ও মাড়ি তথা মুখের স্বাস্থ্য ভালো রাখা একান- প্রয়োজন। দাঁত ও মুখের ভেতরের স্বাস্থ্যকে অবহেলা করে নিরোগ জীবন আশা করা যায় না।
মুখ ও দাঁতের যত্নে করণীয় উপদেশ, সবার জন্য সাধারণ উপদেশ:
০ প্রতিদিন সকালে এবং রাতে ঘুমাবার আগে টুথপেস্ট ও ব্রাশ দিয়ে ওপরের দাঁত ওপর থেকে নিচে এবং নিচের দাঁত নিচ থেকে ওপরের দিকে এবং দাঁতের ভেতর দিকেও মাজবেন।
০ ফ্লুরাইড দেয় যে কোনো টুথপেস্ট দাঁতের জন্য উপকারী। দু-তিন মাস অন-র টুথপেস্ট ও ব্রান্ড বদলাবেন, কারণ বিভিন্ন পেস্টে বিভিন্ন ধরনের উপাদান থাকে।
০ যেসব জায়গা ব্রাশ দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় সেসব জায়গায় ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন।
০ কয়লা, গুল, টুথ পাউডার, ছাই, মাটি, গাছের ডাল ইত্যাদি ব্যবহার নিষেধ।
০ অত্যধিক পান-সুপারি খাবেন না- এতে দাঁত ক্ষয় হয়ে যায়।
০ বিড়ি-সিগারেট খাবেন না- এতে মুখ ও দাঁতের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
০ বিশেষ বিশেষ খাদ্য যেমন-পাউরুটি, বিস্কুট, কেক, লজেন্স, আইসক্রিম ইত্যাদি খাওয়ার পর উত্তমরূপে দাঁত পরিষ্কার করবেন।
০ ঘুমানোর আগে এবং খাবারের মাঝে কখনো বিস্কুট, কেক, টফি লজেন্স খাবেন না, আর খেলেও ভালো করে দাঁত পরিষ্কার করে ফেলবেন।
০ হাঁ করে ঘুমানোর অভ্যাস হলে তা পরিহার করবেন, কারণ হাঁ করে ঘুমানোর ফলে মুখে ও দাঁতের রোগ বেড়ে যায়।
মা ও শিশুদের জন্য উপদেশ:
০ মায়ের দুধ শিশুদের শরীর ও দাঁতের আদর্শ খাদ্য। যেসব মা শিশুদেরকে ফিডার দিয়ে দুধপান করান, তারা একই নিপল দীর্ঘদিন ব্যবহার করবেন না। ঘুমের মধ্যে শিশুদেরকে কোনোক্রমেই ফিডার দেবেন না; দিলে দাঁতের মারাত্মক ক্ষতি হবে। দেড় থেকে দুই বছরের শিশুদেরকে ফিডার ছাড়িয়ে পেয়ালায় দুধপান করার অভ্যাস করান।
০ সময়মতো আপনার ছেলে-মেয়েদের দুধের দাঁত ফেলে দেবেন। নচেত স্থায়ী দাঁত বাঁকা-ত্যাড়া হওয়ার আশঙ্কা থাকে।
০ শিশু-কিশোর-কিশোরী যদি কোনো কারণে আঙুল চোষার অভ্যস্থ হয় সে ক্ষেত্রে ওই অভ্যাস রোধ করতে হবে। অপরাগতায় ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। নতুবা দাঁত আঁকা-বাঁকা, উঁচু নিচু ও অসামঞ্জস্যপূর্ণ হবে। এ ছাড়া মুখের ও চোয়ালের স্বাভাবিক গঠন ব্যাহত ও বেমানান হতে পারে এবং মুখশ্রীর গঠন ব্যাহত হতে পারে।
০ আঁশালো ও শক্ত খাদ্য যেমন-গাজর, পেঁয়ারা, আমড়া, আখ, আনারস, নাশপাতি, আপেল, নারকেল ইত্যাদি দাঁত ও মাঢ়ি সুস্থ থাকতে সাহায্য করে। উপরন- চোয়ালের স্বাভাবিক গঠনে সহায়তা করে।
০ লেবু, আমলকী, কমলা, টমেটো ও বিভিন্ন ধরনের শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন থাকে। ভিটামিন সি দাঁতের ও মাড়ির জন্য উপকারী।
০ গর্ভকালীন মায়েরা টেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক খাবেন না। কারণ এটি শিশুর দাঁতের মারাত্মক ক্ষতি করে। শিশু জন্মানোর পরেও শিশুকে ওই জাতীয় অ্যান্টিবায়োটিক ১২ বছর পর্যন্ত দেবেন না। কারণ এতে স্থায়ী দাঁতের ক্ষতি হবে।
