ভিক্ষুককে ধমক দিয়ে তাড়াবেন না
আমাদের সমাজে বর্তমানে প্রথা চালূ হয়ে গেছে যে, মেহমান শুধু তাকেই মনে করা হয়, যে আমাদের সমমানের অথবা যার সাথে পূর্ব পরিচয় রয়েছে, কিংবা যার সাথে বন্ধুত্ব-হৃদয়তা রয়েছে, অথবা যারা আত্বীয়-স্বজন। অবশ্য এক্ষেত্রে নিজের সমমান ও সমমর্যাসম্পন্ন হলে তবেই সে আসল মেহমান। আর যে ব্যক্তি অপরিচিত-মুসাফির, অসহায়-মিসকিন, তাকে কেউ মেহমান মনে করে না। অতচ বাস্তব সত্য এই যে, এই ব্যক্তিও আল্লাহ তায়ালার পাঠানো মেহমান। এই ব্যক্তির সম্মান করা ও মুসলমানের দায়িত্ব।
সুতারাং খাওয়ার সময় যদি এই প্রকারের মেহমান এসে যায়, তাকেও তাতে শরীক করে নেয়া উচিৎ; তাকে ফিরিয়ে দেয়া ঠিক নয়। বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে যে, খাওয়ার সময় কোন ব্যক্তি এসে গেলে তাতে মোটেই খালি হাতে ফেরাবেন না। কিছু না কিছু দিয়ে বিদায় করবেন। আর তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়া সর্বাবস্থায় পরিহার করতে হবে। কুরআনের ভাষায়- “কোন প্রার্থীকে কখনো ধমকাবে না।”
সুতারাং সর্বাদাই চেষ্টা রাখতে হবে যে, যাতে কাউকে ধমকাবার অবকাশ না ঘটে। কেননা, এতে অনেক সময় মানুষ সীমা লংঘন করে ফেলে। আর তাতে অনেক দুঃখজনক ও অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়।
খাওয়ার আদব, পৃষ্টা-৭৫
খাওয়ার সময় মেহমান এলে তখন ?
হযরত জাবের (রাঃ) বলেন, আমি রাসুল (সাঃ) কে বলতে শুনেছি যে, “একজনের খাবার দুজনের জন্য যতেষ্ট। আর দু’জনের খাবার চার জনের জন্য যতেষ্ট এবং চারজনের খাবার আট জনের জন্য যতেষ্ট।” (মুসলিম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