প্রতিরোধ: দাঁত নষ্ট হয় শুধু আমাদের বদ অভ্যাস এবং অনিয়মিত দাঁত পরিষ্কার করার কারণে। তবে এ কথা সত্য যে, সবারই রোগ প্রতিরোধ করার ক্ষমতা সমান থাকে না। যারা নিয়মিত দাঁতের যত্ন করেন ও দাঁত নিয়মিত পরীক্ষা করান তারাই ভাগ্যবান। বছরে অন্তত: দু’বার একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে মুখ ও দাঁত পরীক্ষা করানো ভালো। কারণ দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় নির্ণয় করা গেলে চিকিৎসা (ফিলিং) করিয়ে দীর্ঘদিন দাঁতটি বাঁচানো সম্ভব। তেমনি মাঢ়ির রোগ (দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া) ও প্রাথমিক অবস্থায় ধরা পড়লে স্কেলিং করালে দাঁত নড়ে না বা ফেলে দিতে হয় না। যাদের দাঁত ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে তাদের মনে রাখা উচিত দেহের কোনো অংশের যত্ন নেয়ার দরকার বা প্রয়োজন ফুরিয়ে যায় না। অস্বাভাবিক দাঁতকে যে ভাবেই হোক চিকিৎসা করিয়ে টিকিয়ে রাখাই শ্রেয়। আজকাল চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে দন-চিকিৎসার প্রয়োগ ও প্রসার অনেক গুণে বেড়ে গেছে। তাই একটি মূল্যবান দাঁতকে ফেলে দেয়ার আগে একটু ভেবে দেখা দরকার নয় কি?
ডা: অসীম কুমার হালদার
ডেন্টাল সার্জন, গরীব নেওয়াজ ক্লিনিক, খুলনা
সূত্র: দৈনিক ইত্তেফাক, এপ্রিল ১৭, ২০১০
=================================
ইউ এ ই তে প্রায় ৭/৮ লক্ষ বাংলাদেশী বসবাস করছে। কিন্তু ডাক্তারের সংখ্যা খু্বই নগন্য। ডাক্তার সাবিহা সুলতানা একজন অভিজ্ঞ দন্ত চিকিৎসক। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি ও গান করে থাকেন। দুবাই প্রবাসী বাংলাদেশী ভাইদের দাঁতের সমস্যা থাকলে ডাক্তার সাবিহা সুলতানার সাথে যোগাযোগ করতে পারেন।
![]()
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মোস্তাক খসরু বলেছেন:
বড় লেখা পড়ে পড়ব। ধন্যবাদ।
লেখক বলেছেন: প্রিয়তে রাখুন..উপকারে আসবে।
ব্লাড বিডি ডট কম বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: আমার ব্লগ বাড়ীতে আসার জন্য ধন্য হলাম ।
লেখক বলেছেন: বাঁচতে হলে জানতে হবে.....................ধন্যবাদ।
লেখক বলেছেন: মানুষের উপকার করতে খুব ভাল লাগে-- তাই ব্যাপক গবেষণা করে পোষ্ট করলাম। ধন্যবাদ।
লেখক বলেছেন: দেরী না করে এক্ষুনি ডাক্তারের কাছে যান্।
প্রদীপ মিত্র বলেছেন:
এত ভাল পোস্ট সামুতে কমই দেখেছি। আরো কয়েকটা + দিতে পারলে ভাল হতো।
লেখক বলেছেন: স্টকে আরো আছে পরে শেয়ার করব।
সাদামেঘ বলেছেন:
পোস্টটি ইতিমধ্যে আমার পছন্দের তালিকায় যুক্ত হয়েছে।
লেখক বলেছেন: ধন্য হইলাম। আমি ধণ্য হইলাম। আমার দাঁতের ব্যাথা একটু একটু করে সারতে শুরু করেছে।
লেখক বলেছেন: আর দাঁতকে কষ্ট না দিয়ে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন ।
দাতের সমস্যা আমার ও।
গোড়ালির একটা দাতের কিছু অংশ ভেঙ্গেই গেছে। ভাঙ্গার আগে ব্যথা করতো, এখন করেনা। কিন্তু এই দাতটির গর্ত অংশের জন্যই একাধিকবার দাত ব্রাশ করতে হয়।
সমস্যায় আছি।
লেখক বলেছেন: এবার দয়া করে ডাক্তারের পরামর্শ নিন।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
মেগামেন বলেছেন:
কাজের পোস্ট। প্রিয়তে রাখলাম। গত বছর রুট কেনেল করেছিলাম। কিন্তু কেপ দিয় নাই।
লেখক বলেছেন: বলেন কি? আবার গিয়ে ক্যাপ লাগিয়ে নিন।
আনমনে বলেছেন:
প্রিয়তে+++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
মেহেদী_বিএনসিসি বলেছেন:
রুট ক্যানেল আর ফিলিং এর পার্থক্য হলো......৩০০ আর ৩০০০ টাকার.........। আমার মাত্র ১১টা দাতঁ ফিলিং করতে হয়েছে.....মাগার অখন পযর্ন্ত রুটক্যানেল করতে হয়নাই একটাও............। চিন্তা করছেন.......যাদি ১১টারই রুট ক্যানেল করতে হইতো.......তাইলে আমারে শুদ্ধা ব্যাচন লাগতো.......।
লেখক বলেছেন: হিহিহি............বেঁচে গেলেন..........
শায়মা বলেছেন:
থ্যাংক ইউ ভাইয়া।
লেখক বলেছেন: ধ ন্যবাদ শায়মা।
ভুভুজিলা বলেছেন:
বালা হইছে
লেখক বলেছেন: আই দাঁতের ব্যথায় মরি........আর আন্নি কন ভালা হইছে?
আমিই জিনিয়া বলেছেন:
খুবই প্রয়োজনীয় পোস্ট।অনেকদিন থেকেই এই বিষয়ে পোস্ট দেয়ার ইচ্ছা আছে।কিন্তু আলসেমীর জন্য কিছুই হচ্ছেনা।দাঁতের চিকিৎসার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং এর বিস্তৃতি এখন আধুনিক চিকিৎসা বিঞ্জানের কল্যাণে অনেক বিস্তৃত। প্রিয়তে নিয়ে রাখলাম।
লেখক বলেছেন: প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ। আগামীতে এই বিষয়ে আরো পোষ্ট দিব।
মোহাম্মদ লোমান বলেছেন:
আসলেই সমাজ সেবা মূলক পোস্ট। প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ লোকমান ভাই। সমাজ তথা মানুষের সেবা করতে পারলে খুব ভাল লাগে।
লেখক বলেছেন: ধন্য হইলাম।
স্বপ্নশহর বলেছেন:
ভালো লাগলো লেখাটি পড়ে, দাত থাকতে আমরা দাতের মর্যাদা বুঝতে পারি না তাই এত সমস্যায় পড়তে হয়। পোস্ট পড়ে অনেক বিষয় জানতে পারলাম।ধন্যবাদ সচেতনতামূলক পোস্টের জন্যে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। এখন থেকে দাতের মর্যাদায় সচেতন হবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আসিফ আহমেদ মামুন বলেছেন:
প্রিয়তে রাখলাম। আমিও দাঁতের সমসস্যায় ভুক্তভোগী।
লেখক বলেছেন: প্রিয়তে রেখে ভাল কাজ করেছেন। ধন্যবাদ।
মুভি পাগল বলেছেন:
পিক দেইখকাই ডরাইছি
লেখক বলেছেন: হাহাহা...............আর মু.........ডরাইয়েন না পাগল ভাই...........
রবিনহুড বলেছেন:
আার দাতে সমস্যা গুলো ৯৫ % ই সাধারনত নিজ থেকে সেরে যায় না। তাই দাতের মাঝে সামান্য সমস্যা দেখা দিলে তারাতারি ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, তা না হলে পরবর্তীতে অনেক বেশী টাকা খরচ করতে হয়।
লেখক বলেছেন: আমি প্রায় দাতের ব্যাথা কষ্ট পেয়েছিলাম। কিন্তু ডাক্তারের কাছে যাইনি। পরবর্তীতে ব্যথা বেশী হলে ডাক্তারের কাছে যেতে বাধ্য হই। এখন সুস্থ আছি। এবং নিয়মিত দাতের পরিচর্চা করি।
রিয়াল ফেরদৌস বলেছেন:
সুন্দর হইছে , ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ..
সুখসাগর বলেছেন:
অনেক উপকৃত হলাম । আমার ২টি দাঁতের রুট ক্যানেল করতে চাই। পয়সা পাতি কেমন লাগে? আমি আজমানে থাকি।সমাজ সেবা মূলক পোস্টের জন্য ধন্যবাদ সাথে প্লাস।
লেখক বলেছেন: প্রথমে আপনার দাঁত দেখাতে হবে তারপর খরচের হিসাব । আপনি সরাসরি সাবিহা আপার সাথে কথা বলবেন ।.. আর রাত আটটার পার আসলে আমি আপনাকে সাহায্য করতে পারি.. আমাকে আপনার মোবাইল নাম্বার দিবেন।
সুখসাগর বলেছেন:
আমার মোবাইল নাম্বার # ০৫০৩৬০৬৪৮৩
লেখক বলেছেন: কল করবো।
আজাদ আল্-আমীন বলেছেন:
প্রিয়তে রাখিলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যাবাদ ।
আমি-মুসাফির বলেছেন:
+
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















